দৈনিক কালের কন্ঠের ( ২৫ ফেব্রুয়ারি ২০১০) শেষ পাতার খবর । গতকাল মাননীয় প্রধানমন্ত্রী গাজিপুরের জনসভায় ভাষণে বলেছেন , ''জোট সরকারের আমলে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।''
Click This Link
আসুন কিছু অংক কষি ।
সহজ গুন অংকঃ
জোট সরকারের শাসন আমল ৫ বছর = (৫ X ৩৬৫ দিন + ১ দিন লিপিয়ার) = ১৮২৬ দিন ।
ছোট্ট একটা ঐকিক অংক ঃ
১৮২৬ দিনে খুন হওয়া আওয়ামী লীগের নেতা-কর্মী = ২১,০০০ জন
সুতরাং,
১ দিনে খুন হওয়া আওয়ামী লীগের নেতা-কর্মী = ২১,০০০/১৮২৬ জন
= ১১.৫০ জন
একটি উপপাদ্য ঃ
সমসাময়িক কালে আমাদের দেশে প্রত্যহ গড় হত্যাকান্ডে সংখ্যা ৯ /১০ জন। মাননীয় প্রধান মন্ত্রী যখন বলেন তখন মেনে নিতে হয় যে কিছু স্বাভাবিক মৃত্যু কিংবা দুর্ঘটনা জনিত মৃত্যুও প্রকৃত পক্ষে হত্যা কান্ড ছিল।
কেস স্টাডি ১ঃ
লেদু মিয়ার হাঁস ভাই গেদু মিয়ার বাড়ন্ত বীজ তলা নষ্ট করায় , গেদু মিয়া উত্তেজনা বসত লেদুর মাথায় পাচন দিয়া আঘাত করে । আঘাত একটু জড়েই হয়েছিল। ভাইয়ের মাথায় রক্ত দেখে গেদু নিজেই ভাই কে কাঁধে করে ৭ ক্রোশ দূরে হাসপাতালে ছোটে । কিন্তু লেদু ভাইয়ের কাঁধে চিরশান্তিতে ঘুমিয়ে যায়।
রাজনৈতিক পরিচয় নির্বাচন সূত্রানুসারে,
খুনী 'গেদু মিয়া' জোট সরকারের লোক।
নিহত 'লেদু মিয়া' আওয়ামী লীগের কর্মী।
কেস স্টাডি ২ঃ
জয়নাল গিয়েছিল গঞ্জ সার কিনতে। চার ঘন্টা লাইণে যুদ্ধ করে হতাশ- ক্ষিপ্ত জয়নার বাড়ি ফিরে দেখে তাঁর বউ ভাদুরী ভাত রাঁধে নাই। খুদায় পাগল প্রায় জয়নাল '' ভাত কৈ?' জিজ্ঞাস করায় জীবন যন্ত্রণায় ক্লান্ত ভাদুরী ততধিক ঝাঁঝাল কন্ঠে উত্তর করে ' চাইল কৈ, যে ভাত রাধুম।' জয়নালের মাথায় রক্ত চড়ে যায়। ভাদুরী উদ্বৎ গলা শান্ত করতেই যেয়ে সারা বছর রোগে ভোগা বউ টার পরাণ পাখি ফুস করে উড়ে যায়।
রাজনৈতিক পরিচয় নির্বাচন সূত্রানুসারে,
খুনী 'জয়নাল' জোট সরকারের লোক।
নিহত 'ভাদুরী' আওয়ামী লীগের কর্মী।
হিং টিং ছট্ ঃ
যে শুনিবে এই স্বপ্নমঙ্গলের কথা
সর্বভ্রম ঘুচে যাবে, নহিবে অন্যথা।
বিশ্বে কভু বিশ্ব ভেবে হবে না ঠকিতে
সত্যরে সে মিথ্যা বলি বুঝিবে চকিতে।
যা আছে তা নাই আর নাই যাহা আছে,
একথা জজ্জ্বলমান হবে তার কাছে।
সবাই সরল ভাবে দেখিবে যা কিছু
সে আপন লেজুড়ে জুড়িবে তার পিছু।
এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত,
অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত -
জগতে সকলই মিথ্যা , সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়।
স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান
গৌড়েন্দ কবি ভনে , শুনে পূণ্যবান।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


