somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারপর হারিয়ে যাই চলো...... In, my, self righteous suicide

০৯ ই জুলাই, ২০১০ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রজনী প্রভাত হলো ডাকে কোকিলা
কার কুঞ্জে ভুলিয়া রহিলা... (উকিল মুনশি)

বেদান্তচোখ তোমার মেলে রাখো আমার নাগালের বাইরে।হয়তো আলোকবর্ষ তবু আমি যাব।যেতেই হবে।চোখ খুলে নাও প্রিয়সখা চোখ খুলে নাও। চোখওঠা লাল লাল রঙ আমি রক্ত ভেবে ভ্রমি রোজ।তুমি কি রাত?তুমি কি ভুল?তুমি কি হাওয়া?তুমি কি তুমি?
আসো কবিতা পড়ি।নীল জোছনার কবিতা অথবা সাদা ঘোড়ার কবিতা।সনেটে সনেটে মাতিয়ে তুলি সন্ধ্যা।আজ কোন অভিমান নয়।শুধু ভালোবাসা আর বাসি।মেঠো পথ আর লিলুয়া বাতাসে হাসনাহেনা আর কাঠগোলাপের সুবাস।চোখ খুলে ফেলো।ত্বক খুলে ফেলো।শ্রবণ ও শ্রাবণ খুলে ফেলো জোনাকী।আমিও তোমার সাথে জ্বলতে চাই।

বাতাসের হাট বসে নীলছায়ার গদি এঁটে।বাতাসে ভর করে জানালায় থামে আলো।তারপর কেবল অনবদ্য স্রোত আর স্রোতের শরীর ছুঁয়ে ছুঁয়ে ঘুম।তুমি ঘুম বাসো ভালো?তুমি চুম বাসো ভালো?তুমি নদ ও নর বাসো ভালো?
এক আকাশে একফোঁটা জল আর কয়েকফোঁটা ঠোঁট।ধূ ধূ পথ জুড়ে বালি ও রোদ।সিলিকা ও হিলিয়াম।ঘাস আর ছাই।কার্বন আর মিথেন।আর তুমি,আর আমি।জলজ আর সরোজ।বৃত্ত হতে বৃত্ত ক্রমশঃ প্রলম্বিত।আসো প্রিয়া ভুল করি।ভুল করে অন্তর্গামী হই।জনক হই।জননী হই।আসো ভুল করি।হারিয়ে যাবার আগে চিহ্ণ রাখি সমগ্রে।তিরতির কাঁপে পেট ও চোখ।আসো ঠিক করে ভুল করি আরেকবার।আদমের মত।ইভের মত।যীশু ও ঈশ্বর ও বুদ্ধ ও ভগবানের মত।হেরা আর জিউসের মত।আসো প্রিয়া আসো আসো।আসো আসো।হেরা আর জিউস হই।

চাঁদ হই বরং।আমি স্রোত দেব।তুমি নদী দেবে।আমি জল দেব।তুমি পূজা দেবে।তবু এই দেয়ালের শরীরে...সব রঙ...সব সুখ...

I don't think you trust
In, my, self righteous suicide
I, cry, when angels deserve to die
In, my, self righteous suicide
I, cry, when angels deserve to die.......

আসো অনুভূতির দুয়ার খুলি।চোখ খুলি।দৃষ্টি ও বস্ত্র খুলি।তারপর হারিয়ে যাই চলো......
In, my, self righteous suicide
In, my, self righteous suicide
In, my, self righteous suicide
In, my, self righteous suicide
In, my, self righteous suicide....................
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৭
২৯টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×