somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সেটাপ (পর্ব-০১)
পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে নির্দিষ্ট কোন সার্ভার থাকে না। সব পিসিই ক্লায়েন্ট/সার্ভার হিসেবে কাজ করে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সাধারনত ৫/১০ টা পিসির একটা নেটওয়ার্ক যেখানে মূলত ফাইল/প্রিন্টার শেয়ার, ইন্টারনেট শেয়ার, নেটওয়ার্ক গেম খেলা বা এই ধরনের ছোটখাট কাজের জন্য ব্যবহার করা হয়। আপনার বাসা বা প্রতিষ্ঠানে একের অধীক কম্পিউটার থাকলে খুব সহজেই আপনি একটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সেটাপ করে ফেলতে পারেন। এজন্য আপনার অতিরিক্ত যা লাগবে তা হল:
১. প্রত্যেকটা পিসিতে NIC(ল্যান কার্ড)
২. পিসির সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় পোর্ট সহ হাব/সুইচ
৩. পিসির সংখ্যা অনুযায়ী UTP ক্যাবল

ইদানিং বেশিরভাগ মাদারবোর্ডেই ল্যান কার্ড বিল্টইন থাকে। তাই আপনার পিসিতে বিল্টইন আছে কিনা দেখে নিন। না থাকলে কিনে লাগিয়ে নিন। মাদারবোর্ডে বিল্টইন এবং আলাদা ল্যান কার্ডের ছবি নিচে দেখুন।

হাব/সুইচ বিভিন্ন পোর্টের পাওয়া যায়। যেমন ৫পোর্ট, ৮পোর্ট, ১৬পোর্ট, ২৪পোর্ট ইত্যাদি। প্রত্যেকটা পিসি একটা করে পোর্ট ব্যবহার করবে। তাই আপনার পিসির সংখ্যা অনুযায়ী কত পোর্টের হাব/সুইচ কিনবেন তা নির্ভর করবে। হাব আর সুইচের মধ্যে পার্থক্য কি সেটা জানার জন্য এই লেখাটি পড়ুন। নিচে একটি ৫ পোর্টের সুইচের ছবি দেওয়া হল।

বিভিন্ন দৈর্ঘের রেডিমেড UTP ক্যাবল কিনতে পাওয়া যায়। অথবা প্রয়োজনীয় টুলস থাকলে আপনি নিজেও তৈরী করতে পারবেন। নিজে তৈরী করতে চাইলে এই লেখাটি পড়ুন। UTP ক্যাবলের এক প্রান্ত পিসির ল্যান কার্ডে এবং অপর প্রান্ত সুইচের যে কোন পোর্টে লাগাতে হবে। নিচে একটা রেডিমেড UTP ক্যাবলের ছবি দেওয়া হল।


ফিজিক্যাল সেটাপ হয়ে গেলে এবার কম্পিউটারে কিছু সেটিং করতে হবে। ধরে নিচ্ছি সবগুলো পিসিতে উইন্ডোজ এক্সপি ইনস্টল করা। প্রথমে উইন্ডোজের বিল্টইন ফায়ারওয়ালটা ডিসেবল করে নিতে হবে। কারন এটা তেমন কোন কাজে আসে না <img src=" style="border:0;" />। বরঞ্চ ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে ঝামেলা করতে পারে। ফায়ারওয়াল ডিসেবল করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন:
১. Start Menu -> (Settings) -> Control Panel -> Windows Firewall এ ডাবল ক্লিক করুন। ফায়ারওয়াল সেটিং উইন্ডো চালু হবে।
২. Off (not recommended) সিলেক্ট করে OK দিন।
৩. ফায়ারওয়াল বন্ধ করার করার পর Your computer might be at risk লেখা একটা ওয়ার্নিং মেসেজ দিতে পারে। ভয়ের কিছু নেই। এটা বন্ধ করতে চাইলে এই লেখাটি পড়ুন।

পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সেটাপের জন্য প্রত্যেকটা পিসিতে একটা আইপি এড্রেস সেট করতে হবে। আমরা প্রথম পিসিতে 192.168.1.1 আইপি টি ব্যবহার করব এবং পরবর্তী পিসিগুলোতে পর্যায়ক্রমে 192.168.1.2, 192.168.1.3, 192.168.1.4..........192.168.1.254 পর্যন্ত ব্যবহার করতে পারব। খেয়াল রাখবেন একই আইপি একাধিক পিসিতে দেওয়া যাবে না। আইপি সেট করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন:
১. Start Menu -> (Settings) -> Control Panel -> Network Connections এ যান।
২. Local Area Connection নামে একটা আইকন দেখতে পাবেন। নিচের ছবির মত। এটাতে রাইট মাউস ক্লিক করে Properties এ ক্লিক করুন।

৩. Internet Protocol (TCP/IP) তে ডাবল ক্লিক করুন।
৪. Usse the following IP address এ ক্লিক করে IP address: এ লিখুন 192.168.1.1। Subnet mask: এ সয়ংক্রিয়ভাবে 255.255.255.0 বসে যাবে। OK -> OK ক্লিক করুন।

৫. ডেস্কটপে My Computer আইকনে রাইট মাউস ক্লিক করে Properties এ ক্লিক করুন। Computer Name ট্যাবে যান। Change বাটনে ক্লিক করুন। Computer name: এ লিখুন PC01। OK -> OK -> OK ক্লিক করুন। কম্পিউটার রিস্টার্ট করতে বলবে Yes দিন। এখন থেকে এই কম্পিউটারকে আপনি নেটওয়ার্কে PC01 নামে পাবেন। আপনার প্রথম পিসিটা সেটাপ হয়ে গেল।
৬. এইভাবে প্রত্যেকটা পিসিকে সেটাপ করুন। যেমন: ২য় পিসিতে আইপি হবে 192.168.1.2 এবং Computer name: PC02 হবে।

সবগুলো পিসি সেট হয়ে গেলে। PC01 কম্পিউটারের Start Menu -> Run এ cmd লিখে এন্টার দিন। কমান্ড প্রম্পট চালু হবে। এখানে ping 192.168.1.2 লিখে এন্টার দিন। সব কিছু ঠিক থাকলে Reply from 192.168.1.2......লেখা একটা লাইন চার বার আসবে। এভাবে আপনি যতগুলো পিসিতে আইপি সেট করেছেন সবগুলো একবার চেক করুন। উদারন: ping 192.168.1.3, ping 192.168.1.4 ইত্যাদি। যে আইপিতে Reply from....এর পরিবর্তে Request timed out লেখা আসবে ধরে নিতে হবে সেই কম্পিউটারে সেটিং ঠিকমত হয়নি। সেক্ষেত্রে পিসিটাতে উপরোল্লেখিত সবকিছু আবার চেক করুন।

আপনার পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক তৈরী হয়ে গেল। কিভাবে ফাইল/প্রিন্টার শেয়ার করবেন তা পরের লেখায় পাবেন।]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28921048 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28921048 2009-03-07 16:25:57
Rapidshare থেকে সহজেই যেকোন ফাইল খুঁজে বের করুন
বর্তমানে খুবই জনপ্রিয় ফাইল হোস্টিং সাইটগুলোর মধ্যে rapidshare.com অন্যতম। ফলে প্রয়োজনীয় সব ধরনের প্রোগ্রাম Rapidshare থেকে সহজেই পাওয়া যায়। কিন্তু সমস্যা হল ডাউনলোড লিংক খুঁজে বের করা। তবে এটার ও সমাধান হয়ে গেছে। Rapidshare থেকে ফাইল খুঁজে বের করার জন্য ইতিমধ্যে অনেক সার্চ ইঞ্জিন ওয়েবসাইট বের হয়ে গেছে। এই সব ওয়েবসাইটে গিয়ে আপনি যে কোন প্রোগ্রামের নাম দিয়ে সার্চ দিলে মুহুর্তেই আপনি পেয়ে যাবেন অসংখ্য রেপিডশেয়ার ডাউনলোড লিংক। এই রকম একটা ওয়েসাইট ব্যবহার করে কিভাবে প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করবেন, ডাউনলোড করতে গিয়ে কি সমস্যার মুখোমুখি হতে পারেন এবং সমাধান কি তার বিস্তারিত আপনাদের জানাব।

Rapidshare থেকে ফাইল খুঁজে বের করার জন্য আমরা ব্যবহার করব http://rapidlibrary.com/ কে। ধরা যাক, আমাদের উইন্ডোজ এক্সপির এক্টিভেশন ক্র্যাক ডাউনলোড করতে হবে। সার্চ বক্সে লিখুন windowscracks এবার OK বাটন ক্লিক করে সার্চ করুন। সার্চ রেজাল্টে একটা লিংক আসবে। এখানে উল্লেখ্য যে, সার্চে ভাল ফলাফল পেতে হলে যতটা সম্ভব কাছাকাছি কিছু লিখে সার্চ দেওয়ার চেষ্টা করুন। যেমন Cyberlink PowerDVD 8 ডাউনলোড করার জন্য powerdvd8 লিখে সার্চ দিতে পারেন। যাইহোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। সার্চ রেজাল্টে যে লিংকটা দেখাচ্ছে তা সম্ভবত WINDOWSCRACKS_by_filemk.rar এবং এর পাশে download লেখা লিংক আছে। download এ ক্লিক করুন। ছবি দেখে একটা কোড লিখতে হবে। লেখার পর Download বাটনে ক্লি করুন। এবার File Download লিংকে ক্লিক করুন। রেপিডশেয়ার সাইট চালু হবে। Free user বাটনে ক্লিক করুন। একটা কাউন্টডাউন শুরু হবে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। DOWNLOAD লেখা একটা গোলাকার বাটন দেখতে পাবেন ক্লিক করুন। ডাউনলোড অপশন আসবে, কোথায় সেভ হবে তা দেখিয়ে দিয়ে ডাউনলোড শুরু করুন। এখানে উল্লেখ্য যে, ফাইল ডাউনলোডের জন্য আলাদা কোন ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার ব্যবহার করবেন না শুধুমাত্র ব্রাউজারের বিল্টইন ডাউনলোডার দিয়েই ডাউনলোড করবেন। ফাইল ডাউলোড হয়ে গেল। কাজ শেষ!!!!

অনেক ক্ষেত্রে কাজ শেষ নাও হতে পারে। কারণ অনেক ফাইলের মধ্যে আনজিপ পাসওয়ার্ড দেওয়া থাকে। যা না জানলে আপনার পুরো ডাউনলোডটাই মাটি হয়ে যাবে। আপনারা যদি উদাহারণে বর্নিত WINDOWSCRACKS_by_filemk.rar ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে নিশ্চই দেখতে পাচ্ছেন এতে পাসওয়ার্ড দেওয়া। এখন পাসওয়ার্ড পাবেন কোথায়???
চিন্তার কিছু নেই। একটু ভেবে দেখুন তো এই ফাইলটার ডাউনলোড লিংক কোন না কোন ওয়েবসাইটে নিশ্চয় দেওয়া আছে যেখানে ফাইলটার পাসওয়ার্ড দেওয়া আছে। তো এখন কি করা যায়???
গুগল আছে না <img src=" style="border:0;" />। গুগলে WINDOWSCRACKS_by_filemk.rar লিখে সার্চ দিন। একটু খেয়াল করে দেখুন ৩ নং রেজাল্টে পাসওয়ার্ডটা দেখাচ্ছে। যদি না ও দেখায়, সরাসরি রেজাল্টে দেখানো সাইটে চলে যান পাসওয়ার্ড পেয়ে যাবেন। বিষয়টা আরো ভালভাবে বুঝার জন্য ছবি সহ সম্পূর্ন লেখাটি এখানে দেখুন

আমি যে পদ্ধতিতে প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করি তা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি কাজে আসবে।
]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28915831 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28915831 2009-02-24 18:39:32
MemoriesOnTV দিয়ে ছবি থেকে ডিজিটাল এলবাম তৈরী করুন
বর্তমানে ডিজিটাল ক্যামেরার ব্যবহার খুব বেড়ে গেছে এবং সেই সাথে ফিল্ম ক্যামেরা ব্যবহারকারীর সংখ্যা দিনে দিনে শুন্যের দিকে যাচ্ছে। ডিজিটাল ক্যামেরার ছবিগুলো আমরা সাধারনত কম্পিউটারে দেখি। আবার অনেকে প্রিন্ট করে এলবাম করে রাখেন। এলবামের ছবিগুলো সাধারনত দীর্ঘদিন থাকে না। আবহাওয়ার কারনে নষ্ট হয়ে যায়। এছাড়া প্রিন্ট করে ছবির এলবাম করা অনেক বেশি ব্যয়বহুল। আজ আপনাদের শেখাব কিভাবে ৫টা 4R ছবি প্রিন্টের খরচ দিয়ে ৫০০টা ছবির একটা ডিজিটাল এলবাম তৈরী করবেন। এই এলবাম সঠিক পদ্ধতিতে সংরক্ষন করলে ১০০ বছরে ও নষ্ট হবে না। এছাড়া কম্পিউটার ছাড়াও আপনি এটা বাসার সিডি/ডিভিডি প্লেয়ারে ও চালাতে পারবেন। এই কাজের জন্য ব্যবহার করতে পারেন MemoriesOnTV সফটওয়্যারটি। বর্তমানে এর ভার্শন ৪.১.১ পাওয়া যাচ্ছে। ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে।


ডিজিটাল এলবাম তৈরীর পদ্ধতি জানার জন্য এই লিংকে ভিজিট করতে পারেন।]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28905656 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28905656 2009-02-02 12:30:24
অনলাইনে বাংলা লিখুন কোন সফটওয়্যার ছাড়াই
ইদানিং অনলাইলে বাংলা ভাষার ব্যবহার প্রচুর বেড়েছে। বাংলায় ওয়েবসাইট হচ্ছে, ব্লগিং হচ্ছে, অনেকে বাংলায় মন্তব্য ও করছেন। অনলাইনে যারা নিয়মিত বাংলা ব্যবহার করেন তাদের কম্পিউটার বাংলা দেখা এবং লেখার জন্য প্রস্তুত থাকে। কিন্তু সমস্যা হল সাময়িকভাবে অন্য কোন কম্পিউটার ব্যবহার করতে গেলে এইসব ব্যবহারকারীদের সমস্যা হয়ে যায় বাংলা সাইট দেখা অথবা কমেন্ট করার ক্ষেত্রে। কারণ সব কম্পিউটার বাই-ডিফল্ট বাংলার জন্য প্রস্তুত থাকে না। আপনাদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে বাংলা লেখার অনলাইন এপ্লিকেশন। এই এপ্লিকেশন ব্যবহার করার জন্য আপনার পিসিতে কোন রকম সফটওয়্যার ইনস্টল করতে হবে না শুধুমাত্র একটা বাংলা ইউনিকোড সমর্থিত ফন্ট পিসিতে থাকলেই হবে। ব্যবহার করার জন্য ভিজিট করুন এই লিংকে । এই প্রসঙ্গে একজনের কথা উল্লেখ না করলে অন্যায় হবে তিনি "সবুজ কুন্ড" বা "মানচুমাহারা" নামে পরিচিত। উনার বানানো প্লাগইনস ব্যবহার করেই এই এপ্লিকেশনটা তৈরী করা হয়েছে।]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28904016 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28904016 2009-01-29 17:39:02
মোবাইল ফোনে Mail for Exchange কনফিগারেশন
Mail for Exchange সফটওয়্যারটা অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে। তবে কর্পোরেট ইমেইল ব্যবহারকারীদের কাছে এটি সার্বক্ষনিক সঙ্গী। এটি একটি ইমেইল ক্লায়েন্ট সফটওয়্যার যার মাধ্যমে Microsoft Exchange Server এর মেইল একাউন্ট মোবাইলে ব্যবহার করা যায়। এটি Nokia E-Series এবং N-Series এর সব মোবাইল ফোনে ব্যবহার করা যায়। এছাড়া ও Symbian OS S60 ব্যবহৃত সব ফোনে এটি ব্যবহার করা যায়। ধরুন, আপনি একটা নতুন কোম্পানীর আইটিতে চাকরী নিয়েছেন যেখানে ইমেইল সার্ভার হিসেবে ব্যবহার করা হয় Microsoft Exchange Server এবং সব উচ্চপদস্থ কর্মকর্তাগন Mail for Exchange ব্যবহার করেন। আপনাকে বলা হল একটা ফোনে Mail for Exchange কনফিগার করে দিতে। সেক্ষেত্রে আপনার কি কি করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব।

Mail for Exchange ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে। ইনস্টলেশন আর দশটা মোবাইল এপ্লিকেশনের মতই। ইনস্টল হবার পর Mail for Exchange এ একটা প্রোফাইল তৈরী করতে হবে। এজন্য আপনার যেসব তথ্য প্রয়োজন হবে তা হল:

১. Microsoft Exchange Server এর FQDN(fully qualified domain name ) অথবা আইপি এড্রেস। যেমন: mail.example.com।
২. Microsoft Exchange Server এর ডোমেইন নেম। সাধারনত যে ডোমেইন নেম ব্যবহার করে কর্পোরেট নেটওয়ার্কে লগিন করা হয়। যেমন: example.com।
৩. ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড। যেমন: এবং ********।
৪. Internet Access Point এর নাম। যেমন: gpinternet।

উপরোক্ত তথ্যগুলো আপনার হাতে থাকলে Mail for Exchange কনফিগার করা খুব সহজ। নিচে উদাহারণ হিসেবে একটা কনফিগারেশন দিলাম। আশা করি এটা দেখলেই আপনাদের কাছে সব কিছু পরিস্কার হয়ে যাবে।

Connection:
Exchange Server: mail.example.com
Secure Connection: No
Access Point: GPInternet
Sync while roaming: Yes, always
Use Default Port: Yes

Credentials:
Username: jhon
Password: ********
Domain: example.com

Sync content:
Synchronise calendar: No
Synchronise contacts: No
Synchronise email: Yes
In case of conflict: Server wins

Sync schedule:
Peak sync schedule: Always on
Off-peak sync schedule: Always on
Peak start time: 08:00
Peak end time: 17:00
Peak days: Mo,Tu,We,Th,Fr
Heartbeat Interval: 5

Calender:
No Change

Contacts:
No Change

Email:
Email address:
Show new mail pop-up: Yes
Use signature: No
Signature: None
When sending mail: Send immediately
Sync messages back: 3 days
]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28896567 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28896567 2009-01-12 19:09:07
কম্পিউটারকে নেটওয়ার্কে লুকানোর পদ্ধতি
রেজিস্ট্রি এডিট করে:
১. Start -> Run এ regedit লিখে এন্টার দিন। Registry Editor চালু হবে।
২. HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Services -> LanmanServer -> Parameters এ ক্লিক করুন।
৩. Edit -> New -> DWORD Value তে ক্লিক করে Hidden নামে একটা ভ্যালু তৈরী করুন।
৪. Hidden এ রাইট মাউস ক্লিক করে Modify এ ক্লিক করুন। Value data: তে 1 দিয়ে OK দিন।
৫. পিসি রিস্টার্ট দিন। এর পর থেকে My Network Places এ গেলে পিসিটা দেখা যাবে না।
৬. My Network Places এ পিসিটা দেখাতে চাইলে Hidden এ রাইট মাউস ক্লিক করে Modify এ ক্লিক করুন। Value data: তে 0 দিয়ে OK দিন।

আরো বিস্তারিত জানতে এই লিংকে ভিজিট করতে পারেন।
]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28886647 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28886647 2008-12-23 11:16:27
বিভিন্ন ওয়েবসাইটে বাংলা লেখা সুন্দর এবং সঠিকভাবে দেখার জন্য আপনার করণীয়
আগামীকাল বাংলাদেশের জন্মদিন। বাংলা ভাষা এবং বাংলাদেশের জন্য নাম জানা-অজানা যত মানুষ প্রান দিয়েছেন সবার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সব শহীদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক। বাংলায় কথা বলতে আমাদের আর কোন বাধা নেই। আমাদের প্রিয় বাংলা ভাষা এখন কম্পিউটারে ও ব্যবহার করতে পারি। প্রতিদিনই তৈরী হচ্ছে বাংলা ভাষায় ইউনিকোড ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট। নতুন ব্যবহারকারীরা কম্পিউটারে বাংলা ওয়েবসাইট পড়তে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এইসব সমস্যার সমাধান এই ওয়েবসাইটে বিভিন্ন সময় দেয়া হয়েছে। আজ পূর্ণাঙ্গভাবে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব

প্রশ্ন ও উত্তর ]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28882734 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28882734 2008-12-15 15:06:08
WhatsUp Gold দিয়ে নেটওয়ার্ক মনিটর করুন
কর্পোরেট অফিসগুলোতে বিভিন্ন রকম সার্ভার, রাউটার, সুইচ, ল্যান প্রিন্টার সহ অনেক ডিভাইস থাকে যা সরসারি নেটওয়ার্কে সংযুক্ত থাকে। এবং অনেক সার্ভার এবং ডিভাইস আছে যা সারাক্ষন চালু থাকতে হয়। বিশেষ করে ইমেইল সার্ভার, ওয়েব সার্ভার, রাউটার ইত্যাদি ২৪ ঘন্টা অনলাইনে থাকাটা বাধ্যতামূলক। এসব সার্ভার এবং ডিভাইস ১ ঘন্টা বন্ধ থাকার ফলে কোম্পানী বড় অংকের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারে। ফলে সিস্টেম এডমিনিস্ট্রেটরদের সারাক্ষন সতর্ক থকাতে হয় কখন সার্ভার ডাউন হল, আই এস পি'র সাথে লিংক ঠিক আছে কিনা ইত্যাদি ব্যাপারে। বেশী সমস্যা হয়ে যায় অফিস টাইমের পরে। কারণ তখন অফিসে কেউ না থাকার ফলে সার্ভার/লিংক কখন ডাউন হল বুঝা যায় না। ফলে তাৎক্ষনিক ব্যবস্থা ও নেওয়া যায় না। তাই সিস্টেম এডমিনিস্ট্রেটরদের জন্য নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম খুবই গুরুত্বপূর্ন একটা ব্যাপার। WhatsUp Gold সফটওয়ারটি দিয়ে ভাল একটা নেটওয়ার্ক মনিটর সিস্টেম তৈরী করা যায় খুব সহজেই। এই সফটওয়্যার ব্যবহার করে আমরা কিছু সার্ভারকে মনিটর করব যেন ডাউন হওয়ার সাথে সাথেই ওয়ার্নিং সাউন্ড বাজতে থাকবে।

বিস্তারিত দেখুন এখানে


]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28878686 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28878686 2008-12-05 17:17:12
তৈরী করুন অনলাইন টিভি চ্যানেল
টিভি কার্ড নেটওয়ার্কে শেয়ার করা নিয়ে অনেক আগে একটা লেখা দিয়েছিলাম। সেখানে আমি Star Media Center সফটওয়্যারটি সম্পর্কে বলেছিলাম। অনেকেই এটা সম্পর্কে আরো বিস্তারিত লেখার ব্যাপারে অনুরোধ করেছেন। আজ বিস্তারিত লেখার চেষ্টা করব কিভাবে একটা টিভি কার্ডকে নেটওয়ার্কে শেয়ার করা যায়। আপনার পিসিতে যদি পাবলিক আইপি(রিয়েল আইপি) থাকে এবং ভাল ব্যান্ডউইথের ইন্টারনেট কানেকশন হয় তাহলে ইন্টারনেটেও শেয়ার করা সম্ভব।

ধরে নিচ্ছি আপনার পিসিতে ইন্টারনাল টিভি কার্ড লাগানো আছে এবং তা ঠিকমত কাজ করে। সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে ফেলুন। ইনস্টলেশন খুবই সহজ তাই আর বিস্তারিত দিলাম না। ইনস্টলেশন শেষ হলে Star Media Center রান করুন। Settings -> Control Panel এ ক্লিক করুন। এবার নিচের ছবিতে চিহ্নিত অপশনগুলোর সাথে মিলিয়ে নিন। Cpature Card এর নাম আপনার পিসিতে ইনস্টল করা টিভি কার্ডটির নাম দেখাবে তাই ছবিতে দেওয়া নামের বদলে ভিন্ন নাম হতে পারে । Channel Setup এ ক্লিক করে কোন চ্যানেলটি শেয়ার করতে চান তা নির্বাচন করুন। Apply -> OK দিন।

Settings -> Broadcasting Options এ ক্লিক করুন। আপনি টিভি চ্যানেল কোথায় শেয়ার করবেন সে অনুযায়ী Presets নির্বাচন করে Load বাটনে ক্লিক করুন। যেমন: ল্যানে শেয়ার করার জন্য LAN প্রিসেট লোড করতে পারেন। OK দিন। bcast port বাই-ডিফল্ট 8080 থাকে। যদি আপনার পিসিতে অন্য কোন সার্ভিস এই পোর্ট ব্যবহার করে তাহলে 2033 বা অন্য কিছু দিন। কোন এরর না দেখালে 8080 পরিবর্তনের দরকার নেই। এখানে উল্লেখ্য যে, Star Media Center একসাথে সর্বোচ্চ ৫ জন কে স্ট্রিমিং ভিডিও শেয়ার করতে পারে।

Sources -> Broadcast -> From TV তে ক্লিক করুন। স্ট্রিমিং শুরু হয়ে যাবে।
এবার ল্যানের যে কোন পিসিতে Windows Media Player চালু করুন। খেয়াল রাখবেন Windows Media Player এর ভার্শন যেন ৯ বা তার অধীক হয়। পুরনো ভার্শন হলে আগে আপগ্রেড করে নিন। এটা উইন্ডোজ ২০০০ ব্যবহারকারীদের করতে হতে পারে। যারা উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক-২ বা তদুর্দ্ধ ভার্শন ব্যবহার করেন তাদের কিছুই করতে হবে না। File -> Open URL... এ ক্লিক করুন। Open: এ লিখুন mms://x.x.x.x:8080 । এখানে x.x.x.x হবে যে পিসিতে টিভিকার্ড শেয়ার করেছেন তার আই পি এড্রেস আর আপনি যদি bcast port এ 8080 এর পরিবর্তে অন্য কোন নাম্বার দিয়ে থাকেন তাহলে 8080 পরিবর্তে তা লিখবেন। OK দিন। সবকিছু ঠিক থাকলে শেয়ার করা চ্যানেলটি দেখতে পাবেন।
বিস্তারিত দেখুন এখানে
]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28878115 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28878115 2008-12-04 13:35:55
Samsung E250 তে সাউন্ড বাড়ানোর পদ্ধতি
বর্তমানে বাংলাদেশে প্রচুর Samsung E250 মোবাইল সেট ব্যবহার হচ্ছে। ১গিগা মোমোরী, ডাটা ক্যাবল, হেডফোন এবং একটি সুদৃশ্য স্যামসাং হাতঘড়ি সহ এই সেটের দাম ৬৬৫০ টাকা(আমি একটা কিনেছি)। দাম হিসেবে মন্দ না। যাই হোক, এই সেটের একটা সীমাবদ্ধতা হল লাউড স্পীকারে এবং হেডফোনে গান বেশি জোড়ে শোনা যায় না। কিছু ভ্যালু পরিবর্তন করে খুব সহজেই আমরা এর সাউন্ড কিছুটা বাড়াতে পারি। এই সেটে Test Mode নামে একটা হিডেন মেন্যু আছে। *#8999*8378# অথবা *#0206*8378# দিয়ে Test Mode মেন্যুটা আনা যায়। এখানে উল্লেখ্য যে, আমার সেটে *#0206*8378# কোডটি কাজ করে। কোড দিয়ে Test Mode মেন্যু চালু করুন। 2. H/W test এ প্রবেশ করুন। 2. Audio Settings এ প্রবেশ করুন। লাউড স্পীকারের জন্য 13. IIS Normal2 তে অথবা হেডফোনের জন্য 14. IIS Headset2 তে প্রবেশ করুন। Rx vol. এ প্রবেশ করুন। এরপর নিচের লিংকে দেওয়া ছক অনুযায়ী ডাটাগুলো বসিয়ে সেভ করুন। সবকিছু ঠিকঠাক মত হলে দেখবেন সাউন্ড আগের চাইতে কিছুটা বেড়েছে।
ছকের জন্য এখানে ক্লিক করুন ]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28871141 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28871141 2008-11-19 12:59:28
Ultra Bright LED ইমার্জেন্সী লাইট
বাংলাদেশে লোডশেডিং ছিল, আছে এবং থাকবে(অন্তুত আগামী দুই বছরে কমার সম্ভাবনা নেই)। তাই অন্ন, বস্ত্র, বাসস্থানের মত আইপিএস ও আমাদের মৌলিক চাহিদা। কিন্তু আইপিএসের দাম এটতা চড়া যে এই চাহিদা বেশিরভাগ লোকজনের পক্ষেই মেটানো সম্ভব না। বাকি রইল ইমার্জেন্সী লাইট। বাজারে যেসব ইমার্জেন্সী লাইট পাওয়া বেশিরভাগই দুই/তিন মাস না পেরোতেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়ে যায়। তাই আপনাদের দেখাব কিভাবে কম খরচে একটা ইমার্জেন্সী লাইট তৈরী করা যায়। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ইলেক্ট্রনিক্সে অভীজ্ঞ নয় এমন কেউ ও খুব সহজে তৈরী করতে পারেন।

এই ইমার্জেন্সী লাইটে টিউব লাইটের পরিবর্তে Ultra Bright LED ব্যবহার করা হয়েছে। একটা Ultra-Bright LED ৩ ভোল্টে চলে এবং ১০মিলিএম্পিয়ার কারেন্ট খরচ করে। ফলে একই ক্ষমতার ব্যাটারীতে টিউবের চাইতে আল্ট্রা ব্রাইট এলইডি অনেক বেশিক্ষণ জ্বলে। এখানে ২১টা আল্ট্রা ব্রাইট এলইডি ব্যবহার করা হয়েছে যা একটা ১৭ ওয়াটের এনার্জি বাল্বের কাছাকাছি আলো দেবে। এবং ব্যাটারী হিসেবে ব্যবহার করা হয়েছে ৬টা 1.2Volt 300mAh নিকেল ক্যাডমিয়াম ব্যাটারী। প্রতিটা আল্ট্রা ব্রাইট এলইডির দাম পড়বে ১০/১৫ টাকা এবং 1.2Volt 300mAh নিকেল ক্যাডমিয়াম ব্যাটারী প্রতি জোড়ার দাম পড়বে ৬০/৭০ টাকা। বানানোর জটিলতা এড়ানোর জন্য এখানে রেডিমেড চার্জার ব্যবহার করা হয়েছে। বাজারে অনেক ধরনের চার্জার পাওয়া যায় দেখে শুনে একসাথে ছয়টা AAA ব্যাটারী চার্জ করা যায় এমন চার্জার কিনুন। এরকম চার্জারের দাম পড়বে ১৫০/১৮০ টাকা।

যা যা উপকরন লাগবে:
১. AAA সাইজের 1.2V/300mAh নিকেল ক্যাডমিয়াম রিচার্জেবল ব্যাটারী ৬টি

২. ৬ চ্যানেলের AAA সাইজের ব্যাটারী চার্জার ১টি

৩. ৬ চ্যানেলের AAA সাইজের ব্যাটারী হোল্ডার ১টি

৪. 9V ব্যাটারী কানেক্টর ১টি

৫. ON/OFF সুইচ ১টি

৬. আল্ট্রা ব্রাইট এলইডি ২১টি

৭. নস্ট হার্ডডিস্কের প্লেটার ১টি





বিস্তারিত দেখুন এখানে
]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28861941 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28861941 2008-10-30 10:56:35
Credit Card ছাড়াই iTunes Store এ একাউন্ট তৈরী করা যায়!!
আপনি যদি iPod বা iPhone ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে নিশ্চয় iTunes Store এর ব্যাপারে জানেন। iTunes Store থেকে গান, মুভি, রিংটোন, সফটওয়্যার ইত্যাদি কেনা যায় এবং কিছু কিছু বিনামূল্যে ও পাওয়া যায়। এখন মূল ব্যাপার হচ্ছে আপনার যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলে আপনি iTunes Store এর আইডি খুলতে পারবেন না। এমন কি নির্দিষ্ট কিছু দেশের বাসিন্দা না হলে ও আইডি করতে পারবেন না। দুঃখের বিষয় হল, সেই নির্দিষ্ট কিছু দেশের মধ্যে বাংলাদেশের নাম নেই। ফলে iTunes Store এ বিনামূল্যে যেসব পাওয়া যায় তা ডাউনলোড করতে পারবেন না। তাহলে বাংলাদেশে যারা iPod বা iPhone ব্যবহার করছে তাদের কি হবে??আপনি যদি iPod বা iPhone ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে নিশ্চয় iTunes Store এর ব্যাপারে জানেন। iTunes Store থেকে গান, মুভি, রিংটোন, সফটওয়্যার ইত্যাদি কেনা যায় এবং কিছু কিছু বিনামূল্যে ও পাওয়া যায়। এখন মূল ব্যাপার হচ্ছে আপনার যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলে আপনি iTunes Store এর আইডি খুলতে পারবেন না। এমন কি নির্দিষ্ট কিছু দেশের বাসিন্দা না হলে ও আইডি করতে পারবেন না। দুঃখের বিষয় হল, সেই নির্দিষ্ট কিছু দেশের মধ্যে বাংলাদেশের নাম নেই। ফলে iTunes Store এ বিনামূল্যে যেসব পাওয়া যায় তা ডাউনলোড করতে পারবেন না। তাহলে বাংলাদেশে যারা iPod বা iPhone ব্যবহার করছে তাদের কি হবে??

বিস্তারিত দেখুন এখানে ]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28857431 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28857431 2008-10-20 18:58:20
iPhone কে Restore এবং Unlock করা খুবই সোজা!!!
আমার এলাকার এক মামা অনেক সখ করে প্রায় অর্ধ লক্ষ টাকা খরচ করে পাইরেটেড iPhone কিনলেন। নতুন ফোন হাতে এলে আমার মত অতি-উৎসাহীদের যে ঘটনাটা প্রথমে ঘটে তা হল কোথায় কি আছে দেখতে গিয়ে ফোন লক করে ফেলা। মামা ও যথারীতি তাই করলেন। এবং এক রাত নির্ঘুম কাটানোর পর সকালে আমাকে ফোন করলেন, "ভাগিনা মাইনকা চিপায় পইরা গেছি। ঘাটাঘাটি করতে গিয়া আমার আইফোনের সফটওয়্যার করাপ্ট হইয়া গেছে। এখন সেট চালু করলে স্ক্রীনে একটা আপেল খাইতে দেয়, আর কিছুই আসেনা"।

কি আর করা, মামা-ভাইগনা যেখানে আপদ নাই সেখানে। মামার বিপদে ভাইগনা না এলে আর কে আসবে। ইন্টারনেটে সার্চ দিলাম কিভাবে আইফোনের ফার্মওয়্যার রিস্টোর করা যায় এবং আনলক করা যায়। অনেক খোঁজাখুঁজির পেয়ে গেলাম সমাধান যা আপনাদের সাথে আজ শেয়ার করব। যাদের আইফোন সম্পর্কে ধারণা নাই তাদের কে বলছি, আইফোন হল এপল কোম্পানীর তৈরী চমক সৃষ্টি করা একটি মোবাইল ফোন। তবে এই ফোন শুধুমাত্র এপল অনুমোদিত মোবাইল অপারেটরের সিম দিলেই কাজ করবে। এবং আমাদের দেশের কোন অপারেটরের এই অনুমোদন নেই। তবে ব্যাংকক-সিঙ্গাপুরে কিছু আনলক করা সেট বিক্রি হয় যা দিয়ে যে কোন সিম ব্যবহার করা যায়। আমার মামার ফোনটি ও এই ধরনের আনলক করা সেট। এই সেটগুলো ব্যবহার করে এপলের ওয়েবসাইট থেকে কিছু আপডেট করতে গেলেই আবার লক হয়ে যায়।

এই কাজের জন্য আপনার যা যা করতে হবে:-</font> ]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28840317 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28840317 2008-09-08 13:46:31
বাংলা বানান পরীক্ষক ১.৩.২
বাংলা বানান পরীক্ষক ১.৩.১ নিয়ে সবার প্রচুর সাড়া পাবার পর এটা নিয়ে আবার কাজ করতে মজা পাচ্ছি। আজকে এর ১.৩.২ ভার্শন ডাউনলোডের জন্য দিলাম। নতুন ভার্শনে অভ্র(সম্পূর্ণ), প্রভাত এবং র্বণসফট কিবোর্ড লেআউট যুক্ত হয়েছে। এজন্য মুর্শেদ ভাইয়ের ইউনিকোড লেখনি ও পরির্বতকের নতুন ভার্শন ব্যবহার করা হয়েছে।

লিংক
http://cae.com.bd/content/view/528/27/
]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28839943 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28839943 2008-09-07 14:33:08
বাংলা বানান পরীক্ষক ১.৩.১
বছর খানেক আগে "বাংলা বানান পরীক্ষক" নামে একটা স্পেল চেকার তৈরী করেছিলাম। যা অনেকের কাছেই ভাল লেগেছিল। চাকরীর ব্যাস্ততার কারণে ওটাতে আর হাত দেওয়া হয়নি। অনেক দিন পর কিছু পরিবর্তন আনলাম "বাংলা বানান পরীক্ষক" এ। এর মধ্যে প্রধান পরিবর্তন হল এখন থেকে বিজয়, ইউনিজয়, সামহোয়্যার-ইন ফোনেটিক ও অভ্র ফোনেটিক যে কোন কিবোর্ড লেআউট ব্যবহার করে আপনারা বাংলা বানান চেক করতে পারবেন।



ডাউনলোড করুন এই লিংক থেকে।]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28836648 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28836648 2008-08-30 13:39:25
ত্রিভুজ ভাই আমার কথা একটি বারের জন্য ও বললেন না!!!!!!!!!!
আজকে ত্রিভুজ ভাইয়ের একটা লেখা পড়ে অবাক হয়ে গেলাম!!!! উনি একটা বাংলা বানান চেকার বানিয়েছেন!!!

আমি ২রা জুন ২০০৭ এ একটা লেখা পোস্ট করেছিলাম আমার ব্লগে । লেখাটার শিরোনাম ছিল "প্রজেক্ট আইডিয়া : বাংলা স্পেল চেকার"। কোন কোন সুত্র থেকে আমি আইডিয়াটা পেয়েছি তা ও উল্লেখ করা ছিল। স্পেল চেকারটার অভিধানটা আমি তৈরী করেছিলাম। প্রমান হিসেবে আপনি ** লিখে এন্টার দিলে দেখবেন আমার ইমেইল এবং ব্লগ এড্রেস দেখাচ্ছে।


এখন ত্রিভুজ ভাইয়ের বানান চেকারে ও ** লিখলে আমার আমার ইমেইল এবং ব্লগ এড্রেস দেখাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি ত্রিভুজ ভাই কোথাও আমার নাম একটি বারের জন্য ও উল্লেখ করেননি। বড়ই দুঃখ পেলাম <img src=" style="border:0;" /> ।



]]>
http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28834672 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28834672 2008-08-25 11:20:53
"কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স" আপনার ভিজিট আশা করে http://cae.com.bd ]]> http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28725678 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28725678 2007-08-14 12:08:58 নতুন রুপে কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স http://cae.com.bd এ সম্পূর্ন নতুন রুপে। তবে এবার শুধু আমার একার লেখা নয় আপনাদের লেখা সহ থাকবে। এখন থেকে কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স আপনাদের সবার।]]> http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28721019 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28721019 2007-07-15 17:55:35 বাংলা স্পেল চেকার ভার্শন ১.৩ Click This Link]]> http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28715519 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28715519 2007-06-11 10:41:25 বাংলা স্পেল চেকার ভার্শন ১.২ Click This Link]]> http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28714554 http://www.somewhereinblog.net/blog/panchmishaliblog/28714554 2007-06-04 16:34:28