আমার প্রিয় পোস্ট

সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।

মধ্যবিত্ত: ভন্ডামী আর মেকিপনার আত্নঘাতী জটিল জালে জড়ানো জীবন

০৩ রা জুন, ২০০৯ দুপুর ১:৪৩

শেয়ারঃ
0 17 0

মধ্যবিত্ত। ব্যাপক ব্যবহৃত একটি বাংলা শব্দ। কি লিখায়, কি রূপালি পর্দায়। টিভি নাটক, উপন্যাস। সর্বত্র মধ্যবিত্তের মিছিল। সিকিপেটী, আধপেটী নিম্নবিত্তের বিস্তর কায়ক্লেশ, ইনিয়ে বিনিয়ে 'এই তো আমিও মধ্যবিত্ত'। বিনয়ী উচ্চবিত্তও নম্র ভাবে বলছেন 'আমরা মধ্যবিত্ত'। টানাটানিতে পড়া এ দু সীমারেখার মাঝখানে বিশাল জন গোস্ঠি। মধ্যবিত্ত। সর্বদা আত্ন সংকটে ভোগা মানুষের দল বিশেষ।
এরা প্রধানত নকলবাজ। তবে তা ব্যয়ের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে নয়! জামা, জুতা, ফ্রিজ, টিভি, রসনা, বাসন কোসন, ফুলদানি, আলমারি, বিবাহ, জন্মদিন সবক্ষেত্রেই পাইরেটেড। 'অমুক ভাবীর বাসায় দেখে' বস্তূটার জন্য নিত্য হাপিত্যেশ। একবারও গভীরে যায়না- অমুক ভাবীদের মাসিক/বার্ষিক আয় কত? কিভাবে? খেসারত- 'ছোট কাঁথায় শীতের রাত।' পা ঢাকলে মাথা নাংগা, মাথা ঢাকলে পা নাংগা! এবং হতাশা।
চূড়ান্ত খারাপ অতিনিম্নবিত্তের মধ্যবিত্তের অভিনয়। দু:সম্পর্কীয় এক খালুকে দেখেছি 'প্রায় চাদাঁ তুলে মেয়ের বাড়িতে কোরবানির ঈদে ছাগল পাঠাতে!' এ কেমন আত্নঘাতী মেকিপনা?
বাসায় ফ্রিজ না থাকলে কি হয়? তাবৎ বিশ্বের কটি পরিবারে ফ্রিজ আছে? গ্রামের কটি ঘরে ফ্রিজ আছে? ফ্রিজে মধ্যবিত্ত আসলে কি রাখে? ৫ টা ডিম, ২ বোতল পানি, ১ বোতল কোক, ১ ফালি কুমড়া, ৪ টা আপেল আর ২৫০ গ্রাম রুই মাছ- এই ই তো! এসব জিনিস কি আসলেই ফ্রিজে রাখতে হয়? গরুর মাংসই ৩ মাস খাওয়া যায় ফ্রিজ ছাড়া! এটা মধ্যবিত্ত রাধুঁনি জানেনও বটে।
টিভিতে এমন কি বালের জিনিস দেখায় যে তা না হলে জীবন অচল হবে। ডিশের লাইন না থাকলেতো বাসায় টিভি রাখা নিরর্থক। আর সাধের ডিশ! একটানা ৩০ মিনিট কি কোন বাসায় কোন একটি চ্যানেল চলে? টেপাটেপিটাই হয় মূলত। বলি বাংলাদেশী চ্যানেল গুলোর কথা। এরকম হুবহু চরিত্রের ১২/১৩ টা চ্যানেল আর কোন দেশে আছে কিনা জানিনা। খবর, রাতের খবর, সন্ধ্যার বুলেটিন, টুকরো খবর, বাছাই করা খবর নিয়ে সাপ্তাহিক খবর, বিশ্ব খবর, খবর নিয়ে গ্যাঁজাল, অমনি অমনি গ্যাঁজাল, কখনো ২ জনে, কখনো ৪ জন, কফির মগ সমেত বা শুকনো মুখে থুতু চাটতে চাটতে, একই চেহারা সবকটি চ্যানেল। শুধু কি তা? সারাক্ষন পর্দার নীচ দিয়ে তথাকথিত হেডলাইন। গৌরনদীতে গরু ডুবি। আর বিজ্ঞাপনের জঙ্গলের মাঝে ৪/৫ মিনিট করে কি সব ধারাবাহিক নাটক।
টিভি কেড়ে নিয়েছে বই পাঠের মহান অভ্যাস ও তাৎপর্যময় পারিবারিক আড্ডা। ১ টি মানুষ বনাম ১ টি পর্দার ভয়ন্কর হেরোইনে নাগরিক মানুষ তলে তলে হয়ে পড়ছে নি:সঙ্গ। একাকী। নাগরিক শিশু ফার্মের মূরগীর চেয়েও বাজে শৈশব, কৈশোর কাটাচ্ছে। কেননা ফার্মের মুরগীরাও সঙ্গবদ্ধ জীবন যাপন করে! চিৎকার চেচামেচি করে! কোলাহল করে!
মধ্যবিত্ত চেয়ে চেয়ে দেখে ISD, scholastica, ESS etc. আর অতি ইংরেজী ভাল নয় (মতান্তরে পারলাম না ওখানে পড়াতে!) রব তুলে কোলের বাছাধনকে রেখে আসে Humpty Dumpty গোছের কিছু হিজড়া স্কুলে। জাতবেজাতের একবস্তা ভারতীয় বইয়ের ভারে প্লে/নার্সারীর নিস্পাস ভাস্তে/ভাগ্নেদের উচ্ছল শৈশব রূপ নেয় গুয়ানতানামো বে তে। ঢের ভাল সরকারি প্রাইমারি। কিন্তু ওখানে যে বস্তির ছেলেরা যায়!!
শৈশব যেনতেন হলেও মধ্যবিত্তের দুনোমনো জীবনযাপনের ফাঁপড়ে পড়া কাঠবিড়ালী চিত্র দেখা মেলে বিবাহের লগনে। পাত্র/পাত্রী বাছাই থেকে বাসর অবধি কি চাই? কাকে চাই? কেন চাই? কখন চাই? কিভাবে চাই? আর কি কি চাইয়ের? প্রশ্নমালার উত্তর মেলাতে না পারার কুরুক্ষেত্র। আর মেকি ব্যয়বাহুল্যের ভার বইতে ঋন! ব্যাংক গুলো তাই বলছে। ঋন করে ঘি খান!! বিবাহ ঋন। হানিমুন ঋন। কনডম ঋন।
এভাবেই নাস্তানাবুদ মধ্যবিত্ত। আর শক্র কেউ নয়? নিজেই?
আসলে সমাজ দু ভাগে বিভক্ত। বিত্তশালী ও বিত্তহীন। টাকা যাদের জন্য কোন Factor না তারা বিত্তশালী আর যাদের জন্য Factor তারা বিত্ত হীন। কম টাকায়ও কেউ কেউ বিত্তশালী হতে পারে, যদি তার জীবনকে সে এমন ভাবে সমীকরন টানতে পারে যেখানে টাকা নিছক ধ্রুবক।
বাদবাকী সব ভন্ডামী, মেকিপনা। শুধু শুধু জটিলতার জাল।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মধ্যবিত্ত ;
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ দুপুর ১:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ১:৫০
সত্যান্বেষী বলেছেন: 'বাদবাকী সব ভন্ডামী, মেকিপনা। শুধু শুধু জটিলতার জাল।'


০৩ রা জুন, ২০০৯ দুপুর ১:৫২

লেখক বলেছেন: জি হ্যাঁ

২. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ১:৫৬
কালপুরুষ বলেছেন: ভাল বিশ্লেষণ। ভাল লিখেছেন।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: ধণ্যবাদ

৩. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ২:১৮
সত্যাশ্রয়ী বলেছেন: আসলে সমাজ দু ভাগে বিভক্ত। বিত্তশালী ও বিত্তহীন।...ভাল চিন্তা।:-B
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: অন্তত আমার মত

৪. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ২:২৫
সাগর ঢাকা বলেছেন: অসাধারন লেখা, আপনার পুরোনো লেখা আমি নিয়মিত পড়ি....

" আর মেকি ব্যয়বাহুল্যের ভার বইতে ঋন! ব্যাংক গুলো তাই বলছে। ঋন করে ঘি খান!! বিবাহ ঋন। হানিমুন ঋন। কনডম ঋন।"

চরম লিখেছেন!

মধ্যবিত্ত নিজেকে ছোট লাগছে :(

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: নতুন করে ভাবুন, ভালো লাগবে!

৫. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ২:৩১
কুয়াশা ভোর বলেছেন: ভাল বলেছেন !!

..................................................................................
টিভি কেড়ে নিয়েছে বই পাঠের মহান অভ্যাস ও তাৎপর্যময় পারিবারিক আড্ডা।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ২:৩২
ইচ্ছে বলেছেন: আসলে সমাজ দু ভাগে বিভক্ত। বিত্তশালী ও বিত্তহীন। টাকা যাদের জন্য কোন Factor না তারা বিত্তশালী আর যাদের জন্য Factor তারা বিত্ত হীন। কম টাকায়ও কেউ কেউ বিত্তশালী হতে পারে, যদি তার জীবনকে সে এমন ভাবে সমীকরন টানতে পারে যেখানে টাকা নিছক ধ্রুবক।
বাদবাকী সব ভন্ডামী, মেকিপনা। শুধু শুধু জটিলতার জাল।

অসাধারন। +++
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: খুবই সাধারন চিত্র

৭. ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:০০
বেকার বলেছেন: শৈশব যেনতেন হলেও মধ্যবিত্তের দুনোমনো জীবনযাপনের ফাঁপড়ে পড়া কাঠবিড়ালী চিত্র দেখা মেলে বিবাহের লগনে। পাত্র/পাত্রী বাছাই থেকে বাসর অবধি কি চাই? কাকে চাই? কেন চাই? কখন চাই? কিভাবে চাই? আর কি কি চাইয়ের? প্রশ্নমালার উত্তর মেলাতে না পারার কুরুক্ষেত্র।

দারুন..............+++++
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০২

লেখক বলেছেন: আপনেও +++, বেকারত্বের অবসান হোক

৮. ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:০৭
কিরিটি রায় বলেছেন:
--------------
কম টাকায়ও কেউ কেউ বিত্তশালী হতে পারে,
যদি তার জীবনকে সে এমন ভাবে সমীকরন টানতে পারে

যেখানে টাকা নিছক ধ্রুবক।

বাদবাকী সব ভন্ডামী, মেকিপনা। শুধু শুধু জটিলতার জাল।


---এইতো সূখের সূখী হওয়ার মূলমন্ত্র..কিন্তু মানতে গেলে মন বালাই হয় বিলাই.. মিউ মিউ...
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০২

লেখক বলেছেন: মেওঁ

৯. ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৪০
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: টিভি কেড়ে নিয়েছে বই পাঠের মহান অভ্যাস ও তাৎপর্যময় পারিবারিক আড্ডা।


ফ্রিজে মধ্যবিত্ত আসলে কি রাখে? ৫ টা ডিম, ২ বোতল পানি, ১ বোতল কোক, ১ ফালি কুমড়া, ৪ টা আপেল আর ২৫০ গ্রাম রুই মাছ- এই ই তো!


আর মেকি ব্যয়বাহুল্যের ভার বইতে ঋন! ব্যাংক গুলো তাই বলছে। ঋন করে ঘি খান!! বিবাহ ঋন। হানিমুন ঋন। কনডম ঋন।




কম টাকায়ও কেউ কেউ বিত্তশালী হতে পারে, যদি তার জীবনকে সে এমন ভাবে সমীকরন টানতে পারে যেখানে টাকা নিছক ধ্রুবক।
বাদবাকী সব ভন্ডামী, মেকিপনা। শুধু শুধু জটিলতার জাল।

////// অনেকদিন পর নির্মমভাবে কিছু সত্যকথন শুনলাম। খুব অল্প পরিসরে বিশাল একটা উপলব্ধি। আমি নিজেও মূলত নিন্ম-মধ্যবিত্ত পরিবারের সন্তান। কিছুটা ভালো লাগছে যে সব ইদুঁর দৌড়ে আমরা যাইনি, দর্শক হিসাবে দেখে গেছি শুধু ।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: হ্যাঁ অনেক অল্প আয়ের পরিবারও বিত্তশালী বটে!

১০. ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৪১
ফারহান দাউদ বলেছেন: ভাল। কিন্তু মানুষ করবে কে?
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: নিজকে নিজে

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: Thanx

১৩. ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৯
শুভ৭৭ বলেছেন: "আর মেকি ব্যয়বাহুল্যের ভার বইতে ঋন! ব্যাংক গুলো তাই বলছে। ঋন করে ঘি খান!! বিবাহ ঋন। হানিমুন ঋন। কনডম ঋন।"

এই লাইনগুলো অসাধারণ।

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। নিয়মিত পাই মনে হচ্ছে।

১৪. ০৩ রা জুন, ২০০৯ রাত ৯:৪৩
আগামি বলেছেন: ভাল লাগল । সুন্দর বিশ্লেষণ । প্রিয়তে রাখলাম ।
১৬. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৩:৩৪
সোহায়লা রিদওয়ান বলেছেন: মধ্যবিত্তের জীবনে হিন্দি সিরিয়ালের প্রভাব... এই নিয়ে এর চে বিশা...ল রচনা লেখা যাবে!
কিংবা মধ্যবিত্তের ঈদের শপিং, কিংবা ...

চমৎকার সব বিশ্লেষন আপনার... পড়লেই সব চেনা চেনা দৃশ্য! জাস্ট... কয়েকটা শব্দ যদি না থাকতো... মানে ... গালি হিসেবে সমাজে যেই শব্দ গুলো প্রচলিত...

আরো অনেক লিখুন ।
১৭. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৯
অলস ছেলে বলেছেন: আরো লিখবেন আশা করি।
কনডম ঋণ :)
১৮. ০৬ ই জুন, ২০০৯ দুপুর ২:৪৯
মাসুদ১৯২৪ বলেছেন: কম টাকায়ও কেউ কেউ বিত্তশালী হতে পারে,
যদি তার জীবনকে সে এমন ভাবে সমীকরন টানতে পারে

যেখানে টাকা নিছক ধ্রুবক।

বাদবাকী সব ভন্ডামী, মেকিপনা। শুধু শুধু জটিলতার জাল।--------সমাধানটা....
২৫ শে জুন, ২০০৯ দুপুর ১:১৬

লেখক বলেছেন: সমাধান- টাকায় নয়, ব্যবস্থাপনা. তৃপ্তিতে।

১৯. ০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
শুভ৭৭ বলেছেন: টিপাই মুখ বাঁধের বিরুদ্ধে কারা আছেন? আওয়াজ তুলেন। আর চুপ থাকা নয়। শুরু হোক জোরালো প্রতিবাদ
Click This Link

আপনিও এ নিয়ে লিখুন।
২৫ শে জুন, ২০০৯ দুপুর ১:১৭

লেখক বলেছেন: চেস্টা করব।

২০. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৮:৫৭
জানজাবিদ বলেছেন: ভাল লিখেছেন, সুন্দর এবং বাস্তবধর্মী বিশ্লেষণ।

"টিভি কেড়ে নিয়েছে বই পাঠের মহান অভ্যাস ও তাৎপর্যময় পারিবারিক আড্ডা। ১ টি মানুষ বনাম ১ টি পর্দার ভয়ন্কর হেরোইনে নাগরিক মানুষ তলে তলে হয়ে পড়ছে নি:সঙ্গ। একাকী।"
২১. ০৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৯
শ।মসীর বলেছেন: এক কথায় জটিল বিশ্লেষন

শৈশব যেনতেন হলেও মধ্যবিত্তের দুনোমনো জীবনযাপনের ফাঁপড়ে পড়া কাঠবিড়ালী চিত্র দেখা মেলে বিবাহের লগনে। পাত্র/পাত্রী বাছাই থেকে বাসর অবধি কি চাই? কাকে চাই? কেন চাই? কখন চাই? কিভাবে চাই? আর কি কি চাইয়ের? প্রশ্নমালার উত্তর মেলাতে না পারার কুরুক্ষেত্র।


কম টাকায়ও কেউ কেউ বিত্তশালী হতে পারে, যদি তার জীবনকে সে এমন ভাবে সমীকরন টানতে পারে যেখানে টাকা নিছক ধ্রুবক।

মধ্যবিত্তকে কে বুঝাবে।
২৩. ২৪ শে জুন, ২০০৯ দুপুর ১২:৪৯
মারূফ মনিরুজ্জামান বলেছেন: লেখক বলেছেন: টিভি কেড়ে নিয়েছে বই পাঠের মহান অভ্যাস

ভাল বলেছেন। কেন যেন আমার ছোট ভাইকে বই পড়ার দিকে আনতে পারছি না অনেক চেষ্টা করেও।

লেখক বলেছেন: কম টাকায়ও কেউ কেউ বিত্তশালী হতে পারে, যদি তার জীবনকে সে এমন ভাবে সমীকরন টানতে পারে যেখানে টাকা নিছক ধ্রুবক।

হুম মেকি অংশটুকুর জন্য সত্যি। কিন্তু যখন টাকার অভাবে লেখাপড়া বন্ধের উপক্রম হয় তখন খুব মুস্কিল।
২৫ শে জুন, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: দুর্বল মেধার লোকজনের খামাকা উচ্চশিক্ষার পেছনে দৌড়ানো একধরনের দোষ। তবে বেশী মেধাবী যদি দরিদ্র হয় তা চিন্তার বিষয়।
সুতরাং, কতটুকু শিক্ষা ও কেন প্রয়োজন তারও বিহিত করা দরকার।

২৪. ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৩:১১
সাপ্নিক বলেছেন: ভাল লাগলো।মনের কথাগুলো বলেছেন,আপনার ভক্ত হয়ে যাচ্ছি।
২৫. ২৬ শে জুন, ২০০৯ ভোর ৪:৪৬
মারূফ মনিরুজ্জামান বলেছেন: লেখক বলেছেন: দুর্বল মেধার লোকজনের খামাকা উচ্চশিক্ষার পেছনে দৌড়ানো একধরনের দোষ

হা হা - আমি নিজে ৮ সেমিষ্টারের কোর্স ১১ সেমিষ্টারে শেষ করছি। শেষের দিকে উৎসাহ প্রায় চলে গিয়েছিল। কিন্তু সরকারের (আসলে আমাদের মত গরীব মানুষের!!) এত টাকা নষ্ট করে শেষে কম্প্লিট না করি কেমনে! তার পরও আরও পড়ার স্বপ্ন ছিল- CGPA
এর অবস্থা দেখে আংগুর ফল টক হইছে।
২৬. ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৪
সাগর ঢাকা বলেছেন: অনুমুতি ছাড়াই , ফেসবুক এ দিলাম...আশা করি কিছু মনে করবেন না :)

 

মোট সময় লেগেছে ১.০০৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই