somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বহুজাতিক কোম্পানী, ব্যাংক ও দেখাদেখি অন্য অনেক কর্পোরেটের CSR নামক গালভরা বুলি ও তাদের অফিসের হাড়কঙ্কাল পিয়ন, ক্লিনার, ড্রাইভার ও দারোয়ানদের মজলুম জীবন

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

CSR (Corporate Social Responsibility) নামক ১টি 'গালভরা' শব্দ ইদানীং বাংলাদেশের আধা-সভ্য সমাজে চালু হয়েছে। দেশী, যৌথ বা বিদেশী বড় ব্যবসায়িক প্রতিস্ঠান বেশ ঢাকঢোল পিটিয়ে কুড়িগ্রামের কোন এক পাড়ায় শীতার্ত মানুষদের হাজারখানেক কম্বল দিচ্ছে। পরদিন সবকটি দৈনিক পত্রিকায় সে প্রতিস্টানের কর্তা ব্যক্তি, তার কর্মী ও হতভাগ্য শীতার্তের গ্রুপ ছবি। এ ধরনের খবর, ছবি, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি টিভি ও পত্রিকায় এখন নিয়মিত আইটেম। (তলার খবর হল: তুচ্ছ এসব দান খয়রাতের চেয়ে এসব কর্ম 'প্রচার' করাই প্রতিস্টানগুলির কর্তাদের মূখ্য উদ্দেশ্য। এবং তা যেন ভালভাবে হাইলাইট হয় তজ্জন্য কনসার্ন স্টাফরা ব্যাপক দৌড়ের উপর থাকেন মিডিয়া ম্যানেজে!)

প্রচারের জন্য 'মোক্ষম' ও 'ব্যতিক্রম' সিএসআর উপাদান বের করা প্রথমসারির কোম্পানিগুলোর রিলেটেড স্টাফদের অন্যতম কাজ। তাই তালু কাটা রোগী, শিক্ষাবৃত্তি, গাছের চারা, সেলাই মেশিন, গাভী বিতরন, নৌ-হাসপাতাল, কম্বল, মিঠাপানি সরবরাহ নানান ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম এ তালিকায় দেখা যাচ্ছে। গ্রামীনফোন, এক্সিয়াটা, লিভার, বিএটেবি, ডাচবাংলা ব্যাংক ইত্যাদি প্রতিস্টান সিএসআর কাজে মোটামুটি নেতৃস্থানীয় পর্যায়ে অবস্থান নিয়েছে। তবে কমবেশী সকল ব্যাংক, আর্থিক প্রতিস্টান, বড় কোম্পানি কিছু না কিছু খয়রাতি কাজ করে।

দু:খ থাকত না যদি এসব প্রতিস্টান সবার আগে তাদের ঘরের বাসিন্দান্দের দিকে নজর দিত। এসব অফিসের সদর দরজায় ২৪ ঘন্টা যে লোকগুলো দাড়িয়ে থাকে তারা থার্ড পার্টি ডেপ্লয়েড সিক্যুরিটি। মাসে বেতন ৪ থেকে ৭ হাজার টাকা (স্বাস্থ্য ও চেহারা ভেদে); অফিসে সবার আগে আসে ক্লিনার- সে ও থার্ড পার্টি। বেতন ৪-৫ হাজার। যায় সবার পরে। পিয়নও বেশীরভাগ থার্ড পার্টি। বেতন ৪-৬ হাজার। এদের মানব জীবন মোদ্দাকথায় নিম্নরূপ:

যা বেতন পায় তা অতিতুচ্ছ
পেট ভরে ভাত খেতে পায়না
অস্বাস্থ্যকর বস্তির মেসে রাতে ঘুমায়
প্রস্রাব পায়খানা করার কোন স্থান নেই
কেউ তাদের ভালো সম্বোধন করেনা
কারণে-অকারণে গালিগালাজ খেতে হয়
অসুখ হলে চিকিৎসা পায়না
২/১ দিন অনুপস্থিত থাকলে চাকরি নট
পেনশন, গ্র্যাচুইটি, পিএফ, ইন্সুরেন্স কিছুই নাই
তাদের আসল এমপ্লয়ার 'থার্ড পার্টি' তাদের কোন খবর নেয়না
কর্মরত কোম্পানি ২৫ তারিখ পেমেন্ট করে দিলেও তারা ৭/৮ এমনকি ১০ তারিখে বেতন পায়
কস্ট কাটিং এর রব উঠলে এরাই প্রথম হতভাগ্য হয়
তাদের জীবনে আছে শুধুই অতীত- নেই কোন বর্তমান বা ভবিষ্যৎ।

অথচ- তাদের কর্মস্থল কতইনা ঢাকঢোল পিটিয়ে সোশ্যাল রেসপনসিবিলিটি পালন করছে। হায়রে বাংলাদেশ!!
২০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×