আজ ব্লগে ঢুকেই RAB বিষয়ে নতুন এক গপ্প শুলাম এবং হাসব না-কি কাঁদব তা না বুঝতে পেরে আপনাদের কাছে পরামর্শ চাইলাম। আপনারাই তার কথা এবং দাবীর বিষয়ে উপযুক্তভাবে অবগত।
Click This Link
সার্জেন্ট সাহেবের প্রতি আমার কথা।
ধন্যবাদ, সার্জেন্ট (অবঃ) মুহাম্মাদ শফিকুল ইসলামকে। তার দেশপ্রেম নিয়ে আমার কোন সন্দেহ নেই।
সে তো দেখি পয়গম্বর পর্যায়ের একজন লোক।
কিন্তু তার সাথে আল্লাহ সুবহানাল্লাহ তায়ালার বিশেষ যোগযোগের কারণে যে এলিট বাহিনী সৃষ্টি হয়েছে তারাও তো বিশেষ গো্ষ্ঠীর স্বার্থে কাজ করছে। নিরীহ লোকদের ধরে আইনের তোয়াক্কা না করে পরপারে পাঠাচ্ছে। আর সার্জেন্ট সাহেব আইন-শৃঙ্খলা বাহিনীর যাদের অক্ষমতা কিংবা সন্ত্রাসের মদদদাতাদের কথা বলেছেন, যাদের হাত থেকে আপনার প্রতি মহব্বতস্বরূপ আল্লাহর এই উপহার-এলিট ফোর্স জনগণকে বেহেশতে নিয়ে এসেছে, তারা এখন বেহেশতে নিয়ে জনগণ এবং দেশের আইন-আদালতকে রেপ করছে। আইনশৃঙ্খলা রক্ষীদের যে অক্ষমতা এবং মদদের কথা আপনি আল্লাহর দরবারে জানিয়েছেন, আপনার বিশেষ বাহিনী তাদের চেয়েও বড় ধরণের জুলুমে এই মূহুর্তে লিপ্ত।
উদাহরণ চান? সাতক্ষীরার সেই নিরীহ লোকটির কথা মনে আছে? যার বাসায় অস্ত্র রেখে গ্রামবাসীর হাতে ধরা খেয়েছিল আপনার কুদরতি বাহিনী? মনে আছে অসংখ্য ক্রসফায়ারের কাহিনী? কত সাধারণ মানুষকে বিনা বিচারে হত্যা-গুম করেছে তার হিসাব দিতে পারবেন এই সার্জেন্ট!!
সার্জেন্ট সাহেব একবার বললেন, অস্ত্র যে চালায় তারই ওপর বর্তায় অস্ত্রের পারফর্মেন্স আবার অন্য জায়গায় আমাদের আগের বাহিনীর নামে যা খুশি বলবেন, এইটা কেমন বিবেচনা! তাদের ক্ষেত্রে কোন চালক ছিল না?
যাক তর্কে যাব না। তার কথা তো আল্লাহ ফেলেন না, সে কেন আল্লাহর কাছে আগের বাহিনীটির সততা আনার জন্য দোয়া করেননি? না-কি সেখানেও স্বজনপ্রীতি হয়েছে- বিশেষ ক্ষমতাবান করে নিজের বাহিনীর লোকজনকে দেশের রাষ্ট্রীয় নির্বাহী জায়গায় দেখতে চেয়েছেন?
যাকগে, সাবেক এই সেনাসদস্যের প্রতি আকূল আবেদন, এখন অন্তত আরেকবার দোয়া করেন, আপনার দোয়ায় প্রাপ্ত এই আলৌকিক বাহিনী যেন জনগণকে বিনা কারণে না মারে। অপরাধীদের মারলেও যেন একটুখানি আইনের বালাই তোলে। সর্বোপরি তারা যেন সব দায়িত্ব আইনানুগভাবেই পালন করে, এবং ক্ষমতার চোটে অন্ধ হয়ে রাস্তায়-ঘাটে সবাইকে কুকুর-বিড়াল মনে না করে।
আল্লাহর সাথে ফেরেশতাতুল্য এই মান্যবর সেনার দোস্তি দৃঢ়তর হোক এই কামনা থাকল। আমিন..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



