সাহিত্য চর্চা নয়,প্রাত্যহিক জীবন নিয়ে সাজানো আমার ব্লগখাতা

আমার বিড়াল

১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২৯

শেয়ারঃ
0 0 0

বিড়ালটার জন্য খুব মায়া হচ্ছে । কয়েকদিন পর ঈদ । আমার বিড়ালটা এতোদিন খেতে পারেনি ঠিকমত । রমজান ছিল বলে দিনে খাবার দিতে পারিনি । আসলে খেয়াল করিনি । আজ বিড়ালটাকে দেখে খুব খারাপ লাগছে । অনেক শুকিয়ে গেছে । আমি একটা গাধা । আমি শয়তান । আমি একটা বিড়ালের প্রতি ঠিকমত যত্ন করতে পারিনি । আমাকে দিয়ে কিছু হবে না । আচ্ছা বিড়ালটার কাছে যদি ক্ষমা চাই তাহলে কি বিড়ালে আমাকে ক্ষমা করে দিবে ? আমার খারাপ লাগছে । তাই উল্টা-পাল্টা চিন্তা করছি । আমাকে আবার পাগলী ভাববেন না । নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে । (আম্মাআআ)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৩৪
সিঁদুরে মেঘ বলেছেন: ঈদ মোবারক। ভালো থাকুন।
অবশ্যই দেবে। তাকে আদর করুন আর ভালো খাবার দিন।
২. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৩৯
আলী বলেছেন: পাগল/পাগলী! ভালো লাগলো
৩. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪০
শাহেদুর রহমান বলেছেন: আমার একটা বিড়াল ছিল... :-(
৫. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪২
আলী বলেছেন: হাত খুলে লেখে যান। স্বাগতম আমাদের বল্গীয় পরিবারে। দেরীতে স্বাগতমের জন্য স্যরি
৬. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৫
সিঁদুরে মেঘ বলেছেন: আমার একটা গরু আর একটা কুকুর ছিলো। তারা দুজনে এতো কাছের ছিলো বলার না। যাইহোক তারা মরে গেছে। খুব কেদে ছিলাম। আপনার পোস্ট দেখে তাদের ক থা ম নে পড়ল আজ।
৮. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৭
পাল্কি বলেছেন: আমি পাখিও পুষি । একজোড়া লাভবার্ড ছিল । টিয়াও ছিল কয়েকটা । ছেড়ে দিয়েছি । এনিয়ে লিখব ।
৯. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৫৬
সিঁদুরে মেঘ বলেছেন: লিখুন। পড়ব।
আমার একজোড়া পায় রা ছিলো। কাগজী জাত।সাদা রঙ্গের। একদিন বিড়ালে মাদীটাকে খেয়ে ফেলে। বাসায় ডিম ছিলো।কি কান্না জুড়িটার।
সে খায় না কিছু ক রে না। তার প র একটা গোলা মাদী এনে দিলাম। একটা সারাদিন মারামারি ক রল। তারপ্ র ভাব হোলো।
অনেক ছানাপোনা ও হয়েছিলো। এখন আর নেই।
আর পুষি না। ক ষ্ট হয় ওদের কিছু হ লে।
১০. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১:১৩
পাল্কি বলেছেন: আপনার সাথে দেখি আমার অনেক মিল । আমিও তো কষ্ট থেকে এগুলো ছেড়ে দিয়েছি ।
১১. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১:২৩
সিঁদুরে মেঘ বলেছেন: ঠিক ঠিক।মিল আছে।
আসলে বন্যেরা বনে সুন্দর।
১২. ১২ ই অক্টোবর, ২০০৭ সকাল ৭:৫৯
মনিটর বলেছেন: এই ঈদের আলোচিত চরিত্র - বিড়াল
১৩. ১৩ ই অক্টোবর, ২০০৭ রাত ১:১৩
কালপুরুষ বলেছেন: বিড়ালের ভাগ্য ভাল। এমন বস চট করে পাওয়া না।
১৪. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৪
পাল্কি বলেছেন: মজা পেলাম বস খেতাব পাওয়ায়
১৫. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৩
রাশেদ বলেছেন: কুত্তা বিলাই দুই চোক্ষে দেখতে পারি না।
১৬. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১২
নূর-ই-হাফসা বলেছেন: ভাল করে খাবার দিন।দেখবেন আগের স্বাস্থ্যতে ফিরে আসবে।ভুল হতেই পারে।সামনে আর ভুল না করলেই তো চলে।
১৭. ১৮ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৩
পাল্কি বলেছেন: রাশেদ ভাই দুঃখ পেলাম

 

মোট সময় লেগেছে ০.৯৮০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখালেখির অভ্যাস কোন কালেই ছিল না । চলতি জীবনের ঘটে যাওয়া ঘটনা নিয়ে লিখে যাবো অনবরত ।

কয়েকমাসের মধ্যে চাকরীজীবনে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই