সন্দিগ্ধ সৈনিক। সামরিক নির্দেশে ভীত মানুষের
শটগান, রাইফেল, পিস্তল, কার্তুজ যেন দরগার
স্বীকৃত মানৎ। টেবিলে ফুলের মত মস্তানের হাত।
আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছি
কোমল বিদ্রোহী-প্রকাশ্যে ফিরছি ঘরে, অথচ আমার সঙে
হৃদয়ের মতো মারাত্মক একটি অগ্নেয়াস্ত্র, আমি জমা দিই নি।
(নির্মলেন্দু গুণ)
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৭ সকাল ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


