এক চোখে যদি রোদ পুড়ে জল
অন্য চোখে নির্বান রাখিস
জানালায় যদি থামে আলো রঙ
চৌকাঠে সাদা সুখ মাখিস
সমুদ্র যাবে তোর দেহ শশ্মানে
আলতো করে ভালোবাসিস
মগ্ন ছায়াতল দেহ বিনাশে।
নীল ভাসে আকাশ জুড়ে যদি চিল
মরা ঘ্রাণে কচি ধান পাতা
ইচ্ছে করেই খুলে রাখিস চোখ
মরচে ধরা প্রেম নকশী কাঁথা
হলুদ গন্ধ শাড়ী বৃন্ত খসাবে
মাঝরাতে নদী স্রোত হারাবে
নগ্ন চোখে জাগে ঘুম উল্লাসে।
এপারে থামবে তিতলী পাখির ডানা
আমার খরায় না হয় ভুল নিবাস
সূর্য দেবে পূজা মাধবলতা লাজে
মাতাল হাওয়া জুড়ে চাঁদ সুবাস
অনাঘ্রাতা নদী ভিজে হাওয়ার সুখ
কাঁচের দেয়ালে তার অভিমানী মুখ
রিমঝিম ব্যথা বুক ফানুসে।
উৎসর্গ : প্রিয়ামনি।অনেকদিন পর ফোন দিয়ে বলল,কেমন আছিস তোরা?বললাম,আমি ভালো আছি।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


