আমার প্রিয় পোস্ট

সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।

গ্রামীনফোনের অন্দর মহল- ৫ (শেষ)

১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৩

শেয়ারঃ
0 0 0


আগের পর্ব: Click This Link রিস্ট্রাকচার হল জিপির অতি পরিচিত পরিভাষা, যেমনটি কস্ট কাটিং! তবে বাস্তবে পিয়ন, দারোয়ানের ওভারটাইম কর্তন ছাড়া কস্ট কাটিংয়ের আর কোন বাস্তবসম্মত পদক্ষেপ দেখা যায়নি। তেমনি মহা দাপুটে রথীমহারথীকে এডভাইসার বা হেড অব আর্থকোয়াক ধাঁচের পদ দিয়ে 'খাসী' বানানো ও তদপরিবর্তে অচেনা অজানা যুবক যুবতীর ভাগ্যে হঠাৎ বিরা....ট পদবী জুটে যাওয়া ছাড়া আমজনতার জন্য তাৎপর্যপূর্ন পরিবর্তন কখনো হয়নি। ২০০৫ সাল পর্যন্ত সেলস এন্ড ডিস্ট্রিবিউশন, কাস্টমার সার্ভিস, টেকনিক্যাল, আইটি, মার্কেটিং, এইচ আর এসব ভাগে বিভক্ত হয়ে যেভাবে কাজ চলছিল তাতে অত্যন্ত ভাল ফলই ছিল। তবে বোধ হয় কারো কারো দ্রুত 'লাইমলাইটে' আসাটা হচ্ছিল না। অন্তত: সেলসের ক্ষেত্রে এটাই বলা যায়। বিজনেস কাস্টমারের জন্য কর্পরেট সেলস ও ব্যক্তি শ্রেনীর ক্রেতাকে খুচরা দোকানীদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন সেলস নামক উইংয়ের মাধ্যমে। না, এতে কুলোলনা! খোলা হল এস এম ই নামক আরেকটি বস্তু। তার আবার তিন ভাগ- ডাইরেক্ট, ইনডাইরেক্ট ও ডেভেলোপমেন্ট। যথারীতি ডাইরেক্ট ও ইনডাইরেক্টের মাথাভারী সচিবালয় আর ডেভেলপমেন্ট নামক দলটি পুরোটাই সচিবালয়! এদের যে আরো কত আন্ডা বাচ্চা ইউনিট- তার ইয়ত্তা নেই, খোদ জননীও জানেনা! মোদ্দা কাজটা হল- বিরাট কোম্পানীর নিচের স্তরে ছোট ছোট কম্পানীর কাছে মাল বেচবে ডাইরেক্ট; আরো ছোট নিতান্তই নামগোত্রহীন তথাকথিত কোম্পানীর (যার ব্যাখ্যা আগের পর্বে আছে) কাছে ডিলারের মাধ্যমে মাল বেচবে ইনডাইরেক্ট। অন্যসব করবে রিটেইল টিম। তো বাবা- এত কাহিনী করার দরকার কি? সনাতন কর্পরেট ও রিটেইল টিমের শক্তি, সংখ্যা বাড়ালেই তো ল্যাটা চুকে যায়! ল্যাটা আসলে চুকেছে আরো ২ দফা ভাংগা-গড়ার পরে। কর্পরেট ও ডাইরেক্ট মিলে বর্তমানে এসব কাজের জন্য একটাই টিম আছে- তা হল ডাইরেক্ট সেলস!! আর গোটা এসএমই বিলুপ্ত!
আসি মাল পৌছানোঁ নিয়ে। বলা প্রায় বাহুল্যই, জিপি বা টেলিকম গুলোর গ্রাহকের কাছে মাল পৌছানোঁ খুবই সোজা কাজ, যদি আমরা সাবান, আটা, ময়দা, ঔষধ এসব ব্যবসার সাথে তুলনা করি। নাম না জানা অনেক ভোগ্যপন্য কোম্পানী এক্ষেত্রে যে দক্ষতা অর্জন করেছে, এসব ইংরেজী কোম্পানীর কোট ও ভাবসর্বস্ব আমলারা তা নিয়ে হাসপাস করে বছরের পর বছর। শত কোম্পানির প্র্যাকটিস করা ডিস্ট্রিবিউশন ছক হুবহু কপি করে বিরাট 'হাতি ঘোড়া' উল্টিয়েছেন ওয়াজ করেন ও করান।
টেলিকমের মোটা দাগে এস কি ইউ ৩টি। সিম, স্ক্র্যাচ কার্ড ও ফ্লেক্সি। বর্তমানে ফ্লেক্সি পৌছানোই মূল চ্যালেন্জ। মজার ব্যাপার হল এটা একটা কাল্পনিক প্রডাক্ট। ফলে গ্রাহক থেকে টাকা পাওয়ার ব্যাপারটা নিশ্চিত হলেই গুলশানের সুশীতল প্রাসাদ থেকে সম পরিমান রিচার্জ করে দেয়া যায় এক ক্লিকের মাধ্যমে। আর ব্যাংক ব্যবস্থা বাংলাদেশে যতটা এগিয়েছে তাতে জেলা শহর থেকে টাকা পাঠানো মুহুর্তের কাজ মাত্র।
অথচ, ১ বন্ধু চাকরি করল এরকম- ২০০৬ সাল জুড়ে 'জিপিডিসি রোল আউট' মাঝে ২০০৭ সাল শান্তি আর ২০০৮ সাল জুড়ে 'জিপিডিসি ডিসপোজাল!' অর্থাথ সারাদেশে বিতরন কেন্দ্র- যেখান থেকে খুচরা দোকানীরা মাল নিয়ে যেত; আবার সারাদেশে ওগুলোর উৎখাত- তৎপরিবর্তে ডিস্ট্রিবিউটরের কর্মী দোকানে মাল পৌছে দেবে। এ ধরনেরই একটা উইং এখনো রয়ে গেছে, নাম লজিস্টিক্স সেন্টার। ঢাকা থেকে মাল কুরিয়ারে ওখানে যায়। ডিস্ট্রিবিউটররা ব্যাংকে ডিডি করে ওখান থেকে মাল নিয়ে যায়। প্রশ্ন হৈল- কুরিয়ারে মালটা আরেকটু গেলে ক্ষতি কি? সত্যিই বিচিত্র ব্যবস্থাপনা! এসব লজিস্টিক সেন্টারের কোনো কোনো কর্তা ব্যক্তি মাসের পর মাস অফিসে গড় হাজির বা সিকি হাজির থাকেন, কস্ট করে ২৫ তারিখে প্রায় লাখ খানেক টাকা বেতন উঠিয়ে নেন। আর যথারীতি এটার উপর ভর করে হেড অফিসে বিরাট সচিবালয় ও বাহারি নামের সেকশন, কর্নার!
যাই হোক ফিরি মূল যায়গায়। ২০০৭ এর শুরুতে সেলস, সার্ভিস ও মার্কেটিং এর মেঠো লোকজনকে নিয়ে মহাবিরাট বস্তু কায়েম করা হল- নাম রিজিওন, অর্থাথ হেড-অফিসের বাইরে ঢাকা সহ গোটা বাংলাদেশ এর আওতায়। যথারীতি এটার একটা সচিবালয় নাম- শক্তিবর্ধন টিম (অনুবাদ করলে তাই হয়)। মি. কালাপাহাড় বোস কে এটার প্রধান বানানো হল! ৩০০০ লোকের কোম্পানিতে প্রায় ২০০০ জনই এক টিম। বেচে গেল শুধু ইন্জিনিয়াররা। মাত্র ৭ মাস পরেই অপমৃত্যু ঘটে এহেন অদ্ভুত বস্তুর। তবে ভুত এখনো পুরো যায়নি। স্থুলকায় এক সেলস ডিপার্টমেন্ট, যার সচিবালয়ের ভারে সে নিজেই ন্যুজ।
জিপি হোক বা অন্য কোন টেলকোই হোক এ মুহুর্তে প্রধান কাজ ২টি। নেটওয়ার্ক সচল রাখা ও চাহিদামত ফ্লেক্সি সাপ্লাই। অত্যন্ত শিক্ষনীয় বিষয় হল- ঠিক এ দু' ধরনের মাঠ পর্যায়ের লোককেই প্রচুর খাটুনি খাটতে হয়। রিজিওনাল অপারেশন ও মেইনট্যানেন্স এর প্রকৌশলি এবং ডিস্ট্রিবিউশন পয়েন্টে কর্মরত জিপি কর্মীটি। দু:খ এবং অতি দু:খের ব্যাপার হল মর্যাদা, সুবিধা, সম্মান, ও প্রমোশনের বিচারে আজও এরা উপেক্ষিত উল্টা ডেস্ক, ইমেইল, মিটিং, কফি, ওয়ার্কশপ, রিপোর্ট- সর্বস্ব নন-বিজনেস লোকের ভিড়ে ও দাপটে বুঝাই দায় কে কি করছে! শুধু কি তা, কাস্টমারের সার্ভিসের চেয়ে সচিবালয়ের কর্তা, পাইক, পেয়াদাদের হরেক রকমের রিপোর্ট রিকয়ারমেন্ট পুরা করতে করতে তাদের প্রাণ ওস্ঠাগত।
বুঝতে হল, জানুন তৈমুর আলীর উল্থান কাহন। উত্তর-দক্ষিন বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করে গ্রীস দুতাবাসে কদিন চাকুরি করেন। পরে ঢুকেন আইবিএতে। এ সময় সেখানে একটা চাকরী মেলা হয়। একটেল নামক কোম্পানির ককটেল রিক্রুটার কি যেন মনে করে তাকে ডাইরেক্ট ডেপুটি ম্যানেজার..। ৬ মাস পর তাকে ছাড়া জিপির মার্কেটিং চলছিল না! ম্যানেজারের কমে নেয়ও কি কৈরা। ১ বছর না ঘুরতেই ডিজিএম। আরেকটি বছর পার না হতেই জি এম (এজিএম নামক পদটি থেকে হযরতকে ওয়েইভার দেয়া হয়েছে)। এখন কি না কি স্ট্রাটেজি জাতীয় ডিপার্টমেন্টের প্রধান!!! প্রচুর খোজ খবর কৈরাও জানা গেল না অমন রূপের কি রহস্য।
এমনি অসংখ্য কেচ্ছা, রূপকথা আর হ্যাঁ রূপবতীর গল্পে ঠাসাঁ জিপির অন্দরমহল। সময়মত অফিসে যামু আর আমু, মোটা অংকের ট্যাকা বেতন গুনমু, ৫৭ বছর হলে ১ গাট্টি টাকা নিয়া অবসর নিমু বাদ বাকী যা হবার হোক- এ রকম পণ করলে এর চেয়ে বেটার কোম্পানি ইহধামে আর পাওয়া যাবেনা (দ্রস্টব্য: শুনছি কিছু পুরানা অফিসারের বেতন কমাইবো!!!)। এতদ্ভিন্ন ক্যারিয়ার, রেসপনসিবিলিটি ইত্যাদি যদি কেউ আমলে নেয় তাহলে এ অন্দরমহল এক মায়াপুরি। কুহেলিকা, ঘোরতর অনিশ্চয়তায় ভরপুর এক আধুনিক কামরুপ কামাখ্যা মাত্র। খুবই ভাল কাজের পরিবেশ, প্রায় সমবয়সী কলিগ, ইতস্তত: বিক্ষিপ্ত সুন্দরীদের ছোয়াঁ, কোলের বাচ্চার জন্য ডে কেয়ার, মুক্ত অনাবিল এক পরিবেশ। তবুও সারাক্ষন এক শংকা, অজানা এক অতৃপ্তি তাড়া করে বেড়ায় বন্য শুয়োরের মত। কি এক ছাতার চাকরি করি! জিপি সর্বাধিক সফল হয়েছে প্রযুক্তি বিকাশে আর সর্বাধিক ব্যর্থ হয়েছে কর্মরত মানুষদের বিকাশে। এটাই মোদ্দাকথা। (শেষ):|

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জিপিগ্রামীন ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০১
জামাল ঊদ্দিন বলেছেন: "জিপি সর্বাধিক সফল হয়েছে প্রযুক্তি বিকাশে আর সর্বাধিক ব্যর্থ হয়েছে কর্মরত মানুষদের বিকাশে। এটাই মোদ্দাকথা।"


আপনার চোখে জিপির অন্দমহল দেখার পর কথাটা খুব ভালো লেগেছে...+++
১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

২. ১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৯
কিরিটি রায় বলেছেন: জিপি সর্বাধিক সফল হয়েছে প্রযুক্তি বিকাশে আর সর্বাধিক ব্যর্থ হয়েছে কর্মরত মানুষদের বিকাশে। এটাই মোদ্দাকথা।


এ অন্দরমহল এক মায়াপুরি। কুহেলিকা, ঘোরতর অনিশ্চয়তায় ভরপুর এক আধুনিক কামরুপ কামাখ্যা মাত্র।


কথা খানা জব্বর!!!!

১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৩. ১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৭
সেতূ বলেছেন: জিপির ভাল কাজের পরিবেশ, :) প্রায় সমবয়সী কলিগ B-) , ইতস্তত: বিক্ষিপ্ত সুন্দরীদের ছোয়াঁ :P , কোলের বাচ্চার জন্য ডে কেয়ার !:#P , মুক্ত অনাবিল এক পরিবেশ =p~ ;)
তবুও সারাক্ষন এক শংকা :-/ , অজানা এক অতৃপ্তি তাড়া করে বেড়ায় বন্য শুয়োরের মত। :-* :-* :-*

আপনার চোখে জিপির অন্দমহল দেখার পর কথাটা খুব ভালো লেগেছে...
আর একটু দেখাইলে ভালো হইতো :P :P

পোষ্টে+++
১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: তাহলে বই লিখতে হবে!

৪. ১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৭
মন্দিরা বলেছেন: আগের লেখার লিংক গুলো দেবেন PLS.
১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: আমার নিকে যান

৫. ১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৮
রেজোওয়ানা বলেছেন: এই পর্ব ভালই লিখেছেন।

তবে বাড়ি আন্দরমহলের প্রতিটা ঘর কিন্তু একরকম না।
১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: আপনাকে স্পেশাল থ্যাংকস। রেগুলার লিখার জন্য।

তা অবশ্যই না। তবে মোটামুটি এরকম। ভিন্নতা কিছু থাকলে জানাবেন আশা করি।

৬. ১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৩
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: সবগুলো পর্ব পড়েছি। বেশ কিছু জানা গেছে। অসংখ্য ধন্যবাদ।
১৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৭. ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪২
সাইফুর বলেছেন: জিপি নিয়ে আগ্রহ ছিলো অনেক..জানলাম..
৮. ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২১
জানজাবিদ বলেছেন: শেষটা একটু তাড়াহুড়া করলেন মনে হলো............তারপরও চমৎকার লেখার জন্য ধন্যবাদ।

অন্যান্য কর্পোরেটেরও অন্দরমহলের খবর জানতে চাই। ব্লগারদের কাছে আবেদন থাকলো।
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৬

লেখক বলেছেন: সত্যিটাই ধরেছেন।
ধারাবাহিক লিখা অনেক কস্টকর। আর গড়গড় করে সব সত্য বলাও কঠিন। অনেক ধন্যবাদ, ধারাবাহিক পাঠক হবার জন্য।

৯. ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৬
স্পেলবাইন্ডার বলেছেন: এ রকমই তো হওয়ার কথা।
জিপির ব্যবসাটি কি আলাদীনের চেরাগের মত নয়?
নয়ত কোটি কোটি টাকা খরচ করবে কিভাবে?
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৭

লেখক বলেছেন: কাছাকাছি।

১০. ২০ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫০
ফারহান দাউদ বলেছেন: শেষ পর্যন্ত পড়লাম, অপেক্ষায় ছিলাম। শেষটা ভাল একটা পান্ঞ্চলাইন।
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১০

লেখক বলেছেন: থ্যাংক ইউ

১১. ২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৩
বিডিওয়েভ বলেছেন: আগ্রহ ছিলো অনেক
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১১

লেখক বলেছেন: বুঝতে পেরেছি। সেভাবে আশা পুরন হয়নি।
দু:খিত।

১২. ২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৭
আমিনুল ইসলাম বলেছেন: প্যারাগ্রাফগুলোর মাঝে ব্রেক আরেকটু বেশি দিলে পড়তে সুবিধা হতো।
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১২

লেখক বলেছেন: সামনে দেয়া হবে

১৩. ২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৩
জ্বীন বলেছেন: ভালই লিখছেন ।
আরেকটু ডিটেইলে গেলে পারতেন !!

"নাকি মানির মান আল্লা রাখে !!"- থিউরিতে জিপিরে মাপ কইরা দিলেন ।
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪১

লেখক বলেছেন: onekta Taiiiii!

১৪. ২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৭
সুবিদ্ বলেছেন: এতটা তাড়াহুড়া করে শেষ করলেন কেন??

শুভকামনা রইল
১৫. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৯
তায়েফ আহমাদ বলেছেন: এ অন্দরমহল এক মায়াপুরি। কুহেলিকা, ঘোরতর অনিশ্চয়তায় ভরপুর এক আধুনিক কামরুপ কামাখ্যা মাত্র।

হে হে হে.......
উপমাটা পছন্দ হইছে।
:)
১৬. ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৮
কাব্য বলেছেন: জিপি নিয়ে আগ্রহ ছিলো অনেএএএএএক..জানানোর জন্য ধন্যবাদ.. :)
১৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৯
উদাসী স্বপ্ন বলেছেন: কাব্য বলেছেন: জিপি নিয়ে আগ্রহ ছিলো অনেএএএএএক..জানানোর জন্য ধন্যবাদ..
১৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫০
রাজিয়েল বলেছেন: ভাইজান কয় বচ্ছর ছিলেন? এত জায়গার এমন বর্ণনা দিলেন তা ২-১ বচ্ছরের এক্সপেরিয়েন্সে তো হওনের কথা না! কাম কাজ ছিল না মনে হয়? ঘুইরা ঘুইরা কে কি করে এগুলাই দেখসেন খালি? ;) ;) :|| :||
১৯. ২৮ শে মার্চ, ২০১০ বিকাল ৩:০৬
যীশূ বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: কাব্য বলেছেন: জিপি নিয়ে আগ্রহ ছিলো অনেএএএএএক..জানানোর জন্য ধন্যবাদ..
২০. ১২ ই জুলাই, ২০১০ রাত ১:৫২
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: কাব্য বলেছেন: জিপি নিয়ে আগ্রহ ছিলো অনেএএএএএক..জানানোর জন্য ধন্যবাদ..
২১. ২০ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৬
িনদাল বলেছেন: জিপি হাউস দেখলেন না, ভাল জিনিস। বাথরুম ছাড়া সবকিছু কাচের ;)
উদাসী স্বপ্ন ভাই এরকম একটা লেখেন না
২২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২২
শাফ্‌ক্বাত বলেছেন: িনদাল বলেছেন: জিপি হাউস দেখলেন না, ভাল জিনিস। বাথরুম ছাড়া সবকিছু কাচের ;)
উদাসী স্বপ্ন ভাই এরকম একটা লেখেন না

 

মোট সময় লেগেছে ২.৭৪২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সমাজ ও সময় নিয়ে চাছাঁছোলা লেখনী। স্বার্থান্বেষী বিশেষ করে ক্ষমতাসীন মহল ও নূন-নেমক খাওয়া হরিদাশ পালদের গাত্রদাহ হতে পারে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই