আমার প্রিয় পোস্ট

.....

পাবে কি আমায় বন্ধু ভাবার এতটুকু সে সময়?

২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৬

শেয়ারঃ
0 0 0

এমনি করে নিজের ঘরে
হাজার স্বজন, বন্ধুদের ভিঁড়ে
হবে কি ঠাঁই যদি তলিয়ে যাই
তাদের ঠাঁসে জায়গা না পাই?
দেবে কি আলো এমনি ভাল
হয় যদি এই জীবন কালো?
কিবা সুখে তার জীবন আমার
ভাগ্য পাবে দিন সুধাবার,
চোখ ছলোছল প্রেম নির্মল
হারাতে সময় সাগর অতল
পাবে কি আমায় বন্ধু ভাবার এতটুকু সে সময়?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৮
রাশেদ বলেছেন: সমুখেরও পথে যেতে পিছনে টানিয়া রাখো, ফিরে ফিরে চাই দেখিতে না পাই!! মনে তো পড়ে না তবুও যে মনে পড়ে! হাসিতে গেলেই কেনো হৃদয় আধারে ভরে!!!!
২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: দারুন লিখেছো!


ধন্যবাদ :)

২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: সব খবর ভাল তো?

৩. ২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৫০
রাশেদ বলেছেন: আছি একটু বিজি। প্রেসার বাড়ছে। ওই লাইনগুলো আমার প্রিয় এক গানের। পুরান গান কম শুনি, খালি দুইচাইরটা। মেলাদিন থেকেই ভালো লাগে এই গানটা।

sশুনে দেখতে পারেন
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: ভাল লাগলো।
শুভেচ্ছা..

৪. ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০২
আবু সালেহ বলেছেন: বন্ধু সে তো নয় হারাবার
বন্ধু রবে সে বরাবর...

সুখে দুখে তোমার পাশে
রবে সে চিরতরে....
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ....

৫. ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
সুলতানা শিরীন সাজি বলেছেন: কেমন আছো নিবেদিতা?
বন্ধু তারাই যারা দুখের দিনে সাথে থাকে.....
সুখের দিনের বন্ধু বন্ধু নয়...........।
শুভেচ্ছা নাও।

২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: ভাল আছি আপু।
ভাল লাগলো সাথে থাকার জন্য।

৬. ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
ভাস্কর চৌধুরী বলেছেন:
বন্ধু তুমি পাশে থেকো সাতটি জনম ধরে
সাত'শ বছর বেচেঁ থাকো এই কামনা করে.....

বন্ধুর জন্য আবেগআপ্লুত এই ভাবনা ভাবাই প্রকৃত বন্ধুর কাম্য। কিন্তু যেখানে স্বার্থের দায়বোধ মানুষকে যখন কাদাঁয় তখন কিইবা করার থাকে.........!

বিবেকের আত্নশুদ্ধি আবেগ নিথর হয়ে যায়। হয়ে যায় পাথরের ন্যায় .....কিন্তু এটা কখনোই কাম্য নয়।

বন্ধুর জন্য কি কাম্য তা একমাত্র প্রকৃত বন্ধুরাই জানে......জানে ভালবাসতে ........ভাল..........বাসতে ........

শূভেচ্ছা রইল .......
২১ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: এত সুন্দর করে বলেন.. খুব ভাল লাগে

৭. ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
মুকুল বলেছেন: ভালো লাগলো নিবেদীতা। শুভেচ্ছা।
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল। কেমন আছেন?
শুভেচ্ছা আপনাকেও।

৮. ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
নাদান বলেছেন: কবিতাটা দারুন হয়েছে। কেমন আছেন নিবেদিতা। অনেক দিন পর দেখলাম।
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: ভাল আছি। আপনি ভাল?
মাঝে মাঝে আপনিওতো কোথায় উধাও হয়ে যান!

৯. ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০১
মানব মানিক বলেছেন: বন্ধু আমার ,

ভালো লাগলো খুব ..........দারুণ হয়েছে ।
আসলে বন্ধু বলতে কি বোঝায় ? শুধু বিপদের সময় কাছে আসলে ?
সাজি আপুর সঙ্গে আমার একটু আপত্তি আছে । তোমার মাধ্যমে তাকে প্রশ্ন করলাম। তুমিও উত্তর দিতে পারো। নো প্রবলেম .......ইচ্ছে হলে.........। কোন জোর বা দাবী নেই।

ভালো .......
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ।
সুখ বা দূঃখের সব সময় পাশে থাকে যে আমার মতে সেই আসল বন্ধু।

মানব মানিক আপনি বন্ধু বলতে কি বোঝেন বললেননাতো?

১০. ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
বিষাক্ত মানুষ বলেছেন: দারুন!!!
শিরোনামটাও পছন্দ হইসে ।
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিমা। কেমন আছেন?

২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: thanks

১২. ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
প্রীটি সোনিয়া বলেছেন: ভাল লাগলো পোষ্ট টা +++
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৩. ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
নাজিরুল হক বলেছেন: লেগেছে ভাল।

পিলাচ :)
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: ধইন্যাপাতা :)

১৪. ২০ শে মার্চ, ২০০৮ রাত ৯:১২
রাতিফ বলেছেন: আপু, ভালো লিখেছেন খুব।
২১ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ রািতফ।

১৫. ২১ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:২০
বিবর্তনবাদী বলেছেন: এই যে নিবেদীতা, কি অবস্থা? অনেক দিন পরে যে!! তবুও লিখলেন তাই ধন্যবাদ।

কবিতাটি.....













ভাল লাগল, তাই ভুল করে প্লাস।
২১ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: অবস্থা আর কি হবে.. বুঝতে পারছি বন্ধু এমন ভুল করেই সাথে থাকবে :( তবুওতো সাথে থাকবে :)

২১ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ মানু :)

১৭. ২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:০৩
আকাশচুরি বলেছেন: ভালো লাগলো, না লেগে উপায় নেয়!!
২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:১০

লেখক বলেছেন: উপায় নেই?
ধন্যবাদ

১৮. ২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:১৯
বিবর্তনবাদী বলেছেন: বন্ধুদের জন্য সাতখুন মাফ। ধন্যবাদ।
২২ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৯. ২১ শে মার্চ, ২০০৮ রাত ১০:১১
২য় জীবনানন্দ বলেছেন: হে কবি
করোনা ভাবনা আর
এই খেলাঘরে
সময় আনে সঙ্গ যত, আপন সঙ্গে করে।
২২ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: সুন্দর..
ধন্যবাদ

২০. ২১ শে মার্চ, ২০০৮ রাত ১০:১৪
অক্ষর বলেছেন: "পাবে কি আমায় বন্ধু ভাবার এতটুকু সে সময়?"
২২ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: শুভেচ্ছা রইলো।

২১. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:২৯
নাজিরুল হক বলেছেন: প্লাস দিতে আইসা দেখি আগে একটা দিয়া ফালাইছি :P
২২ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: :)

২২. ২২ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৩
উধাও ভাবুক বলেছেন: কেমন আছেন ? অনেক দিন পরে, প্রত্যূষ কেমন আছে ? গলা পর্যন্ত ডুবে আছি কাজে। তাই লিখতে পারছিনা। লেখা ? ভাল হয়েছে ...
২২ শে মার্চ, ২০০৮ রাত ৯:১৩

লেখক বলেছেন: ভাল আছি। আপনার খবর কি? প্রত্যূষ আর ভাবী কেমন আছে?
নতুন লেখা পড়ার অপেক্ষায় থাকলাম।

ধন্যবাদ।

২২ শে মার্চ, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: লিখতে পারছিনা :(

২৪. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১০:০১
শফিউল আলম ইমন বলেছেন: হায় হায় চাররিদিকে হইচই পইড়া গেল অথচ আমি নাই:(
আপু অনেক সুন্দর লিখেছো।
আমারও বলতে ইচ্ছে করছে 'পাবে কি আমায় বন্ধু ভাবার এতটুকু সে সময়?'

অনেক ভালো লাগল।
ভাল থেকো।
২২ শে মার্চ, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ইমন।
আমারো খুব ভাল লাগল।

২৫. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১০:০৩
শফিউল আলম ইমন বলেছেন: বাই দ্যা ওয়ে ফটুকটা অনেক সুন্দর।:)
পিচ্চিদের ফটুক ভাল্লাগে।
আমার পিচ্চি বোনটার কথা মনে পড়ে।
তিন বছর দেখিনি:(
সামনের ২৭ তারিখে এস.এস.সি. দিবে।
ওর জন্য দোয়া করবে প্লিজ........।
২২ শে মার্চ, ২০০৮ রাত ১০:২৮

লেখক বলেছেন: অনেক দোয়া রইলো।
কেমন আছেন?

২৬. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫১
বাংলা সিনেমা বলেছেন: স্বাগত
বন্ধু হবে?
২৩ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ মুহিব

২৪ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ

২৯. ২৪ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:২৯
নবজন্ম বলেছেন: ভাল্লগছে। --- +
হ- বন্ধু ভাবার সময় পামু। তয় বেড়াতে নিয়ে যাযার সময় নাই। কারন আইসক্রিম খাওয়ানোর টাকা নাই।
২৪ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: আইসক্রিম খামু X(

২৪ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: আবারো ধন্যবাদ

৩১. ২৪ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৭
নবজন্ম বলেছেন: খাওয়ামু তয় বাকী-তে।
২৪ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: বাকীতে খাইনা :(

৩২. ২৪ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৯
নবজন্ম বলেছেন: তাইলে তুমার মেইল অ্যাড্রেস দাও র্পাসেল করে দেব।
আমার প্রোফাইলে আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে।
২৪ শে মার্চ, ২০০৮ রাত ৯:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।

৩৪. ২৪ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
মানব মানিক বলেছেন: কিভাবে বলা যায় সেটা ভাবছি ............!
২৪ শে মার্চ, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: মনে যা আসে লিখে ফেলেন।

৩৫. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১:০১
ভাস্কর চৌধুরী বলেছেন:
সবুজ জমিনে
লালের বারতা
চেতনায় জাগে
প্রিয় স্বাধীনতা.....................

০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১০:১৮

লেখক বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাকেও..
ভাল থাকবেন।

০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: ভাল আছি। আপনি কেমন আছেন?

৩৭. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ১:৫৯
নিহন বলেছেন: পাবে কি আমায় বন্ধু ভাবার এতটুকু সে সময় ??
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন: নিহন ভাই কেমন আছ?

৩৮. ৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৩
নবজন্ম বলেছেন: পাবে কি আমায় শত্রু ভাবার এতটুকু সে সময়?
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: শত্রু? :-*

৩৯. ০২ রা এপ্রিল, ২০০৮ রাত ১২:০৬
বিবর্তনবাদী বলেছেন: পাবে কি আমায় বন্ধু ভাবার এতটুকু সে সময়?


নারে ভাই সময়ের বড়ই অভাব। যারে বন্ধু ভাবব সেও সময় পায় না, যারা বন্ধু ভাববে তারাও সময় পায় না। ব্লগে বেড়াতে আসলাম, খুব ব্যস্ত নিয়মিত আসা হবে না। আপনার অবস্থা কি?
০২ রা এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: রাতে আর ব্লগে আসা হয়না। আসলে একটু সমস্যায় আছি, ব্লগে দিনেও কম আসা হয়। কিন্তু ব্লগে এসে বন্ধুদের না পেলে মন খারাপ লাগে খুব।

দোয়ায় মনে রাখবেন। ভাল থেকেন।

৪০. ০৩ রা এপ্রিল, ২০০৮ রাত ৩:০৭
নিলা বলেছেন: বন্ধু আছি পাশে ছায়া হয়ে বিশ্বাসে
এই দিন আর প্রতিদিন
০৩ রা এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: খুব ভাল লাগল নিলা :)

৪১. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১:০১
কালপুরুষ বলেছেন: এই রে!! এতো সুন্দর একটা কবিতা আমার চোখে পড়লোনা!!! দেরীতে পড়ার জন্য দুঃখিত। খুব ভাল হয়েছে। নিবেদিত ভাবনা।
০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: কেমন আছেন কালপুরুষদা? আপনাকে দেখে ভাল লাগছে।

৪২. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১:০৮
কালপুরুষ বলেছেন: এই মেয়ে-
তুই লিখিস ভালো,
তার চেয়ে তোর মনটা ভালো।
আমি নাহয় মানুষ কালো,
অন্ধকারেই থাকি ভালো;
তোর কাছে চাই একটু আলো,
দিতিস যদি লাগতো ভালো।
০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: আয়হায়.. আমাকে নিয়ে ছড়া.. :-*
এক নিমিশে মনটা ভাল হয়ে গেল।
আপনাদের মত মানুষগুলোর আলোতেইতো আমরা আলোকিত।

৪৩. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১:১৫
কালপুরুষ বলেছেন: ভালই আছি তোমার মতন
করছে সবাই আদর যতন
খাচ্ছি যা পাই যখন তখন
দেখতে লাগে হাতির মতন
০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১:২০

লেখক বলেছেন: হা হা হা হা.....

হাতির মতন ঠিক আছে, কিন্তু খুব একটা ভাল নেই কালপুরুষদা।

৪৪. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৩৯
সবাক বলেছেন: আমিতো নতুন তোমাদের জন্য। তবুও বুঝি কি ভালো কি মন্দ। আরও লিখবে, আরও।
কবিতাটি এক কথায় ভালো, বহু কথায়-
আমি ক্লান্ত ছিলাম বহুকাল, ছিলাম অশান্ত
সাদামাটা বাক্য আমার, আবেশ রবে দিনান্ত।
০৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:০০

লেখক বলেছেন: স্বাগতম।

সুন্দর প্রকাশ।
ধন্যবাদ।

৪৫. ০৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৩০
নবজন্ম বলেছেন: আইসক্রিম তো ঠান্ডা হয়ে যাচ্ছে??
০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: হুমম্.... মন ভাল নেই, অন্যদিন খাব।

৪৬. ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৩৪
নিহন বলেছেন: ভালো নাইরে বোইনডি ,
ভালো নাই ।
০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৪৭

লেখক বলেছেন: ভাল নাই কেন?
রাশুর আনব্যান এ আমার মন আজ খুব ভাল।

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ২:১৭

লেখক বলেছেন: :)

৪৮. ০৯ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৯
ভাস্কর চৌধুরী বলেছেন:
কেমন আছেন নিবেদীতা ??

কোন নতুন লিখা দিচ্ছেন না যে ?
৪৯. ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৫
বিবর্তনবাদী বলেছেন: তিথী, একটা অনুরোধ। প্লিজ একটা নতুন লেখা দিন। অপেক্ষায় রইলাম।
৩০ শে মে, ২০০৮ রাত ৯:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ উত্তরাধিকার।
ভাল আছেন?

৫১. ২৮ শে মে, ২০০৮ রাত ১১:০৯
কালপুরুষ বলেছেন: আজকে নাকি মনটা তোমার একটুখানি ভালো,
তাইতো দেখি মেঘ ফুঁড়ে ঐ সূর্যটা দেয় আলো।
৩০ শে মে, ২০০৮ রাত ৯:২৭

লেখক বলেছেন: অনেক রাগ করেছি আপনার উপর, সবাইকে নিয়ে আপনার বাসায় পার্টি দেন আর আমরা বাদ পরি, আড়ি নিলাম আপনার সাথে :(

৫২. ২৮ শে মে, ২০০৮ রাত ১১:১১
স্বাপ্নিক বলেছেন: চমৎকার। নতুন লেখা নেই কেন?
৩০ শে মে, ২০০৮ রাত ৯:৩০

লেখক বলেছেন: বেশী সময় পড়তেই আসি, লিখতেতো পারিনা :(

 

মোট সময় লেগেছে ১.০০৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই