আমার প্রিয় পোস্ট

সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।

পাকিস্তান নয় যুক্তরাস্ট্রই পৃথিবীর জন্য হুমকি স্বরূপ

৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৭

শেয়ারঃ
0 0 0

ইয়েল থেকে মাস্টার্স পাশ, বিশিস্ট আইনজীবি, সফল রাজনৈতিক, ভাল লেখিকা, পৃথিবীর নানা প্রান্ত ঘুরা সচেতন মানুষ। এহেন হিলারীর মুখ থেকে কথাটা শুনে অবাক বিশ্ব। পাকিস্তান ই নাকি বিশ্বের জন্য হুমকি স্বরূপ। যে পাকিস্তান নিজেকেই চালাতেই পারছেনা জন্মাবধি!
ধরা যাক একটি গ্রাম। ১০০টি পরিবার। একটি পরিবার আকারে, সম্পদে, অস্ত্রসম্ভারে, মারপিট করতে পারে এমন জনবলে আকাশচুম্বী অবস্থায়। আজ একে মারছে, কাল একে ধরছে। অমুকের বাড়ি দখল করছে। তমুকের সীমানা গুড়িয়ে দিচ্ছে। ধমকা ধমকি তো আছেই।
আর একটি পরিবার দিনে এনে দিনে খায়, বেশীরভাগ সদস্য পুস্টিহীনতায় ভূগছে, দেনার দায়ে জর্জরিত, ভাইয়ে ভাইয়ে মারপিট লেগেই আছে, তেমন কোন শক্তি সামর্থ্য নাই। নিজেদের সীমানা রক্ষা করতেই জান যায়, থাক তো আরেকজনের বাড়ি দখল!
কোন পরিবারটি গ্রামটির জন্য হুমকি স্বরূপ? কোন বাড়ীর আক্রোশ থেকে বেচে থাকার জন্য গ্রামবাসী দোয়া ইউনুস পড়ে ঘুমায়?
মিজ হিলারী, ইরাক, আফগানিস্তান, কোরিয়া, ইরান, পাকিস্তান কোন রাস্ট্রের সেনাবাহিনী আমেরিকার ভূখন্ডে আঘাত করেনি। এমনকি সীমানার ধারে কাছেও চুরি, লুট, ধর্ষন করতে যায়নি। আপনারা নিজেদের সীমানা ডিংগিয়ে আরব সাগর, জাপান সাগর, ভারত মহাসাগরে অবস্থান নিয়েছেন। ভিয়েৎনাম দখল করার চেস্টা করেছেন। ইরাক, আফগানিস্তানে সম্পুর্ন অন্যায়ভাবে মানুষ মারছেন। লুট করছেন। সোমালিয়াতে একই কাজ করেছেন। পাকিস্তানের চির রাজাকার শাসকদের কাধেঁ ভর করে দেশটা অর্ধদখল করেছেন। নানান জায়গা থেকে ইহুদীদের জড়ো করে মধ্যপ্রাচ্যে ঈসরাইল নামক তথাকথিত রাস্ট্রের (অথবা আপনাদের স্যটেলাইট স্টেট) জন্মদান ও লালন পালনের দায়িত্বভার গ্রহন করেছেন। নির্বিচারে খুন, জখম, বিতাড়ন করলেন ফিলিস্তিনীদের। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে নির্বাচিত সরকার উৎখাত করে ক্যু করেন। উদ্দ্যেশ্য তেল লুট। সরাসরি হামলার বাইরে ধমক ধামক দিয়ে সাইজ করছেন সিরিয়া, উত্তর কোরিয়া, মিশর, সুদান, বাংলাদেশের মত তুচ্ছ দেশগুলোকে। গুপ্তহত্যা করেন দেশপ্রমিক শাসকদের। সুন্দর কথামালার আবরনে বিশ্বব্যাংক ও আইএমএফ নামক আর্থিক গুন্ডাদের লেলিয়ে দিয়েছেন বিভিন্ন গরীবদেশের পা চাটা অর্থমন্ত্রীদের পেছনে। আপনাদের তেল, গ্যাস, কয়লা সম্পদ অক্ষুন্ন রেখে ৬%, ৯% রয়ালটি নানা ধরনের ইংরেজী কথাবার্তা বলে গরীব আমাদের, নাইজেরিয়ার সর্বশেষ বিন্দুটাও শুষে নিচ্ছেন। আপনাদের কোম্পানি মাগুরছড়া ও টেংরাটিলা জ্বালিয়ে দিল। কোন বিচার নাই। অথচ পেট্রোবাংলার কাছে কিছু টাকা পাবেন। সেগুলো উসুল করার জন্য খোদ রাস্ট্রদূত মাঠে নামলেন! দেশে দেশে এহেন জুলুমের বাইরে আরো অনেক পৃথিবী ধ্বংসকারী কাজ করেছেন। কিয়োটো প্রটোকলে সবাই সাইন করল। আপনারা বললেন- খেতাপুরি এসবের। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য আপনারা ৫০-৬০% দায়ী। মহাকাশ দখল করেছেন অজস্র স্যাটেলাইট দিয়ে। আমরা ঘেরা। পর্নো সিডি, ওয়েবসাইটের প্লাবনে সারা বিশ্ব ভাসিয়ে দিলেন। টুকটাক ডলার, স্কলারশিপ, চাকরী, কনসালটেন্সির বিনিময়ে বিশ্বজুড়ে একদল ডক্টরেট দালাল বানালেন।নানা ধরনের অস্ত্র চোরাই ও বৈধ ভাবে চালান করে গোটা বিশ্বকে জাহান্নাম বানালেন। সোজা কথায় সারা বিশ্বের প্রতিটি গৃহকোন আপনাদের প্রত্যক্ষ বা পরোক্ষ অত্যাচারে অতিস্ঠ। বিশেষ করে সম্প্রদায়গত ভাবে মুসলিম আর আর্থিকভাবে এশিয়া, আফ্রিকা ও দক্ষিন আমেরিকার গরীব মানুষ হলে ভয়টা বেশী। কে জানে কার মাথার উপর কখন বোমা পড়ে? আপনার মাতৃভুমি যুক্তরাস্ট্র নামক বিশালকার দেশটি তাবৎ পৃথিবীর শান্তিকামী মানুষের জন্য চরম হুমকি স্বরূপ। পাকিস্তান নয়। আয়নাতে নিজেকে দেখুন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): যুক্তরাস্ট্র ;
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: থ্যানকস্‌

২. ৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৭
জানজাবিদ বলেছেন: সঠিক ফোরামে এই সব কথা বলার সাহস কারো নাই। ধরা যাক, বাংলাদেশই বললো। তারপর................তারপর গার্মেন্টস রপ্তানী বন্ধ করে দেবে।
সবাই জানে সত্য কথাটা কিন্তু বলার সাহস নাই।
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: একদেশে একপন্য রপ্তানি মার্কা অর্থনীতির এটাই কপাল হয়তো!

৩. ৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৬
mehedi বলেছেন:
হ ভাই আপনিও বেশী কইয়েন না

শেষে আপনার পোষ্ট মুইছা দিব

মজাক করলাম
তয় কইলাম পোষ্ট কিনতু মুছতাসে এরা

কাইলকের করণেল (ভাই আমারে কি রেফ দেওয়া শিখানো যায়, অনেকরে বলছি , আজকাল কেউ কাউরে কিছু শিখাইবার চায় না) গুলজারের লেখাটা মুইছা দিছে

৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: মানুষের মনের ঘৃনা মোছা যায়না।
কি বোর্ডে আর এর পর প্লাস চিহ্ন তারপর অন্য বর্ন

৪. ৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৭
সাতরং বলেছেন: সত্যি কথা বলার জন্য অভিনন্দন রইল
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৫
পরিবর্তনবাংলা বলেছেন: যুক্তরাষ্ট্র নিপাত যাক মানবতা ও পৃথিবীবাসী মুক্তি পাক
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: মুক্তিপাক

৬. ৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৫
সীমন্ত ইসলাম বলেছেন: কি আর বলব, একই কথা একই দু:খ একই ক্ষোভ। আপনার সাথে একমত।
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ

৭. ৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৫
বৈকুনঠ বলেছেন: সামুর গুডা থাকলে এই পোস্টটা স্টিকি করুক।

(বি.দ্র. গুডা থাকা মানে হৈল নিরপেক্ষ ভাবে সত্য কথা বলা ও শোনার সাহস থাকা। )

লেখকরে লাল সালাম।
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: স্টিকি করার মত বিরাট মাফের লেখকনা আমি। ননস্টিকি তে ভাল রান্না হচ্ছে!!

৮. ৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫০
রাহা বলেছেন: অবশ্যই আমরিকা হুমকি এবঙ তারপরই বর্বর পাকিস্থান..পৃথিবীর জন্য হুমকি
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: খামাকা ...২য় স্থানে ব্রিটেন।

৯. ৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৩
প্রগতিশীল বলেছেন:
বর্তমান পৃথিবীতে ক্ষতিকর ও বিপদজ্জনক রাষ্ট্রের তালিকাঃ

১। আমেরিকা
২। ইসরাইল
৩। ভারত

শয়তানের অক্ষ
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: ব্রিটেনরেও ধরেন

১০. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৪
রিফাত হোসেন বলেছেন: ১ আমেরিকা
২ ইসরাঈল
৩ রাশিয়া
৪ ভারত
৫ পাকিস্তান
১১. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২২
পরিবর্তনবাংলা বলেছেন: যারা মাইনাস দিচ্ছেন তারা কি বুঝে নাকি হুজুগে ;) :)
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: ব্লগে প্রচুর আমেরিকান বোধ হয়। কিন্তু আমেরিকান নাগরিকদের প্রতি আমার কোন ক্ষোভ নাই

১২. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৪
ধামাধরা বলেছেন: প্রগতিশীল বলেছেন:
বর্তমান পৃথিবীতে ক্ষতিকর ও বিপদজ্জনক রাষ্ট্রের তালিকাঃ

১। আমেরিকা
২। ইসরাইল
৩। ভারত

শয়তানের অক্ষ
১৩. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৬
গোলন্দাজ বলেছেন: রিফাত হোসেন বলেছেন: ১ আমেরিকা
২ ইসরাঈল
৩ রাশিয়া
৪ ভারত
৫ পাকিস্তান



৬ বাংলাদেশ :d
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: বাংলাদেশ নিজের জালা যন্ত্রনায় কাহিল। অন্যরে বিপদে ফেলবে কেমনে

১৪. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪২
রণবাজ বলেছেন: যত যাই কন ভাই.........দোস কিনতু আমাদের নিজেদের......!!
ওদের কথা মত আমরা চলি.....Pant....খুলি পুটকি মারা খাই.??!!
আবার চিল্লাই,কান্ডি.....ওগো দেয়া ঔষধ লাগাই....ফের আবার ওদের কথায় চলি........আমরাইইইইই খারাপ।
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: দালাল, দুর্নীতিপরায়ন শাসকগোস্টির কথা বলছেন?

১৫. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৩
রণবাজ বলেছেন: যত যাই কন ভাই.........দোস কিনতু আমাদের নিজেদের......!!
ওদের কথা মত আমরা চলি.....Pant....খুলি পুটকি মারা খাই.??!!
আবার চিল্লাই,কান্ডি.....ওগো দেয়া ঔষধ লাগাই....ফের আবার ওদের কথায় চলি........আমরাইইইইই খারাপ।
১৬. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৭
নেক্সাস বলেছেন: সত্য প্রকাশের জন্য ধন্যবাদ
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: আপনাকেও

১৭. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৪
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আমেরিকা নাকি পাকিস্তানের বন্ধু রাষ্ট্র। "আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর দরকার নাই" ভারতও টের পাবে এক সময়।

সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ নিপাত যাক।
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: ইরাকও একসময় ছিল তেমন পরাণ। ইরানকে ঠ্যাংগানোর জন্য

১৮. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৬
বজ্রাহত বলেছেন: শয়তান আকৃতি হলো ত্রিমাত্রিক:

এর অক্ষগুলো হলো:
X = আমেরিকা
Y = ইসরায়েল
Z = ব্রিটেন
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: সঠিক

১৯. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৪
মাহাফুজুর রহমান বলেছেন: আমার মনে লয় পাপিস্তান ও আমেরিকা ইসরাঈল এর মত সমান বিপদজনক।
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: সমান কেমনে ?

২০. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:২১
শুভ৭৭ বলেছেন: সামুতে আছি বেশি দিন হয়নি। তবে, আপনাকে বেশ প্রতিশ্রুতিশীল মনে হয়েছে। সাহিত্যিক মান বজায় রেখে 'কন্টেন্ট' ভাল হলে আপনি ভাল লেখক হবেন ইনশা আল্লাহ।

লেখায়+।

যে ১১ জনের ভাল লাগেনি, তারা আমেরিকানদের চেয়েও বেশি আমেরিকান!
০৬ ই মে, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ। নিয়মিত অধমের ব্লগে পাই আপনাকে। ভাল থাকুন।

২২. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৬
লুথা বলেছেন: ++++++++++

১। আমেরিকা
২। ইসরাইল
৩। ভারত

যাদের ভালো লাগে নাই, তারা আমেরিকানদের জা** সন্তান।
০৬ ই মে, ২০০৯ দুপুর ১:১৪

লেখক বলেছেন: জ পর জেনুইন

২৩. ০১ লা মে, ২০০৯ রাত ৯:১৮
জানজাবিদ বলেছেন: এই লেখাটা কাদের ভাল লাগলোনা খুব জানতে মন চায়? কেন ভাল লাগে নাই কেউ কিন্তু বইলা যায় নাই। গুরুতর রহস্য মনে হইতাছে।;)
০৬ ই মে, ২০০৯ দুপুর ১:১৭

লেখক বলেছেন: বড়ই রহস্য!!!!!!!!!!!!!!!!

২৪. ০১ লা মে, ২০০৯ রাত ৯:৩৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: এতগুলা মাইনাস দিল কারা???

ভাবতেই অবাক লাগে। এমরিকার দোসর তাইলে ব্লগেও ঘাটি পাতছে।
০৬ ই মে, ২০০৯ দুপুর ১:১৯

লেখক বলেছেন: হ তাই মনে অয়

২৫. ০১ লা মে, ২০০৯ রাত ৯:৫২
মাসুদ রানা* বলেছেন: অন্য দেশগুলির জন্যে বিপদজনক এমন রাষ্ট্রগুলি নিম্নরুপ:

১. যুক্তরাষ্ট্র
২. ইসরাইল (যদিও রাষ্ট্র হিসেবে মানতে খুবই কস্ট হয়)
৩. রাশিয়া
৪. ভারত
৫. বৃটেন


২৬. ০১ লা মে, ২০০৯ রাত ৯:৫৪
আরিফুর রহমান বলেছেন: হ! 'কুত্তায় কামড় দিয়া বলে জলাতঙ্কের ওষুদ জিনিসটা মানবদেহের জন্য আসলে ভালো না'

সেইরকম একটা কিছু নাকি?
০৬ ই মে, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: ক্লিয়ার করেন কথা

২৭. ০১ লা মে, ২০০৯ রাত ১০:০৪
প্রচ্ছদ বলেছেন: পাকি প্রেম। আহা! পিয়ারা ফাকিস্তান!



০৬ ই মে, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: দাদা কি যে কন!

২৮. ০১ লা মে, ২০০৯ রাত ১০:১৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: প্রচ্ছদ
========
# পোস্ট করেছেন: ০টি
# মন্তব্য করেছেন: ২৩৪টি
# মন্তব্য পেয়েছেন: ০টি
# ব্লগ লিখেছেন: ২ মাস ৩ সপ্তাহ

কোন আবুলডার নিক?
২৯. ০১ লা মে, ২০০৯ রাত ১০:২১
প্রচ্ছদ বলেছেন: আরেকবার নিজের নামকরনের সার্থকতা প্রমার করলা।@ ঢেকি

৩১. ০১ লা মে, ২০০৯ রাত ১০:৪৯
দেশী পোলা বলেছেন: আমি একমত নই, জানিয়ে মাইনাস দিলাম।

আমেরিকার রাষ্ট্রব্যবস্থা নিয়ে আপনার আক্ষেপ শুনে মনে হল জাসদ/বাসদ/জামাত-এর সম্মিলিত ভাষণ শুনছি, আমেরিকা পছন্দ না হলে বর্জন করুন, সকাল-বিকাল এম্বেসীর সামনে সমাজতন্ত্রের ধ্বজাধারীদের লাইন দেখে মনে হয় না এরা আমেরিকা এত অপছন্দ করে। এমনকি সিরাজুল আলম খান দাদা পর্যন্ত উইসকনসিন ঘুরতে গেছেন।

আমেরিকার পয়সা আর অস্ত্র আছে বলেই উপরে আছে, এটা ভুল বললেন, আমেরিকার স্বাধীনচেতা ধ্যান-ধারণা, মুক্তচিন্তার চর্চা, আর ব্যাক্তিস্বাধীনতার জন্যই এ দেশটি উপরে আছে। একটা দেশ উপরে ওঠে তার নাগরিক ও রাজনীতিবিদদের জন্য, বাংলাদেশের নাগরিকদের দেশপ্রেমের ঘাটতি হয়তো নেই, কিন্তু রাজনীতিবিদদের দেশপ্রেমের ঘাটতি যে আছে, সেটা বলাই বাহুল্য। নিজের ছেলেমেয়েকে বিদেশে স্বর্গে পাঠিয়ে দেশটাকে নরক বানানোর বুদ্ধি একমাত্র বাঙালীর মাথা থেকেই বের হয়। এমন দেশের তেলের খনিতে আগুন দেয়ার জন্য বিদেশী শক্তির দরকার নেই, দেশীয় জ্বালাও-পোড়াও-হরতালনীতিই যথেষ্ট
০৬ ই মে, ২০০৯ দুপুর ১:২৮

লেখক বলেছেন: সত্য কথা। এবং এভাবেই মার্কিন যুক্তরাস্ট্র আজ পৃথিবীর সকল শান্তিকামী মানুষ ও রাস্ট্র সমুহের জন্য হুমকি হয়ে পড়েছে।
সুতরাং, হিলারীর কথানুযায়ী এটা পাকিস্তান নয় , হবে যুক্তরাস্ট্র।

৩২. ০২ রা মে, ২০০৯ দুপুর ১:২৫
পরিবর্তনবাংলা বলেছেন: @ যারা মাইনাস ও বিরুদ্ধো চারণ করছেন আমি মোটামুটি নিশ্চিত তাদের কেউ না কেউ বা অনেকেই আমেরিকায় থাকে বা আমেরিকা যাবার স্বপ্ন দেখে। ধিক তাদের।

এরাই আবার বড় বড় দেশপ্রেমের গল্প দেয় !! কি মজা রে ভাই !!
০৬ ই মে, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: মজা

৩৩. ০৩ রা মে, ২০০৯ রাত ১১:১১
হলদে ডানা বলেছেন: বৈকুনঠ বলেছেন: লেখকরে লাল সালাম।
০৬ ই মে, ২০০৯ দুপুর ১:৩০

লেখক বলেছেন: হুদা সালামই যথেস্ট। যাউগ্গা ওয়ালাইকুমস্সালাম

৩৪. ০৩ রা মে, ২০০৯ রাত ১১:১৩
হোলসেল বলেছেন: পাকিস্তান আবার দুনিয়ার জন্য হুমকি হয় কেমনে? নিজগো পোন্দে ত্যানা নাই যাগো, হেরা আবার দুইন্যার হুমকি কেমনে হয়? হালার আমেরিকার লগে আমেরিকার োগা চাটইন্যা মুসাহেবের তুলনা করলে কেমনে হইবে? মনিবের লগে মনিবের কুত্তারে কি তুলনা করন যাই?
০৬ ই মে, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: এক্কেরে খাটি কথাটা আপনিই কইছেন।

 

মোট সময় লেগেছে ০.৯৭৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই