একথা এখন স্পষ্ট যে মুম্বাই, দিল্লি ও উত্তর প্রদেশসহ বিভিন্ন স্থানে ইসরাইল তাদের তৎপরতা তুঙ্গে তোলার পর এখন পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম প্রভৃতি রাজ্যে তাদের প্রভাব সম্প্রসারিত করার লক্ষ্যে জোর চেষ্টা শুরু করেছে। ২০০৮ সালের জুলাই মাসের প্রথম দিকে ইসরাইলের রাষ্ট্রদূত মার্ক সোফার কলকাতায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকটির কথা নয়াদিল্লির ইসরাইল দূতাবাসই ফাঁস করে দিয়েছিল। তখন তারা বলেছিলেন, পশ্চিমবাংলায় ইসরাইলের বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে এবং ইসরাইল ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক সম্পর্কে ইসরাইলি রাষ্ট্রদূত মার্ক সোফার বলেছেন, ‘ইসরাইলের সঙ্গে পশ্চিমবাংলার সহযোগিতার ক্ষেত্রে আরো যুক্ত হবে কৃষি,পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নত সেচের ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা’। ইসরাইল যে ভারত পূর্বাঞ্চলের দিকে বিশেষভাবে নজর দিয়েছে তার আরেকটি প্রমাণ হলো, তারা দিল্লি দূতাবাস থেকে সম্প্রতি হিন্দিতে একটি ওয়েবসাইট খুলেছে। শিগগিরই বাংলাতেও ওয়েবসাইট খোলা হবে বলে জানা গেছে। ইসরাইল থেকে বাংলায় রেডিও সম্প্রচারের কথাও বিবেচনায় রয়েছে। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন, পশ্চিমবঙ্গ ও আসামে বিনিয়োগের আড়ালে ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদ তার নেটওয়ার্ক বিস্তৃত করলে হিন্দু-মুসলিম সম্পর্কের ওপরও তার প্রভাব পড়তে পারে। কারণ ইসরাইল বিশ্ব জুড়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে স্থানীয় মিডিয়া, বুদ্ধিজীবী ও প্রশাসনকে ব্যবহার করতে সবসময়ই তৎপর।
ইসরাইল পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরামে তাদের প্রভাব সম্প্রসারণ করছে
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।