somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রভা বিষয়ক (অ)কান্ড, মেঘবালিকার উপলব্ধি এবং বাংলাদেশের সমাজব্যবস্থার সাধারণ চিত্র

২৪ শে আগস্ট, ২০১০ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সময়ে দেশের অন্যতম শীর্ষ মডেল ও টিভি অভিনেত্রী প্রভার বাস্তব জীবনের কিছু ঘটনা গত কয়েকদিন ধরেই ব্লগের আলোচিত বিষয়গুলোর মধ্যে শীর্ষে। নানা জনের নানা মত, নানা মন্তব্য। শুনতে শুনতে কেউ বিরক্ত, কেউ আবার মজা পাচ্ছেন দেদারসে। কথা উঠেছে সমাজ বাস্তবতা কিংবা পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীর সম্মানহানীতে কে কিভাবে কতটুকু মজা পাচ্ছেন বা আহত হচ্ছেন তা নিয়েও। এরই মধ্যে একজন সম্মানিত প্রমীলা ব্লগার (কথাটি কি জেন্ডার সেনসিটিভ কি-না তা বুঝতে পারছি না, হলে মাফ চেয়ে নিচ্ছি) একটি ব্লগ লিখেছেন। তার ব্লগটি দেখলাম কিন্তু আমার কিছু কথা থাকলেও লিখতে পারলাম না, কারণ সেকানে তিনি কোন লেখা গ্রহণ করবেন না। বাধ্য হয়েই না বলা এই কথাগুলো নিয়ে এই পোস্ট। এটি মেঘবালিকা নামের সেই ব্লগার আপুর উপলব্ধির জবাব অথবা নতুন কিছু ইপলব্ধি দুটোই ধরে নিতে পারেন।

মেঘবালিকার লেকাটি এখানে,
Click This Link

আজকের বাংলাদেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্বরাষ্ট্র কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ পদগুলোও যোগ্যতাবলে (দুর্মুখেরা আবার যোগ্যতার প্রশ্নে কিছু উটকো প্রশ্ন টানেন, সেদিকে এখন মনোযোগ না দেয়াটাই বাঞ্ছনীয়) তাদের অধীনে। এই দেশে মিডিয়াগুলো এখন নারীবাদীতায় মুখরিত, জাতীয়-বিজাতীয় সংস্থা সংগঠন নারী অধিকার সংরক্ষণ করার বিষয়টিকেই যেন উন্নয়নের মূলমন্ত্র হিসেবে ধরে নিয়েছে। তারপরও নারীদের অবস্থার উন্নয়ন হচ্ছে না-কারণ হিসেবে প্রায় সব নারীবাদীই উল্লেখ করেন সমাজব্যবস্থার পুরুষতান্ত্রিক চরিত্রকে। এটা নিয়েও আবার বহুমুখী আলাচনার অবকাশ রয়েছে। সেদিকে গেলে পাঠকের মনোযোগ ধরে রাখা অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই প্রভার ঘটনা এবং মেঘবালিকার উপলব্ধি এবং আমার জবাব নিয়েই পরে থাকি।

ইভটিজিং বর্তমানের সামাজিক ইস্যুগুলোর মধ্যে প্রধানতম একটি। নারীপ্রধান রাষ্ট্রকাঠামোর ভেতর থেকেও এই অবস্থা যেন মেনে নেবার মত নয়। তাই কোন ছেলে (পুরুষ অর্থে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কমবয়সীরাই এগুলোর নায়ক) কোন মেয়েকে যদি ফ্লার্ট করে সেটিও যেমন টিজিং আবার কোন ছেলে যদি কোন মেয়েকে বাজে কথা বলে সেটিও টিজিং। ধরণ বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কোন মেয়েকে রাস্তায় কিংবা ফোনে উত্যক্ত করাও যেমন টিজিং, তেমনি হঠাৎ করে দীর্ঘদিনের (অল্পদিনেরও হতে পারে) প্রেম অস্বীকার করলে তা নিয়ে কোন কথা বললে তাও টিজিং। আজব এক টিজিং সোসাইটিতে আমাদের বাস। কোন ছেলে কোন মেয়ের প্রেম অস্বীকার করলে যদি মেয়েটি আত্মহত্যা করে বসে তবে তাকেও যেমন আইনের হাতে তুলে দিয়ে জীবন শেষ করার ব্যবস্থা আছে, তেমনি একই মেয়ে যদি একই সম্পর্ক হঠাৎ অস্বীকার করে তবে ছেলেটির প্রেম ফিরে পাবার কিংবা প্রকাশের কোন চেষ্টাও আইনের চোখে দন্ডনীয় হয়ে যায়। বাহ্ নারীবাদী সমাজ ব্যবস্থার কি সম্যক চিত্র আমাদের! উদাহরণ দিতে হবে? সম্প্রতি উত্তরায় টিজিংয়ের কারণে যে পুলিশ অ্যাসল্টের ঘটনাটি ঘটল সেখানে ছেলেটির সাথে মেয়েটির যোগাযোগ এবং সম্পর্ক দীর্ঘদিনের বলেই মেয়ের আচরণ এবং আশেপাশের লোকদের কথায় প্রমাণিত। এরকম উদাহরণ আরো আছে, দিতে গেলে অনেক লম্বা হয়ে যায়।

আসি প্রভার কথায়। রাজীব যেটা করল সেটি অপরাধ, কিন্তু প্রভা যেটা করল সেটি কি? প্রশ্নটি নারীবাদী পুরুষদের এবং অধিকার পাচ্ছি না বলে চেঁচাতে থাকা নারীদের প্রতি। রাজীব যদি আত্মহত্যা করে বসত তা-কি সমাজ কিংবা রাষ্ট্রের কাছে এডাম টিজিং নামে পরিচিত হয়ে নায়িকার অপরাধ হিসেবে বিবেচিত হত? রাজীবদের অপরাধের কথা সবাই বলবে কিন্তু প্রভাদের যাচ্ছেতাই আচরণ এবং জীবনাচরণের কথা কোথাও বলা যাবে না, এই কি নারীবাদী সমাজব্যবস্থার রূপরেখা? একই অপরাধ একটি ছেলে করলে তার ফাঁসি পর্যন্ত হবে অথচ একজন নারী করলে তা সাধারণ ভুল হিসেবে বিবেচিত হবে-এই যদি নারীবাদীত্বের রূপ হয় তবে আমি বিরুদ্ধে অবস্থান নেবার ঘোষনা দিচ্ছি প্রকাশ্যে। যে ভিডিও এবং স্টিল ছবিগুলো প্রভা রাজীবের অনৈতিক সম্পর্ককে তুলে ধরেছে সেগুলো যদি আজকের অবস্থার বিপরীত ঘটনা ঘটত তবে কি তা প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের জন্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারত না(কোন মেয়ে তা প্রকাশ করত কি-না সে প্রশ্নের উত্তরে আলোচনা অন্য দিকে মোড় নেবে)? এরকম ঘটনা কি দেশের বিভিন্ন অঞ্চলে ঘটছে না? এর প্রতিকার কি?

তাই বলি সম অধিকার প্রতিষ্ঠা করুন। ছেলে কিংবা মেয়ে যেই হোন সম্পর্ক তৈরি কিংবা ধরে রাখার ক্ষেত্রে দায়িত্ব হোন। আজ প্রভার আজকের পরিণতির জন্য তার দায় অস্বীকার করে শুধু রাজীবের অন্যায়কেই একপাক্ষিতভাবে তুলে ধরা হলেও তা সবক্ষেত্রে গ্রহণযোগ্য নাও হতে পারে।

আর মেঘবালিকাকে সম্মানের সাথেই বলছি, সালমান খান কিংবা টম ক্রুজের ভালগার ছবি পেলে আপনি বা আপনারা কি করতেন জানি না তবে জৈবিক ধরণ অনুসারে প্রভার ভালগার ছবির প্রতি টান থাকা ছেলেদের জন্য অস্বাভাবিক নয়। হয়তো অনেকের মন্তব্য বাড়াবাড়ি তবে সেই সূত্র ধরে আপনার মতের সাথে মিল না হলেই বিডি বয়েজ সেক হয়ে যাবে এ ধরণের উদ্ধত মন্তব্য করার সাহস দেখানো আপনার উচিত হয়নি। আপনার মত ওহী হিসেবে নাজিল হয়নি, আবার সবাই সমপরিমাণ আস্তিকও নন।
৩২টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×