somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরা বেকার ও চাকরি বদলেচ্ছুদের জন্য বিশেষ পোস্ট:)

১১ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেকদিন আগে সরকারী চাকরি পাওয়ার দুর্ভোগ ও উপায় উপকরন নিয়ে লিখেছিলাম। অনেক পাঠক বেসরকারী খাত নিয়ে লিখার অনুরোধ করেছিলেন। পুরোপুরি বেকার ও যারা বিদ্যমান চাকরির প্রতি ব্যাপক ক্ষিপ্ত তাদের জন্য এ লেখা। বাকিরা পড়লে লাভ নাই, লসও নাই!;)

পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তিকে অনেকেই চাকরি খোজার মূল উৎস বিবেচনা করলেও 'আমেরিকান জব মার্কেটের একটা সার্ভে রিপোর্ট বলেছে ৮০% রিক্রুটমেন্টই হয় অন্যান্য সুত্রে'। বাংলাদেশেও কথাটা প্রায় খাটে। অর্থাৎ বেসরকারী ভালো চাকরির খবর আপনার কানেই পৌছাবেনা, যদি না আপনি জায়গামত নিজে পৌছাতে পারেন! পত্রিকার পাতার চাকরির বিজ্ঞাপন দেখে খুব বেশী আশান্বিত না হওয়াই বেটার। এক জাতের (এন জি ও, ইউ এন, বিশ্বব্যাংক....) বিজ্ঞপ্তি পুরাই ধাপ্পাবাজি (কমপ্লায়েন্স মাত্র) আরেক জাতের গুলা চাকরি হিসেবে জঘন্য (মেডিক্যাল রেপ, গার্মেন্টস...)- ঠেকায় পড়ে করছে সবাই এমন। তবে আশার কিছুও থাকে (ব্যাংক)।

শুরুতে 'যেকোনো একটা' কাজ পেলেই ঢুকে যাব নিয়তে সবাই এগুলেও কিছুদিন পরই গাঁই গুঁই করতে শুরু করে- বসের ব্যবহার ভালনা, বেতন কম, লোকাল ও আত্নীয় ভর্তি কোম্পানী, বেশী খাটায়, ক্যারিয়ার অনিশ্চিৎ ইত্যাদি ইত্যাদি! স্কয়ার, এসিআইয়ের মত বৃহত্তম দেশী কোম্পানিও অদ্যাবধি চৌধুরী ও দৌলাদের ব্যবস্থাপনায় পরিচালিত। সুতরাং লোকাল কোম্পানিগুলোতে এটা মেনে নিয়েই আসতে হবে। ব্যতিক্রম- ব্যাংক ও আর্থিক প্রতিস্ঠান তাও বাংলাদেশ ব্যাংকের 'স্বৈরশাসন' চলছে বলে! নচেৎ এখানেও তাই হত। পেশাদার কর্মীদ্বারা বহুজাতিক ও বিদেশী অনেক কোম্পানি চলছে। সেখানে ভিন্নরকম অনেক পেইন আছে যা প্রসংগ এলে বলব। তবে দুশ্চিন্তায় ঝিম মেরে বালিশে মুখ গুঁজে না থেকে চলুন ব্যাপারটা অর্গানাইজ ম্যানারে চিন্তা করি ও সাজাই। জীবনভর কেউ বেকার থাকেনি, আমরাও থাকব না।:D

যে কদিন বেকার আছেন হাসিমুখে টিউশনি করতে থাকুন। খুচরা কোন কাজে যোগ দিয়ে কনসেন্ট্রেশন লুজ করার মানে নাই। পাছে লোকে অনেক কিছুই বলবে, প্রেমিকা চাপ দিবে, বন্ধুরা টাই পড়বে, ফিরেও তাকাবেননা। মেডিক্যাল প্রমোশনের চাকরিতে যোগ দিয়ে ভাল কিছু পেলে অন্যত্র চৈলা যাবেন ভাবা বোকামী! সকাল ৭ টায় বাইক চালু করে রাত ১১টায় ফিরবেন বাসায়। অন্যত্র যাবার টাইম কৈ! সেটাকে পেশা হিসেবে নিলে আলাদা কথা। স্ট্রেইট গো ফর ফরেইন ওয়ান, না পেলে বিগ লোকালস। নচেৎ টিউশনি চালু থাকুক। ক্লাস সিক্স-ক্লাস এইটের বাচ্চা প্রেপারেবল। ইংলিশ মিডিয়াম হলে আরো ভাল। চাকরির রিটেনের প্রস্তুতি ও কিছু পয়সা দুটোই হল। আর এ ফাঁকে কৌশল প্রণয়ন ও প্রয়োগ অব্যাহত থাকুক।

মালিকানাওয়ারী ভাগ করলে- মাল্টিন্যাশনাল, বিদেশী বা জয়েন্ট ভেন্চার, বড় লোকাল, ছোট লোকাল ইত্যাদি;
খাতওয়ারী ভাগ করলে- আর্থিক, টেলিকম, আইটি, প্রসাধনী, ভোগ্যপন্য, ইলেকট্রনিক্স, নির্মান ও উপকরন, নানাবিধ সেবা, ঔষধ ইত্যাদি;
ফাংশন অনুযায়ী ভাগ করলে- সেলস, মার্কেটিং, ফাইন্যান্স, আই টি, উৎপাদন, সরবরাহ, মানবসম্পদ ইত্যাদি;
স্থান অনুযায়ী- ঢাকা, ঢাকার আশেপাশে, বড় শহরে, ছোট শহর, গ্রাম, ইপিজেড ইত্যাদি;
বেতনঅনুযায়ী- কমপক্ষে ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৪০ হাজার ইত্যাদি নানান আংগিকে আপনার কাংখিত চাকরিগুলোকে সাজাতে পারেন।

এবার সাজান নিজের যোগ্যতাকে, প্রতিস্ঠাননুযায়ী- ঢাবি-আইবিএ, ঢাবি-অ আইবিএ, বুয়েট, ঢামেক, জাবি, বাকৃবি, তিতুমীর কলেজ, স্টামফোর্ড, নর্থ-সাউথ, চবি ইত্যাদি;
সাবজেক্টনুযায়ী- বাংলা, ইতিহাস, ফিনান্স;
রেজাল্ট- ৩.৫+, ৩+, ৩-;
চাপাবাজী- ভাল লিখতে ও বলতে পারেন, মোটামুটি, বোমা মারলেও কিছু বেরুয়না;
দুনিয়াবী চাতুর্যতা- চালাক ও সৎ, মাঝারি ও ভদ্র, অতি সৎ বাট গবেট কিছিমের, চোর ও মিথ্যুক!

এবার সাজান চাকরির সুড়ঙ্গগুলো- পত্রিকা, ডিপার্টমেন্টের নোটিশবোর্ড, অন্যান্য নোটিশবোর্ড, জব সাইট, কোম্পানি-সাইট, ভার্সিটির বড়ভাই, পাড়াতো বড় ভাই, পলিটিক্যাল, বিড়ি, গাঁজা, চিল্লা বা অন্যান্য তান্ত্রিক বড় ভাইরা, মেলা, আত্নীয় স্বজন, কাংখিত কোম্পানিতে পরিচিত কেউ (পিয়ন বা এমডি যে কেউ), ব্যবসায়ি সমিতি, এলামনাই, ডিরেক্টরী, ব্লাইন্ড কার্পেট বোম্বিং ইত্যাদি।

কায়দামত হিট করতে থাকুন।
গুড লাক।;)
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×