আগামী মাসের টোয়েন্টি২০ বিশ্বকাপের জন্যে প্রস্তুতি তাই এবার হবে মিলিটারী কায়দায়। আগামী ১১ আগস্ট থেকে সিলেটে শুরু হবে বিশেষ মিলিটারী ওয়ারফেয়ার ইউনিটের অধীনে 'বিশেষ বুট ক্যাম্প' (খবর)।
বাংলাদেশের অধিনায়ক আশরাফুল বলেছেন তারা মিলিটারী ট্রেনিং পাবেন শুনে খুবই খুশী (খবর )। দেখা যাক স্বঘোষিত "উই আর দি এলিটদের' ডান্ডার নীচে এবার বাঙালীর ঠান্ডা মাথার পারফরমেন্স হয় কি না।
এর মধ্যে নতুন কোচ শন উইলিয়ামসকে ইন্টেরিম কোচ হিসাবে রাখা হয়েছে। নতুন কোচের একটি শর্টলিস্ট করা হয়েছে
(খবর)।
কিন্তু নিয়োগটি আসলে কখন হবে তার কোন ঠিক নেই।
উপরের খবরগুলো পড়ে কেন যেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিরই একটি প্রতিলিপি পাওয়া গেল।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৭ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



