আমার প্রিয় পোস্ট
- পড়তে চাইলে পড়তে পারেন নাফিস ইফতেখারের ড্রাফটে নেয়া পোস্টসমূহ

+ একটি ঐতিহাসিক পোস্ট - অণুজীব
- এই লাল্টু মার্কা নব্য বুদ্ধিজীবি টা কেডা? প্রাইভেট টিভি চ্যানেলের টকশোতে মাঝে মাঝে দেখা যায় উনাকে। - পাকাচুল
- কাঙাল মামার শোকেসে যেসব পোস্ট ছিলো - কাঙাল মামা
- অনুবীক্ষন যন্ত্রের মাধ্যমে তোলা আমাদের দেহের ভিতরের কলকব্জার অসাধারন সব ছবি - সারওয়ার ইবনে কায়সার
- রাগিবনামা - যেমন ইচ্ছে লেখার আমার ব্লগের খাতা - রাগিব
- জগজিত সিং এর অমর কীর্তি - ৭৬ টি এ্যালবাম একসাথে (আমার আপলোড করা) - কবির চৌধুরী
- আধুনিক শকুন্তলা উপাখ্যান ( পূর্ণবয়স্কদের জন্য ) - ইশতিয়াক আহমেদ চয়ন
- আমার প্রিয়তে রাখা,ভালো লাগা পোষ্ট সমগ্র (সংস্কার চলছে) - ২ - জিসান শা ইকরাম
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - বিলাশ বিডি
- তেল-গ্যাস : এইসব কমিশনখোরের অতীত ভালো নয়, শুনুন আলোচিত সেইসব অডিও টেপ - ফিউশন ফাইভ
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- সিফিলিসের জীবানু কার কাছ থেকে আসলো - মুজিব রহমান
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- অসাধারণ কিছু জিমেইল ফিচার: জিমেইল গাইড- পর্ব:১ - ইন্ঞ্জিনিয়ার
- ২৬ বছর বয়সেই মিলিয়নিয়ার হওয়া Adam Khoo তার সৌভাগ্যকে বিশ্লেষণ করেছেন। চলুন দেখি কিভাবে... - মুভি পাগল
- GRE ফ্রি ডাউনলোড এর কারখানা !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৩ ( আপডেট এপ্রিল ৫ ২০১০) - পরিবেশবাদী ঈগলপাখি
- গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস - হা...হা...হা...
- ফ্রিওয়্যার সফটয়্যার ডাউনলোডের জন্য কিছু সফটয়্যারের ওয়েবলিঙ্ক (Freeware Software List) সংগ্রহে রাখুন - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৬| আসন: ধনুরাসন। - রণদীপম বসু
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের লেখা ও স্মৃতিচারণ - চিন্তিত দার্শনিক
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ইনকা সভ্যতা, পাথর নগর, স্প্যানিশ বর্বরতা ও মাচু পিকচুর সেই সূর্যদেবতার থান ... - ইমন জুবায়ের
- শাস্ত্রীয় মৌলবাদী এবং সেক্যুলার মৌলবাদী—উভয়েই পরিত্যাজ্য! - ম্যাভেরিক
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- 'সামহয়ারে'র মত আরো কিছু ওয়েব সাইট - জানজাবিদ
- একে একে বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরী > সব দোষ চাপানো হচ্ছে শ্রমিক অসন্তোষ আর চাঁদাবাজদের উপর > আসল কাহিনী কী ? - মনজুরুল হক
- অনিঃশেষ দেশভাগের কথকতা : সুধা কি সাদিয়ার কথা শুনছে - ফারুক ওয়াসিফ
- ব্লগীয় চিপাবুদ্ধি
- নাফিস ইফতেখার
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- গাছভুদাই না হইলে কেউ জঙ্গী হয় না - লেখাজোকা শামীম
- কর্পোরেট ইকো ক্যাম্পেইনের রকমসকম - জ্বিনের বাদশা
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- গণতন্ত্রের বেশী বেশী চর্চা নাকি আগে ধর্ষণকারীদের লিঙ্গ কেটে ফেলা কোনটা আগে করতে হবে? (একটি ১৮ +
) - ইউনুস খান
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।

মন্দা: কাগুজে অর্থনীতির ফুলানো বেলুনের প্রাকৃতিক চুপসানো
১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৪৫
বলা হচ্ছে তামাম বিশ্ব অর্থনৈতিক 'মন্দা'র কবলে। ভূতটা প্রথম আছর হয়েছে যুক্তরাস্ট্রে। তারপর আটলান্টিক পেরিয়ে গোটা ইউরোপ ও প্রশান্ত পেরিয়ে জাপান অবধি। ছোয়াঁ লাগছে এখন চীন, পাক-ভারত, বাংলাদেশ বা মালয় উপকূলে। এভাবে ছেয়ে যাবে গোটা বিশ্ব। আসুন এই ভূতের আকার -প্রকার, ফলাফল ও দাওয়াই নিয়ে খানিকটা ভাবি।
ব্যক্তি, পরিবার, সমাজ, রাস্ট্র বা গোটা দুনিয়ার অর্থনৈতিক কারবারকে দুইভাগে ভাগ করা যায়। আসল অর্থনীতি ও কাগুজে অর্থনীতি। গাভী, হাস-মুরগী পালন, কামলা খাটা, চিনিকল, গার্মেন্টস, মোবাইল ফোন বানানো, বিমান বা টেম্পুতে করে যাত্রী বা মালামাল পরিবহন ইত্যাদি হৈল আসল অর্থনীতি।
ব্যাংক, বীমা, লিজিং কোম্পানি, ফ্যাক্টরিং, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, হেজ ফান্ড, মার্চেন্ট ব্যাংক, এসেট ম্যানেজমেন্ট ফার্ম, মানি চেন্জার, বিশ্বব্যাংক গং, মহাজন, কোঅপারেটিভ, ক্ষুদ্র ঋন ইত্যাদি হৈল কাগুজে অর্থনীতি। ভূতের আছর হয় কাগুজে অর্থনীতির উপর। তবে খেসারত দেয় আসল অর্থনীতি। কারনটাও সোজা, কাগুজে ওয়ালাদের কাজকারবার পুরোটাই কিছু কাগজ চালাচালি করা- দলিল, ডকুমেন্ট, চেকবই, শেয়ার সার্টিফিকেট, টাকা (অথবা এগুলোর ডিজিটাল রূপ)। আরো জানতে নিকটস্থ যেকোন একটি ব্যাংক ভালোভাবে ভ্রমন করুন। সেটা গলাচিপার জনতা ব্যাংক কিংবা ব্রুকলিন স্ট্রিটের মেরিল লিন্চ যাই হোক। এদের কারবারের ধরন হৈল নানাবিধ জটিল কাগজ ও শব্দমালা ব্যবহার করে অন্যের টাকার উপর ভর করে 'ফাও' টাকা কামানো। রহিমের টাকা ০ থেকে ১৩টাকা সুদে জমা রেখে করিমকে ১৫ থেকে ২০টাকা সুদে ধার দেয়া। প্লাস, আরো ১/২ টাকা আগডুম বাগডুম সার্ভিস বৈলা কর্তন। সুসজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বসেই এটা করা যায়। এত আরামদায়ক ব্যবসা ২য় টি আছে বৈলা অধমের জানা নেই। সেজন্য দেশে মশা মাছির মত কোপারেটিভ, মাইক্রোক্রেডিট, ব্যাংক বেড়ে গেছে। ঝামেলা বাধে তখন, যখন অনেক রহিম একসাথে টাকা ফেরৎ চায় বা বেশ কিছু করিম লা পাত্তা হয়া যায়! বলে রাখা ভাল ২০% জামানতও যদি একসাথে ফেরৎ চাওয়া হয় দেশের কোন ব্যাংক দিতে পারবেনা। আর ২০% লোন যদি ডিফল্ট করে তাহলেও খবর আছে। মাসে এনে মাসে খাওয়া নিম্ন মধ্যবিত্ত মার্কিনিদের খামাকা লোন দিয়ে বাড়ি গাড়ির 'তথাকথিত মালিক' বানিয়েছে কাগজআলারা। তাদের আমদানীর তীব্র টানে ভরাকাটাল বয়ে গেছে চীন, জাপান, ভারত, বাংলাদেশের গার্মেন্টস, তৈজসপত্র, গাড়ি, আইটি রপ্তানিতে। ভিত্তিহীন বড়লোকী ধসে পড়ার সাথে সাথে তাদের জিএম এবং জাপানের টয়োটা উভয়েই ধরা। কাগজের এ ক্লাসিকেল বাণিজ্যের সাথে যোগ হয় ভূয়া ব্যালেন্সশীট দেখিয়ে মোটা অংকের বন্ড বেচা। উত্তরকালে এহেন বন্ডদিয়ে নাকমোছা ছাড়া কিছুই করার থাকেনা। অনেকের মনে থাকতে পারে ঝিনাইদহের কোটচাদঁপুরের কাজল বা হালের যুবকের কথা। এপারেন্টলি জায়েজ হলেও শেয়ারবাজারের বিদ্যমান হালে জুয়াক্লাব বলাই সমীচিন। দুখ:জনক ভাবে এটাকে পুজিঁবাজার বলাহয়। বিরাটঅংকের পুজিঁ সংগ্রহের জন্য 'আসল অর্থনীতির' এখানে দেনদরবার করার কথা থাকলেও তা হয়না। বরং বড় বড় কোম্পানীকে ঘাড় ধরে আনার কথা বলছে সরকার। আবার 'মোনাফুডস' মার্কা লোকজন 'পুজিঁ' উঠিয়ে ভেগে যাচ্চে। পরে মরা কোম্পানীর দাফন কাফন নিয়ে মিটিং করছে এস ই সি বা নাসডাক। (চলবে)
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
দাম বলেছেন:
ঠিক ই বলছেন এই ভাবেতো চিন্তা করি নাই!!
লেখক বলেছেন: এখন করেন
নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন:
চমৎকার লাগলো পড়ে। অপরের পর্বের অপেক্ষা। (+)
নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন:
শব্দটা 'পরের পর্ব' হবে। ক্রেডিট ক্রাঞ্চের ধাক্কায় 'পরের' আগে 'অ' যোগ হয়ে গিয়েছে আমার!
সবুজপএ বলেছেন:
ভালো লিখেছেন
নিদ্রালু বলেছেন:
সুন্দর লিখেছেন।
দ্বিধা বলেছেন:
ভালো লিখেছেন
তরঙ্গ বলেছেন:
আসল অর্থনীতি, কাগুজে অর্থনীতি- বিভাজনটি চমৎকার হয়েছে। অপেক্ষায় রইলাম।
আহসান হাবিব শিমুল বলেছেন:
হমমমম.........ভালো লিখেছেন।অনেক কিছুই বুঝলাম তবুও আমার একটা খটকা থেকে গেলো।
ব্যাংকের টাকা নিয়ে নিম্নবিত্ত মার্কিনিরা বাড়ি কিনেছে।কিন্তু সে বাড়ির মুল্য পুরোটা নিতে না পারায় ব্যাংক টক্সিক এসেট সে বাড়ি ক্রোক করেছে।
কিন্তু আমার প্রশ্ন হলো টাকাটা গেলো কোথায়? কারো না কারো কাছে তো থাকার কথা?
লেখক বলেছেন: টাকাটা পেয়েছে হাউজিং কোম্পানী। সেখান থেকে বড় অংশ আমদানী বিল পরিশোধ বাবদ পেয়েছে ইটালি, ভারত, চীন, বাংলাদেশ ও জার্মানি।
ন্যায় পথিক বলেছেন:
খুবই সময়পোযোগী একটি লেখা। সরাসরি প্রিয়তে। আগামী পর্বে আশা করি বাংলাদেশের অর্থনীতির উপর এর প্রভাব নিয়ে আলোচনা করবেন।
বাঙ্গাল বলেছেন:
আপ্নারে দাড়ায়া একটা সালাম দিলাম দাদা।--------------------------------
ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)
ব্যানানা বাংলাদেশ-২ (প্রথম আলোর ইহুদীডিম্ব!)
ছু-মন্তর বলেছেন:
শুধুই প্রথম আলো মার্কা পোস্ট স্টিকি করা হয়। এসব পোস্ট স্টিকি করা হয় না কেন?এই পোস্টটি স্টিকি করা হউক।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














