somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০টি দাদু বৃক্ষ যাদের বয়স চোখ কপালে তুলে :-/ :-/

১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যালিফোর্নিয়ার হোয়াইট মাউন্টেনের ইনো ন্যাশনাল ফরেস্টে থাকা এই পাইন গাছটির বয়স মাত্র ৪৮৪১ বছর। এর পাশেই তার একটি জাত ভাই ছিলো যার বয়স ছিলো ৫০০০ বছরের বেশী। কিন্তু ১৯৬৪ সালে ইউএস ফরেস্ট সার্ভিসের আবুল পোলাপাইন গাছটি কেটে ফেলে।

এই দাদুর নাম সার্ভ-ই-আবারকু। অনেকে বলেন জরোস্টিয়ান সার্ভ। ইরানে অবস্থিত এই গাছটির বয়স ৪০০০ বছর। এই গাছটিকে ইরানের ন্যাশনাল মনুমেন্ট হিসেবে গন্য করা হয়। আরেকটি সূত্র থেকে জানা যায় এই গাছটি এশিয়ার প্রান আছে এমন যে কোন জিনিসের মাধ্যে সবচেয়ে পুরনো।

ইংল্যান্ডের নর্থ ওয়ালসের একটি চার্চের প্রাঙ্গনে এই দাদুর অবস্থান। ওনার বয়স প্রায় ৪০০০ বছর। অবাক ব্যাপার হলো ব্রোঞ্চ যুগে রোপন করা এই বৃক্ষ এখনো বাড়ছে। রানী এলিজাবেদ ২ এর ১০০ বছর পূর্তি উপলক্ষে এই গাছটিকে ২০০২ সালে বৃটেনের ৫০টি বিখ্যাত গাছের লিস্টে অন্তভূক্ত করা হয়।

এলারচি নামের ব্রিস্টলিকোন পাইন গাছটি আছে নর্থ আমেরিকার আন্দ্রে মাউনটেইনে। এই দাদুর বয়স মাত্র ৩৬৪০ বছর। এই প্রজাতির গাছগুলি অনেক বছর বাচে। ১০,০০০ বছর বয়স এমন কিছু গাছ ১৮/১৯ শতকে গনহারে কেটে ফেলে স্থানীয় আদিবাসীরা।

দি সিনেটর নামের এই দাদু আছেন ফ্লোরিডায়। আমেরিকার সবচেয়ে বড় সাইপ্রাস বৃক্ষ এনি। বয়স ৩৫০০ বছর। অনেক সাইক্লোন, ঝড় ঝাপটা সামলেও তিনি অক্ষত আছেন। ১৯২৫ সালের হ্যারিকেনে উনার উচ্চতা ৪০ ফিট কমে গিয়েছিল। উনার নামকরন করা হয় সিনেটর এম ও ওভারস্ট্রিটের নামে। যিনি এই গাছ এবং আশেপাশের ল্যান্ড দান করেন।

ব্রাজিলে অবস্থিত এই দাদুর নাম প্যাট্রিয়াকার ডি ফ্লোরেস্তা(দাত ভেঙ্গে গেলো রে)। বয়স ৩০০০ বছর।

এই দাদু আমার দেখা সবচেয়ে আজব বৃক্ষ। জলপাই গাছ কিন্তু বয়স প্রায় ৩০০০ বছর এবং এখনো জলপাই ফলছে। গ্রীক আইল্যান্ডে অবস্থিত এই গাছটি ম্যাডেটেরিনিয়ান অঞ্চলের সবচেয়ে পুরনো জলপাই গাছ।

এই দাদুর নামটা সুন্দর। যমন সুগি। ইয়াকুশিমা, জাপানে অবস্থিত ক্রিপটোমেরিয়া জাতের এই গাছটির বয়স ২০০০ বছর এবং এটি ৫,০০০ বছর পর্যন্ত বাচতে পারে। এই গাছটির জন্যই এই দ্বীপটিকে ইউনেস্কো ওয়াল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষনা করে।

সিসিলির মাউন্ট এটনায় অবস্থিত এই চেস্টনাট গাছটির বয়স ২০০০-৪০০০ বছর। এর বয়স খুবই অবাক ব্যাপার কারন মাউন্ট এটনা পৃথিবীর একটিভ আগ্নেগিরিগুলোর মধ্যে একটি। কথিত আছে একবার ঝড়ের রাতে ১০০ অশ্বারোহী ঝড়ের প্রকোপ থেকে বাচার জন্য এই গাছের নিচে আশ্রয় নেয় এবং কারোই ছায়া পেতে সমস্যা হয়নি। এর ডালপালার বেড়ও আশ্চর্যরকম বড় মাত্র ১৯০ ফিট:-/:-/। দাদু তোমাকে সালাম।

এই গাছটির পরিস্কার কোন ছবি পেলাম না। সুইডেনের ডালারনা প্রদেশে অবস্থিত এই দাদুর বয়স ৯৫৫০ বছর।:-/:-/:-/:| রুক্ষ একটি অঞ্চলে তিনি কিভাবে এতো বছর বেচে আছেন তা ভাববার বিষয়।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:১২
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×