দীর্ঘদিন পর ব্লগ লিখতে বসলাম। একটা খবর দেখে।
পার্বত্য রাঙ্গামাটি, খাগড়াছড়িতে পাহাড়ী ও বাঙ্গালী দের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে।
Click This Link
নিঃসন্দেহে উদ্বেগের খবর। অথচ সেনা প্রত্যাহার করার সময় আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সেনা প্রত্যাহার করা হলে কি হবে তা নিয়ে সরকারকে ভবিষ্যৎ সম্পর্কে একটা রূপরেখা দেবার।
দেখুন, http://www.criticbd.com/0106/article_12.php
অথচ তা নিয়ে তখন আমাদের বলা হয়েছিল আমরা নাকি জাতীয়তাবাদী শক্তি প্রয়োগকারী কিংবা মানবাধিকার বিরোধী মানসিকতার লোক। তখন সন্তু লারমা গং এমনকি আমাদের কিছু তথাকথিত উদারপন্থী বুদ্ধিজীবিও চরম বিরোধিতা করেছিল সেই বক্তব্যের। তারা সবকিছু একবারে দিতে চায়। কাউকে কোন অধিকার ফিরিয়ে দেবার যে নির্দিষ্ট কোন প্রক্রিয়া থাকতে পারে তা আমাদের মাথামোটা বুদ্ধিজীবি কিংবা রাজনীতিকদের মাথায় আসেনি। শুনেছি সন্তু লারমা নাকি আমাকে মনে মনে খুঁজেছেনও ওই লেখা প্রকাশিত হবার পর। সম্পাদককে ফোন করে আমার বিষয়ে জানতে চেয়েছেন এবং উষ্মা প্রকাশ করেছেন। আমি তাকে লেখার জবাব দিয়ে যুক্তিনির্ভর বিতর্কে আসার আহবান জানালেও পরে এ নিয়ে আর কোন কথা শুনিনি। তবুও আমি আমার প্রথম লেখার সমর্থনে আরো একটি লেখা লিখেছি।
http://www.criticbd.com/0108/article_13.php
এখন অক্ষরে অক্ষরে সেই কথাগুলো ফলে যাবার দিন শুরু হয়েছে। সরকার যখন বিভিন্ন বিষয়ে একটু চিন্তিত তখনই পাহাড়ের বিভিন্ন গোষ্ঠী সুযোগ নিচ্ছে অস্থিরতা সৃষ্টির। এখন সরকার ভাবুক মাথায় হাত দিয়ে কি করা উচিত!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

