অভিজিৎ দাসের লেখা ও অন্যান্য বিষয়াবলি

ভাঙ্গা আয়নার প্রতিবিম্বগণ

২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৫

শেয়ার করুন:                   Facebook

একটি ভাঙ্গা আয়না তোমাকে শিখিয়েছে কিভাবে প্রতিবিম্বগণ নিজেরই বিরুদ্ধে দাঁড়িয়ে
প্রকাশ্য ময়দানে ইহলৌকিকতার দুর্নাম রটায় । যে সকল অপবাদকে তুমি প্রশংসা
পদবাচ্য মেনে গভীর রাতের পথে গেয়ে গেছ উন্মাদগীতি ,তাতে প্রশাখাবহুল নক্ষত্রও
মাথার ওপরে ফেলেছে তীর্যক রশ্মির ফলা আর নগরের সমাধিস্হ তন্দ্রাহীন প্রেতেরাও
তোমার বেসুরো কন্ঠের বৈতালিক লয়ে বিদ্রুপে ইঙ্গিত ছোড়ে ,তুমি কি এখনো তবে
গেয়ে যাবে পুরোনো সে শুকনো পাতার সুরে শীতের সংগীত ?

আহা! বসন্ত জাগ্রত দ্বারে .......

ভোরবেলা দেখো যদি পরিত্যক্ত প্রতিবিম্বগণ তোমারই শবাধার কাঁধে নিয়ে সবুজ
পাতায় ঢেকে রেখে গেছে তোমারই দুয়ারে, তবে গোপনতাকামী স্মৃতির পোকারা
যেন শতচ্ছিন্ন তোমার শরীর খোদাই করে লিখে রাখে "তিনি, কবি, নিজেরই প্রতিবিমম্বগণ
যার হন্তারক"।

 

 

  • ৪ টি মন্তব্য
  • ১৫৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
comment by: মৃদুল মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
৩০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ মৃদুল ,অনেকদিন কথা হয় না। কেমন চলছে ?

২. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩১
comment by: মুয়ীয মাহফুজ বলেছেন: আহা! বসন্ত জাগ্রত দ্বারে ......আহ,আহ......বাহবাহবাহ
৩০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: হাঃ ,হাঃ আহা আজি এ বসন্তে...

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬০৩২