somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসব বালছাল মিটিং, উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি না কৈরা মোবাইল কোম্পানীগুলারে কাস্টমার ডাটাবেজ জেনুইন করতে কন। মোবাইল চাঁদাবাজি, র‌্যাগিং চিরতরে বন্ধ হৈব।

২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল ফোনে আসল ও ভুয়া বড়, মাঝারি, ছোট সন্ত্রাসীরা ব্যবসায়ী ও পয়সাওয়ালা মানুষের কাছে কাছে চাদাঁ চাইতাছে। চাহিদামত চাদাঁ না দিলে কল্লা ফালাইয়া দেয়া সহ বিভিন্ন রকমের ভয়াবহ হুমকি। ব্যাপারটা ইদানীং ব্যাপক মাত্রায় রূপ নিয়েছে। তাছাড়া রাতবিরাতে মিসকল, মহিলা কন্ঠ পেলে রঙ্গিলা আলাপ জুড়ে দেয়া, খামাকা থ্রেট করা সহ মোবাইল ফোনের মাধ্যমে নতুন নতুন অপরাধের সূচনা হৈছে। এমনকি গ্রন্থকীট সুবোধ বালকরাও মোবাইল হাতে যৎকিন্চিত অপরাধ করার থ্রিল এনজয় করছে। টিএন্ডটির ফোন ব্যবহার কৈরা যে কোন অপরাধ হয়নি তা না। মোবাইলের সুবাধে মাত্রাটা সকল সীমা ছাড়িয়েছে। আর সরকার বাহাদুরের টনক নড়েছে এখন। আজকে তারা একটা মিটিং কৈরাছে এবং ব্যাপারটা নিয়া কি করা যায় তা ভেবে চিন্তে জানানোর জন্য BTRC Chairman এর নেতৃত্বে ১৫ সদস্য বিশিস্ঠ কমিটি (যথারীতি উচ্চক্ষমতা সম্পন্ন!) গঠন করে। Click This Link
হায়রে দেশ! এতদিনে (মোবাইল জন্মের ১৭ বছর পর) গন্ডারের চামড়ায় সুচঁ ঢুকলো। তাও সমস্যা টের পাওয়া পর্যন্ত, কারন পর্যন্ত নয়!
মোবাইলকে ব্যবহার করে অপরাধ করার পেছনে বড় যে Loophole তা হল নিজের আসল নাম ঠিকানার গায়েবী অবস্থা। ৪ কোটি গ্রাহকের মধ্যে খুব কম সংখ্যকেরই সঠিক ঠিকানা ডাটাবেজে আছে। কারন-
১। মোবাইল কোম্পানীগুলা কাস্টমার সাবস্ক্রিপশান পেপারকে সংক্ষেপে পেপার বলে। সিম ও রিচার্জ বেচা, নেটওয়ার্ক ঠিক রাখার বাইরে পেপার টেপার নিয়ে সময়নস্ট করারমত সময় তাদের নেই। 'কে সিম কিনে কি করল' তার চেয়ে 'কয় ট্যাকা খরছা করল' এটাতেই তাদের ফোকাস। তবে পোস্টপেইডের বকেয়া আদায় আর হারানো/চুরি/ডাকাতি/নস্ট সিমের Replacement এর খাতিরে তারা একটা পেপার মেইনটেইন করে।
২। বিগত আধা-মিলিটারী সরকারের আমলে ঘাউরা বিটিআরসি যত সিম বেচা হইছে তত পেপার দেখাইতে কৈল! মোবাইলের চক্ষে সর্ষে ফুল। সিম বেচা হৈছে ১ কোটি, পেপার আছে ৭০ লাখ এরকম অবস্থা!! কৈল- 'সময় দেন'। শুরু হৈল রিরেজিস্ট্রেশন। বানাও পেপার, পুরাও ডাটাবেজ!!!
৩। এখন পেপার আর বেচা সিম সমান আছে। কিন্তু ঐসব পেপারে/স্ক্যানড ডাটাবেজে কি আছে তা বলাই বাহুল্য। বিশেষ করে ২০/৩০ থেকে ২০০ টাকা দর পর্যন্ত বেচা সিমের কোন মা বাপ আছে কিনা সন্দেহ। পাবলিক স্রেফ চানাচুরের প্যাকেটের মত সিম কিনে হাটাঁ দিয়েছে।
৪। সীমের মত মহামূল্যবান একটি জিনিস অতি বাজে পদ্ধতিতে রিপ্লেসমেন্ট করা হয়। হারিয়েছে, পুড়েছে, চুরি গেছে। ভাল কথা কাগজ হারায় ক্যামনে? কোন ডকুমেন্ট ছাড়া, এমনকি ডাটাবেজে ধারনকৃত নাম ঠিকানার সাথে 'মালিকে'র ঘোষিত তথ্যর আকাশ পাতাল তফাৎ। তবু সীম দেয়া হয় লাস্ট রিচার্জ জিজ্ঞাসাবাদের ভিত্তিতে!
৫। বিক্রির ব্যাপারে মোবাইল কোম্পানীগুলোর যতটা দৌড়ঝাপ, কাস্টমার সার্ভিসের ব্যাপারে খুবই কাহিল অবস্থা। মনেই হচ্ছেনা এগুলো দীর্ঘমেয়াদী সেবাধর্মী ব্যবসা। তাই ব্যাংক লোন, ক্রেডিট কার্ড ইত্যাদির বিপুল গ্রাহকের ক্ষেত্রে সঠিক ডাটাবেজ সম্ভব হলেও মোবাইল কোম্পানীগুলো ব্যাপারটা একেবারেই তুচ্ছজ্ঞান করছে। সঠিক তথ্যের আইনী বাধ্যবাধকতা না থাকা তাদেরকে এ ধরনের বল্গাহীন ব্যবসায় উস্কানী দিচ্ছে।
৬। আমার কাছে দুটি সীম। একটি অফিসের ঠিকানা, আরেকটি ভুয়া। আকাম কুকাম যা করার আমি ২য়টা দিয়াই করেছি, করি, করব! ঠেকাতে হলে আমাকে বাধ্য করতে হবে ঐটা জেনুইন করার।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×