গল্পের শেষ যদি না হয়
চেনা কোন গল্পের মত;
স্বপ্নের শেষ যদি না হয়
জানা কোন স্বপ্নের মত;
ভয় পেও না বন্ধু - জেনো
আমিও স্বপ্ন দেখি - তোমারই মত
শুরু টুকু এক - শেষগুলো ভিন্ন
মন্দ কি? কিছু একটা তবু নতুন
গৎবাঁধা জীবনে ছন্দময় ছন্দপতন
অনিশ্চয়তার ছায়ায় নিশ্চয়তার আবাসন
ঘুমের মাঝে? তাতে কি? নতুন কিছু প্রতি স্বপ্নে...
ভয় পেও না বন্ধু - জেনো
আমিও স্বপ্ন দেখি - তোমারই মত
শুরু টুকু এক - শেষগুলো ভিন্ন...
-- নিখুঁৎ ঝড়
June 24 Tuesday 4:19 PM
KUNJ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

