আমার প্রিয় পোস্ট

চাইনিজ ভাষায় যদি শেখা সম্ভব হয় তবে বাংলাতে নয় কেন

কম্পিউটারকে নেটওয়ার্কে লুকানোর পদ্ধতি

২৩ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৬

শেয়ারঃ
0 1 0

আপনার পিসিটা নেটওয়ার্কে সংযুক্ত আছে। ফলে Network Neighberhood বা My Network Places এ গেলে পিসিটা দেখা যায়। যদি এমন ব্যবস্থা করতে চান যে, আপনার পিসি নেটওয়ার্কে সংযুক্ত থাকবে কিন্তু My Network Places এ গেলে পিসিটা দেখা যাবে না তাহলে নিচের পদ্ধতিগুলো প্রয়োগ করে দেখতে পারেন।

রেজিস্ট্রি এডিট করে:
১. Start -> Run এ regedit লিখে এন্টার দিন। Registry Editor চালু হবে।
২. HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Services -> LanmanServer -> Parameters এ ক্লিক করুন।
৩. Edit -> New -> DWORD Value তে ক্লিক করে Hidden নামে একটা ভ্যালু তৈরী করুন।
৪. Hidden এ রাইট মাউস ক্লিক করে Modify এ ক্লিক করুন। Value data: তে 1 দিয়ে OK দিন।
৫. পিসি রিস্টার্ট দিন। এর পর থেকে My Network Places এ গেলে পিসিটা দেখা যাবে না।
৬. My Network Places এ পিসিটা দেখাতে চাইলে Hidden এ রাইট মাউস ক্লিক করে Modify এ ক্লিক করুন। Value data: তে 0 দিয়ে OK দিন।

আরো বিস্তারিত জানতে এই লিংকে ভিজিট করতে পারেন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৯
হরিপদ দে বলেছেন: ভালো কিন্তু রান -এ গিয়ে পিসির আই.পি দিয়ে ঔ পিসি কে এক্সেস করা যাবে।

 

মোট সময় লেগেছে ০.৯১৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজে যা শিখি তা অন্যকে ও শেখাতে ইচ্ছে করে তাই লিখি। কম্পিউটার ও ইলেক্ট্রনিক্সের উপর এ আমার একটি ওয়েব সাইট...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই