somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... কমরেড লাল সেলাম একটা শরীরের মৃত্যু হলো বটে, তবে একজন কমিউনিস্টের কখনো মৃত্যু হয় না । মানুষের মাঝে, লালা পতাকায় জীবিত, অমর ।]]> http://www.somewhereinblog.net/blog/paglababublog/29080327 http://www.somewhereinblog.net/blog/paglababublog/29080327 2010-01-17 16:11:45 সুস্থ হয়ে উঠুন কমরেড । ১৯৯৩ সালে জ্যোতি বসুর ছবি তোলার সুযোগ হয়ে ছিলো, তুলেছিলাম। সেই স্মৃতি ভোলার নয়, মুছবে না ।
উনি আমার সময়ের নেতা, আমার অহংকার ।তারাতারি সুস্থ হয়ে উঠুন কমরেড ।]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/29075285 http://www.somewhereinblog.net/blog/paglababublog/29075285 2010-01-09 21:50:02
'' কোপেনহেগেন '' ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তি পৃথিবী আবার শান্ত হবে ।


---ছবি পাগলা বাবু]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/29056205 http://www.somewhereinblog.net/blog/paglababublog/29056205 2009-12-09 21:15:29
বিচিত্র মানুষ, মেলাবে কে ? তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম
মাটির দেয়ালে গাথাঁ আমাদের বাড়ি
ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম ।

পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা
ঊরু ডোবা জলে সারাদিন খুনশুটি
বাঁশের সাঁকোটি শিশু শিল্পীর আঁকা
হেলানো বটের ডালে দোল খায় ছুটি ।

এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকাডাকি
ওদিকের গ্রামে রোদ্দুর কিছু বেশি
ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় ক'টি পাখি
ভরা নৌকায় গান গায় ভিন দেশি ।

আমার বন্ধু আজানের সুরে জাগে
আমার দু'চোখে তখনো স্বপ্নলতা
ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে
এপারে শিশির পতনের নীরবতা ।

আমার বন্ধু বহু ঝগড়ার সাথী
কথায় কথায় এই ভাব এই আড়ি
মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি
গাব গাছে উঠে সে-হাতেই কাড়াকাড়ি ।

আমার বন্ধু দুনিয়াদারির রাজা
মিথ্যে কথায় জগৎ সভায় সেরা
দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা
আমি দেখি তার সহাস্য মুখে ফেরা ।

আমাদের ছুটি মন-বদলের খেলা
আমাদের ছুটি অরন্যে খোঁজাখুঁজি
আমাদের ছুটি হাসি কান্নায় বেলা
আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি ।

খেলায় খেলায় জীবন পৃষ্ঠা ওড়ে
খেলায় খেলায় ইতিহাস দেয় উকি
এদিকে ওদিকে পৃথিবীর পিঠ পোড়ে
কত না মানুষ ভুরু কুঁচকিয়ে সুখী ।

বন্ধু হারালে দুনিয়াটা খাঁ খাঁ করে
ভেঙে যায় গ্রাম, নদীও শুকনো ধু ধু
খেলার বয়স পেরোলেও একা ঘরে
বার বার দেখি বন্ধুরই মুখ শুধু ।

সাঁকোটির কথা মনে আছে আনোয়ার ?
এত কিছু গেল, সাঁকোটি এখনো আছে
এপার ওপার স্মৃতিময় একাকার
সাঁকোটা দুলছে, এই আমি তোর কাছে ।

'' সাঁকোটা দুলছে '' --- [ সুনীল গঙ্গোপাধ্যায় ] ।]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/29024230 http://www.somewhereinblog.net/blog/paglababublog/29024230 2009-10-11 23:31:44
লাল ছেলাম কমরেড http://www.somewhereinblog.net/blog/paglababublog/28988891 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28988891 2009-08-05 00:28:02 বন্ধু দিবস ! আর আমরা ?

[ অনেক দিন আগে আমার বাড়িতে তোলা ছবি ।]]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28987688 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28987688 2009-08-02 15:23:28
ছায়া ঢাকা সূর্য । দুর্লভ এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে নির্ভয়ে, আগামী কাল ২২শে জুলাই।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সবচেয়ে সুন্দর এবং বিরলতম অংশ ডায়মণ্ড রিং, বা করোনা এবং আবার ডায়মণ্ড রিং তৈরি । গ্রহণের চূড়ান্ত পর্যায়ও এটাই ।
'' ভারতের মধ্যে এবারে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খুব ভালোভাবে দেখা যাবে আমার জেলা জলপাইগুড়িতে। এতে আমি ভীষণ খুশি । ইতিমধ্যেই আমার শহরে আসতে শুরু করেছে দেশ বিদেশের জ্যোতির্বিজ্ঞানিরা । এখন থেকেই আকাশের দিকে তাক করতে শুরু করেছে বড় বড় সব আধনিক দূরবিন। এ সব দেখে আমি যেমন হতভম্ব এবং তার সাথে ভীষণ উৎসাহী সেই দিনের অপেক্ষায় । ''

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতে শেষবার দেখা গিয়েছিল ১৯৯৫ সালে এবং এরপরে দেখা যাবে ২০৩৪ সালে ।
উত্তরবঙ্গের মানুষ শেষবার এই দূর্লভ এবং অবর্ণনীয় সৌন্দর্য সরাসরি দেখেছিল ১৭৮৮ সালের ৪জুন অর্থাৎ ২২১ বছর আগে । আবার সরাসরি দেখার সুযোগ পাবেন আগামী ২২শে জুলাই । উত্তরবঙ্গের বাসিন্দারা যারা ওই দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সরাসরি দেখা থেকে বঞ্চিত হবে তারা আর কোনদিনই এই বিরল দৃশ্য দেখতে পারবেন না । কারণ উত্তরবঙ্গে সূর্যের পূর্নগ্রাস আবার সরাসরি দেখা যাবে আগামী ১৪ মে, ২১২৪ সালে । অর্থাৎ ১১৪ বছর পরে ।

[ সমস্ত সংস্কার, ভয় ভুলে এই বিরল, প্রকৃতির সুন্দরতম সৌন্দর্যকে উপভোগ করুন । তবে খালি চোখে কোনভাবেই এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে না । সূর্যগ্রহণ দেখার চশমা ব্যাবহার করুন। নতুবা একসাথে ৩-৪টা এক্সরেপ্লেট ব্যাবহার করতে পারেন ।]

জলপাইগুড়িতে গ্রহণ শুরু - ৫:৩০:২০,
জলপাইগুড়িতে প্রথম ডায়মন্ড রিং - ৬:২৬:২৯,
জলপাইগুড়িতে পূর্ণগ্রাস - ৬:২৮:২৮,
জলপাইগুড়িতে দ্বিতীয় ডায়মন্ড রিং - ৬:৩০:২৮,
জলপাইগুড়িতে গ্রহণ শেষ - ৭:৩৩:২৪,

]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28981621 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28981621 2009-07-21 20:18:22
এ কী বাঙ্গালী জাতি আমরা রেখে যাচ্ছি !!! তেমন বাংলাকে ভালো বাসলেই বাঙ্গালী হওয়া যায় না , বাঙ্গালী জাতি কে জানতে হয় ।
যারা মুজিবর রহমান এবং জ্যোতি বসুর পাশে, না বুঝে প্রশ্ন চিহ্ণ একে দেন ,তারা কখনই বাঙ্গালী হতে পারে না ।
১.জ্যোতি বসু অসুস্থ

২.জ্যোতি বসু ৯৬ ]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28977451 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28977451 2009-07-13 00:45:57
জ্যোতি বসু অসুস্থ বর্তমানে বাঙ্গালীর একমাত্র অভিভাবক জ্যোতি বসু অসুস্থ । আজ সকালে সল্টলেকের একটি নার্সিংহোমের আইসিসিইউতে ভর্তি হয়েছেন । বিশেষত শাসকষ্ট এবং বার্ধক্য জনিত কারনেই জ্যোতি বাবুকে ভর্তি করানো হয় । ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি বোর্ড জ্যোতি বাবুকে দেখছেন । তারা জানিয়েছেন এখন তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন । জ্যোতি বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে , এখন শুধু এই কামনাই করছি । ]]> http://www.somewhereinblog.net/blog/paglababublog/28977220 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28977220 2009-07-12 15:48:26 জ্যোতি বসু ৯৬ আজ জ্যোতি বসুর জন্মদিন । ৯৬ বছরে পা দিলেন তিনি। ১৯১৪ সালে জন্মেছিলেন । দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু উত্থান-পতনের সাক্ষী প্রবীণ এই জননেতার এবারের জন্মদিন অন্যান্য বারের মতো সুখপ্রদ নয় । একদিকে তিনি ভীষণ অসুস্থ । আবার অন্যদিকে বামফ্রন্টের দীর্ঘ ৩২ বছরের শাসনে এবারই লোকসভা নির্বাচনে বড়ো ধাক্কা খেয়েছে সিপিএম । এরপর আবার কয়েকটি পুরসভা নির্বাচনেও তারা রীতিমতো ধরাশায়ী । রাজ্যের মানুষ সিপিএম তথা বামফ্রন্টের দিক থেকে যে মুখ ফেরাতে শুরু করেছেন, মনে হয় প্রবীণ জ্যোতিবাবু তা উপলব্ধি করছেন । বয়সের ভারে শরীর জীর্ণ হলেও জ্যোতিবাবুর মস্তিষ্ক এখনও সক্ষম । দল ও সরকারে তরুণ নেতৃত্বের ওপর ভরসা ছিল তাঁর, তাদের এই ব্যর্থতা তাঁর পক্ষে বড় কষ্টদায়ক। এবারের জন্মদিনে তাই মুখে হাসি থাকলেও তাঁর মনে থাকবে বিষাদ । দলের একনিষ্ঠ সেবক তিনি । ]]> http://www.somewhereinblog.net/blog/paglababublog/28975421 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28975421 2009-07-08 21:59:16 দুর্লভ মহাজাগতিক দৃশ্য দেখা যাবে নির্ভয়ে আগামী ২২শে জুলাই।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সবচেয়ে সুন্দর এবং বিরলতম অংশ ডায়মণ্ড রিং, বা করোনা এবং আবার ডায়মণ্ড রিং তৈরি । গ্রহণের চূড়ান্ত পর্যায়ও এটাই ।
'' ভারতের মধ্যে এবারে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খুব ভালোভাবে দেখা যাবে আমার জেলা জলপাইগুড়িতে। এতে আমি ভীষণ খুশি । ইতিমধ্যেই আমার শহরে আসতে শুরু করেছে দেশ বিদেশের জ্যোতির্বিজ্ঞানিরা । এখন থেকেই আকাশের দিকে তাক করতে শুরু করেছে বড় বড় সব আধনিক দূরবিন। এ সব দেখে আমি যেমন হতভম্ব এবং তার সাথে ভীষণ উৎসাহী সেই দিনের অপেক্ষায় । ''

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতে শেষবার দেখা গিয়েছিল ১৯৯৫ সালে এবং এরপরে দেখা যাবে ২০৩৪ সালে ।
উত্তরবঙ্গের মানুষ শেষবার এই দূর্লভ এবং অবর্ণনীয় সৌন্দর্য সরাসরি দেখেছিল ১৭৮৮ সালের ৪জুন অর্থাৎ ২২১ বছর আগে । আবার সরাসরি দেখার সুযোগ পাবেন আগামী ২২শে জুলাই । উত্তরবঙ্গের বাসিন্দারা যারা ওই দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সরাসরি দেখা থেকে বঞ্চিত হবে তারা আর কোনদিনই এই বিরল দৃশ্য দেখতে পারবেন না । কারণ উত্তরবঙ্গে সূর্যের পূর্নগ্রাস আবার সরাসরি দেখা যাবে আগামী ১৪ মে, ২১২৪ সালে । অর্থাৎ ১১৪ বছর পরে ।

[ সমস্ত সংস্কার, ভয় ভুলে এই বিরল, প্রকৃতির সুন্দরতম সৌন্দর্যকে উপভোগ করুন । তবে খালি চোখে কোনভাবেই এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে না । সূর্যগ্রহণ দেখার চশমা ব্যাবহার করুন। নতুবা একসাথে ৩-৪টা এক্সরেপ্লেট ব্যাবহার করতে পারেন ।]

জলপাইগুড়িতে গ্রহণ শুরু - ৫:৩০:২০,
জলপাইগুড়িতে প্রথম ডায়মন্ড রিং - ৬:২৬:২৯,
জলপাইগুড়িতে পূর্ণগ্রাস - ৬:২৮:২৮,
জলপাইগুড়িতে দ্বিতীয় ডায়মন্ড রিং - ৬:৩০:২৮,
জলপাইগুড়িতে গ্রহণ শেষ - ৭:৩৩:২৪,]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28969441 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28969441 2009-06-25 17:11:31
ভারতে মাওবাদীরা নিষিদ্ধ ঘোষিত এদিকে পশ্চিমবঙ্গের লালগড়ে কেন্দ্র ,রাজ্য যৌথবাহিনীর অভিযান চলছে মাওবাদী সন্ত্রাস মুক্ত করতে ।
দুদিকের চাপে বিপদে পড়েছে সাধারণ মানুষ । অভিযান চলছে তাই কাজ বন্ধ, খাবারও বন্ধ, গ্রামের পর গ্রাম ফাকা শুধু গুলির আওয়াজ আর পুলিশের গাড়ির শব্দ ।
ঠিকমতো খাবার জুটছে না । ভিটে মাটি ছাড়াও বেশ কয়েকদিন । ভয়, সন্ত্রাস-সন্বল সাধারণ মানুষের ঠাঁই এখন ত্রাণ শিবিরে অথবা স্কুল ঘরের বারান্দায় । মাওমুক্ত লালগড় , সন্ত্রাসমুক্ত লালগড় - এরই লক্ষ্যে সেনা অভিযান । একদিকে মাওবাদী, অন্যদিকে যুদ্ধে সেনা পুলিশের লাল চোখ এড়াতে পারছেন না লালগড়ের বাসিন্দারা । বন্দুক উঁচিয়ে কখনও মাওবাদীরা বলছে খাবার দাও । আবার সেনা পুলিশ বন্দুকতুলে বলছে মাওবাদীদের খাবার আর খবর দাও। না বললেই মার আর মার । জঙ্গলমহল নিরাপদ নয় । জাতাকলে জেরবার সাধারণ মানুষজন ।

[ বন্ধ হোক সন্ত্রাস , ফিরে আসুক শান্তি । ]]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28968418 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28968418 2009-06-23 14:25:37
যা গরম,তাতে শরম রাখাই মুশকিল !!! http://www.somewhereinblog.net/blog/paglababublog/28967573 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28967573 2009-06-21 17:25:42 আয় বৃর্ষ্টি ঝেপে ধান দেব মেপে.... রোদের হাত থেকে বাঁচতে...।]]> http://www.somewhereinblog.net/blog/paglababublog/28963337 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28963337 2009-06-11 20:06:07 পশ্চিমবঙ্গ রাজ্য সংগ্রহশালার ঐতিহাসিক তথ্য আবিষ্কার আমার জেলা জলপাইগুড়ি থেকে ছড়িয়েছিল সিপাহি বিদ্রোহের আগুন: ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ শুধুমাত্র ব্যারাকপুর এবং বহরমপুরের সেনা ছাউনিতেই সীমাবদ্ধ ছিল না । ওই বছরের এপ্রিলে মঙ্গল পাণ্ডের ফাঁসির পর বিদ্রোহের সেই আগুন ছড়িয়েছিল বঙ্গদেশের বিভিন্ন প্রান্তে । সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়েছিল চট্টগ্রাম, ঢাকা, জলপাইগুড়ি এবং ত্রিপুরাতেও । অথচ এই তথ্য কোনোদিনও পৃথিবীর আলো দেখেনি, না আছে পাঠ্যবইতে তার উল্লেখ । সযত্নে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল এই ঐতিহাসিক তথ্য । কিন্তু সম্প্রতি রাজ্য সংগ্রহশালার গবেষকরা প্রমাণ্য নথি সহ এই তথ্যের হদিস পেয়েছেন । এই গবেষণায় যুক্ত ঐতিহাসিক বরুণ দে জানিয়েছেন, 'সিপাহি বিদ্রোহের সময়কাল প্রকৃতপক্ষে অনেকটাই বিস্তৃত । উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশে সিপাহি বিদ্রোহ সম্বন্ধে অনেক কিছু জানা গেলেও সে অর্থে অজানা ছিল বাংলায় এর উত্থান ।' এর কারণ ব্যাখ্যায় বরুণবাবু দায়ী করেছেন চিরাচরিত সেই অপচেষ্টাকে, যার মাধ্যমে গোটা দেশে এই ধারণাকে চালু রাখা গেছে যে বাঙালিরা ব্রিটিশদের বশ্যতা স্বীকার করতে ভালোবাসতো । ঐতিহাসিক অমলেন্দু দের মতে, 'কোনো কোনো ভারতীয় ইতিহাসবিদ ব্যারাকপুর ও বহরমপুরের বাইরে বাংলায় সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়েছিল বলে ইঙ্গিত দিলেও যথোপযুক্ত প্রমাণ দিতে পারেননি । সেক্ষেত্রে এই নতুন তথ্য আমাদের ইতিহাসকে পুনর্নজর দিতে সাহায্য করে ।'

পশ্চিমবঙ্গ রাজ্য সংগ্রহশালার ঐতিহাসিক এবং আধিকারিকরা পুলিশ ও গোয়েন্দা রিপোর্ট ঘেঁটে যে তথ্য পেয়েছেন, তাতে স্পষ্ট বাংলায় 'স্বাধীনতার প্রথম যুদ্ধ' ( সিপাহি বিদ্রোহকে এই আখ্যাই দিয়েছিলেন দামোদর সাভারকার ) অনেক ব্যাপক আকার নিয়েছিল । সংগ্রহশালায় প্রাপ্ত এই চাঞ্চল্যকর তথ্য বলছে, ১৮৫৭ সালের এপ্রিলে ব্যারাকপুর সেনা ছাউনিতে মঙ্গল ও ঈশ্বরী পাণ্ডের ফাঁসির পরপরই ব্রিটিশদের বিরুদ্ধে আগুন দাবানলের মতো মুহূর্তে ছড়িয়ে পড়েছিল গোটা বঙ্গদেশে । ঐ বছরের সেপ্টেম্বরেই সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়েছিল অধুনা বাংলাদেশের চট্টগ্রামে । সিপাহিদের বিদ্রোহে মারা যান বেশ কয়েকজন ব্রিটিশ সামরিক কর্তা । চট্টগ্রামে সিপাহিরা পরিকল্পনা করেছিল ট্রেজারি দখল নেওয়ার । অকস্মাৎ এই সেনা অভ্যুত্থানে হতভম্ব হয়ে পড়েন ব্রিটিশ আধিকারিকরা । এরপর বেশ কিছুদিন ট্রেজারি সেনা দখলে থাকার পর সংঘটিত সেনাবাহিনী দিয়ে বিদ্রোহে ইতি টানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি । জলপাইগুড়িতেও ঠিক এর দুই মাস পরেই সেনা বিদ্রোহ হয় । এক্ষেত্রে সিপাহীদের লক্ষ্য ছিল চলতি বিশ্বাসকে কার্যত ভ্রান্ত প্রমাণ করা ।
বিহার এবং উত্তরপ্রদেশের সিপাহীরাই যে শুধু এই বিদ্রোহে নেই, তা প্রমাণ করার তাগিদ থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন তারা । জলপাইগুড়ির সেনা ছাউনি কার্যত ধ্বংস করে এই বিদ্রোহে সাধারণ মানুষকেও জড়ো করেছিলেন সেনারা । এক্ষেত্রেও সেনা বিদ্রোহকে পরাস্ত করতে কলকাতা থেকে বিশাল বাহিনী উত্তরবঙ্গে পাঠিয়েছিল কোম্পানি । ১৮৫৮ সালের জানুয়ারিতে সেনা বিদ্রোহ শুরু হয় ত্রিপুরায় । এখানে সিপাহিদের সংঙ্গে সমর্থন ছিল রাজ পরিবারেরও ।

উল্লেখযোগ্য হল গবেষকরা হাতে পেয়েছেন সে সব শহিদ সেনাদের নাম যাদের জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছিল । পশ্চিমবঙ্গ রাজ্য সংগ্রহশালার নির্দেশক অতীশ দাশগুপ্ত জানিয়েছেন, 'অনেকেই মনে করেন মঙ্গল পাণ্ডের ফাঁসির সঙ্গে সঙ্গে বাংলায় সিপাহি বিদ্রোহে ইতি পড়েছিল । কিন্তু এই নথি থেকে পরিষ্কার কোম্পানির সর্বশক্তিকে উপেক্ষা করে প্রতিটি সেনা বিদ্রোহ নিখুঁত পরিকল্পনায় সংঘটিত হয়েছিল এবং অন্য রেজিমেন্টের সেনারাও বিদ্রোহে অংশগ্রহণে অনুপ্রাণিত হয়েছিল । আমাদের হাতে যা প্রমাণ্য তথ্য আছে তাতে স্পষ্ট চারটি সেনা বিদ্রহই ।'





]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28963323 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28963323 2009-06-11 19:32:44
রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়'কে অভিনন্দন ।
এবার লোকসভা নির্বাচনে বামফ্রন্টের ভরাডুবির কারণ ৩২ বছরের অধিক দম্ভ, দুর্নীতি, অহংকার এবং ঔদ্ধত্য । এর জবাব মানুষ এবার বামফ্রন্টকে দিয়েছে ।

( একটা সমাজ বা একটা মানুষ কে বেশি দিন বোকা বানানো যায় না । )]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28954967 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28954967 2009-05-24 13:32:52
পশ্চিমবঙ্গে নতুন রং তৃণমূল-১৯,
কংগ্রেস-৬,
এসইউসি-১,
বিজেপি-১,]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28952011 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28952011 2009-05-17 21:16:35
ভোটের কার্টুন-১ ভোটে খরচ এবার ৫০ হাজার কোটি টাকা । সারা দেশে ভোটে মৃত্যু ৬৫ জনের । নেতারা আছে বহাল তোবিয়েতে।]]> http://www.somewhereinblog.net/blog/paglababublog/28951244 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28951244 2009-05-15 21:28:30 ভারতে ভোট-প্রচারে খরচ ৫০ হাজার কোটি টাকা !
হ্যাঁ, এটাই সত্যি। মন্দার বাজারে আপনার আমার পকেটে যতই গড়ের মাঠ হোক। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যতই আগুন হোক। ভোটের প্রচারে রাজনৈতিক দলগুলির এই হাই বাজেটে তার কোনো প্রভাবই পড়েনি। কংগ্রেস ও বিজেপির হাই প্রোফাইল নেতাদের দেশজুড়ে প্রচারের ভ্রমণবাবদ ২০ কোটি টাকার উপর খরচ হয়েছে।
কংগ্রেস ২১টি হেলিকপ্টার এবং ১৮টি বিশেষ জেট ভাড়া করেছিল। বিজেপি ২১টি হেলিকপ্টারের পাশাপাশি তাদের ভাড়া করা জেটের সংখ্যা ১৪টি। এই রাজনৈতিক দলগুলিকে হেলিকপ্টারের ভাড়া দিতে হয়েছে প্রতি ঘণ্টায় ৮০ হাজার টাকা। এরসঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত হিসেবে হেলিকপ্টারের ল্যান্ডিংয়ের খরচ।

বিজ্ঞাপন বাবদ বিভিন্ন দলগুলির প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ করেছে। স্লামডগ মিলিওনেয়ার খ্যাত গান 'জয় হো' কে প্রচারে ব্যবহারের জন্য কংগ্রেসকে ১ কোটি টাকা খরচ করতে হয়েছে।

পঞ্চদশ লোকসভার জন্য নির্বাচন কমিশনও সবমিলিয়ে ১৩ হাজার কোটি টাকা খরচ করেছেন। ভোটগ্রহণ পরিবহন এবং নিরাপত্তা বাহিনীর স্থানান্তরে এই টাকা খরচ হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য সরকারি এবং সরকারি প্রতিষ্ঠানগুলির খরচের পরিমাণ ৭০০ কোটি টাকা। সচিত্র পরিচয়পত্র, ভোটিং মেশিন এবং কয়েক লক্ষ বুথ তৈরিতে এই টাকা খরচ হয়েছে ।

নুন আনতে পান্তা ফুরাক আমার তবু জয়হোক গণতন্ত্রের , জয় হো আমাদের দেশ !]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28950366 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28950366 2009-05-13 22:38:44
কবি প্রণাম পঁচিশে বৈশাখ ।।



( রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু দুর্লভ ছবি )]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28948564 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28948564 2009-05-09 22:41:43
ঐতিহাসিক মে দিবস জিন্দাবাদ ফলে ৪ঠা মে শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিক মিছিলে গুলি চালিয়ে তারা অসংখ্য মানুষকে হত্যা করে। ধর্মঘটের সংগঠক নেতাদেরও তাঁরা ফাঁসিতে ঝোলায়



ওই ঘটনার চার বছর বাদে ১৮৯০ সালের ১লা মে থেকে 'মে দিবস'কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয় দ্বিতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক। সেই থেকেই প্রতিবছর মে দিবস এইভাবেই পালিত হয়ে আসছে। ১৮৯৩ সালে মে দিবসের গুরুত্ব সম্পর্কে ফ্রেডরিক এঙ্গেলস্‌ বলেছিলেন, 'শুধু ৮ ঘন্টা কাজের দিনের জন্য মে দিবসের সমাবেশ নয়, সামাজিক পরিবর্তনের মাধ্যমে শ্রেণী বৈষম্যকে ধ্বংস করার জন্য তাকে অবশ্যই শ্রমিকশ্রেণীর দৃঢ় সংকল্পের সমাবেশে পরিণত করতে হবে।

সেই সংকল্পের মধ্য দিয়েই পালিত হয় ঐতিহাসিক মে দিবস।]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28945028 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28945028 2009-05-01 15:15:31
ওরা আসে যায়, কেডা বানাইবো রাজহংসের মুখ !!! গলির মুখে বাঁক নেবার আগেই
চেঁচিয়ে ওঠে ছোট্ট শিশু,
'ও হরেকমাল, ও ফেরিওয়ালা, ফেরিওয়ালা....'
মাথার থেকে ঝাঁকাটা নামাতে নামাতে জিজ্ঞাসা করে---
'কী নিবা খোকা ?
জলের মগ, মশলার কৌডা, কাপড়কাচা বেরাশ,
বান্দরের মুখোশ, কী দিমু ?'
'তোমার কাছে রাজহংসের মুখ আছে ?'
খুব আস্তে আস্তে বলে ছোট্ট শিশু।
'কী কইলা, হাঁসের মুখ ? ফিরা কও ।'
'হাঁসের মুখ নয়, রাজহংসের মুখ আছে, তোমার কাছে ?
'ইটা কি কইল্যা ? মানুষের পোলা হইয়্যা, রাক্ষসের মুখ
কিনবার চায়, বান্দরের মুখ কিনবার চায় ।
আর তুমি কিনা রাজহংসের মুখ কিনবার চাও !
ক্যান, রাজহংসের মুখোশ পইর‌্যা, দেবস্থানের পুকুরে, দিঘিতে
জল ছাইক্যা শুধু দুধ খাইবার চাও নাকি ?'
ঝুড়িটা মাথায় তুলতে তুলতে----
"এ্যা দ্যাশে দুধ আর জল আলাদা কইর‌্যা
খাইবার নিয়ম নাই ।
কেডা বানাইবো রাজহংসের মুখ ?'
ঝুড়িটা মাথায় নিয়ে আবার সুর ধরে---
'হরেকরকম মাল পা-ই-বে-ন, হরেক মাল...
রাজহংসের মুখ ছাড়া, সব...
সব পাইবেন...']]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28943355 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28943355 2009-04-27 20:56:44
স্বাগত ১৪১৬
১৪১৬ নিয়ে আসুক সুখ, সমৃদ্ধি, আনন্দ ও সুস্থ চেতনা সবার জীবনে ।






]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28938440 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28938440 2009-04-15 15:30:58
ছবি কথা বলে !
মা, তুমি খাওয়াবে আজ ?
কী খাওয়াবে, বলো ।

তোমার মুখের পানে চেয়ে-থাকা ছাড়া
আর কোন্‌ সুখাদ্য আছে সন্তানের কাছে

একাক্ষরী মা আমার,
আমি রোজ খাই ।।

---- কবিরুল ইসলাম]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28935442 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28935442 2009-04-08 21:17:34
একটা দশক তুমি নেই !!!
আজ আমার বাবার দশম মৃত্যু বার্ষিকী ।

বাবা তুমি ]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28930893 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28930893 2009-03-29 16:26:45
ন্যানো এলো বাজারে
১/ বেসিক মডেল দাম -১,১২,৭৩৫ টাকা ।

২/ প্রিমিয়ার মডেল দাম - ১,৫৩,৬৫১ টাকা ।

৩/ লাক্সারি মডেল দাম - ১,৭০,৩৩৫ টাকা ।

একনজরে ন্যানো --

১/ ২৩.৬ কিমি প্রলি
২/ ইউরো ৩
৩/ নিরাপত্তা যথেষ্ট
৪/ খোলামেলা জায়গা
৫/ ১০৫ কিমিপ্রঘ
৬/ ৪ মি'র টার্নিং
৭/ ১৮০ মিমি'র হাই গ্রাউণ্ড ক্লিয়ারেন্স
৮/ ৩০% উচ্চ গ্রেডেবিলিটি
৯/ পাওয়ার উইণ্ডোজ্‌
১০/ সেন্ট্রাল লকিং
১১/ ফগ্‌ ল্যাম্প্‌স
১২/ টিউব লেস টায়ার

ন্যানো সব অর্থেই ''পিপলস কার'' ।]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28928934 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28928934 2009-03-24 19:56:24
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ভারতীয় সেলাম ।
জাতীয় সংসদে সোমবার এমনই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ । তিনি সংসদে বলেন , ভারত আমাদের প্রতিবেশী দেশ । সবসময় বন্ধুপ্রতীম । সে দেশের মানুষের অকুন্ঠ সহযোগিতার ফলে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে । আমি সে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না । এ আমার ওয়াদা । আমি সাম্প্রদায়িক রাজনীতির ঊর্ধ্বে থাকতে চাই । কতিপয় রাজনৈতিক দলের সহায়তায় তারা আমাকে হত্যা করতে চায় ।

নির্ভীক এই বক্তব্য'র জন্য আপনাকে ভারতীয় সেলাম ।

আমরা ভারতীয়রা সবসময় বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই । এবং বাংলাদেশকে আপনাদের মতই আমরাও ভালোবাসি । আর ভালোবাসি বলেই এই বাংলা ব্লগে আমার আসা । প্রথমে বুঝতে পারিনি , কিন্তু কিছুদিন যাবার পর বুঝতে পারলাম কতিপয় কিছু ব্লগার ভারতীয়দের এই ব্লগে চায় না । বয়েই গেলো । ওদের জন্য দুদেশের সম্পর্ক নষ্ট হবে ? না ।

বাংলাদেশের পাশে ভারত সবসময় আছে এবং থাকবে ।
দুদেশের জঙ্গি নিপাত অভিযান চলবে এবং চলতে থাকবে ।]]>
http://www.somewhereinblog.net/blog/paglababublog/28925740 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28925740 2009-03-17 21:23:25
অজস্র ধারায় তিনি আসছেন তিনি প্রাণের শান্তি , মনের আরাম । তুমি রবে নীরবে-র কথক কবি রবীন্দ্রনাথের এই ধরাধামে অবতীর্ণ হওয়ার ১৫০ বছর পরে তাঁর পুরো না-প্রকাশিত কাজ যেন আবিষ্কার হতে চলেছে । সবকিছু ঠিকঠাক চললে এই সব অবগুণ্ঠিত কাজ ৮০ খণ্ডে দিনের আলো দেখবে ১০ থেকে ১২ বছরের মধ্যে । সেই অমূল্য সম্পদকে সুতিকাগারে যাঁরা এই বিশ্বের রবিকিরণ দেখাবেন তাঁরা হলেন ২৫ থেকে ৩০ জন গবেষক এবং অবশ্যই রবীন্দ্রপ্রেমী । ১২ থেকে ১৩ কোটি টাকার মোট এই সাহিত্য প্রকল্পের মূল দায়িত্ব বিশ্বভারতী রবীন্দ্রভবনের । এই কাজের কাণ্ডারি রবীন্দ্র ভবনের অধিকর্তা স্বপন মজুমদার । তিনি জানান , ওই সাহিত্যকর্মের মূল বৈশিষ্ট হচ্ছে যে , প্রথমত এটি তৈরি হবে নির্দিষ্ট ক্রমবিন্যাস মেনে এবং দ্বিতীয়ত , এই কর্মে বিশ্বকবির ছোঁয়া থাকবে সম্পূর্ণ পরিবর্ধন ও পরিমার্জন সমেত । কবির সমস্ত কাজ-কবিতা , নাটক , সংগীত , ছোটোগল্প , উপন্যাস , প্রবন্ধ , চিঠিপত্র এমনকি বক্তৃতামালাও পাবেন প্রকাশিতব্য কাজে , তার একান্ত অনুরাগী , উপোসী ও গুণুমগ্ধ পাঠককূল । উল্লেখ্যনীয় ওই গবেষণাকর্মে বিশ্বভারতী সংযুক্ত করেছে স্বনামধন্য কবি শঙ্খ ঘোষ , মহাকবি শেক্সপিয়র ও রবীন্দ্রনাথ বিশেষজ্ঞ সুকান্ত চৌধুরি এবং উমা দাশগুপ্তকে । থাকছেন প্রখ্যাত পাঠ্য বিশেষজ্ঞ পিটার সিলিংবার্গ এবং বিশ্বভারতীর বেশ কিছু অধ্যাপক । ]]> http://www.somewhereinblog.net/blog/paglababublog/28925304 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28925304 2009-03-16 22:17:16 হোলি হেয় ভাই হোলি http://www.somewhereinblog.net/blog/paglababublog/28923442 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28923442 2009-03-12 21:11:58 ভালো মানুষ হও http://www.somewhereinblog.net/blog/paglababublog/28922857 http://www.somewhereinblog.net/blog/paglababublog/28922857 2009-03-11 13:38:51