আমার প্রিয় পোস্ট

সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।

গ্রামীণফোনের অন্দরমহল-২

১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২২

শেয়ারঃ
0 1 0

গ্রামীণফোনের অন্দরমহল-১ Click This Link
প্রথমদফা প্রত্যাখানের পর দিন মাস গড়িয়ে যায়। কোম্পানীর অসংখ্য ও বিচিত্র পদ পদবীর 'নিয়োগ বিজ্ঞপ্তি'ও তাদের ওয়েবসাইটে হরদম আসতে থাকে। অফিসার থেকে ডিজিএম এমনকি হেড অব অমুক, তমুক। BBA/MBA preferably from reputed business school, ০-5 years exp ইত্যাদি। আমার জানামতে, আইবিএ মোটামুটি নামকরা একটি স্কুল। কিন্তু এসব অসংখ্য খালিপদের বিপরীতে ১টিতেও যে কেন ডাক পাইনা ব্যাপারটা বোধগম্য হয়না। রাস্তাঘাটে মাঝেমধ্যেই এর ওর সাথে দেখা হয়। জিগাই- ভাই কৈ আছেন? কয়- জিপিতে। কি কন? কবে থেকে? এইতো গত সপ্তাহে/ মাসে। এর বেশী জিগানো অভদ্রতা। মনে মনে ভাবি ওরা ক্যামনে ঢুকল, ভাই বেরাদরদের জিগাই। ঈর্ষান্বিত হই 'কি সুন্দর সুন্দর বাসে, সুন্দর সুন্দর মাইয়া, আহারে কত মজার চাকরি! ইতোমধ্যে একই সময়ে স্নাতক হওয়া ডজনখানেক বিবিএ দল বেধেঁ ঢুকল। কর্পোরেট সেলস আর মার্কেটিং-এ। বেশ ঘনিস্ট বন্ধু ঢুকল ১ জন। আর সে কি তার আস্ফালন! ৬০ হাজার টাকার কম কোনো মাসেই পড়ছেনা। সামনে নাকি অফিসারের বেসিক হবে ৩৫ হাজার। সেলসে পার্সোনাল গাড়ি থাকবে, ল্যাপটপতো বটেই! আর কাজ বলতে টুকটাক ডাটা এন্ট্রি ও দিনভর ইন্টারনেটে ঘুরে বেড়ানো, ক্যান্টিন, মিটিং, লান্চ, নানাবিদ দিবস উদযাপন, ওয়ার্কসফ ইত্যাদি!!
পরিস্থিতির 'ভয়াবহতা' দেখে ভাবলুম আরোখানিকটা এফোর্ট দিতে হৈবেক। ট্র্যাক নম্বর টা জানিয়ে একে ওকে 'ভাই- একটু দেইখেন।' বিদ্যমান ভিন্ন নতুন 'চাকুরি'র ব্যস্ততার মাঝে দীর্ঘদিন পর আবার ১ দিন "মি.....বলছেন....। আপনার একটা...স্ক্র্রিনিং...।' কৈলাম- আমি তো ভাই এটাতে এপ্লাই করিনাই।' 'ডাটাবেজ থেকে আমরা আপনাকে সর্টলিস্ট করেছি...।' যাব যাবনা করতে করতে ইন্টারভিউ, রিটেন, ইন্টারভিউ, মেডিক্যাল এসবের ঘাট পেরিয়ে মাস দুয়েক পরে একটা এপয়েন্টমেন্ট লেটার হাতে এল। তবে ততদিনে আরো ১টা ভালো এপয়েন্টমেন্ট লেটার এবং বিদ্যমান চাকুরিটি ছাড়ার অপশনও যোগ হল।
নানান মত, অমত পেরিয়ে 'দেখি না কি আছে ভেতরে' ধাঁচের একটা মানসিকতা থেকে ২০০৬ সালের কোনো এক সকালে গিয়ে হাজির হলাম গুলশান ১ ও ২ এর মাঝামাঝি বিখ্যাত এ কোম্পানীর হিউম্যান রিসোর্স বিভাগের রিসেপশনে। অতি সুন্দরী রিসেপশনিস্টের কাছে গিয়ে কাঁচু মাঁচু ভংগিতে বললাম- আমি এইচআর বিভাগে যাব। বিরক্ত মুখে জিজ্ঞেস করলেন- কার কাছে যাবেন? পড়লাম গ্যাড়াঁকলে 'কার কাছে যাব?' কৈলাম- আমি আসলে জয়েন করতে এসেছি। এই..দেখুন..অফিসার, লতাপাতা বন্টন পদে। 'রেগুলার পজিশন?' বললাম- 'তাইতো মনে হচ্ছে।' পরিবর্তিত মুখাবয়ব নিয়ে 'আপনি বসুন।' কার সাথে যেন ফোনে কথা বললেন। আর নিকটবর্তী গাঢ় নীল সোফায় বসে আমি ইতি উতি দেখছি। কটিদেশে ঝুলানো আইডি কার্ড দরজায় ছোঁয়ালেই 'কিঁ' করে আওয়াজ ও খুলে যাওয়া আরো কত কি! (পরবর্তীকালে বুঝতে পেরেছিলাম ঐ সুন্দরীর তাচ্ছিল্য, ঈর্ষা ও পরিবর্তনের কার্যকারন। যথাসম্ভব উর্ধ-অধ বিশ্ববিদ্যালয়ের বিবিএ সুন্দরী ছিলেন পার্ট-টাইমার। তখনকার ব্যবস্থাপনায় পার্ট টাইমার, কন্ট্রাকচুয়াল, রেগুলার অফিসার, ডেপুটি ম্যানেজার.... এই ছিল অবস্থা। রেগুলার অফিসারের সংখ্যা ছিল খুব কম। আবার জিপির পার্ট টাইমার হৈল এক আজব বস্তু। যারা দিনে ১০ ঘন্টারও অধিক কাজ করে। বিশ্বের এটাই অন্যতম আজব কোম্পানী যেখানে পার্ট টাইমাররা ওডি ক্লেইম করে ও পায়! মাস শেষে যার পরিমান ২০ হাজার টাকাও হত (২০০৬)। তাই মাস্টার্স পাশ করেও পোলাপাইন 'কান্ড জ্ঞান হীন ভাবে' এসব চাকরিতে জয়েন করে। কিছু দিন যেতে না যেতে ঘ্যানর ঘ্যানর করে কন্ট্রাকচুয়াল করার জন্য তার পর পুরা রেগুলার। কারো শিকেয় তা জোটে, কারো জোটে না। না জোটারা ৩০ বছর পার হলে বুঝে আম ছালা ২ ই গেছে! এর চেয়ে ঢের ভালো ছিল ৮ হাজার টাকা বেতনে রেগুলার-ফুলটাইম অন্যকোনো চাকুরি শুরু করা। কটা টাকার লোভে..!)
ঐদিন আনুমানিক ১১-০০ টায় আমি জয়েনিং লেটার ও দলিল সমুহে সাইন করি। অর্থাৎ ঢুকে পড়ি অন্দরমহলে। (চলবে)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গ্রামীণ ;
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩০
জামাল ঊদ্দিন বলেছেন: অন্দরমহলের পরের অংশের অপেক্ষায়... :)
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪০

লেখক বলেছেন: 8-|

১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪১

লেখক বলেছেন: চাকরি করতে থাকলাম...............।

৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৫
যীশূ বলেছেন: এইবার মনেহয় অন্দর মহলের কিছু খবর পাওয়া যাইবো, তাই না? :)
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪১

লেখক বলেছেন: দেখা যাক?

৪. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯
এস বাসার বলেছেন: তার পর কি অন্দরের অন্ধকার দূর হলো?
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪২

লেখক বলেছেন: অন্দর মহল অন্ধকার এটা আপনেরে কে কৈল??

৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩
মএসএইসভূইয়া বলেছেন: apni code of conduct break kortechen!!! Internal info ekhane debar mane ki???
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: কোনটা ইন্টারনাল ইনফো? বুঝাইয়া কন।

৬. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
জনৈক আরাফাত বলেছেন: মাঝে একবার 'ছাড়ার' ব্লগ পড়ছিলাম মনে হয়! বেশি আগায়া গেলাম?
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫১

লেখক বলেছেন: তাহলে কি ব্লগে 'গরুর রচনা' লিখবে লোকজন?

৭. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫০
ধ্রুবো বলেছেন: সাউন্ড ইন্টারেস্টিং তো....... পরের র্পবের অপেক্ষায় রইলাম....
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫২

লেখক বলেছেন: আমি শিউর না, তেমন হবে কিনা। অলরেডী অনেকে এলার্ট করতাছেন!

১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫২

লেখক বলেছেন: ..................

৯. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫১
বাবুনি সুপ্তি বলেছেন: পরের অংশের অপেক্ষায় ।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ......।

১০. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩
জনৈক আরাফাত বলেছেন: উহু, ব্লগ ছাড়ার কথা বলিনাই বস। চাকরী! আপনার লেখা তো প্রায়ই সোকেসে নিই। হেপি ব্লগিং! :)
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: ও! সরি!
বাজারে চাকরি নাই, আবার আছেও। ৫/১০ টাকা এদিক ওদিক!
ধন্যবাদ

১১. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩
সেতূ বলেছেন: @মএসএইসভূইয়া বলেছেন: apni apni code of conduct break kortechen!!! Internal info ekhane debar mane ki???

ক্ষেপে কেন ???

পরের অংশের অপেক্ষায়...
দ্রুত ..
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: ততটা গুরুত্বপুর্ন কোনো ইনফো অধমের পেটে নাইরে ভাই!

১২. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩
অপূর্ণ রুবেল বলেছেন: আপনার এই সংক্রান্ত লেখাগুলির লিংক আমাকে পাঠাবেন। মজা পাচ্ছি আর প্রয়োজনও।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: জ্বি। ধন্যবাদ। লিনক কেন? এখানে পড়তে অসুবিধা কি?

১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: হুমমম!

১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: চলবেই

১৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১১
শরিফ নজমুল বলেছেন: আপনি কি এখনও জিপি তে জব করেন?
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: জিপি দেশের বৃহত্তম ব্যবসা প্রতিস্ঠান। এখানে কাজ করা খুব ভাল ১টি সুযোগ।

১৬. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১২
রেজোওয়ানা বলেছেন: হুমমম!!!!
হুমমম!!!!
হুমমম!!!!

১৭. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৩
রেজোওয়ানা বলেছেন: হুমমম!!!!
হুমমম!!!!
হুমমম!!!!

১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪০

লেখক বলেছেন: আপনি কি সিংহ! হুমম !

১৮. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৩
অন্তু বলেছেন: সাধারন। চালায় যান। আরো পর্বের অপেক্ষায়। প্লাস এবং প্রিয়তে। :)
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: অবশ্যই সাধারন গল্প

১৯. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৪
রেজোওয়ানা বলেছেন: এখনও জিপিতেই আছেন, নাকি টা টা হয়ে গেছেন?
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: জিপি দেশের বৃহত্তম ব্যবসা প্রতিস্ঠান। এখানে কাজ করা খুব ভাল ১টি সুযোগ।

২০. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২০
মারস সোহেল বলেছেন: দিল্লি কা লাড্ডু!
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: কি বিয়ে?

২১. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৪
তায়েফ আহমাদ বলেছেন: কাপড়-চোপড় খোলা দেখার অপেক্ষায়!
:#)
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: ছি ছি! আপনে ব্যান।

২২. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৬
ইচ্ছে বলেছেন: ;) ;) ;) :D :D :D B:-) B:-) B:-) :-B :-B :-B


পরের পর্বের অপেক্ষায়
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: এত কৌতুহললললললললললললললললললললললললললল

১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: থ্যাংকস

২৪. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪০
আসাদ /পারেভজ বলেছেন: যে যাই বলে বলুক চালায়া যান.... ও দের চোখে Code of Buseness Ethics হলো এমন জিনিস যা ক্ৃষ্ঞ করলে লীলা আর আমরা করলে ---।
আমি প্রফেসনাল এবং আমার Experience এর দাম এইখানেই যে আমি কারও Business Sensative Info প্রকাশ করব না.... তারমানে এই না যে ওদের ভন্ডামী দেখেও চুপ থাকব....
আপনি চালিয়ে যান...। সামনে আমারও ইচ্ছা আছে বাংলাদেশে MNC দের ভন্ডামী নিয়ে লেখার...।
:)
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: হে ভাই। শান্ত হোন। অউং শান্তি

২৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫
দূর্ভাষী বলেছেন: জিপিতে আমার প্রায় ৩ ডজন ফ্রেন্ড আছে বিভিন্ন সেকশনে। তাদের দেখলে মনে হয় নিজেদের তারা বিশাল কিছু মনে করছে আসলে সবগুলাই ঠুঁটো জগন্নাথ।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: মনে করছে। কারন ওরা ওতেই অতিতৃপ্ত!

২৬. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৫
এস এম মোমিন বলেছেন: অন্দর মহল এতদুর .....ওখানে ঢুকতেই দুই পর্ব লেগে গেল?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: ভাই, আপনি চেস্টা করেন। কয় দিন লাগে দেখেন

২৭. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬
অজানা আমি বলেছেন: ও ভাই, অন্দরমহলে কখন ঢুকাইবেন?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: অ ভইন, এত উতলা ক্যান

২৮. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৭
আতাউর রহমান বলেছেন: কেন ডুকেলন ভাই এই সর্বনাশার চাকরীতে?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: নাহলে ব্লগ লিখতাম ক্যামনে?

২৯. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০২
রেজোওয়ানা বলেছেন: পরবর্তি পর্ব দেখতে আগ্রহী, আপেক্ষায় রইলাম। দেখি জিপির মধ্যে কি আছে?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: জি, অনেক শুকরিয়া

৩০. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭
চিন্তায় আছি বলেছেন: সেফ হওয়ার পর প্রথম মন্তব্য টা আপ্নাকেই করার সুজোগ হল।আপনার এর আগের পোষ্ট টি ও পরেছি।অপেক্ষমান বেকার হিসেবে বেশ ভালই উপভোগ করছি।পরের গুলোর অপেক্ষায় রইলাম।
শুভ কামনা।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: আপনাকেও শুভ কামনা। জলদি একটা চাকরি হোক

৩১. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
কাঙাল মামা বলেছেন: এত কম লিখলে চলবে না, মাইনাস
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: আমারেও কাঙাল বানাবার চান

৩২. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৮
কাব্য বলেছেন:
অন্দরমহলে ঢুকবার চাই ! ;)
১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: ছি ছি কি কন

৩৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২২
জানজাবিদ বলেছেন: অন্দরমহলে ঢোকার অপেক্ষায়............ B:-/
১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: ঐখানে ঢুইকা কি করবেন ভ্রাত

১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: ভাই ভাই জ্বালাইয়া ফালাইলেন

৩৬. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৬
বিডিওয়েভ বলেছেন: জলদি াপডেট কোরুন
৩৭. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৫
এ.জে. মিন্টু বলেছেন: মএসএইসভূইয়া বলেছেন: apni code of conduct break kortechen!!! Internal info ekhane debar mane ki???


গেরামিনেরও গেলমান আছে দেখা যায়
১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: কোড অব কন্ডাক্ট!

৩৮. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০০
ফারহান দাউদ বলেছেন: শান্তি নাই কোনখানে। চলুক।
৩৯. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
আহম্মদ িশবু বলেছেন: চোর ক্যামনে ধরলা?...........
সে এক লম্বা ইতিহাস
সংক্ষেপ কইরা বল
সংক্ষেপ কইরা বলতাসি
বউরে কইলাম "বউ হাটেঁ যামু ছাতাটা দাও",
বউ কইল " তেলের বোতলটাও লইয়া যান কেরাসিন তেল লাগবো"
আমি কইলাম "হ্যাইদিন না তেল আইনা দিলাম?"
বউ কইল "আমি কি তেল খাই"
......................
..............


এই গল্প কোনদিন শেষ হবে না.................


তবে, আপনার গল্প সম্পূর্ণ হতে কমপক্ষে ৩*৩৬৫= ১০৯৫ টি পোষ্ট লাগবে বলে মনে হচ্ছে।
১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: না, এবার তাড়াতাড়ি দিব

৪০. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৭
ফালতু মিয়া বলেছেন: আমি পড়তাসি সব গুলা
১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: পড়ুন

৪১. ২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪২
সুবিদ্ বলেছেন: সাথে আছি.......যদিও অনেক পরে চোখে পড়লো.......

 

মোট সময় লেগেছে ১.০১৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই