আমার প্রিয় পোস্ট

সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।

পুতু পুতু পররাস্ট্র, মসলা বাটা স্বরাস্ট্র, মুখে ঢাকা, অন্তরে দিল্লী, কর্মে হরিলুট, দাসখত দেয়া আওয়ামীলীগ: বিপন্ন দেশ বিপন্ন জনতা

১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:২৯

শেয়ারঃ
0 2 0

সার্বজনীন মামুর ডেকচি বিএনপির মৌচাক এখনো জমে উঠেনি। যুদ্ধপরাধের দায় নিয়ে দৌড়ের উপর জামায়াত। খন্ডকালীন দালালির পরিবর্তে ফুলটাইম আওয়ামী যাবতীয় বাম। হুজুররা হুজরায় তসবীহ্‌রত। না কেউ নেই। মাঠে একটাই বল। একটাই দল। একটাই গোলবার। আওয়ামীলীগ আর আওয়ামীলীগ। আকাশে, বাতাসে, সবখানে, সবক্ষনে। বিধ্বস্ত দক্ষিনবাংলা। ঘর, জমি, পুকুর সবই শেষ। যথারীতি ফটোসর্বস্ব ত্রান কার্যক্রম। ২০ টাকা বিতরনে ৮০ টাকার প্রচার ও ব্যবস্থাপনা।
গলায় দড়ি দেয়ার টাকাও যোগাড় হচ্ছেনা ধান বিক্রির অর্থে। ধান নির্ভর কৃষি অর্থনীতির বারোটা বাজানোর পরও অগ্নিকন্যার হুংকার, হাবাগোবা রাজ্জাকের নির্বোধ হাসি। কালো মাল সাদা করার মহান ব্রতে লিপ্ত মাল।
দেশে দেশে আদম প্রেরণ, রপ্তানী বাজার উম্মোচন, বিনিয়োগ আনয়ন, আত্নপরিচয় উন্নয়নের মৌল পররাস্ট্রকর্ম চাপা পড়েছে পুতু পুতু হাসির হাট্টিমা টিম টিম কথামালায়। ছুটি, ত্যাগ, মা, ছেলে, খালার পারিবারিক নাটক মঞ্চায়নের মাল মসলা জোগাড় ও বাটার ব্যস্ততায় ফুরসৎ মিলছেনা খুন, জখম, দস্যুতার বাস্তবে চোখ ফেরানোর।
বাসে উঠলেই বুলগেরিয়া, ট্রেনে চাপলেই টোকিও, এয়ার পোর্ট থেকে উড়ে উড়ে যাত্রাবাড়ী, দুর বঙ্গোপসাগরে রিজিওনাল মহাপোর্ট! আরে ব্যাটা হারামজাদা ঘরের কাম কর আগে। সবাইরে ভাত দে, পানি দে, কাজ দে, বিদ্যুৎ দে, গ্যাস দে নইলে গদি ছেড়ে দে!
চিরবৈরী পেশীবাজ প্রতিবেশী গলাটিপে ধরেছে গঙ্গা, তিস্তা, মনুর প্রবাহ। জোগাড়যন্ত্র চলছে সুরমা, কুশিয়ারা, মুহুরীর উজানে। ধমনী টিপে ধরার পরও চিৎকার করছেনা আক্রান্ত! এ কেমন মহাদাস।
মিউঁমিউঁ স্বর 'ও কিছুনা', 'কমিটি হবে'! নাপিতের কাঁচির আওয়াজ আরো বড় হয়। ধিক্কার শীল বংশের কুলাঙ্গার।
মুখে খৈ সোনার বাংলা মনে কি সমৃদ্ধ ভারত? তবুও স্বাধীনতার ধারক ও বাহক। ১৯৭১ এর রাজাকাররা গেলি কৈ ? দেখে যা মহারাজাকারের আগমন। তোরা কোন ছার! পুচঁকে সব!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দেশসময়রাজনীতিআওয়ামীলীগভারত ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৪
শুভ৭৭ বলেছেন: +
টিপাই মুখ বাঁধের বিরুদ্ধে কারা আছেন? আওয়াজ তুলুন। আর চুপ থাকা নয়। শুরু হোক জোরালো প্রতিবাদ।
Click This Link

টিপাই মুখ নিয়ে আপনার পোষ্ট আশা করছি।
১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: টিপাইমুখ নিয়ে পোস্ট যথেস্ট হয়েছে। যুদ্ধের সময় হয়েছে

২. ১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৮
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: পুতু পুতু পররাস্ট্র, মসলা বাটা স্বরাস্ট্র, মুখে ঢাকা, অন্তরে দিল্লী, কর্মে হরিলুট, দাসখত দেয়া আওয়ামীলীগ: বিপন্ন দেশ বিপন্ন জনতা
.......এখানেই মাত করে দিলেন ++++++++

গলায় দড়ি দেয়ার টাকাও যোগাড় হচ্ছেনা ধান বিক্রির অর্থে
....... আগামী বছর কেউ ধান চাষ করবে কিনা সন্দেহ আছে।
১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৪১

লেখক বলেছেন: আমাদের কিছু জমি আছে। পরিস্কার না করে দিয়েছি।

৩. ১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৮
শ।মসীর বলেছেন: বাসে উঠলেই বুলগেরিয়া, ট্রেনে চাপলেই টোকিও, এয়ার পোর্ট থেকে উড়ে উড়ে যাত্রাবাড়ী, দুর বঙ্গোপসাগরে রিজিওনাল মহাপোর্ট! .. :Pমুখে খৈ সোনার বাংলা মনে কি সমৃদ্ধ ভারত? তবুও স্বাধীনতার ধারক ও বাহক।
১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: :()

৪. ১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৯
জানজাবিদ বলেছেন: এক নিঃশ্বাসে পড়ার মত লেখা। অসাধারণ!!!

দেশের জন্য সত্যি দুঃখ হয়, এক দল করে গেল দূণীতির মচ্ছব আর এখন আরেকদল করছে আনাড়িপনা।
১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: আসলেই!

৫. ১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৪০
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: অসাধারণ লেখা।

মাননীয় প্রধানমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে আপনার অবস্থান পরিষ্কার করুন।

Click This Link
১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: অবস্থান পরিস্কার। যোগাযোগ করুন পিরাক বাবুর সাথে।

৬. ১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৪০
বল বীর বলেছেন:

ধন্যবাদ এমন সুন্দর পোষ্টির জন্য।

টিপাইমুখ বাঁধ এবং এশিয়ান হাইওয়ের নামে করিডোর নিয়ে বর্তমান সরকার দিন বদলে ব্যস্ত!

টিপাইমুখ বাঁধ এবং এশিয়ান হাইওয়ের নামে করিডোর কে না বলুন।

Click This Link
১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: টিপাইমুখ না, হাইওয়ে ভেবে দেখব।

১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: টিপাইমুখ না, হাইওয়ে কথা আছে!

৭. ১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৪২
সিটিজি৪বিডি বলেছেন: + দিলাম। ব্যস্ততার কারনে বেশী কিছু লিখতে পারছিনা।
১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: পরে লেইখেন

৮. ১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৫
ওমর হাসান আল জাহিদ বলেছেন: আরে ব্যাটা হারামজাদা ঘরের কাম কর আগে। সবাইরে ভাত দে, পানি দে, কাজ দে, বিদ্যুৎ দে, গ্যাস দে নইলে গদি ছেড়ে দে!
---------------------------------------------------------------------------
গদি ছেড়ে দিলেই কি সব মুশকিলের আসান হয়ে যাবে?
১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৫১

লেখক বলেছেন: কথা আগেরটা বাদ দিলেন ক্যা? ফালতু কথা ও কাজ বন্ধ করে দেশের মৌলিক কাজে মন দেয়ার কথা বলা হয়েছে।

৯. ১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৫২
প্রশান্ত শিমুল বলেছেন: একেবারে কাজের পোস্ট দেন ভাই এক্কেবারে ফাটাইয়ে দেন///////

দেশের এই দুরবস্তার মধ্যে শালাগো চামচামি একদম সহ্য হচ্ছেনা,,,,
১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: মহারাজাকারি সহ্য হৈতাছেনা।

১০. ১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৫২
তায়েফ আহমাদ বলেছেন: ভাল্লাগছে!
আর নয় প্রতিবাদ, এবার হোক প্রতিরোধ......
১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: হ্যাঁ, তাই শুরু হৈবেক!

১১. ১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৬
বল বীর বলেছেন:

এশিয়ান হাইওয়ের রুট ১, ২ এশিয়ান হাইওয়ের নীতি অনুসারে বাংলাদেশের স্বার্থের সাথে যায় না। তা কেবল ভারত কে ট্রানজিটের নামে করিডোর দেয়া। তবে হাঁ রুট ৩(নেপাল-ইন্ডিয়া- বাংলাদেশ-বার্মা) এর সাথে আমি একমত।

রুট ১,২ কোন ভাবেই এশিয়ান হাইওয়ে নয়। তা হচ্ছে ভারতীয় হাইওয়ে।
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: হাইওয়ে নির্মান, ব্যবহারের শর্ত কি? আমাদের লাভ বেটার কোথায়? বার্মার কি দশা? দেখতে হবে।

১২. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৩
মাহাফুজ বলেছেন: তায়েফ আহমাদ বলেছেন: ভাল্লাগছে!
আর নয় প্রতিবাদ, এবার হোক প্রতিরোধ......
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: হোক!

১৩. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: লেখক বলেছেন: টিপাইমুখ না, হাইওয়ে কথা আছে!

Click This Link
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: হুমম। বার্মাতো ফালতু। নানাভাবে পেইন দিতাছে আমগো। নাসাকা বাহিনী, রোহিঙ্গা, কাটাঁতার। একদল বর্বর সেনা দেশটাতে মগের মুল্লুক চালাচ্ছে। জংলীগুলোর সাথে কে কথা বলবে?
সে ক্ষেত্রে অপশান থাকে 'নো ভারতীয় হাইওয়ে'।

১৪. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৪
মো. লুৎফর রহমান বলেছেন: এশিয়ান হাইওয়ে রুট ১,২ নিশ্চই ভারতীয় স্বার্থ সুরক্ষা করার জন্যই।
রুট ৩ এ বাংলাদেশ হয়তো উপকৃত হতে পারে।

লেখকের শিরোনাম আর বিষয়বস্তু উপস্থাপনা দুটোই চমৎকার হয়েছে। ধন্যবাদ।

আমরা ব্লগে লেখার পাশাপাশি আর কি করতে পারি? এ বিষয়ে আলোচনা হওয়া দরকার....
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: দেশী দুশমনদেরকে প্রতি ঘৃণা

১৫. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৯
মাসুদ১৯২৪ বলেছেন: পাললিক মন যে সব সমসয় মনের কথায় বলে , ধন্যবাদ আপনাকে।

ধমনী টিপে ধরার পরও চিৎকার করছেনা আক্রান্ত! এ কেমন মহাদাস। এবার হবে যুদ্ধ আর নয় আলোচনা
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: মনে মগজে মহাদাসানুদাস মহারাজাকার

১৬. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৭
বল বীর বলেছেন:


লেখক বলেছেন: হাইওয়ে নির্মান, ব্যবহারের শর্ত কি? আমাদের লাভ বেটার কোথায়? বার্মার কি দশা? দেখতে হবে।


>> বার্মার দশা হয়তো ৫ বছর নয়তো ১০ বছর পরে পরিবর্তন হবে।
কিন্তু এশিয়ান হাইওয়ের রুট-১,২ হয়ে গেলে আমাদের দশা শুরু হবে।

বাংলাদেশের স্বার্থের জন্য এবং সত্যেকারের এশিয়ান হাইওয়ে হচ্ছে
নেপাল-ভারত-বাংলাদেশ-বার্মা-চীন/থাইল্যান্ড। কিন্তু রুট ১,২ হচ্ছে দিল্লি -কলকাতা- আগরতলা।
১৭. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৯
কামরূজজামানস্বাধীন বলেছেন: আমরা যাচ্ছি কোন দিকে... সবাই যে গদি রক্ষার কাজে ... পাবলিক সে তো বোকা মাল, সময় এলেই বুঝবি পারবে গাল।
১৮. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৯
ধুম্রজ্বাল বলেছেন: ভাই।অটোগ্রাফ দেন। আমি আপনার ভক্ত হয়ে গেলাম। এত ঠাস বিনুনী লেখা কখনও পড়িনি।
১৯. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:১৯
লেখাজোকা শামীম বলেছেন: দুর্নীতিবাজ আর সেবাদাসদের চিপায় পইড়া আমরা শেষ হয়া গেলাম।
২০. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:০১
আশমএরশাদ বলেছেন: বাংলাদেশের মানুষ গুলোর একটাই কাজ, রাজনীতিবিধ এর নিত্য সমালোচনা। এই কাজের জন্য আমরা নোভেল পুরস্কার পেতে পারি।
২১. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৬
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: এক্কেবারে খাপখোলা তরবারী। কলম (কিবোর্ড) তো নয় যেন পরমাণু বোমাবাহী মিসাইল।
২২. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৪
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: স্যরি! কিবোর্ড তো নয় যেন আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্রের কন্ট্রোল প্যানেল।
২৩. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৯
চনদ্র্রমানব বলেছেন: আহা, কতদিন পর বুকের পাথর গুলো সরে গেল.......।ওদের কান্ডকারখানায় প্রতিদিন-ই বুকে পাথর জমছে.........।হয়তো একদিন এমনি একজন পাথর বানানোর যন্ত্রটাই ধংস করে দিবে........।
২৪. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৯
চনদ্র্রমানব বলেছেন: আহা, কতদিন পর বুকের পাথর গুলো সরে গেল.......।ওদের কান্ডকারখানায় প্রতিদিন-ই বুকে পাথর জমছে.........।হয়তো একদিন এমনি একজন পাথর বানানোর যন্ত্রটাই ধংস করে দিবে........।

 

মোট সময় লেগেছে ১.০১৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই