somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলোমেলো ০৫ : দ্রোহের ভেতর একখন্ড জলের মেঘ

২৭ শে মার্চ, ২০১০ রাত ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





৫০০০.সুভেদ্যবোধ

ঝিরঝির হাওয়ার স্রোত
শেষরাত্রি বাদুড়ঝোলা দেহের কার্নিশে
অবাধ্য বর্ধিত তোমায় পেতে চায়
স্রোতের বেশে আজ তোমার কার্নিশে গন্তব্য।

৫০০১. মাকড়ঘর

একটুকরো খোলসপাতায় সাপ
ফোঁটা বিন্দু জল বাড়ে অনবদ্য উল্লাস
হিসহিস গানে বিস্ফোরিত বারুদ
নিউরণে আজ তীব্র অগ্নিকান্ড।

৫০০২. ইনসমনিয়তি

তারপর পড়ে থাকে দেয়ালে পিকাসো
ছাইদানির গর্ভে আরো মৃত্যু
ধীরে ধীরে ফিকে হয় চাঁদ ও বৃক্ষ
হররোজ।

৫০০৩. আগ্রাসন

পেঁজাতুলোর ঘ্রাণ নিয়ে কমলাঠোঁট চুম্বন
বন্ধনী পেরিয়ে কখনো কখনো উপত্যকা
ক্রমাবনতি স্থির ঝুলে যান্ত্রিক গহীনে ঘর্ষন

নির্যাসের গেলাসে
আমি এক অদৃশ্য দর্শক মুগ্ধ।

৫০০৪. ভাটার্তনাদ

ফিরিয়ে দাও লুন্ঠিত গান
পুড়িয়ে দেব সব সৃষ্টি
আমি আর পবিত্র হতে চাই না।

৫০০৫. লোবান

কান্নার হিম জড়িয়ে দাও শুভ্র চাদরে
বিশ্লিষ্ট হয়ে যাব অনুজীব পর্যায়
আজ কোন ঘুম নয় শুধু বিশ্রাম
কোথায় আমার আশ্রয় ঝুলে আছে আগুনপুরে?

৫০০৬. বাতাসকোটিন

আমরা যুগপৎ পুড়তে পুড়তে এগিয়ে যাই
অস্থির কুয়াশার মেরুদন্ড বেয়ে
তারপর বন্ধুতা;তৃপ্তপরাজয়
ভালোবাসা শেষে আমি বাতাস হবো
তোমরা কিংবা তোমার সাথে।

৫০০৭. সিক্তি

নীল শাড়ি খুলে ফেলো তুমি সব বন্ধন
কালো অন্তর্বাসে ঘষে নেব ঘাসবন
চোখের ভেতর আঁকব সিক্তজলরঙে
শৈল্পিক নগ্নতা বানিজ্যিক তোমার।

৫০০৮. আরেকবার

দ্রোহের মন্ত্রে উদ্দীপ্ত আমায় ফাঁসি দিলে
দ্রোহের ভেতর একখন্ড জলের মেঘ
কখনো তুমি দেখো নি।বরং আরেকবার
যে দেখেছে আড়াল করে সব সমর্পন
আমার চোখ তারে করে দিও দান।

৫০০৯. জোছনায়িকা

নিয়নআলোর যোনীর ভেতর স্থির যৌনতা
খুচরোপয়সায় সওদা মোড়ে মোড়ে
জোছনা ঢুকে পড়ে প্রায় দোয়াতঘরে
আর মৌনতার কাব্য লিখে আশ্চর্য কলম।

৫০১০. খুনরঙ

কোন কবিতা নয়
ধাতবহাত খুব চায় তোমার
শোণিতে স্নান
কোন কবিতা নয় আর
শুধু লালচোখ!

৫০১১. বসন্তরন

কোমল দাও আমার স্পর্শ অন্তরালে
ডুবসাঁতার চুপ আমি দৃষ্টি দেব তোমায়
স্পর্শ দাও কোমল তুমি ভালোবাসায়
নীল হতে চাই অসাঁতারে হাওয়াজলে।


======================================

উৎসর্গ:তিন অদৃশ্য বন্ধু।মুমু ।নিটোল।রিমু।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১০ রাত ২:৩৬
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×