এরপর কাদিয়ানীদের হত্যারও হুমকি দেয়া হয়েছে। এটি নিয়ে দেশে বিদেশে তোলপাড়। কেউ বলছে এটি জে এম বি'র প্রতিহিংসা। কেউ বলছে কেয়ারটেকার সরকারকে ফাঁদে ফলার চেষ্টা । কেউ প্রশ্ন তুলছে আল কায়েদা নেটওয়ার্ক লেখাটি ইংরেজীতে কেন।
আর বাংলাদেশী ব্লগারদের রিএকশন নিয়ে একটি রাউন্ডআপ তৈরির জন্য এই ব্লগে এসে দেখি রহস্যময় নিরবতা। রাগিব হাসানের লেখাটি ছাড়া উল্লেখযোগ্য কিছু পেলাম না।
অথচ যথারীতি ভারত ও ইজরাইল বিরোধী রাজা উজীর মারা পোস্ট রয়েছে। জোকস রয়েছে।
সত্যিই দেশে যা ইচ্ছা হয়ে যাক আমাদের কি আসে যায়?
যাদের আগ্রহ আছে তাদের জন্য -
কিছু বাংলাদেশী ব্লগারদের রিয়্যাকশন।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৭ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



