পাপ গান ০৫: ঘুম নিবাসের প্রথম অতিথি........
সাদাকালো বর্ণহীন ভালোবাসার ঘর
অন্যনদীর ঢেউ ভাঙে শুকনো পাতা ঝড়
মন বিবাগী ঘাসের বুকে জলের টুপটুপ
দেয়ালফ্রেমে তোমার হাসি কি অবিরাম চুপ।
তুমি আমার ঘুমনিবাসের প্রথম অতিথি....
আমৃত্যু তোমায় দিলাম ঘুমঘরের চাবি।।
চিহ্ণ তব দেহের খাঁচায়-জীর্ণ হাতেও
ঘৃণাগুলো বেহিসেবী চলার পাথেয়
ঘাসফুলের জলসায় জমে আমার অন্ধকার
পড়ে থাকে সেই কুয়াশা দুর সমুদ্র পার।
তুমি আমার প্রথম স্নানের প্রয়াত ছবি
চেনাজানা ঘুম নিবাসের প্রথম অতিথি...।।
গহীন কোণে কেঁদে ফেরে অনুভূতি লাশ
ফেলে রাখা কাব্যখাতায় ধূলোজমা ঘাস
আসো ফিরে একটি বার প্রিয় অন্ধকার
তোমার জন্যই শুধু খোলা ঘুমনিবাসের দ্বার।
তুমি আমার অপেক্ষাতে ফুরিয়ে যাওয়া দাবি
হারিয়ে ফেলা ঘুমনিবাসের প্রথম অতিথি....।।
==========================
সাথে দুটো গান উপহার......
১. বিশ্বাস নিয়ে (নষ্টালজিকের টিউনে অচন্দ্রচেতনের কম্পোজিশান)
২. দ্য ট্র্যাপের অসম্ভব প্রিয় গান......চলে যদি যাবি দূরে স্বার্থপর...আমাকে কেন জোছনা দেখালি.........
=============================
ছবি:শূন্যতাবিলাস
ক্লিক:দীপ দ্য টাইম।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।