চড়ুই দম্পতির অলাজ জলবিহার
তোমার আরক্ত চোখ ; ক্রমাগত গালে...
কী নিবিড় দৃষ্টি মেলেছিলে তুমি
কার্ণিশে আমি বিদ্ধ হয়েছিলাম অদম্য
তখন আমার সাদাংশে রক্ত ছিলো না এত!
পরের গ্রীষ্মে আমি হেঁটে গেছি
অবিরাম কদমের পর কদম ফেলে
কখনো কালো ধোঁয়ায় ঢাকা পড়েছিলাম
কখনো নুয়ে পড়া পাহাড়ের অবসন্ন শীর্ষ
পথ আগলে দাঁড়াত এক টুকরো ছায়া হয়ে...
তখন আমি কেবল বিস্তৃত রোদ ছিলাম
আর তোমাকে ভুল করতাম
কখনো জল কখনো পাহাড়...
তার অনেক দিন পর
তোমার নাম বদলে দেব ভেবে
পুরান ঘেঁটে ঘেঁটে বাদ দিয়েছি
ক্রমাগত অনেকগুলো নাম!
তুমি কি দেবী আইসিস?
আমি যে কখনো ওসিরিস পারিনি হতে!
হয়তো তুমি আফ্রোদিতি হয়ে উঠেছিলে
আমি তাই এবেলা আফ্রাকেই ভালো বেসেছি
ঠোঁট আর চোখের ভেতর তাকিয়ে
কতবার বিভ্রান্ত হয়েছি
এই বুঝি হেসে উঠলো পাথর মূর্তি!
তারপর জেনেছি,তুমি পাথর হতে পারো না
তুমি তো চিরায়ত প্রেমিকা
চিরায়ত নারী।
তোমার নাম দেয়া যাক বরঙ চড়ু্য়িনী
অনেকপরের এক তারাজ্বলা রাতে
তুমিও অলাজে আমায় মুগ্ধ করেছিলে!
অথবা তোমার নাম দেয়া যায় রোদেলা
তুমি আর তোমার প্রেম মিলে
এক জ্বলন্ত দুপুর!
=========================================
ক্লিক: দীপ দ্য টাইম।
=========================================
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



