আমার প্রিয় পোস্ট
- লড়াই-সংগ্রাম ভালোবাসার নাম জ্যোতি বসু - শেখ রফিক
- পশ্চিমবঙ্গের সংবাদজগত : কমিউনিস্ট-বিদ্বেষী সংবাদপত্রগুলি কী বলছে? - মৃণালকান্তি দাস
- ক্যমেরায় ধরা পড়া ভূতের অবয়ব !!!!!!! - তানহা তাবাসসুম
- আমাদের ঢাকা - পারভীন খােলদা
- লোকসভা নির্বাচন উপলক্ষে জ্যোতি বসুর সাক্ষাৎকার - অজয় দাশগুপ্ত
- ফটোশপে টেক্সট লাইট ইফ্যেক্ট - "নিরব"
- আমাদের নতুন উপহার: যে কোন সাইটে ফোনেটিক কিবোর্ড - নোটিশবোর্ড
- Live Olympic দেখতে চান ? - প্রবাস কন্ঠ
- ভারতে নবজাতক কন্যা হত্যা মহামারীর রূপ নিয়েছে - আহসান মোহাম্মদ ক
-
আলু-মাছে বাঙ্গালী!!-আলুর ছড়া
(তন্ময়) - বহুরূপী মহাজন
- ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ! - হমপগ্র
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী - ৬ (শেষ পর্ব) - মিরাজ
- হায়দারাবাদ বিস্ফোরণ : সন্দেহের আঙুল বাংলাদেশ ও পাকিস্তানের দিকে - আশরাফ রহমান
- আয়ের উপায় হতে পারে ওয়েব কনটেন্ট রাইটিং - নিশাত শাহরিয়ার
- ক্লিক না করেই শুধু মাউস ঘুরিয়েই জানা যাবে বিশ্বের যে কোন দেশের, শহরের বর্তমান সময় ! - প্রচেত্য
- আসামের বাংলাভাষীরা বাংলাদেশী নয়, ভারতীয় নাগরিক : মুখ্যমন্ত্রী তরুণ গগই - আশরাফ রহমান
- বাংলাদেশকে অপমান করার অধিকার ইনডিয়ার নাই - মোহাম্মদ আলী আকন্দ
- বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত পাঁচ লাখ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নেয়ার দাবী - আশরাফ রহমান
- ভারতের কাছ থেকে খাদ্য সাহায্য আনা,ইসলাম সম্মত কিনা? - নিস্পাপ শয়তান
- ''মেরা ভারত মহান'' - পাগলা বাবু
- বাংলাদেশে এত ভারত-বিদ্বেষ ছড়াচ্ছে কারা ? - পাগলা বাবু
- বুশ দাদা তোমারে সেলাম - পাগলা বাবু
কাজের বেলায় কাজী,কাজ ফুরালেই পাজি ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৪
সারা বছর যাঁদের চোখে চোখ রেখে সীমান্ত পাহারা দেন,আজ বিপদের আশঙ্কায় সেই বিএসএফের কাছেই সাহায্য চেয়ে বার্তা পাঠালেন বিডিআর জওয়ানরা ।
সীমান্তের ও পার থেকে এই বার্তা এসেছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল,দক্ষিণ দিনাজপুরের হিলি,ত্রপুরার তেলিয়ামুড়া,মেঘালয়ের ডাউকি ও শিলঙের বিএসএফ চৌকিতে । মৌখিক ভাবে নয়,রীতিমতো লিখিত আবেদনে বিডিআরের বিদ্রোহীরা জানিয়েছে, '' এ দিকে সেনাবাহিনীর সঙ্গে আমাদের গোলাগুলি চলতে পারে । কিন্তু গোলাগুলির শব্দ পেয়ে আপনারা ও দিক থেকে গুলি চালাবেন না ।আমরা শেষ পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে লড়ব। কিন্তু পরিস্থিতি খারাপ হলে আপনাদের কাছে আশ্রয় নিতে হবে।আপনারাই আমাদের শেষ ভরসা । ''
বাংলাদেশের সাধারণ নাগরিকদের হাত দিয়ে ছোট ছোট কাগজে সাহায্য চেয়ে তাঁদের কাছে বার্তা পাঠিয়েছেন বিডিআর জওয়ানরা।
বিডিআরের তরফে জানানো হয়েছে,তাদের বেশির ভাগ পদস্থ কর্তাই বিদ্রোহে মারা গিয়েছেন।আত্মগোপন করেছেন তাঁরা নিজেরাও। বিডিআর জওয়ানদের আশঙ্কা, সে দেশের সেনাবাহিনী তাঁদের মেরে ফেলতে পারে।তাই প্রাণ বাঁচাতে সাদা পোশাকে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় চান অনেকেই।সীমান্ত পার হওয়ার সময় যেন তাঁদের উপরে গুলি না চালানো হয়,এমন আবেদনও করা হয়েছে চিরকুটে।
বিডিআরের বিদ্রোহীরা সত্যিই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে চাইলে কী করা হবে, এই প্রশ্নে বিদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মনোভাবে কিন্তু যথেষ্টই নেতিবাচক।
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসার পরেই তাঁকে স্বাগত জানায় ভারত।এই জয় গোটা দক্ষিণ এশিয়ার পক্ষেই শুভ। এই অবস্থায় হাসিনা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারীদের আপ্যায়নের কথা আপাতত ভাবছে না দিল্লি ।
তা সত্ত্বেও বিডিআরের বিদ্রোহীরা এ দিকে এলে প্রথমেই তাঁদের নিরস্ত্র করে নিজেদের হেফাজতে নেবে বিএসএফ । পরে তাঁদের বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।
অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করাই ভারতের কূটনৈতিক অবস্থান ।ভারতের বিদেশমন্ত্রী বলেছেন,বিষয়টি একান্ত ভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ ।
( আনন্দবাজার পত্রিকা )
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অন্যসময় বলেছেন:
দাদা - মেসেজটা কি রিলে করে আপনাকে পাঠালো?
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
নিউজটা কই পাইছেন?ভারতের বিদেশ মন্ত্রী কি আপনার ঠাকুরদা লাগেন?
তিনি কি আপনেরে কইয়া গেছেন????
ফিউশন ফাইভ বলেছেন:
অস্বাভাবিক কিছু নয়। অবস্থা বোধহয় এমন দাঁড়িয়েছে যে, কলকাতা কি ত্রিপুরায় ভালো থাকা-খাওয়ার সুবিধা পেলে সীমান্তের বিওপিগুলো শূন্য হয়ে যাওয়াও এখন অস্বাভাবিক নয়।বাংলাদেশের কতোটা ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে, তা অনেকেই এখনো বুঝতে পারছেন না। একদল শিক্ষিত অমানুষ অন্ধ ব্লগার খুব হিউমারাস কমেন্ট করার ফুর্তিতে উল্লম্ফন করে যাচ্ছে। আর ছদ্মবেশী ভারতীয়দের সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছে।
অারমান বলেছেন:
অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করাই ভারতের কূটনৈতিক অবস্থান,হা হা হা হা হা হা হা হা হা অনেক দিন পর মন খুলে হাসতে পারলাম, সুন্দর কৌতুক
তুইরাজাকার বলেছেন:
ছাগু ভাগ
আহসান হাবিব শিমুল বলেছেন:
লুকাল, পোষ্টদাতা ভারতীয়, ছদ্মবেশি ভারতীয় নয়।ও হ্যাঁ মাইনাস দিছি।লালবাটন চাপবো কিনা ভাবতেছি।
নির্মম বলেছেন:
দয়া করে আপনার news এর source টা বলবেন কি ?
অ্যামাটার বলেছেন:
@বাবু পাগলা: আপনার শোকেসে প্রত্যেকটা পোষ্টই বাংলাদেশ-ভারত পারস্পরিক সম্পর্ক সংশ্লিষ্ট, বলি বাংলাদেশকে নিয়ে আপনার এত মাথাবেথা কেন?? আমরা ১৪কোটি মানুষ তো আছিই দেশকে নিয়ে ভাবার জন্য। নাকি আপনাকে বাংলাদেশ বিষয়ক গবেষনার জন্য ভারত সরকার ঠিকা দিয়েছে? নাকি আপনার মাসীর দরদ উথলে পড়ছে? কোনটা?
মাহাফুজ বলেছেন:
fuck off
ফটিক চাঁদ বলেছেন:
উনি কোথা থেইকা এই খবর পাইছে??সেটা না বইলা আজাইরা প্যাঁচাল পারতাছে।
দয়া কইরা উল্টাপাল্টা গুজব ছড়াইয়া দেশে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবেন না।
ফটিক চাঁদ বলেছেন:
- - - - -..........
হাই ৫ হাসান বলেছেন:
ওদেরে তোমার বাড়ি নিয়া যাও
ঘুমন্ত পথিক বলেছেন:
একটা লিংক দিলে ভালো করতেন, দাদা।নেট এ সার্চ করে একটা পেলাম অবশ্য।
তবে কতটুকু নির্ভরযোগ্য জানি না।
আমার কাছে এই সাইটটিকে মোটেও সুবিধার মনে হয়নি।
সত্য-মিথ্যা জানি না, পেলাম তাই ভাবলাম শেয়ার করি।
Click This Link
ফটিক চাঁদ বলেছেন:
জী site টা আমার কাছেও যথেষ্ট নির্ভরযোগ্য মনে হচ্ছে না। এসব গুজবেরই আলামত। India'র কোন পত্রিকায় কি খবরটা আসতে পারতো না????আর আসলেও India কে এখন কোন ভাবেই বিশ্বাস করা যায় না।
আসল কথা ৩য় কোন অপশক্তি বাংলাদেশকে এবং দেশের মানুষকে বিভক্ত করে গৃহযুদ্ধ ঘটাতে চাচ্ছে। তাই সকলের অনুরোধ,, দয়া করে বাংলাদেশী হিসেবে একতাবদ্ধ হোন। অন্যথায় সামনে মহাবিপদ........
ফটিক চাঁদ বলেছেন:
জী site টা আমার কাছেও যথেষ্ট নির্ভরযোগ্য মনে হচ্ছে না। এসব গুজবেরই আলামত। India'র কোন পত্রিকায় কি খবরটা আসতে পারতো না????আর আসলেও India কে এখন কোন ভাবেই বিশ্বাস করা যায় না।
আসল কথা ৩য় কোন অপশক্তি বাংলাদেশকে এবং দেশের মানুষকে বিভক্ত করে গৃহযুদ্ধ ঘটাতে চাচ্ছে। তাই সকলের কাছে অনুরোধ,, দয়া করে বাংলাদেশী হিসেবে একতাবদ্ধ হোন। অন্যথায় সামনে মহাবিপদ........
অলস ছেলে বলেছেন:
ভারতীয় একজন তার দেশের পক্ষ থেকে দেখবে, এটাই স্বাভাবিক। ভারত অন্য দেশের বিষয়ে মাথা গলায় না, এমন কথা বলাও তার দেশপ্রেমের অংশ।এ পোষ্টদাতার কাছ থেকে আমাদের, অমানুষ বাংলাদেশী কীটদের দেশপ্রেম আর দেশসেবা শেখা উচিত।
ফিউশন ফাইভ বলেছেন:
অলস ছেলে বলেছেন: ভারতীয় একজন তার দেশের পক্ষ থেকে দেখবে, এটাই স্বাভাবিক। ভারত অন্য দেশের বিষয়ে মাথা গলায় না, এমন কথা বলাও তার দেশপ্রেমের অংশ।এ পোষ্টদাতার কাছ থেকে আমাদের, অমানুষ বাংলাদেশী কীটদের দেশপ্রেম আর দেশসেবা শেখা উচিত।
একা আমি বলেছেন:
বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার, একদম বাজে খবর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















