আমার প্রিয় পোস্ট
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- হজ্বের সেই দিনগুলো - ২য় পর্ব - আশিক হাসান
- দেশের সংবাদপত্রগুলোর প্রচার সংখ্যার আপডেট, মার্চ ০৯ - কাঙাল
- একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা - তর্পন
- সামহোয়ারইনে স্বাধীনতা দিবস '২০০৯ এর ভাবনা- একটি পোষ্ট সংকলন। - তায়েফ আহমাদ
- ব্লগ কী? - ফাহমিদুল হক
- আলোচিত বই --মুক্তিযুদ্ধের ইতিহাস ( মুহম্মদ জাফর ইকবাল) /// ৯-১৬ পৃষ্ঠা। - পথিক!!!!!!!
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- প্রমিত বাংলা বানান রীতি (৩): অনুস্বার (ং) এবং উঁয়ো (ঙ)! - ম্যাভেরিক
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- বঙ্গোপসাগরে ঘোড়দৌড় : প্রতিযোগিতাতেই নেই বাংলাদেশ! - ফিউশন ফাইভ
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ছয় বছর পূর্তী - আশাবাদী!!
- ~~*~*~দৈনিক সংগ্রাম ১৯৭১ ও ২০০৮:জামাতের রঙ বদলের জ্বলন্ত প্রমান~~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- এই সব 'আন্দোলনউৎসবের'চোরাগলিতে আমাদের হারানো ভবিষ্যৎ - মনজুরুল হক
- মুছে ফেলুন - কেন লিখে রেখেছেন? - নাফিস ইফতেখার
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কিভাবে বই বের করবন। পর্ব-২ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)] - আবদুর রাজ্জাক শিপন
- তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি - লাল দরজা
- ডিভাইস ড্রাইভার (সমাপ্ত) - মাইক্রোকাতার
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ, পর্ব ১ - ফাহমিদুল হক
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- বাংলা ব্লগ রাহেলাকে জীবিত রেখেছে - কৌশিক
- স্বনামধন্য লেখক মুহাম্মদ জুবায়ের - সামহোয়ারের প্রথম একজন ব্লগারের মহাপ্রয়ান - কৌশিক
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৭ ( চতুর্দশপদী কবিতাবলী -শক্তি চট্টোপাধ্যায়)] - আবদুর রাজ্জাক শিপন
- আসুন ব্লগ নিয়ে নষ্টালজিক হই
- একরামুল হক শামীম
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- একটি অফলপ্রসূ মিটিং এ অশ্বডিম্ব প্রসব এবং পরবর্তী খরানুভূতি - মেঘ
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- আমার প্রিয় কবি ১৭ তারিখে মারা গেছেন - মাহবুব মোর্শেদ
- বন্ধু , এপারে ওপারে , পথের পারাপারে ! - রাগ ইমন
- এক উদ্দাম যৌবনাবতী আফ্রিকান সুন্দরীর গল্প ( শেষ পর্ব ) - আশিক হাসান
- আমরা অন্ধ হবো কেন! - মানবী
- আমার পাথুরে চোখে আলফ্রেড সরেন ঃ ঃ জন্ম জন্মান্তরের এক বীর - হযবরল
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
বাংলাদেশের নির্বাচন ২০০৮ এবং ইন্টারনেটের ব্যবহার
২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪২
আগামী ২৯শে ডিসেম্বর, ২০০৮ বাংলাদেশ একটি বহুল প্রতিক্ষিত সংসদ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। গত নভেম্বরে সমাপ্ত বহুল প্রচারিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে দেখা গিয়েছিল যে প্রার্থীরা সিটিজেন মিডিয়া এবং ইন্টারনেট ব্যবহার করে নির্বাচনী প্রচারণা এমনকি নির্বাচনী ব্যয় মেটাতে অনুদান সংগ্রহ করেছেন। তবে বাংলদেশের নির্বাচনের প্রেক্ষিত ভিন্ন কারন সাড়ে চোদ্দ কোটি লোকের শতকরা ১ ভাগেরও কম ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পান। যদিও নতুন প্রজন্মের তরুণদের মধ্যে অনেকেই ব্লগ এবং ফেসবুক ব্যবহার করে পরিস্থিতির পরিবর্তনে সচেষ্ট রয়েছেন। সামহোয়্যার ইন , সচলায়তন , আমার ব্লগ , মুক্তাঙ্গন, প্রথম আলো ব্লগ ইত্যাদি বাংলা ব্লগিং প্লাটফর্মে নির্বাচন সংক্রান্ত পোস্টে ভরে গেছে যেখানে যুক্তিপূর্ণ বিতর্কের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্লগাররা একে অপরের মতাদর্শের বিরুদ্ধে কুৎসা রটনায়ও লিপ্ত হয়েছেন। কিন্তু এসব বিতর্ক আর মতামত কি করে দেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে যেখানে নীতিনির্ধারকরা, যেমন রাজনৈতিক নেতারা এবং সরকারী আমলারা ডিজিটাল মিডিয়া এবং এইসব কথোপকথন থেকে আপাত:দৃষ্টিতে দূরে থাকেন। বাংলাদেশে এখনও ঐতিহ্যবাহী মূলধারার প্রচার মাধ্যমেরই প্রভাব বেশী তবে সাম্প্রতিক কালে তাদের কারও কারও একপেশে রিপোর্টিং এর কারনে তাদের প্রতি জনগণের বিশ্বাস হারিয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলোর ওয়েবসাইট ইন্টারঅ্যাক্টিভ নয় ফলে জনগণের মতামতকে তারা আমল দিচ্ছেন কিনা তা বোঝার উপায় নেই। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী হাজারো প্রার্থীর মাত্র কয়েকজনকেই ইন্টারনেট ব্যবহার করে প্রচারণায় নামতে দেখা গেছে।
বাংলাদেশের রাজনীতি বক্তৃতাসর্বস্ব এবং প্রচারণামূলক, খুবই কম সুযোগ আছে মূল নেতাদের সাথে কথোপকথনের এবং তাদের কাছে জবাবদিহীতা চাওয়ার। তৃণমূল রাজনৈতিক কর্মীরা এবং সাধারণ মানুষদের কিছুই বলার থাকেনা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। তবে জাগরী নামে বাংলাদেশের যুবাদের একটি নির্দলীয় সংগঠন ফেইসবুক এবং ব্লগ ব্যবহার করছে যুবাদের জ্ঞাত এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যে যাতে তারা রাজনৈতিক এবং নীতি নির্ধারনী প্রক্রিয়ায় আরও বেশী করে অবদান রাখতে পারে।
আমরা কি? ছবি: জাগরীর সৌজন্যে
জাগরী বর্তমানে একটি প্রচারণা চালাচ্ছে ‘আমাদের ভোট, আমাদের কথা নামে'। তাদের ফেইসবুক পাতা থেকে এই ক্যাম্পেইনের ব্যাপারে বিস্তারিত জানুন।
জাগরীর পরিকল্পনা ও সঞ্চালনা সংক্রান্ত মিটিং। ছবি জাগরীর সৌজন্যে
সাম্প্রতিক কালে জাগরীর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে একটি ডকুমেন্টারী তৈরি করে বিপুল জনগোষ্ঠীর জন্যে ইউটিউবে তা প্রকাশ করা।
৫ মিনিট ৪৪ সেকেন্ডের এই ডকুমেন্টারীর লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনে বাংলাদেশীরা যাতে প্রার্থী সম্পর্কে জেনেশুনে ভোট দেন। এতে স্বাক্ষাৎকার দেয়া যুবারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করেছে। তবে এই ডকুমেন্টারী যুবাদের সেই আশাকেও তুলে ধরেছে যে একটি পরিবর্তন আসবে অচিরেই।
এ বারে নির্বাচন এবং অংশগ্রহণকারী প্রার্থীদের উপর অনেক তথ্য পাওয়া যাচ্ছে ইন্টারনেটে। এখন প্রয়োজন বাংলাদেশীদের এইসব তথ্য সম্পর্কে জানা যাতে তারা সঠিক ব্যক্তিকে ভোট দিতে পারেন।
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যরত বেসরকারী সংস্থা সুজন একটি পুরস্কারপ্রাপ্ত সাইট পরিচালনা করছে যাতে নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে বিপুল পরিমান তথ্য পাওয়া যাচ্ছে। এই সাইটের বিভিন্ন বিভাগের মধ্যে রয়েছে নির্বাচন সম্পর্কে বিভিন্ন সাধারণ তথ্য , নির্বাচনী এলাকা অনুযায়ী প্রার্থীদের তুলনামূলক বিশ্লেষণ এবং আরও অনেক কিছু। সুজনের আরও একটি বিশেষ পরিবেশনা রয়েছে। তাদের কাছে বিভিন্ন রাজনীতিবিদদের দুর্নীতি সংক্রান্ত প্রায় ৪০০০ সংবাদ মাধ্যমের রিপোর্ট ও অনুসন্ধানী প্রতিবেদনের আর্কাইভ রয়েছে । নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের দুর্নীতির রেকর্ড কি রকম তা নাম অনুযায়ী খোঁজা যাবে ওই আর্কাইভ থেকে।
বাংলাদেশ নির্বাচন কমিশন সাইটেও নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে, যেমন ভোটার লিস্ট , পিডিএফ ফরম্যাটে প্রার্থীদের প্রোফাইল এবং নির্বাচন পর্যবেক্ষকদের প্রতি নির্দেশিকা ।
ই-বাংলাদেশ বাংলাদেশের নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ সংবাদের লিন্ক প্রতিদিন প্রকাশ করছে এবং বিভিন্ন পর্যালোচনা ও তাজা খবর পরিবেশন করছে নাগরিক সাংবাদিকদের কাছ থেকে তাদের বিশেষ নির্বাচন কাভারেজে (ইংরেজী ভাষায়)। এই সাইটে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন প্রার্থীদের তালিকা এবং বিভিন্ন দলগুলোর নির্বাচনী ইশতেহারের লিন্ক রয়েছে। এর আরেকটি সহপরিবেশনা, বাংলা ব্লগিং প্লাটফর্ম আমার ব্লগ ও তাদের নির্বাচনী বিশেষ পরিবেশনা শুরু করেছে বাংলা ভাষায়। এই সাইটে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন সংবাদ ও নাগরিক সাংবাদিকদের মতামত প্রকাশ করা হচ্ছে।
জনপ্রিয় ইংরেজী ভাষার গ্রপ ব্লগ আনহার্ড ভয়েসও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন মতামত ও বিশ্লেষণ প্রকাশ করে যাচ্ছে।
সর্বাধিক বৃহৎ বাংলা ব্লগিং প্লাটফর্ম সামহোয়ার ইন “বাঁধ ভাঙ্গার আওয়াজ” ইংরেজী দৈনিক দ্যা নিউ এইজ এর সাথে যৌথভাবে নির্বাচনের উপর একটি গ্রুপ ব্লগ শুরু করেছে। নিউ এইজ সংবাদপত্রও সম্প্রতি একটি নির্বাচন পোর্টাল চালু করেছে যাতে এই গ্রুপ ব্লগ থেকে নির্বাচিত লেখা এবং বিভিন্ন বিশ্লেষণ ও তাজা খবর প্রকাশ করছে। এটিই এ দেশে প্রথম এমন উদ্যোগ, যেখানে একটি মূলধারার প্রচার মাধ্যম তাদের হাউজের বাইরে কোন ব্লগের সাথে মিলে কিছু করছে। এই সাইটটিতে একটি ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ রয়েছে যেখানে পূর্ববর্তী নির্বাচনের ফলাফলকে দেখানো হয়েছে।
নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রচারনায় প্রযুক্তির কম ব্যবহারের এই ধারার বিপরীতে আছেন ব্লগার এবং সাংবাদিক মাসকাওয়াথ আহসান , যিনি রাজশাহী -৬ নির্বাচনী এলাকায় প্রার্থী হয়েছেন এবং ফেসবুক ব্যবহার করে তার নির্বাচনী প্রচার চালাচ্ছেন। চট্রগ্রাম ৬ আসনের ড: হাসান মাহমুদ একটি ইলেকশন ব্লগ খুলেছেন । চট্টগ্রাম-৮ (কোতয়ালী, বাকলিয়া ও ডবলমুরিং-আংশিক) আসনে জনাব আলহ্বাজ নুরুল ইসলাম ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি ক্যাম্পেইন সাইট খুলেছেন। সেই সাইটে ইউটিউব ব্যবহার করে বেশ কিছু ক্যাম্পেইন করেছেন যা অবশ্যই অনুকরনযোগ্য।
সবাই এটি এখন দেখার অপেক্ষায় যে বাংলাদেশীরা নির্বাচনের সময় ব্লগ, ভিডিও (যেমন ইউটিউব), ফটোগ্রাফ (যেমন ফ্লিকার), টুইটার ইত্যাদি বিভিন্ন নাগরিক মিডিয়া টুল কিভাবে ব্যবহার করে তাদের মতামত জানায়।
মূল: গ্লোবাল ভয়েসেস অনলাইনে ইংরেজীতে প্রকাশিত ও বাংলা লিঙ্গুয়ায় অনুবাদ হিসেবে প্রকাশিত।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নির্বাচন ;
প্রকাশ করা হয়েছে: ওয়েবলগ বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আছহাবুল ইয়ামিন বলেছেন:
মাসকাওয়াথ আহসান নির্বাচনে প্রার্থী হয়ছেন, এ তথ্যটি জানা ছিলনা
মোহাম্মদ আরজু বলেছেন:
ব্যাপক ব্যাপার স্যাপার দেখতাছি!
বিডিআর বলেছেন:
মাসকাওয়াথ আহসান কি আগে DW তে চাকুরি করতেন?
ফিউশন ফাইভ বলেছেন:
এবার আমরা দেখছি, অনেক প্রার্থী নির্বাচন উপলক্ষে নিজেদের ওয়েবসাইট প্রকাশ করেছেন। ইরাদ আলী (নামটি কি ঠিক লিখলাম?) নামের একজনকে দেখেছিলাম ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে নির্বাচনী প্রচার চালাতে। এবারের নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম বিএস-সি (http://www.nurulislambsc.com), ড. হাসান মাহমুদ (hasanmahmud08.blogspot.com) এবং স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম মঞ্জু (http://www.monjuralam.com) নিজেদের ওয়েবসাইট খুলেছেন। অবশ্য বাংলাদেশের নির্বাচনে ইন্টারনেটভিত্তিক প্রচারণার প্রভাব একেবারেই নগণ্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অঙ্গনে বড়ো ধরনের পরিবর্তন না এলে আগামী অন্তত দুই যুগে নেটকেন্দ্রিক প্রচারণা ও তৎপরতা থেকে কোনোই সুফল মিলবে না।
লেখক বলেছেন: ধন্যবাদ ফিউশন ফাইভ, লিন্কগুলোর জন্যে। আমি যোগ করে দিয়েছি।
তবে মনজুর আলমের লিন্কটি কাজ করছে না।
প্রান্তজাকির বলেছেন:
তথ্যবহুল পোস্ট। ভাল লাগলো
আসিফ বলেছেন:
হুম, এইবারই মনে হয় বাংলাদেশে প্রথম ইলেকশন ক্যামপেইনে ইনটার্নেটের ব্যবহারটা সবারই চোখে পরেছে। ফেসবুকে খালেদা জিয়া, চৌধুরী ইরাদ সিদ্দিকি (ঢাকা মেয়র ২০০৯ প্রার্থী) দেখেছি। অনেক প্রার্থী আবার ইমেইল ক্যামপেইনও চালাচ্ছে। ইলেকশন কমিশনের সাইটে সবার হলফনামার স্ক্যান কপি উঠিয়ে দেওয়াটা নিঃসন্দেহে একটা ভাল উদ্যোগ। আর ব্লগ, নিউজ সাইটগুলো তো তাদের অবদান রাখছেই। সব মিলিয়ে বেশ ভালই চলছে ইনটারনেটে ইলেকশন ক্যামপেইনিং।
ইরতেজা বলেছেন:
ভালো তথ্যবহুল পোষ্ট। ভিডিওটা দেখে দেশের নতুন প্রজন্ম কতটা নিরাশারবাদী তাই দেখলাম।
মাসকাওয়াথ আহসান ভাই ইলেকশনে প্রার্থী হয়েছেন এই তথ্য জানতাম না। বাংলাদেশ নির্বাচন কমিশনের সাইটে লেখা আছে মাসকাওয়াল আহসান। এটা একটা বড় ভুল। নির্বাচন কমিশনের এরূপ ত্রুটি গ্রহণযোগ্য নয়/
অকাটমুর্খ বলেছেন:
দেখতে ভালোই লাগছে..দেশ এগিয়ে যাচ্ছে..।। আসলে, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং নিরপেক্ষ নির্বাচনের জন্যে শুধু মুখের কথায় লাভ নেই, সেজন্যে এ ধরনের বিবর্তনও জরুরী। উন্নত দেশগুলোতে এর প্রমান পাওয়া যায়। ধন্যবাদ পোষ্টের জন্যে।
কৌশিক বলেছেন:
গ্রেট
রেজওয়ান বলেছেন:
অপেশাদার কিছু সংগঠনের নামে নির্বাচনের ওপিনিওন পোল নিয়ে কিছু প্রপাগান্ডা চারদিকে দেখা যাচ্ছে। এখানে ইতিমধ্যে হওয়া কিছু প্রফেশনাল ওপিনিওন পোলের লিন্ক দেয়া হলো। আপনারা নিজেই তথ্য যাচাই করবেন।১) ডেইলি স্টার নিলসেন ওপিনিয়ন পোল - নভেম্বর ২১
Click This Link
২) ডেইলি স্টার নিলসেন ওপিনিয়ন পোল - ডিসেম্বর ২৪
Click This Link
৩) নিউ এজ ওপিনিওন পোল - ডিসেম্বর ২৫
Click This Link
৪) আমাদের সময় জেলা সংবাদদাতাদের জরীপ
Click This Link
৫) প্রোব নিউজ ম্যাগাজিন জরীপ
Click This Link
৬) ভোটারদের আবেগ নিয়ে একটি স্বাধীন জরীপ
Click This Link
রেজওয়ান বলেছেন:
কল্যান পার্টির অব: মেজর জেনারেল সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম (বীর প্রতীক) এর ফেসবুক পেজ:Click This Link
candidate from 3 constituencies - Dhaka-8 (Paltan-Motijheel-Shahbagh- Southern Ramna-Lalbagh thana BUET), Dhaka-13 (Mohammadpur-Adabor), Dhaka-17 (Cantonment-Gulshan-Kafrul part-Pallabi part-Tejgaon part).
ইসমাইল চৌধুরী বলেছেন:
পাবনা-২ আসনে চারদলীয় ঐক্যজোট প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর এর ফেসবুক পেজ: Click This Link
চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মুহাম্মদ শামসুল ইসলাম এর ফেসবুক পেজ:
Click This Link
Shottobadi সত্যবাদী বলেছেন:
তথ্যবহুল পোস্ট। প্রিয় তালিকায় নিলাম
ফিউশন ফাইভ বলেছেন:
১. মনজুর আলমের লিংকটি পেয়েছিলাম একটি দৈনিক থেকে। কোথাও এক বা দুটি শব্দে গোলমাল হচ্ছে সম্ভবত। ২. মোছাম্মৎ মতিউর রহমান নিজামী একজন চিহ্ণিত যুদ্ধাপরাধী এবং শামসুল হক একাত্তরে আলবদর বাহিনীর স্থানীয় সংগঠক। ফেসবুকে কেউ তাদের নামে তথাকথিত পেইজ খুললেও তা আশা করি আপনার মূল পোস্টে স্থান পাবে না। যুদ্ধাপরাধী ও রাজাকারকে সবক্ষেত্রেই 'না'।
ইসমাইল চৌধুরী বলেছেন:
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফেসবুক পেজ: Click This Link
দেশরত্ন শেখ হাসিনার ফেসবুক পেজ:
Click This Link
আছহাবুল ইয়ামিন বলেছেন:
নির্বাচনে প্রার্থী, একাত্তরের যুদ্ধাপরাধীদের সংক্ষিপ্ত পরিচিতি -Click This Link
ত্রিভুজ বলেছেন:
অনেক তথ্যবহুল আরেকটা পোস্টের জন্য ধন্যবাদ রেজওয়ান ভাই।
মাহবুব মোর্শেদ বলেছেন:
রেজওয়ান ভাই, আপনার প্রথম দফার পোস্টে প্রথম আলো ব্লগের নাম না থাকায় আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু কারেকশনের পর প্রথম আলো ব্লগের নাম ঢোকানোর একটু উদ্বিগ্ন হলাম। আপনি লিখেছেন,
'সামহোয়্যার ইন , সচলায়তন , আমার ব্লগ , মুক্তাঙ্গন, প্রথম আলো ব্লগ ইত্যাদি বাংলা ব্লগিং প্লাটফর্মে নির্বাচন সংক্রান্ত পোস্টে ভরে গেছে যেখানে যুক্তিপূর্ণ বিতর্কের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্লগাররা একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনায়ও লিপ্ত হয়েছেন।'
প্রথম আলো ব্লগের নীতিমালা অনুসারে পরস্পরের বিরুদ্ধে কুৎসা রটনা একটি অপরাধ। আমরা এর বিরুদ্ধে যথাসময়ে ব্যবস্থা নেই। আমার জানামতে, প্রথম আলো ব্লগে কুৎসা রটনার মতো ঘটনা ঘটে নাই। ফলে, আপনার এই বক্তব্যটি গ্রহণ করা গেল না।
প্রথম আলো ব্লগে কুৎসা রটনার মতো কোনো ঘটনা ঘটলে তার উল্লেখ করার অনুরোধ করছি। অথবা এই গড় বক্তব্যটি সংশোধনের আহবান জানাচ্ছি।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে। আমি বোঝাতে চেয়েছি মতাদর্শের মধ্যে সংঘাত ব্যক্তিগত সংঘাত নয়। আপনার বোঝার জন্যে আমার বক্তব্যে এটি সংশোধন করে দিচ্ছি।
প্রথম আলো ব্লগেও অন্য রাজনেতিক মতাদর্শের বা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে (তথ্য প্রমাণ না দিয়ে) কুৎসার নিদর্শণ দেখেছি। যেমন:
Click This Link
ফরিদ বলেছেন:
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন কমিশন যেভাবে সকল ভোটারের ব্যাক্তিগত তথ্য অনলাইনে সকলের জন্য নির্বিচারে উন্মুক্ত করে দিচ্ছেন তা ব্যাক্তিগত গোপনীয়তার ভয়াবহ হুমকী। এই বিষয়ে আইন বা সংবিধানে কোন নীতিমালা আছেকি? আমার হিসেবে এসকল ব্যাক্তিগত তথ্য দেখার অধিকার থাকা উচিৎ- নির্বাচন কমিশন ও নির্বাচনের সাথে সংস্লিষ্ট কর্তৃপক্ষ, সরকারের আইন রক্ষাকারী কর্তৃপক্ষ এবং যার তথ্য সেই ব্যাক্তি বা ব্যাক্তিবর্গ।
এই বিষয়ে কোন মন্তব্য থাকলে জানতে আগ্রহী
লেখক বলেছেন: আপনি ভাল প্রশ্ন করেছেন। বিশ্বের অনেক দেশের মত আমিও অনলাইনে বাংলাদেশের ডেমোগ্রাফিক তথ্য উন্মুক্ত করার পক্ষে কিন্তু অবশ্যই সীমিত আকারে। নাম, ঠিকানা, ভোটার নম্বর, পিতার নাম এর চেয়ে বেশী তথ্য তো সবার জানার দরকার নেই। অন্য সবকিছু অ্যক্সেসিবল হবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে।
এটি বাস্তবায়ন করা একটি ছোট সিদ্ধান্তেরই ব্যাপার।
নুরুন্নবী হাছিব বলেছেন:
হুমমমম...
পাপী বলেছেন:
ভালো!
মাহবুব মোর্শেদ বলেছেন:
রেজওয়ান ভাই,ধন্যবাদ।
একটি দল বা মতাদর্শকে কঠোর ভাষায় সমালোচনা করা আর কুৎসা রটনা করার মধ্যে পার্থক্য আছে। আবার দলের সমালোচনা ও বিভিন্ন দলের সমর্থক ব্লগারদের মধ্যে পারস্পারিক কুৎসা রটনার মধ্যেও পার্থক্য আছে।
আমি সচলায়তন, নির্মাণ ব্লগ ও প্রথম আলো ব্লগে ব্লগারদের মধ্যে পারস্পারিক কুৎসা রটনার কোনো আলামত দেখি নাই।
আপনার দেয়া লিঙ্ক দেখেও বুঝতে পারছি না, এটি কুৎসা নাকি কঠোর ভাষার সমালোচনা?
আমার ক্ষুদ্র জ্ঞানে কুৎসা সেইটা জিনিশটাকেই বুঝি যা অসত্য। অন্যের মানহানীর জন্য যা করা হয়।
যাই হোক, আমার 'বোঝার জন্য' আপনি খানিকটা সংশোধন করেছেন বলে ভাল লাগলো। আরও একটু সংশোধন করলে বুঝতে আরও সুবিধা হতো।
জাগরী মনে করে যুবসমাজকে শুধু রাস্তায় নেমে প্রতিবাদ ও দাবী জানালেই চলবে না, সাথে সাথে তাত্ত্বিক এবং ইন্টেলেকচুয়াল লেভেলেও দেশের বুদ্ধিজীবি মহলের সাথে একই ময়দানে আদান-প্রদান করবার ক্ষমতা অর্জন করতে হবে। নিজ স্বার্থের কাছে জিম্মি বুদ্ধিজীবি এবং সুশীল সমাজে বাংলাদেশ ছেয়ে গেছে। শুধু ছাত্র এবং যুব সমাজই পারে কোন স্বার্থের বাইরে থেকে দেশের কথা, মানুষের কথা বলতে।
ইশতেহারের বিশ্লেষন পাবেন নিম্নলিখিত ওয়েব ঠিকানায়।
জাগরী - http://www.jagoree.org
ফাহমিদুল হক বলেছেন:
রেজওয়ান ভাই, আমি বাংলা ব্লগ নিয়ে একটা গবেষণাপত্র লেখার উদ্যোগ নিয়েছি। আপনার বাংলা ব্লগসংক্রান্ত পোস্টগুলো সেক্ষেত্রে কাজে দেবে। তবে তথ্যসংগ্রহের জন্য একটা পোস্ট দিয়েছি, সেখানে আপনার মতামত চাই: Click This Linkধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















