অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
আমি তোমাদেরই কোন একজন ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার প্রিয় পোস্ট

টুকিটাকি ভাবনাগুলো

বাংলা ব্লগিং ও আমাদের প্রত্যাশা (1)

০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:১২ |

শেয়ারঃ
0 0

2003 সালের এপ্রিল মাসে আমি যখন প্রথম আমার ইংরেজী ব্লগ শুরু করি তখন উদ্দেশ্যবিহীন ভাবেই লিখতাম। পরে দেখলাম বাংলাদেশ সম্পর্কে বিদেশীদের তেমন একটা ধারনা নেই। আর বিদেশী পত্র পত্রিকায় 'বাংলাদেশ হচ্ছে আফগানিস্তান' টাইপের রিপোর্ট তো হরহামেশা হচ্ছেই। তাই আমার লেখার অনেকটা জুড়েই থাকল বাংলাদেশ আর ব্যক্তিগত মতামত। ব্লগের মজাই এটি, নিজের মত করে বক্তব্য প্রকাশ করা যায়, অন্যায়ের প্রতিবাদ করা যায়।

আর বাংলাদেশের খবরের উপর চোখ রাখতে গিয়ে বাংলাদেশি ব্লগগুলো সম্পর্কেও একটি ভাল ধারনা হয়েছে আমার। গত তিন বছরে ইংরেজী ভাষার ব্লগগুলোর (একটিভ) সংখ্যা হয়েছে কয়েকশো এবং দু একটি ব্লগ আমাদের বর্তমান চিফ এডভাইজারও পড়েন বলে শুনেছি ।

কিন্তু আমার দৃষ্টিতে বাংলাদেশের বড় অর্জন সামহোয়ার ইন বাংলা ব্লগ। বাংলা ভাষাকে ইন্টারনেটে স্থান করে দেয়ার জন্যে বাংলা উইকিপিডিয়া ছাড়া কোন সফল উদ্যোগ আমাদের সামনে নেই। এই এক বছরে সামহোয়ারইনের বর্তমান ইউজার সংখ্যা প্রায় 3700, ধরলাম মাল্টিপল নিক বাদ দিয়ে প্রায় 3000 ইউনিক ইউজার (যদিও নিয়মিত লেখে মাত্র কয়েকশ জন)। আর পেজ ভিউ হচ্ছে গড়পড়তা 50,000 যা এমনকি অনেক বড় বাংলা দৈনিকের অনলাইন সংস্করনেরও নেই। তুলনামুলকভাবে সবচেয়ে পঠিত ইংরেজী বাংলাদেশী ব্লগ দৃষ্টিপাত গ্রুপ ব্লগের দৈনিক গড়পড়তা পাঠক সংখ্যা মাত্র 500। ইউনিকোড বাংলা ব্লগ কিছু নতুন হচ্ছে যাদের স্ট্যাটিসটিক্স আমার কাছে নেই।

এখন প্রশ্ন হচ্ছে আমরা এই কিভাবে এই ব্লগটির সদ্ব্যবহার করছি? উদীয়মান বা প্রতিষ্ঠিত লেখক বা সাংবাদিককে এখানে দেখেছি তাদের লেখা সম্পর্কে গুরুত্বপুর্ন ফিডব্যাক পেতে। কারো কারো বই ছাপা হলে লেখা এত লোক পড়ত বলে মনে হয়না। রাজনীতি, ধর্ম বা অন্য যে কোন বিষয় সম্পর্কে খুবই জ্ঞানগর্ভ লেখা এখানে পড়েছি এবং সমৃদ্ধ হয়েছি। চমঃকার কিছু কবিতা বা গান পেয়েছি এখানে। কিন্তু বাঙালীদের যা স্বভাব, অত্যাধিক ব্যক্তিগত আক্রমন অনেক সময়ই লেখাগুলোর গুরুত্ব কমিয়ে দেয়। আর ব্লগ হচ্ছে আমাদের সত্বা আমাদের ব্যক্তিত্বেরই সমপ্রসারন। একবারও ভাবছি কি যে আমরা এতগুলো পাঠকের কাছে নিজেদের কিভাবে উপস্থাপন করছি?

(চলবে)

 

প্রকাশ করা হয়েছে: ওয়েবলগ  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


৬টি মন্তব্য

১. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৫২

অমি রহমান পিয়াল বলেছেন: চলুক

২. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৩৪

পথিক!!!!!!! বলেছেন: সচারু এবং তথ্যবহুল বি

৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৩৪

পথিক!!!!!!! বলেছেন: সুচারু হ

৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৬

অতিথি বলেছেন: বাংলাব্লগিতিহাস, কপিরাইটেড।

৫. ৩১ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:০৯

রনি রাজশাহী বলেছেন: সেই আমলে এরকম পোস্ট!অসাধারণ।

৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০১

সাইফুল আল খান বলেছেন: আর এখন সামুতে লাখের উপর ইউজার :)

২০১২ সালে কমেন্ট টা আমি ই করলাম

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন