মামলার তদন্ত শুরু
রেজোয়ান বিশ্বাস: গত মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ জোট সরকারের ২৮ জন শীর্ষ নেতার বিরুদ্ধে দায়েরকৃত পিটিশন মামলার বাদী প্রকৌশলী হাজী বদর উদ্দিনকে হত্যার হুমকি দিয়েছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা। মামলা দায়েরের ৫ ঘন্টার মধ্যে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় বদর উদ্দিন নিজে ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। হাজী বদরউদ্দিন সরকারের কাছে তার পরিবারের নিরাপত্তা দাবি করেছেন। ওদিকে আদালতের নির্দেশে পিটিশন মামলাটির তদন্ত শুরু করেছে পল্টন থানা পুলিশ।
মামলার খোঁজ খবর নিতে এসবির একজন কর্মকর্তা গতকাল বদর উদ্দিনের ঢাকার ডেমরার শেখদির বাসায় যান। তিনি বদর উদ্দিনের জীবন বৃত্তান্ত নেন। এ সময় ওই কর্মকর্তাকে হুমকির ব্যাপারে অবহিত করেন বদরউদ্দিন।
বদর উদ্দিন আরও জানান, মামলার পর মঙ্গলবার রাতে টেলিভিশনের খবর দেখে তার কক্সবাজারের চকোরিয়া এলাকায় অবস্থিত ভাইয়ের বাড়িতে গিয়ে শিবির ক্যাডাররা বড় ভাই শোহেবকে হত্যার হুমকি দিয়েছে। ক্যাডাররা বাসা থেকে বেরিয়ে আসার আগে তাকে ও তার ভাইসহ পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেয়। গতকাল পর্যন্ত তাকে কোন পুলিশ প্রটেকশন দেয়া হযনি। বদর জানান, জোট সরকারের সময়ে অনেক হুমকি পেয়েছি। চাঞ্চল্যকর এ ঘটনার কোন সুরাহা না হওয়ায় তিনি সুষ্ঠ বিচারের জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি বলেছেন, আমি চাই সুষ্ঠ বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি দেয়া হোক।
মামলার পর থেকে তিনি সাংবাদিক ও বিভিন্ন ব্যাক্তির মাধ্যমে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন মামলা করেছেন কিনা তা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, মামলা করে তিনি আওয়ামী লীগের এমপি প্রার্থী হয়ে নমিনেশনের জন্য শেখ হাসিনার কাছে কোনও তদবির করবেন কিনা? এর জবাবে বদরউদ্দিন জানান, শেখ হাসিনার সঙ্গে তার কখনও সাক্ষাৎ হয়নি। কক্সবাজার আওয়ামী লীগের কর্মী লিষ্টে তার নাম আছে। ওই লিষ্ট দেখে তার নাম শেখ হাসিনা জেনে থাকতে পারেন।
২১ আগস্ট হামলা মামলার বাদিকে হত্যার হুমকি দিয়েছে শিবির -আমাদের সময়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।