আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

টুকিটাকি ভাবনাগুলো 

আগ্নেয়াস্ত্র

০২ রা এপ্রিল, ২০০৭ সকাল ৭:০৭

পুলিশ স্টেশনে ভিড়, আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরের
সন্দিগ্ধ সৈনিক। সামরিক নির্দেশে ভীত মানুষের
শটগান, রাইফেল, পিস্তল, কার্তুজ যেন দরগার
স্বীকৃত মানৎ। টেবিলে ফুলের মত মস্তানের হাত।
আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছি
কোমল বিদ্রোহী-প্রকাশ্যে ফিরছি ঘরে, অথচ আমার সঙে
হৃদয়ের মতো মারাত্মক একটি অগ্নেয়াস্ত্র, আমি জমা দিই নি।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

উত্তীর্ন তিরিশ

১৪ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:২৫

শয্যাত্যাগ, প্রাত্যরাশ, বাস, ছ'ঘন্টার কাজ, আড্ডা,
খাদ্য, প্রেম, ঘুম, জাগরণ; সোমবার এবং মঙলবার
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর রবিবার একই
বৃত্তে আবর্তিত আর আকাশ তো মস্ত একটা গর্ত-
সেখানে ঢুকবো নেংটি ইঁদুরের মতো। থরথর
হৃদয়ে প্রতিক্ষা করি, স্বপ্ন দেখি আগামী কালের
সারাক্ষন, আনেক আগামীকল্য উজিয়ে দেখেছি
তবু থাকে আরেক আগামী কাল। সহসা আয়নায়...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

নেশা

১৪ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:০২

সে কথা তো জানি তোমাতে আমার মুক্তি নেই;
তবু বারে-বারে তোমারই উঠানে যাওয়া-আসা।

(বিষ্ণুু দে)

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো

০৬ ই মার্চ, ২০০৭ রাত ৮:০৯

একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: " কখন আসবে কবি?'

এই শিশু পার্ক সেদিন ছিল না,
এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না,
এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না।
তা হলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি?...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

নত হও, কুর্নিশ করো

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:১৭

হে কলম, উদ্ধত হ'য়ো না, নত হও, নত হতে শেখো,
তোমার উদ্ধত আচরনে চেয়ে দ্যাখো, কী যে দু:খ
পেয়েছেন ভদ্রমহোদয়গণ,

অতএব, নত হও, বিনীত ভঙিতে করজোড়ে
ক্ষমা চাও, পায়ে পড়ো, বলো: কদ্যপি এমনটি হবে না, স্যার,
বলো: মধ্যবিত্ত হে বাঙালী ভদ্রমহোদয়গণ,
এবারকার মতো ক্ষমা করে দিন......

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

ভাল ও মন্দের বিষয়ে

০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৪৬

-মূল [link|http://en.wikipedia.org/wiki/The_Prophet_%28book%29|Kvnwjj wRe

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

সুখের দরজা

১০ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১:৪৬

সুখের একটি দরজা বন্ধ হলে
সহসাই আরেকটি খোলে
কিন্তু আমরা থাকি শুধু
তাকিয়ে বন্ধ দরজার দিকে
আমাদের অগোচরে সম্ভাবনা দোলে।

মুল: হেলেন কেলার

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

এ-ও নয়, তা-ও নয়

২৮ শে আগস্ট, ২০০৬ সকাল ১০:৫০

কি বলি, কি ভাবি? আপন মুখ
দেখাবার জন্যে পীড়াপীড়ি করে দিনটি
ক্লান্তি আনে শ্রেষ্ঠ বন্ধুদের,
এটা মেনে নিই, চলো, এটা মেনে নিই।

অথচ কপট নিশি মিশে যায় আমাদের
প্রতিটি পলকে, আঘাতে আঘাত হানে
চোখের পাতার নীচে, বুকে হাঁটে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

নিরাপরাধকেও মারো

১৭ ই জুলাই, ২০০৬ ভোর ৬:২৫

নিরাপরাধকেও মারো
কারন তারাও হতে পারে টেররিস্ট ।

দুর্বলতা দেখিও না
দয়ালু হয়োনা
সংবেদনশীল হয়ো না
সাহায্যের হাত বাড়িও না
কিছুই গায়ে লাগিও না, কারন...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



মোট সময় লেগেছে ০.১৩৮৩ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি তোমাদেরই কোন একজন ।
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ২৩৫টি
  • মন্তব্য করেছেন: ৭৫১টি
  • মন্তব্য পেয়েছেন: ২৫৪৫টি
  • ব্লগ লিখেছেন:  ৬ বছর ১ মাস
  • ব্লগটি মোট  ১২০৫৬৮ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ