ফেব্রুয়ারীর কবিতাগুলো এক বাক্সে বন্দী করছি আমি।উদ্যমে তিনদিন করে ঝিমিয়ে পড়েছিলাম।
আজ জীবনানন্দের ছায়া ভাইয়ের ঠেলা খেয়ে চার তারিখের কবিতা গুলো ও বাক্সে ঢুকালাম।
কথা হতে পারে,কেন করছি,কিসের ভিত্তিতে করছি?
আমি নতুন মাত্র!অল্প কিছু মানুষের সাথে সখ্যতা এবং বিশেষ একটি গ্রুপ কে দাবড়ানি দেয়ায় অনেকে আমাকে অপছন্দ করেন।
কিন্তু শুরুতে থেকে লক্ষ্য করছি,এখানে বিভিন্ন মতের শক্ত শক্ত গ্রুপ থাকলেও কবিতাপাঠকের কোন গ্রুপ নেই।
আমি হয়তো কবিতা কম বুঝি,লেখার অপচেষ্টা করি,কিন্তু এটুকু দাবী করতে পারি,কবিতার প্রতি একটা টান অনুভব করি।জানি,কবিতা চেতনার সৃষ্টি করে।এই টান থেকে অপঠিত ও অল্প পঠিত কবিতাগুলোকে একত্র করার প্রয়াস।
বুঝতেই পারছেন,এখানে বিশেষ কোন ভিত্তিধরে বিচার করা হয় নি।কোনটি কবিতা,কোনটি কবিতাচেষ্টা আর কোনটি অকবিতা,তা আমি অর্বাচীন না বুঝলেও অনেক কবিতা বুঝদার আছেন।
আমার লক্ষ্য একটাই,কবি কে উৎসাহিত করা।কেউ যদি আমার পোস্টের সূত্র ধরে পাঁচটা কবিতা ও পড়েন,পোস্ট স্বার্থক।
তবে আমি হতাশ।একটা চালাকি করেছিলাম।একটা সুন্দর শিরোনামের কবিতার লিংক ভুল দিয়েছিলাম।(ভুল লিংক টা রেখেছিলাম হাসান মাহবুব ভাইয়ের;যেনো কেউ ধরতে পারলেও নিরাশ না হন।)
না।কেউ সেটা ধরতে পারে নি।তারমানে আমি শুধু শুধু কষ্ট করছি।কবিতার নিয়মিত পাঠকরাই আমাকে উৎসাহ দিচ্ছে,কবিতা পড়ছে।নতুন পাঠক সৃষ্টি হচ্ছে না।
আবার কয়েকজন কে দেখলাম,হঠাৎ ব্লগে আসেন।দশমিনিটের মধ্যে দুটো কবিতা পোস্ট করে চলে যান।কারো লেখা পড়েন না।নিজের কমেন্টের উত্তরও দেন না।আবার আরেকদিন এসে আরো দুটো.........
নিজের ক্ষেত্রে বলতে পারি,আমি অকবি থেকে কবিতালেখক হয়ে উঠেছি মূলত এই ব্লগটার জন্যে,বিভিন্ন জনের কবিতা পড়ে।
কবি হতে হলে আমি মনে করি এ জিনিস টা জরুরী।কবিদের ভাবনার বিনিময় হওয়া দরকার।
আশার কথা হলো,কয়েকজন সম্ভাবনাময়ী কবি সামু তে নতুন এসেছেন,কারো নাম উল্লেখ করছি না।
আমার লক্ষ্য কবি সৃষ্টি নয়,কবিতারপাঠক সৃষ্টি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

