somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপসংহারে একা একা/দেশভাগ ও অতঃপর বাংলাদেশ/৩

২৯ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭) ভাগাভাগির সময় একশ্রেণীর চোখে লোভ, একশ্রেণীর চোখে জিঘাংসা, একশ্রেণীর চোখে শুধু জল। না রাজনীতির ক্ষেত্রে সেইসময় এমন কোনো মহত্বের প্রকাশ ঘটেনি যাতে ভাগাভাগি বাধা পায়। তবু মানুষ যেহেতু আসলে এক রক্তবীজ তাই সে তার স্বাক্ষর একটা রাখেই । ঐ গড্ডালিকা প্রবাহে তাই কেউ কেউ গা ভাসাতে অস্বীকার করে । কেউ কেউ তাই গলা টিপে ধরে লোভের, শাসন করে জিঘাংসার, প্রতিবেশী ঐতিহ্যকে আঁকড়ে ধরে--বলে 'আরে যাইতাইন কই--মরলে এইহানেই মরবাইন--বাচলে এইহানেই--সময় অইলে আফনে যাইবাইন শ্মশানে--আমি যাইয়াম কবরে।' এই সব মানুষরা হয়তো আর নেই তবু তাদের কথাগুলো মানুষের মুখে মুখে আজও প্রসঙ্গ উঠলে শোনা যায় ।

৮) আমরা ভাইবোনেরা একসময় আমার বাবার উপরে অসন্তুষ্ট ছিলাম এই কারণে যে বাবা সময়মতো সম্পত্তি বিনিময় করে দেশত্যাগ করেননি । প্রায় কপর্দকশূন্য অবস্থায় দেশত্যাগ করে আমাদের যে সীমাহীন কষ্টের দিন কাটাতে হয়েছে তা আমরা মন থেকে মেনে নিতে পারিনি । এর আর একটা বড় কারণ এটাই যে ৬০ দশকে আমরা এসে দেখতে পেলাম মধ্যমবর্গের মানুষেরা ৪৭ এর পরপর দেশ ছেড়ে এখানে এসে ততদিনে প্রায় প্রতিষ্ঠিত । পাশাপাশি আমাদের অবস্থাটা তখন বেশ চরম। কিন্তু আমাদের এই ক্ষোভের ঘাত পরিণত বয়সে অন্ততঃ আমার মধ্যে আর টিকতে পারেনি । কারণ ততদিনে দেশভাগের বিষয়টা নিয়ে আমি ভাবতে শুরু করেছি। মনে হয়েছে বাবা এই প্রেক্ষিতে একজন ট্র্যাজিক মানুষ । ভিটে মাটি ছাড়ার প্রশ্নে বাবার যে অনীহা, তার নিহিত সুত্রগুলো যেন বার দুয়েক জন্মস্থানটা ঘুরে আমি সামান্য হলেও উপলব্ধি করতে পেরেছি । যে কারণগুলোর জন্য মানুষ তখন উচ্ছেদ হয়েছে বা আতংকে নিজে নিজেই সরে পড়েছে, তার কিছু কিছু আমাদের অবস্থানেও সক্রিয় থাকা সত্বেও আজ আমার মনে হয় এ এক দীর্ঘ ষড়যন্ত্রের ফল। যার প্রতিরোধ হয়নি বা প্রতিরোধ সক্ষম অংশটিকে অনেক আগেই অকেজো করে দেয়া হয়েছিলো। হিন্দু মুসলিম দুটি প্রশ্নকেই বারবার রাজনীতির ছায়ায় বিজ্ঞাপিত করা হয়েছিলো । কোনো মৌলিক সমস্যার জন্য না হয়ে নেহাৎ ধর্মের জন্য এই ভাগকে তাই সন্দেহ হয় যে এর পেছনে যে লোভটি ছিলো তার নাম 'ক্ষমতা' ।

৯) আমার প্রথমবারের জন্মস্থান ভ্রমন 'ফিরে দেখা আঁতুড় ঘর' পর্যায়ে লেখা হয়েছে। সেটা ১৯৮৭ সন । নিরন্তর এক অদৃশ্য টানে আমি অতি সম্প্রতি কালে অর্থাৎ জানুয়ারী ২০০৯ তে আরও একবার আমি সেই ভ্রমনটি করি । পরবর্তী কিস্তিতে সেই ভ্রমন বৃত্তান্ত দিয়ে এই লেখাটি শেষ হবে। (চলবে)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×