somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকারের বড় গলা...

১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





( এটি ছোট্ট একটি নাটিকা)

চরিত্র: ১. রাজাকার
চরিত্র: ২. চামচা রাজাকার
চরিত্র: ৩. কোরাস...বেকুব জনগন
...................................................................................

রাজাকার ভাষন দিচ্ছে...
রাজাকার: উপস্থিত ভাইয়েরা আমার, বোনেরা........(বলে থেমে যায়, চিন্তা করে)......এই দেশ আমার আপনার.....আমাদের সবার দেশ। এইডা স্বাধীন গণতান্ত্রিক দেশ। আপনারা জানেন '৭১ সালের গন্ডগোলের সময় আমি আমার সাথে আরও ১০ জন নিয়া এই পাকভূমিকে বাঁচাইতে জিহাদ করছি...
চামচা: হুজুর কি করেন....!! পাকভূমি না, পাকভূমি না.......এইডা তো বাংলাদেশ......
রাজাকার: ও হ্যাঁ....এই বাংলাভূমিরে কতগুলা বদমাইশ ছাওয়ালগো থাইকা রক্ষা করতে জিহাদ করছি..আপনাদের বাবা, কারও চাচা এই যুদ্ধে শহীদ হইছেন.....আপনারা অনেকে নিজেরাও যুদ্ধ করেছেন............এই কত জানি....??!!!
চামচা: হুজুর তিরিশ.....
রাজাকার: হ্যাঁ তিরিশ হাজার....
চামচা: হুজুর হাজার না......লাখ.......
রাজাকার: হ্যাঁ..হ্যাঁ...তিরিশ লাখ বেঈমান...থুক্কু দেশপ্রেমিক তাদের জান কোরবান করে দিয়েছে...তাদের এই ত্যাগের মূল্য কি আমরা রাখবো না ?? বলেন.....
জনতা: ...হ্যাঁ ...হ্যাঁ....
রাজাকার: বলেন....আমরা এত ত্যাগের বিনিময়ে এই দেশ পাইছি.....আমাদের কি এই দেশের উপর কোনো অধিকার নাই??!!
জনতা:.....আছে......
রাজাকার: এইডা আমার দেশ......আমাদের দেশ....এই দেশে যদি মালাউনেরা মূর্তি বানায়ে রাস্তার মোড়ে মোড়ে সাজায়ে রাখে....মূর্তি পূজা করে......সেইডা কি মাইন্যা নেয়া যায়?? আমরা কি এইসব মালাউনের কাজ-কারবার সহ্য করবার পারি?? বলেন...
জনতা:.....না...
রাজাকার: একটা দেশরে স্বাধীন করা সহজ...কিন্তু সেই দেশরে টিকায় রাখা কঠিন এইডা তো আপনারা জানেন........এইভাবে যদি দেশে মূর্তি পূজা চলে...তাইলে দেশের উপর , আমাদের উপর, আপনাদের উপর...আল্লাহ র গজব পড়বো.....কয়েকটা মালাউনের জন্য কি আমরা আমাদের দেশের এতবড় ক্ষতি হবার দিতে পারি??? বলেন আপনারা...পারি??
জনতা: না না ......এটা হতে দেয়া যায় না......
রাজাকার: আসেন ভাই...আমরা নিজেরা প্রস্তুত হই.......এইসব মালাউনদের আমরা যেখানে পাবো সেখানেই কতল করি....আপনারা সবসময় প্রস্তুত থাকবেন....ইনশাল্লাহ.....লালন মূর্তি, বলাকার মূর্তির মতো ঢাকা শহরের বাকী মূর্তি গুলানরেও গুড়ায়ে দেয়া হবে। এই ঢাকা শহর আমাদের শহর......এই শহররে আমরা মূর্তি মুক্ত করমুই করমু.......।



(ভাস্কর্য ভাঙা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে মৌলবাদী হস্তক্ষেপের প্রতিবাদ স্বরূপ লিখা)
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৩
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×