২য় কারন- কি এম ডি, কি ডিজিএম, কি অফিসার, কি পিয়ন -সবাই অফিসে ঢুকতে না ঢুকতে ডিএসইর সাইটে ঢুঁ মারা হল প্রথম কাজ। বড়কর্তারা, যাদের তেমন কোন কাজ নেই, পুরোটাইমটাই ব্যয় করেন নিজের বিনিয়োগের হাল-অবস্থা নিয়ে। অফিস ক্যান্টিনের প্রধান টিকা টিপ্পনী, মিটিংয়ের ফাঁকের আলাপ সবই শেয়ার বিষয়ক। নিছক চাপাবাজি আর ইমেইল লিখে একদল লোক লাখলাখ টাকা বেতন কামিয়ে নিচ্ছেন আর ওদিকে পুরো সময়টা দিচ্ছেন 'শেয়ার বাজারে' এটা এক কথায় 'ডাকাতি' মনে হয় আমার। এমন প্রায়ই হয় যে বসের পোর্টফোলিও যেদিন নামে সেদিন 'গালাগালি' বেড়ে যায়। বর্তমানে এ আলাপ আর কেউ করেননা। তাই শান্তি লাগছে!
৩য় কারণ- জেলে, কামার, মুচি, বেকার, অভিনেতা সবাই শেয়ারবোদ্ধা হয়ে গেল এ ক' দিনে! রাস্তাঘাট, বাজার, বিয়েশাদী, জন্মদিন, ম্যারেজডে, পুনর্মিলনী যেখানে যাই না কেন এ এক বিষয় ঘুরেফিরে। গ্রামে গেলে আরেক ফাঁপড়। লোকজন জিগায় 'শেয়ারবাজার' কি? আমি বলি এটা জেনে আপনার লাভ? বলে- অমুক তমুক তো ভাল ব্যবসা করছে। বলি- তাহলে ওদেরকে জিজ্ঞেস করুন। আমি অতটা বুঝিনা! বর্তমানে এ ধরনের বেহুদা আলাপ থেকে জাতি মুক্ত!
৪র্থ কারণ- ন্যায়বিচার। শেয়ারবাজারে সাম্প্রতিক যা হয়েছে তা হল একদল 'বোকা' লোকের হাত থেকে 'টাকা-পয়সা' চালাক লোকের হাতে চলে গেছে। এতে টাকাগুলোর সদ্বব্যবহার হল! আর বোকা লোকজনও শিখল- টাকা কি? শেয়ার বাজার কি? কত প্রকার ইত্যাদি। সেমিনার করে এগুলো শেখা হয়না। ধরা খেয়ে শিখলে এটা মনে থাকে। বলা যায় বাজার ধ্বসের কল্যানে একটা ভাল জ্ঞান বিতরন হল! ১০ বা ১৫ বছর অন্তে এগুলো প্রায় দেশেই হয়। হওয়া ভাল!
৫ম কারণ- ভুল ধারনার অবসান। কোন কারণ ছাড়াই এটাকে পুঁজিবাজার বলা হয়। বইপুস্তকেও এমনটি আছে। কথাটা একেবারেই ফালতু। যদি সত্য হত সবাই সরকারের হাত পা ধরত এ বাজারে আসার জন্য। কিন্তু এখন উল্টা সরকারই হাত পা ধরে অনেককে এখানে আনছে। ক্ষেত্র বিশেষে ধমক দিচ্ছে। দেখুননা ভাল কোন কম্পানি বিশেষ করে বড় বড় মাল্টিন্যাশনাল গুলা বাজারে নাই, আসার ইচ্ছাও নাই! আর যারা এসেছে তারাও পুঁজির আকালে পড়ে আসেনি। নানাবিধ কু মতলবে এসেছে। লোটাকামাল, শাইনপুকুর ও সামিট এর প্রকৃস্ট উদাহরন! ঢাকা স্টক এক্সচেন্জের পুরোটাই ব্যাংক, বীমা, লিজিং, মিউচুয়াল ফান্ড এর দখলে। বলা বাহুল্য এসব কোম্পানীর কাজ নিজে নিজে ব্যবসা করা না, বরং অন্যের এস্টাবলিস ব্যবসায় নানান কায়দায় টাকা খাটিয়ে লাভ করা। এমনকি এদের নিজেদের পুঁজিও এ বাজার থেকে সংগৃহীত না! সুতরাং পুঁজির সংকটে পতিত ভাল কোম্পানীর উদ্ধারের রাস্তা হিসেবে যে শেয়ারকে চিত্রিত করা হয়, তা নিতান্তই কথার কথা। এবারকার ঘটনায় এ ধারনার অবসান হল! ইহা মোটাদাগে হালাল জুয়াবাজার তা সবাই বুঝল!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


