আমার প্রিয় পোস্ট

চাইনিজ ভাষায় যদি শেখা সম্ভব হয় তবে বাংলাতে নয় কেন

অনলাইনে বাংলা লিখুন কোন সফটওয়্যার ছাড়াই

২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৯

শেয়ারঃ
0 1 0


ইদানিং অনলাইলে বাংলা ভাষার ব্যবহার প্রচুর বেড়েছে। বাংলায় ওয়েবসাইট হচ্ছে, ব্লগিং হচ্ছে, অনেকে বাংলায় মন্তব্য ও করছেন। অনলাইনে যারা নিয়মিত বাংলা ব্যবহার করেন তাদের কম্পিউটার বাংলা দেখা এবং লেখার জন্য প্রস্তুত থাকে। কিন্তু সমস্যা হল সাময়িকভাবে অন্য কোন কম্পিউটার ব্যবহার করতে গেলে এইসব ব্যবহারকারীদের সমস্যা হয়ে যায় বাংলা সাইট দেখা অথবা কমেন্ট করার ক্ষেত্রে। কারণ সব কম্পিউটার বাই-ডিফল্ট বাংলার জন্য প্রস্তুত থাকে না। আপনাদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে বাংলা লেখার অনলাইন এপ্লিকেশন। এই এপ্লিকেশন ব্যবহার করার জন্য আপনার পিসিতে কোন রকম সফটওয়্যার ইনস্টল করতে হবে না শুধুমাত্র একটা বাংলা ইউনিকোড সমর্থিত ফন্ট পিসিতে থাকলেই হবে। ব্যবহার করার জন্য ভিজিট করুন এই লিংকে । এই প্রসঙ্গে একজনের কথা উল্লেখ না করলে অন্যায় হবে তিনি "সবুজ কুন্ড" বা "মানচুমাহারা" নামে পরিচিত। উনার বানানো প্লাগইনস ব্যবহার করেই এই এপ্লিকেশনটা তৈরী করা হয়েছে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৬
নিঃসঙ্গ বলেছেন: জুয়েল ভাই এটা এখন অনেকই করতেছ। আপনি যদি আপনার শেই স্পেল চেকারটা আরো একটু উন্নত করতেন তাইলে আমার মত অনেক মূর্খের কাজে আসতো।
২. ২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
ফরিদ বলেছেন: অসাধারণ কাজ হয়েছে জুয়েল ভাই!

একটু কষ্ট দেব? আমি বইমেলার কমেন্ট পেজে ব্যাবহার করতে চাই, সহজ ডাউনলোডেবল কোন কোড আছে যেটা ব্যাবহার করা যাবে?

Click This Link

এখনকারটায় বাংলা ব্যাবহার করার কোন ডিফল্ট সিস্টেম নেই।

আরেকটা অনুরোধ ছিল, মেহেদীর সাথে যোগাযোগ করে অভ্রকেও সাথে নিয়ে নিন না, আমার অভ্রর ফনেটিকই বেশী স্বাচ্ছন্দ্য লাগে
৩. ২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
হাসিব বলেছেন: বুকমার্কড
৪. ২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
মদন বলেছেন: সোলাইমানলিপি ফন্ট টা এড করা যায় না?
৫. ২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০০
বিষাক্ত মানুষ বলেছেন: দেখলাম ... কিন্তু লেখা তো সরাসরি কপি করা যাচ্ছে না দেখি ।
৬. ২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
আছহাবুল ইয়ামিন বলেছেন: দেখলাম। কিবোর্ডে কিছু বাগ আছে মনে হচ্ছে। কপিও করা যাচ্ছে না।

অরূপ ও এস এম মাহবুব মুর্শেদের লেখা একটি ওপেন সোর্স এডিটর অনলাইনে কয়েকবছর ধরে। সেটি ব্যবহার করে দেখতে পারেন।

http://bnwebtools.sourceforge.net/
৭. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৩
jewelosman বলেছেন: @বিষাক্ত মানুষ,আছহাবুল ইয়ামিন

আপনারা যদি ফায়ারফক্স ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে বাই-ডিফল্ট কাট,কপি,পেস্ট না হওয়ারই কথা। এটা ফায়ারফক্সের একটা সিকিউরিটির কারণে। এজন্য কি করতে হবে তা এডিটরের নিচেই লিংক দেওয়া আছে।
৮. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৪
jewelosman বলেছেন: ফরিদ ভাই,
আপনার ইমেইল এড্রেসটা আমাকে দিন আমি পাঠিয়ে দেব।
৯. ০৩ রা মার্চ, ২০০৯ রাত ৯:৪০
সাংবাদিক বলেছেন: ধন্যবাদ আপনাকে.................... ইউকে বিডি নিউজ এর কাজটা হয়তো সবুজ কুন্ডু ভাই করছে........ ফ্রি হলে আমাদের একটা ই-মেইল করবেন...................
...................................................................................


(http://www.ukbdnews.com)
একটি পূর্ণাঙ্গ অনলাইন সংবাদপত্র হিসেবে ইউকে বিডি নিউজ ডট কমের (http://www.ukbdnews.com)যাত্রা শুরুর অল্প কয়েকমাসের মধ্যেই ইউকে বিডি নিউজ এর টীম ২৪ঘন্টার সংবাদ সম্প্রচারের ঘোষণা করেছে। ইতিমধ্যেই বৃটেন থেকে প্রকাশিত অন্যান্য বাংলা ওয়েবসাইট এর তুলনায় শীর্ষে অবস্থান করছে ইউকে বিডি নিউজ। এবার থেকে শুধু একটি সম্পূর্ণ দৈনিকের স্বাদ নয়, পাঠকরা এবার থেকে পাবেন প্রতি মুহুর্তের সংবাদ। পাঠক যেন সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি বিভিন্ন বিভাগে যেতে পারেন। ইউকে বিডি নিউজ (http://www.ukbdnews.com) এর বিভিন্ন বিভাগগুলো সাজানো হয়ে সেই কথা চিন্তা করেই। ইউকে বিডি নিউজ শুধুমাত্র একটি সংবাদপত্রই নয়, এটি লন্ডনে অবস্থানরত বাঙালী কমিউনিটির সেতুবন্ধনের অন্যতম মাধ্যমও বটে।
প্রবাসীদের সবসময় তরতাজা খবর দিতে আমাদের রয়েছে একদল তরুণ সংবাদকর্মী। পাঠকদের সহযোগিতায় আমরা সফল হবো এবং আমাদের কাক্ষিত লক্ষ্যমাত্রায় পৌছাতে সক্ষম হবো- এটা আমরা মনে করি।’
পাঠক আপনিও ভিজিট করতে পারেন এই

web : http://www.ukbdnews.com
E-mail :
১১. ১৯ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৩৫
নামহীনা বলেছেন: ERROR 404 - PAGE NOT FOUND

Oops! Looks like the page you're looking for was moved or never existed.
Make sure you typed the correct URL or followed a valid link.
১২. ১৯ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৫২
চিকন আলি বলেছেন: ERROR 404 - PAGE NOT FOUND

Oops! Looks like the page you're looking for was moved or never existed.
Make sure you typed the correct URL or followed a valid link.

 

মোট সময় লেগেছে ০.৯৮০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজে যা শিখি তা অন্যকে ও শেখাতে ইচ্ছে করে তাই লিখি। কম্পিউটার ও ইলেক্ট্রনিক্সের উপর এ আমার একটি ওয়েব সাইট...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই