আমার প্রিয় পোস্ট
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কিভাবে বই বের করবন। পর্ব-২ - ফারিহান মাহমুদ
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)] - আবদুর রাজ্জাক শিপন
- তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি - লাল দরজা
- অত:পর তোতামিয়া ব্লগিল বিষাদে - আরিফ জেবতিক
- ডিভাইস ড্রাইভার (সমাপ্ত) - মাইক্রোকাতার
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ, পর্ব ১ - ফাহমিদুল হক
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- বাংলা ব্লগ রাহেলাকে জীবিত রেখেছে - কৌশিক
- স্বনামধন্য লেখক মুহাম্মদ জুবায়ের - সামহোয়ারের প্রথম একজন ব্লগারের মহাপ্রয়ান - কৌশিক
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৭ ( চতুর্দশপদী কবিতাবলী -শক্তি চট্টোপাধ্যায়)] - আবদুর রাজ্জাক শিপন
- আসুন ব্লগ নিয়ে নষ্টালজিক হই
- একরামুল হক শামীম
- লিঙ্গাগ্র নয় , ধর্ম ঝুলছে নাকের ডগায় - আরিফ জেবতিক
- ইন্টারনেট ব্যাংকিং এ সুখবর, বাংলাদেশ এখন এলার্ট পে সাপোর্ট করে। - মিতা রহমান
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- একটি অফলপ্রসূ মিটিং এ অশ্বডিম্ব প্রসব এবং পরবর্তী খরানুভূতি - মেঘ
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- আমার প্রিয় কবি ১৭ তারিখে মারা গেছেন - মাহবুব মোর্শেদ
- এক উদ্দাম যৌবনাবতী আফ্রিকান সুন্দরীর গল্প ( শেষ পর্ব ) - আশিক হাসান
- আমরা অন্ধ হবো কেন! - মানবী
- আমার পাথুরে চোখে আলফ্রেড সরেন ঃ ঃ জন্ম জন্মান্তরের এক বীর - হযবরল
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
ছেলে আর মেয়ের মধ্যে প্রেমহীন বন্ধুত্ব সম্ভব?
২৫ শে এপ্রিল, ২০০৬ সকাল ১০:৪৮
আপনারা যারা When Harry Met Sally ছবিটি দেখেছেন তারা হয়ত তর্ক করবেন যে এটা সম্ভব নয় । হ্যারী ও স্যালী যদিও অনেক বছর ধরে চেষ্টা করেছে তাদের বন্ধুতের ্বসম্পর্ককে টিকিয়ে রাখতে যৌনতাবিহীনভাবে কিন্তু শেষ পর্যন্ত তারা পারে না ।
আবার যারা Lost in Translation ছবিটি দেখেছেন তারা মানবেন যে একটি ছেলে এবং একটি মেয়ে এক বিছানায় সারারাত গল্প করে কাটাতে পারে কোনরুপ শারীরিক আকর্ষন দ্্বারা বিঘনিত না হয়ে ।
আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে অনেকেই হয়ত মানতেই চাইবেনা যে ছেলে আর মেয়ের মধ্যে প্রেমহীন বন্ধুত্ব সম্ভব । আমি অনেক তথাকথিত প্রগতিশীল মানুষকেও দেখেছি ছেলে-মেয়ে সম্পর্ক নিয়ে মুখরোচক মন্তব্য করতে । এর জন্যে হয়ত অনেক ভাল বন্ধুতেরই অকাল পরিসমাপ্তি ঘটে । কিন্তু সামাজিক ও ধর্মীয় অনুশাষনের মধ্য দিয়েও এরুপ বন্ধুত্ব টিকিয়ে রাখা সম্ভব । আমরা কি একটু উদারভাবে চিন্তা করতে পারিনা?
আপনারা কি ভাবছেন এ নিয়ে?
প্রকাশ করা হয়েছে: ওয়েবলগ বিভাগে ।
মাশীদ বলেছেন:
সাদিকের সাথে অনেকটা একমত। আমার নিজের জীবনে দুটো উদাহরণই আছে। স্কুলজীবনের খুব ভাল বন্ধ ু(অরূপ) যার সাথে স্কুল ছেড়ে ভিন্ন কলেজে যাওয়ার পরেও যোগাযোগ ছিল...who eventually became my bestfriend...and then my boyfriend......তাকেই বিয়ে করেছি গ্র্যাজুয়েশনের পরে। আবার স্কুল আর ইউনিভাসিটিতে...এমন কি এখন এই সিঙ্গাপুরে মাস্টার্সে এসেও আমার অনেক ছেলে বন্ধু আছে যারা আমার খুব কাছের বন্ধু...ঘন্টার পর ঘন্টা তাদের সাথে কাটিয়েছি বা কাটাই কাজে বা আড্ডায়...কিন্তু তারা সবাই খুব ভাল বন্ধুই...সে সম্পর্কে আর অন্য কোন ছায়া তো কখনই আসে না। সাদিকও নিজেও আমার তেমন এক বন্ধু:-) ।তাই আমার মতে ছেলে আর মেয়ের মধ্যে অবশ্যই বন্ধুত্ব সম্ভব। কিছু বন্ধুত্ব আরো বেশিদূর গড়াতেই পারে কিন্তু তার মানে এই না যে সবগুলোই সেরকম হবে।
হুমমম... বলেছেন:
হুমমমম.......
অমি রহমান পিয়াল বলেছেন:
আরে না উপরে নাই নাই ভাব থাকলেও ভেতরে ভেতরে চলে অন্য কেইস। লেসুগো কথা আলাদা- ওরা হাফ লেডিস। রিয়েল পোলা হইলে ফ্রেন্ডশিপ সাইনবোর্ড দিয়া পটাইব, তারপর যা হয় আর কি...
সাকিব বিন শরীফ বলেছেন:
সাদিক ভাই এর সা
অতিথি বলেছেন:
যদি শুধু দুইজন থাকে.....তাহলে সমস্যা হবে ই।সেটা, কারো যদি অন্য কোথাও কোন গিট্টু ও থাকে। শুধুএকটা ছেলে ও একটা মেয়ে বন্ধু, প্রায় অসম্ভব।যদি বেশ কিছু ছেলে মেয়ে একসাথে থাকে, তাহলে তেমন কোন সমস্যাই না। মনে ই হবে না ওরা বন্ধু না ভাই -বোন, বা অনেক টা আত্মিয়ের মত। আমি তআই দেখেছি এই যুগে।
অতিথি বলেছেন:
শর্ত সাপেক্ষে বন্ধুত্ব হয় না।
অতিথি বলেছেন:
স্বরহীন আর অমি ভালই বলেছেন । সবাই মনে হয় আপনাদের চোখে সুবিধাবাদী। ওইযে বলেনা তুমি হইলা গিয়া আমার বোনের মতন; তবে যদি কিছু হইয়া যায় তবে খালাত বোন। আয়নায় পৃথিবীটা নিজের স্টাইলেই চলে।
অরিন বলেছেন:
বন্ধুত্ব আর প্রেম একই জিনিস কিনা বলতে পারব না। তবে ভাল বন্ধুকে যদি লাইফ পাটনার হিসেবে নিতে চাই তাহলে ব্যাপাটা কি হবে?
ম. রহমান বলেছেন:
সাদিক ভাইয়ার সাথে একমত ।কিনতু টপিকটা পিরিতি ছাড়া friendship হইলে বেশি ভাল হতো
অতিথি বলেছেন:
না রেজওয়ান ভাইয়া। মার চোখে সুবিধাবাদী না। আমার ব্যাখ্যা দেয়া উচিৎ ছিল তাহলে বুঝতে সুবিধা হত।আসলে, যখন দুই জন মানুস সব সময় একসাথে থাকে তাদের মধ্যে একধরনের বোঝাপরা এবং নির্ভরতা তৈরী হয়। আর এই কারনে ই যার কোন পিছুটান নেই সে তার বন্ধুটিকে প্রথম চিন্তা করবে। কারন সে তাকে ই সবচেয়ে ভাল চিনে, বুঝে, তাকেও তার বন্ধুটি ভাল ভবে চিনে। আরও একটা গুরুত্ব পূর্ন বিষয় হল বাকি পরিচিত বা বান্ধুদের প্ররোচনা, সমালোচনা......।টিটকারী, ফাজলামী....
গ্রুপ স হ হলে এই চানচ কম থাকে ....
আর একটা কথা....সত্যি কি কেউ কখনও চিন্তা করে না???!!!!
:) বলেছেন:
রেজওয়ান, 'নারী-পুরুষে'র সম্পর্ক পৃথিবীর জটিলতম সম্পর্কগুলোর একটা। এটা প্রচন্ডভাবে সবাজেক্টিভ, 2 জনের মেন্টালিটি,আপব্রিংগিং, লাইফস্টাইল এখানে বড় ধরনের রোল প্লে করে। আপনার কমেন্টগুলো পড়লেই বিষয়টা ধরতে পারবেন।সাদিক/মাশীদ/অমি/স্বরহীন কেউই তাদের পার্সপেক্টিভ থেকে 'ভুল' নয়।
অতিথি বলেছেন:
প্রশ্নটার জবাব আমি অনেক দিন থেকে খুজছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে...1. অন্য কারো সাথে অ্যাটাচমেন্ট আছে না নেই, মানে সিংগল না এংগেইজড, সেটা অনেক বড় রোল প্লে করে।
2. মেয়েরা যত সহজে নিষ্পাপ বন্ধুত্ব ভেবে নিতে পারে, ছেলেরা তা পারে না... প্যাচটা লাগে সেখানেই।
প্রশ্নটার মনে হয় কোন সঠিক জবাব নেই, হাসিমুখের সাথে একমত।
অতিথি বলেছেন:
কেন সম্ভব নয়? সম্ভব যতক্ষন পর্যন্ত না সম্পর্কটা অন্যদিকে মোড় নেয়।এবং সেই অন্যদিকে মোড় নিতে ছোটখাট কিছু catalyst-ই যথেষ্ট ।
If you want to be clean don't play with black ink otherwise you can do whatever you want to do.
অতিথি বলেছেন:
কেন সম্ভব নয়? সম্ভব যতক্ষন পর্যন্ত না সম্পর্কটা অন্যদিকে মোড় নেয়।এবং সেই অন্যদিকে মোড় নিতে ছোটখাট কিছু catalist-ই যথেষ্ট ।
[ইংলিশ][ওভ ুড়ঁ ধিহঃ ঃড় নব পষবধহ ফড়হ'ঃ ঢ়ষধু রিঃয নষধপশ রহশ ড়ঃযবৎরিংব ুড়ঁ পধহ ফড় যিধঃবাবৎ ুড়ঁ ধিহঃ ঃড় ফড়.][/ইংলিশ]
শাওন বলেছেন:
সম্ভব ... অবশ্যই সম্ভব ... কেন স ম্ভব নয় ??? তবে এই যামানর জন্য একটু কষ্টকর হয়ে যায় । তারপরেও যে এখনো অনেক ছেলেমেয়ে আছে সাধারণদের থেকে একটু অন্যরকম ...
অতিথি বলেছেন:
আস্তাখ ফিরুল্লাহ মীন জ্বালেক.....আল্লাহ নারী আর পুরুষকে সৃষ্টি করেছেন একে অপরের পরিপূরক হিসাবে...
অতিথি বলেছেন:
না !!!
অতিথি বলেছেন:
বন্ধুত্ব থাকলে প্রেম থাকবেই। কিন্তু প্রেম যে আবার বহুবিধ। কোন প্রেম শরীরে গড়ায়, কোন প্রেম মনে, কোন প্রেম আটঁকে যায় বিয়ের চুক্তিনামায়, কোন প্রেমকে কেউ প্রেম বলে না - বলে টান, বন্ধুত্ব, ভালো সম্পর্ক ইত্যাদি আবজাব। আসলে সম্পর্ক মানেই প্রেম। ক্ষুদ্র একটা অংশই তার বিয়ে।
ওয়ালী বলেছেন:
মানুষের মনের মধ্যে কি আছে সেটা অন্যকোন মানুষ হাজার চেষ্টা করলেও বলতে পারবেনা। নির্ভর করছে নিয়তের উপর আবার সিভিলাইজেশনের উপরেও নির্ভর করে অনেকটা। মানুষ অনর্্তজামি হতে পাড়লে 'হয়তো' বিষয়টি সম্ভব ছিলো। হয়তো বন্ধুত্ব সম্ভব কিন্তু লিমিট ক্রস এর একটা সম্ভবনা অবশ্যই থেকে যায় বলে আমার ধারনা। দুই জনের চিন্তাভাবনার উপর নির্ভর করে।
অতিথি বলেছেন:
ওহমের সূত্র কি বলে?
পিয়াল বলেছেন:
সম বয়সী দুইটি ছেলে-মেয়ের মধ্যে বন্ধুত্ব হয়না। - হয় বন্ধুত্বআগিয়ে যায় অনুরাগে, নয়তো গড়িয়ে পড়ে সাধারণ দেখাশুনার সম্পর্কে । যদি ও লোচনের সাথে আমার বন্ধুত্বটাকে কোন ব্যাখায় ফেলা যাবে না।
অতিথি বলেছেন:
অতিথি বলেছেন:
ধর তক্তা মার পেরেক।
মদন বলেছেন:
99% অসম্ভব
অতিথি বলেছেন:
ফ্রিকোয়েনসি ডিস্ট্রিবিউশান এর উপর নির্ভর করে ।
অতিথি বলেছেন:
অবশ্যই সম্ভব। তবে দরকার হলে শরীরের স্বাদ নিতে বাধা না থাকলেই হল। প্রেম খুজে কোন পোড়াকপালে!
নাহিদ বলেছেন:
অবশ্যই সম্ভব, বড় আপুরা তো বন্ধুরই মত নাকি গ্লালফেন্ড? (মজা করলাম)
অতিথি বলেছেন:
আমার একটা উত্তর চাই। ধমর্ীয় দৃষ্টিকোন থেকে ছেলে আর মেয়ের মধ্যে বন্ধুত্ব কতটুকু ....গুরুত্বপূর্ণ। অথর্্যাৎ জায়েজ নাকি নাজায়জ। যদি আমাদের সাথে অনেক মেয়ে বন্ধুর সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সমর্্পক আছে।30.06.2006
অবারিত বলেছেন:
ইছেছ করলেই তা সমভব। মেয়েরা বেশি এটা বেশি ধরে রাখতে পারে। ছেলে গুলো একসময় কেমন যেন করে বসে।
অবারিত বলেছেন:
চোরটা ফাক ঝোক খুজবেই...
অবারিত বলেছেন:
কারেকশন> "ইন্নামাল আ'মালু বিন নিয়াত"
অবারিত বলেছেন:
একটা হাদিস আছে " ইইন্নামাল আ'মালু নিব নিয়া" মানে হছেছ " সকল কাজ নিয়তের উপর নিরভর করে"। ইসলাম এই সম্পক মেনে নেয়না কারন এতে বিশৃংখলালা সৃষ্টি হয় সমাজে। নারি-পুরুষ আধুনিকতার নামে সীমা লংঘন করে ফেলে অনায়েসে। কিনতু আমি মনে করি উপরোক্ত হাদিস অনুযায়ি উদ্দেশ্যে সততা আর ইসলামিক বোধ থাকলে বন্ধু রাখা যায় সারা জঈবন।



















কিন্তু ফ্রেস দুটো ছেলে মেয়ে দুইজন, বন্ধুত্ব দিয়ে শুরু করে তা অবধারিতভাবে প্রেমের দিকেই গড়ায় (99% হয়তো)। সুতরাং বলা মুশকিল।
উদারভাবে চিন্তা করলে বলতে ইচ্ছে করে হ্যা যায়, পারে। আমার নিজের সেরকম বন্ধুত্ব ঢের আছে। সেই বন্ধুত্বগুলোতে ঘর বাঁধার স্বপ্নও ভিড় করে না, শারীরিক আকর্ষনও কড়া নাড়ে না।