কিংকর্তব্যবিমুঢ়
০৮ ই অক্টোবর, ২০০৬ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দৃশ্য এক:
তখন প্রায় রাত নটা। ধানমন্ডির এক নির্জন ট্রাফিক সিগন্যালে গাড়ি থামিয়েছি। হঠাৎ শুনি এক হাক 'এই কল্যানপুর যাইবা?' আমি ভ্রু কুঁচকে আমার দিকে আসতে থাকা একটি লোকের দিকে তাকালাম চিন্তা করতে করতে 'ব্যাটা কি আমাকে ট্যাক্সি ড্রাইভার মনে করল নাকি'? 'তুমি কোনদিকে যাইবা?' লোকটি দ্্বিতীয় প্রশ্নবান ছুড়ল। মুখ ফস্কে বেড়িয়ে গেল 'বাসায়' (সত্যি কথা)। 'আচ্ছা যাও' শুনে বুঝলাম লোকটির হাত থেকে ছাড়া পেয়েছি । ভাবলাম লোকটির আর দোষ কি অন্ধকারে হয়ত বুঝতে পারেনি।
দৃশ্য দুই:
ধানমন্ডির এক ক্লিনিকের সামনে দিনের বেলা গাড়ী থামিয়ে মোবাইলে কথা বলছি। হঠাৎ দেখি একটি বোরকা পড়া মহিলা এসে দরজার পাশে দাড়িয়ে কি যেন বলছে। আমি ফোনে কথা বলা থামিয়ে তার দিকে তাকালাম। সে এবার পরিস্কার ভাবে বলল "রাজারবাগ যাইবেন"? আমি কতক্ষন তার দিকে তাকিয়ে থেকে যখন বুঝতে পারলাম ব্যাপারটা তখন গেলাম রেগে "আপনি কি গ্রাম থেকে আসছেন যে ট্যাক্সিও চেনেন না"? মহিলা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সম্মতিসুচক মাথা নাড়তে থাকল মানে সে গ্রাম থেকেই এসেছে। আমি তখন আমতা আমতা করে বোঝাচ্ছি তাকে যে ট্যাক্সির উপরে ট্যাক্সি লেখা থাকে এবং রং হয় কাল বা হলুদ।
এখানে বলা প্রয়োজন ঘটনা দুটি 2005 সালের এবং আমার গাড়ীটি ছিল বিশ বছরের পুরনো নিশান মার্চ হ্যাচব্যাক (জলপাই রংয়ের) যা মারুতি কালো ক্যাবগুলির থেকে বেশ আলাদা ।
শানে নুযুল: ট্যাক্সি ড্রাইভার হিসাবেই আমাকে হয়ত বেশী মানাত ।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৬ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন