আমি ঢাকায় থাকলেও early to bed early to rise এর উপর আমল করি। সে জন্য রাত সাড়ে বারোটা আমার জন্য অনেক রাত! সাউন্ড স্লিপিং বলতে যা বুঝায় আমি সেরকম ঘুমে। হঠাৎ কয়েকজন ননসেন্স যুবা-বুড়া এবং শিশুর অট্টহাসিতে ঘুম ভেঙ্গে যায়। মেজাজটা চড়তে চড়তে সপ্তম আকাশ পেরিয়ে . . . . . .। বারান্দায় দাড়িয়ে ঠাহর করার চেষ্টা করছি কোন বিল্ডিং থেকে খিক্ খিক্ হিক্ হিক্ আর হিহি শব্দ রাতের নীরবতাভেদ করে আসমান - জমিন কাঁপিয়ে তুলছে। একবার মনে হলো আমাদের বিল্ডিং এর তৃতীয় তলা থেকে আবার মনে হলো, পাশের বিল্ডিং থেকে কিন্তু সঠিকভাবে নির্ণয় করতে পারছিলাম না আসলে ননসেন্সগুলি কোন বাড়ীর বাসিন্দা! তবে এটা বুঝতে পারছিলাম যে, একজন কিশোর বয়সের ছোকরা কৌতুক বলছে আর বাকিরা গলা ফাঁটিয়ে মহল্লার ঘুমন্ত লোকজনের সাথে ভয়ংকর কৌতুক করছে! সবচেয়ে বেশী ভয়েছিলাম আমার ছোট্ট ছেলেমেয়েদের নিয়ে কারণ এ সময়ে ওদের ঘুম ভেঙ্গেগেলে ভোরে স্কুলে পাঠানো বেশ কঠিন হয়ে যাবে। ননসেন্স মানুষগুলির ভয়ংকর কৌতুক থামার কোনো লক্ষণ নেই। নিরুপায় হয়ে ক্ষোভে-দুখে ক্লান্ত শরীরটাকে আবার বিছানায় বিছিয়ে দেই! কিন্তু শেষরাত অবধি ঘুমের দেখা মেলে নি!
ননসেন্স !!
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।