আমি অবাক হয়ে গেলাম নিউজটা পরে। তাই নিউজটা না দিয়ে আর পারলাম না।
।।ইত্তেফাক চট্টগ্রাম অফিস ।।
জ্বালানি তেলের বিকল্প হিসাবে ‘কমপ্রেসড ওয়াটার’ নামে নতুন এক প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন চট্টগ্রামের রাউজান এলাকার মো. জয়নাল আবেদীন জসিম। সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি তার উদ্ভাবিত নতুন প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সরকারি সহায়তা পেলে একবছরের মধ্যে নতুন প্রযুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি বলেন, দীর্ঘ চার বছর গবেষণার পর নতুন প্রযুক্তি উদ্ভাবনে সফল হয়েছি। এ প্রযুক্তির প্রসার ঘটানো গেলে বিশ্বে জ্বালানি খরচ ৮০ থেকে ৯০ শতাংশ সাশ্রয় হবে। নতুন প্রযুক্তির মূলসূত্র হলো পানি থেকে অক্সিজেন বের করে হাইড্রোজেনকে জ্বালানি হিসাবে ব্যবহার করা। তিনি বলেন, সাধারণত ১ লিটার তেলে যদি কোন বাহন ১০ থেকে ১২ কিলোমিটার চলতে পারে তবে নতুন এ প্রযুক্তিতে ১ লিটার পানির ৫ থেকে ৭ শতাংশ ব্যবহার করে ঐ বাহনের ৪০ থেকে ৫০ কিলোমিটার পথ চলা সম্ভব হবে। তিনি বলেন, একটি গাড়িতে এ প্রযুক্তি স্থাপন করতে প্রায় ১০ হাজার টাকা খরচ হবে। তার নতুন প্রযুক্তি সংযুক্ত গাড়ি দেড় লিটার পানি দিয়ে প্রায় ৯০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে। সংবাদ সম্মেলনে তার আবিষ্কৃত প্রযুক্তি দিয়ে চালিত গাড়িটি উপস্থাপন করেন। গত এক সপ্তাহ ধরে তিনি গাড়িটি তার উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে চালাচ্ছেন।
উল্লেখ্য, জয়নাল আবেদীন জসিম রাউজান নোয়াপাড়া এলাকার জহিরুল হকের পুত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

