অনলাইন বাংলা ডেট কনভার্টার

২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২১

শেয়ারঃ
0 0 0

আপনি কি আপনার জন্মদিনের বাংলা তারিখটি জানেন? কিংবা আপনার কোন আপনজনের জন্মদিন বা অন্য কোন গুরুত্বপূর্ণ দিনের বাংলা তারিখটি জানতে চান? অথবা নির্দিষ্ট কোন বাংলা তারিখের ইংরেজী তারিখটি জানতে চান?

বাংলা থেকে ইংরেজী কিংবা ইংরেজী থেকে বাংলায় তারিখ রূপান্তর করার জন্য এখন কোন সফটওয়ার ডাউনলোড না করে সরাসরি ওয়েবসাইট থেকেই আপনি তা করতে পারবেন। এবং সার্ভিসটি সকলের জন্য ফ্রি!

বাংলায় তারিখ কনভার্টের জন্য নিচের লিংকটিতে ক্লিক করুনঃ

Click This Link

তবে এই সফটওয়ারটি কেবলমাত্র বাংলাদেশের বাংলা একাডেমী প্রবর্তিত বর্তমান বাংলা ক্যালেন্ডার সিস্টেম অনুসরণ করে, যা কিনা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং জাতীয়ভাবে বাংলাদেশে বর্তমানে ব্যবহার করা হয়। সনাতন বাংলা ক্যালেন্ডার থেকে এর তারিখ কয়েকদিন বেশকম হবে।

যারা বাংলা ডেট কনভার্টারটি নিজের ওয়েবসাইটেও ব্যবহার করতে চান, কিংবা আপনার ওয়েব সাইটে বাংলা তারিখ দেখাতে আগ্রহী, তারা নিচের লিঙ্ক থেকে pallab.com-এর ওয়েব সার্ভিস ব্যবহার করে তা করতে পারেন।

Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): Online Bangla Date Converter ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৩
জটিল বলেছেন: যদিও নিজেরটা জানি তবে ভাল জিনিস এটা
২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ :)

২. ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৮
মিলটন বলেছেন: খুব একটি ভালো জিনিস। প্রিয়তে রাখলাম। ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

৩. ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৫
অক্ষর বলেছেন: ভালো লাগছে, বাংলা মাস আর সনটা জানতে পার্লাম
২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: জেনে আমারও ভাল লাগলো।

৪. ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভাল জিনিস। আমি চেষ্টা করতাছি আমার ওয়েবে ব্যবহারের।
ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: আপনার ওয়েবে ঠিকমতো ব্যবহার করতে পারলেন কিনা জানাবেন। আর এব্যপারে যেকোন সাপোর্ট লাগলেও জানাবেন। :)

৫. ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৯
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমি অনেক চেষ্টা করেও আমার ওয়েবে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারলাম না। আপনি একটু সাহায্য যদি করতেন।
২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: আপনার ওয়েবসাইটটি কোন টেকনোলজীতে তৈরী তা তো জানি না। তবে বর্তমানে ব্যবহৃত মোটামুটি বেশীরভাগ সার্ভারসাইড টেকনোলজীই ওয়েব সার্ভিস সাপোর্ট দেয়।

http://www.pallab.com সাইটটি ASP.NET দিয়ে তৈরী। এবং সেখানে ওয়েব রেফারেন্স হিসাবে Click This Link এই লিঙ্কটি ব্যবহার করা হয়েছে। এই রেফারেন্স এড করার কারণে ডেট কনভার্ট করার ফাংশানগুলোও এই সাইটে available হয়ে গেছে।

ওয়েব সার্ভিসটি আপনাকে নিচের ফাংশানগুলা ব্যবহার করতে দিবেঃ

ConvertDate (DateTime DateToConvert, ConvertType)

ConvertDateReturnString (int Day, int Month, int Year, ConvertType, ReturnType)

ConvertDigitsToBangla (string Digits)

GetBanglaMonthName (int Month, ReturnType)

GetBanglaWeekDay (string EnglishWeekName)

৬. ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০২
বাঙ্গাল বলেছেন: দারুন। আমিতো নিজেরটাই জানতাম না। হীহী।থ্যাঙ্কু।
----------------------------------------
হস্তীভক্ষন ও বিদ্যুৎখাতের স্টিকী পোষ্টঃ ডিবাংক
২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১১

লেখক বলেছেন: হি হি... আমিতো এখনও আমারটা প্রায় সময়েই ভুলে যাই। ;)

৮. ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ব্লগপোষ্ট.কম এ কি সাপোর্ট করে না ?

আচ্ছা ভাইয়া কিছু মনে করবেন না। আপনিই কি পল্লব ?
প্লিজ সত্যি উত্তরটা দেবেন।
২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: ব্লগপোষ্ট.কম এ ওয়েব সার্ভিস এক্সেস করার কি ব্যবস্থা আছে তা তো আমার জানা নাই।

আর, আপনার ধারণা ঠিক। :)

৯. ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২০
~স্বপ্নজয়~ বলেছেন: কামের জিনিস বানাইছস পল্লব :D:D

দিনকাল কেমন যায় এখন? বউ কেমন আছে?
২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন: থ্যাংকস জয় ভাই। দিনকাল ভালই যাইতাছে, আলহামদুলিল্লাহ। বউও ভালই আছে। আপনার খবরাখবর কি?

১০. ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৬
যীশূ বলেছেন: ভালো জিনিস দিছে। ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন: থ্যাংকস :)

১২. ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৫
রহমানপন্ডিত বলেছেন: চমৎকার ......... ভাল লাগার বিষয় নয় প্রয়োজনীয় একটা কাজ করেছেন। আপনাকে ধন্যবাদ।
২৭ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:০০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

১৬. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
টিনটিন` বলেছেন: ধইন্যা। প্রিয়তে।

 

মোট সময় লেগেছে ১.০১৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এক পাগল কবি
পাগলামীতে কাব্য গড়ি,
এ কুল ও কুল দু'কুল ছেড়ে
মাঝ দড়িয়ায় ভাসাই তরী।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ