আমার প্রিয় পোস্ট

টুকিটাকি ভাবনাগুলো

ইটালীর সৌন্দর্য

১৪ ই মার্চ, ২০০৭ দুপুর ১:৪২

শেয়ার করুন:                   Facebook

"তুমি পাহাড় ভালবাস না সমুদ্র?" আমি বলি দুটোই। ইচ্ছে ছিল পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা আমালফী কোস্ট যাবার। হলনা কারন রোম থেকে তা বেশ দুর। হোষ্ট বলল সবসময় টুরিষ্ট স্পটেই সব সৌন্দর্য জমা আছে এমন ভাবা ঠিক নয়। অতএব সপে দিলাম ভবিষ্যত আমার এক্সপিরিয়েনসড হোষ্টের হাতেই।

আমরা ছুটলাম রোম থেকে থেকে উত্তর দিকে উপকুলীয় রাস্তা ধরে মন্তে আর্জেন্টারিওর দিকে। সংকীর্ন পিচ ঢালা পথে গাড়ী আস্তে চলছিল যা শাপে বর হয়ে দেখা দিল। আঁকাবাকা পথ দিয়ে সমুদ্র দর্শন করতে করতে যাওয়া আর সাথে গজল শ্রবন। কেমন মিলছিল না। চটুল কোন গান জমত ভাল কিন্তু রোমে এসে.... ।

আমরা চলে আসলাম মন্তে আজেন্তারিওর দুটি গ্রামের একটি পোর্ট স্টেফানোতে (প্রথম ছবি দ্রষ্টব্য)। এটি আসলে একটি ছোট পোর্ট। এর সৌন্দর্য আসলে আমার ক্যামেরা ঠিক ধরতে পারেনি। লোকাল পিজ্জা খেলাম, অপুর্ব স্বাদ। এরপর পেচানো রাস্তা ধরে পাহাড়ের ওপর যাত্রা। ক্লিফ এবং সমুদ্র উভয়ের সমাহারে এক স্বর্গীয় সৌন্দর্য পাওয়া গেল। জানলাম আমালফী কোষ্ট এমনই তবে ২৫ মাইল বিস্তৃত। পেচানো রাস্তা পাহাড়ের উপরেই শেষ হয়ে গেল। এরপর ব্যক্তিগত রাস্তা, নিশ্চয়ই বাসিন্দা বড়ই ভাগ্যবান। ফেরার পথে আবার একই দৃশ্যের পুনরাবৃত্তি।

রোমের কাছাকাছি এসে বিশাল জ্যামে পড়লাম। এই দিক থেকে বাংলাদেশের সাথে ইটালীর খুব মিল। মন্তে আর্জেন্টারিওর সৌন্দর্য মনে গেঁথে ছিল তাই স্মৃতি রোমন্থন করতে করতে সময় কেটে গেল।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইতালী ;
প্রকাশ করা হয়েছে: ভ্রমন  বিভাগে ।

 

  • ৭ টি মন্তব্য
  • ১৯১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৪ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯
comment by: অতিথি বলেছেন: আহ ইতালী! মানুষগুলা বাদ দিলে ইতালির মতো দারুন দেশ আর হয় না।
আমি ইতালীতে অবশ্যই পিজ্জা খাইয়া হতাশ হইছিলাম।

ভালো কথা, ভাবী আর পিচ্চুক গেছিলো?
২. ১৪ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:০১
comment by: অতিথি বলেছেন: সাদিক আমার ইংরেজী ব্লগ অনেক দিন পড়না বোঝা যাচ্ছে।
৩. ১৪ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:০৩
comment by: অতিথি বলেছেন: ইটালীর বিভিন্ন যায়গায় পিজ্জা খেয়ে বিভিন্ন রকমের অভিজ্ঞতা। পোর্টো স্টেফানোরটায় বেশ ভ্যারাইটি ছিল ও বেশ ভালো ছিল।
৪. ১৪ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:১০
comment by: অতিথি বলেছেন: যাইতাছি।
৫. ১৪ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:১৮
comment by: অতিথি বলেছেন: বসে ভেনিস গেছিলেন দেইখা মনটা ভরলো। কি জায়গা একখান!

মাখখন মানে মাখখন!!
৬. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:২৯
comment by: নির্জন রহমান বলেছেন: ভালই লাগলো ছবি গুলো দেখে , ভাইয়া শুধু কি ভেনিস এই ঘুরছেন , আসেন না একবার মিলানো তে, এখানেও দেখার অনেক কিছু আছে, আমি আপনাকে ঘুরিয়ে দেখাবো।

আবার আসবেন।
২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৪:২১

লেখক বলেছেন: ধন্যবাদ। মিলানোতে যাওয়া হয়নি। গেলে অবশ্যই আপনাকে স্মরণ করব।

 



 


আমি তোমাদেরই কোন একজন ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫১১৮৩