আমার প্রিয় পোস্ট

রাত আর গিটারের টুংটাং

২০ শে জুন, ২০০৯ ভোর ৪:১৩

শেয়ারঃ
0 3 0

পিয়ানো রাত এসেছে, এসেছে বাঁশির নিঝুম দুপুর। গিটারই বা বাদ যাবে কেন? মনে পড়ে ছেলেবেলাতে নানুর বাসাতে বেড়াতে গিয়ে মেজো মামার হাওয়াইয়ান গিটার ধরতাম ছুঁয়ে। আমার প্রথম কোন বাদ্যযন্ত্র ধরা। মামা দেখাত কিভাবে বাজায়। "হ্যাপি বার্থ ডে টু ইউ" বাজাতে শিখেছিলাম। আর একটা মজার লাইন শিখেছিলাম, মানে বাজাতে পারতাম, সেটা একটা হিন্দি গান- "এক দো তিন, চার পাঁচ ছে, সাত আট নে, দস এগারা, বারো তেরা। মেরা দিল মেরা হিয়া, হায়রে,মেরা দিল মেরা হিয়া, ওহোহো"। ব্যস, ওটুকুই। এরপর কেন যেন কোন ইনস্ট্রুমেন্ট বাজাতে পারিনি। সখ্যতা যে ছিলোনা, তা না। কিন্তু কোন কিছু, এমনকি হারমোনিয়ামটা বাজাতে গেলেও মনে হত পারবোনা। এই করে করে আর হলোইনা। তাই বলে প্রণয় থেমে থাকেনি। জীবনের শেষ দিনটুকু পর্যন্ত ভায়োলিন আমার মনের কান্নাগুলো বাজাবে, পিয়ানোর সুর ভাসাবে সাগরের বিশালতায়। বাঁশি নিয়ে যাবে স্মৃতির অতলে, তবলার বোলে বাজবে জীবনের তাল, সিতার শোনাবে আনন্দের সুরধ্বনি।

যাই হোক, প্রথমেই আশরাফ ভাইয়ের কথা বলি। তার তাগাদাতেই এই পোস্ট দেয়া। তবে গিটারের পোস্ট দিতে গিয়ে খুব বেশি বিপদে পড়ে গেছি। চোখ বন্ধ করলেও কমসে কম শ'খানেক কম্পোজিশন কানে বাজে এমনিতেই। এখন কি করি! তারপর মনে হল আজ না হয় এন্গাস ইয়ং,স্ল্যাশ, হেনরিক্স বাদ দিই। বাদ যাক সান্তানা, স্টিভ দা কিংবা সাত্রিয়ানি। অল্পচেনা কিংবা একটু আন্ডাররেটেড গিটারিস্টদের গিটারের খেলা দিই। এগুলো আমার পছন্দের কিছু কম্পোজিশন। আর রাতে যেহেতু, তাই একটু রোমান্টিক শুনছি। মাঝে মাঝে অবশ্য অতি উচ্চমার্গীয় ( ;) ) গিটারবাদন শুনি রাতেও। হেডফোন না লাগিয়ে শুনলে নিশ্চিত ঘরছাড়া করত লোকজন, হেহে।

এইরে, আমি তো দেখি খুব বেশি কথা বলি। গিটার কথা বলুক এখন, আমি স্টপ!

প্রথমে বলছি মার্কাস ফ্লিন এর কথা। এই গিটারিস্টকে আমার কেন জানি ভালো লাগে বেশ। ভার্সেটাইল গিটার প্লেয়ার। ফ্লিনের লাল মেঘেরা উড়ে উড়ে যায় গিটারের সুরে সুরে।



এবার ফ্লিনের স্প্যানিশ ব্যালে "গ্যাব্রিয়েলা"। খুব খুব রোমান্টিক একটা প্লে।



এবার টেকনো। হিপনোটাইজড.....



এবারে আসি মার্ক সালোনার কম্পোজিশনে। মার্ক সালোনা মূলত রোমান্টিক গিটার আর পিয়ানোর জন্যে পরিচিত। স্বশিক্ষিত মার্ক সালোনার "স্টেলিন্ডা"।



এবারের কম্পোজিশনটার নাম "কোচেনৎসা"। এটাও সালোনার।



কোচেনৎসা শুনতে শুনতে মনে হল ফ্লামেঙ্কো গিটারের একটা কম্পোজিশন দিই। আমার দৃষ্টিতে একজন আন্ডাররেটেড গিটারিস্ট- স্টিভ স্টিভেনস। মূলত বিলি আর ভিন্স নেইলের আড়ালে পড়ে গেছে। শুনি তবে স্টিভের "ফ্লামেঙ্কো গো গো" এলবামের "দেমেন্তিয়া"।



নাহ, গিটারের পোস্ট দিলাম, আর আমার চোখে সেরা গিটার সলোটা না দিলে কি হয় নাকি? নাহ, গিলমোর চলেই এল। ওহ, পিঙ্ক ফ্লয়েডের সেই পালস ট্যুরে লন্ডনের আর্লস কোর্টে গিলমোরের বাজানো "কমফোর্টেবলি নাম্ব"- আমি মন্ত্রমুগ্ধ হই যতবার শুনি! পুরো ট্যুরেই সবকিছুই একেবারে অন্যজগতের মনে হয়।




ফ্লিন দিয়ে শেষ করি। এই কম্পোজিশনটি আমার খুব খুব পছন্দের- " le paulus"। স্প্যানিশ উচ্চারণ ঠিকমত পারিনা, তাই স্প্যানিশ বানানেই লিখলাম।B-)





আগের রাতে সুরপরী জ্বালাতন করেছিল

তার আগের অলস দুপুরটা ছিল বাঁশির

আর এটি ছিল পিয়ানো রাত

 

সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ ভোর ৪:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২০ শে জুন, ২০০৯ ভোর ৪:২০

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভ হোক সবটুকু সময়।

২. ২০ শে জুন, ২০০৯ ভোর ৪:২০
সোহানা মাহবুব বলেছেন: লেখাটা মন ছুঁয়ে গেল।+++

অফটপিক:ফ্রন্ট পেইজে এ একসেস পেয়েছি।খুব ভাল লাগছে।
২০ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৫

লেখক বলেছেন: শুভেচ্ছা আর শুভকামনা।

২০ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সৌম্য ভাই।

৪. ২০ শে জুন, ২০০৯ ভোর ৪:২৩
সোহানা মাহবুব বলেছেন: মিউজিক গুলো অসাধারণ।প্রিয়তে সরাসরি।
২০ শে জুন, ২০০৯ ভোর ৪:৪১

লেখক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা। এ এক অভাবনীয় পাওয়া কারো প্রিয় তালিকাতে চলে যাওয়া। শুভরাত্রি। গিটারের সুরে কাটুক রাত।

৫. ২০ শে জুন, ২০০৯ ভোর ৪:৪০
এন এইচ আর বলেছেন: সাদাত ভাই কি ব্যাপার ঘুমাতে দেবেন না?

দুপুরে কাজ থেকে ফিরে মন লাগিয়ে শুনব আমার গিটারের সুর।
২০ শে জুন, ২০০৯ ভোর ৪:৪৪

লেখক বলেছেন: এখনই ঘুমুবেন? মাত্র তো সন্ধ্যে হল ;)

কি যে এক আজব দেশ! রাত নামতেই চায়না।

ঠিক আছে, ঘুমুতে যান। আর কাল শুনবার পর অবশ্যই জানাবেন কেমন লেগেছে। রাতের শুভেচ্ছা।

৬. ২০ শে জুন, ২০০৯ ভোর ৪:৪৭
এন এইচ আর বলেছেন: সমস্যা তো সেখানেই সূর্য্য দেখে বিছানার কথা ভাবা ্যাবে না এখানে। দেখতে হয় ঘড়ি।

বনো নত্তে সাদাত ভাই
২০ শে জুন, ২০০৯ ভোর ৪:৫০

লেখক বলেছেন: আমার সমস্যা তো এখানেই। এখনও সেই পুরোনো মানুষটি আমি। ঘড়ি ধরে এখনও হয়ে ওঠেনা।

বনো নত্তে, সিনর নাজমুল।

৭. ২০ শে জুন, ২০০৯ ভোর ৫:০৯
শূন্য আরণ্যক বলেছেন: চরম ;)

শুনি নাই যদিও :D :D

রাতে শুনে কমেন্ত করবো :)

+++
২০ শে জুন, ২০০৯ ভোর ৫:১২

লেখক বলেছেন: ওহ, আরণ্যক ভাই, খুব খুব ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে। আমি জানি আপনি একজন গিটার ভক্ত। জানতাম আপনার ভালো লাগবে, যদিও মেইনস্ট্রিম গিটারিস্টদের নেইনি।

শুনে অবশ্য অবশ্যই জানাবেন। শুভরাত্রি।

৮. ২০ শে জুন, ২০০৯ ভোর ৫:১৯
বায়েজীদ বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য। শুনতে শুরু করলাম। চমৎকার লাগছে।
২০ শে জুন, ২০০৯ ভোর ৫:২২

লেখক বলেছেন: আমার এই সুরের ব্লগে স্বাগতম। শুভেচ্ছা জানবেন। আর সবগুলো শুনে জানাবেন কেমন লেগেছে।

৯. ২০ শে জুন, ২০০৯ ভোর ৫:২১
হাসান মাহবুব বলেছেন: আমার যে নেট স্পিড, তাতে সবগুলা শুনতে কতক্ষণ লাগবে কে জানে! তবে আপনি নিশ্চয়ই ভালো জিনিসই দিয়েছেন,তাই + :)
২০ শে জুন, ২০০৯ ভোর ৫:৩১

লেখক বলেছেন: টেনশনে ফেলে দিলেন। এরপর পোস্ট দিতে গেলে বুক দুরুদুরু করবে।

কি যে করি। মাথাতেই থাকেনা যে ইউটিউবের লিংক দিলে দেখতে অসুবিধে। আবার পোস্টে সরাসরি এমবেড করা যায় বলে এটা পছন্দও করি।

সবগুলো শুনে অবশ্য অবশ্যই কমেন্ট করবেন। অশেষ কৃতজ্ঞতা। শুভভোর।

১০. ২০ শে জুন, ২০০৯ ভোর ৫:৩৪
ম্যাভেরিক বলেছেন: বড় সৌন্দর্য হে অনন্ত সঙ্গীতানুরাগী...
২০ শে জুন, ২০০৯ ভোর ৫:৪২

লেখক বলেছেন: শুভভোর ম্যাভেরিক ভাই। আমার এখানে যদিও রাত। সঙ্গীতের সুরেই কাটুক প্রতিটা ক্ষণ। জীবন উৎকর্ষে রং লাগিয়ে দিক গিটারের টুংটাং।

১১. ২০ শে জুন, ২০০৯ ভোর ৫:৪৬
বায়েজীদ বলেছেন: mp3 ফাইলের লিংক হলে সবচেয়ে ভালো হয়, তাহলে ডাউনলোড করে পরে আস্তে ধীরে শোনা যায়। আপনার লেখার জন্য আবারও থাম্বস আপ।
২০ শে জুন, ২০০৯ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: হমম,বুঝতে পেরেছি। খুব দুঃখিত, আসলে আমার খেয়ালই নেই যে ইউটিউব থেকে দেখতে অসুবিধে। এমপিথ্রি ডাউনলোড লিংক দিয়ে দেব কাল। এখন ঘুমপরী এসে গেছে তো। লিংক দিয়ে আপনার ব্লগে অবশ্য অবশ্যই বলে আসবো। ইউটিউব থেকেও তো ডাউনলোড করা যায়। যতদূর মনে পড়ে রন্টি চৌধুরীর একটি দারুণ পোস্ট আছে ইউটিউব থেকে ডাউনলোড করা নিয়ে। Click This Link

অনেক অনেক অনেক ধন্যবাদ।

১২. ২০ শে জুন, ২০০৯ ভোর ৬:০৬
বায়েজীদ বলেছেন: ইউটিউব থেকে ডাউনলোড করা যায়, তবে সেটাকে এমপিথ্রি প্লেয়ারে নিয়ে শোনা যায় না .. বাঙ্গালী বসতে দিলে শুতে চায় .. এই পুরনো অভ্যাস ছাড়তে পারি না। আপনার কাছে এমপিথ্রি থাকলে আস্তে ধীরে তুলে দিয়েন। আপাতত: ইউটিউবেই চলে যাবে। শুভ রাত্রি।
২০ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: কোন সমস্যা নেই। আমার কাছে এমপিথ্রি আছে। মিডিয়াফায়ারে তুলে লিংক দিয়ে দেব।

অনেক অনেক শুভেচ্ছা জানবেন।

২০ শে জুন, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: ওহ, খুব খুব খুশি লাগছে। আমার ব্লগে প্রথম এলেন আর এসেই ফেভতে জায়গা করে দিলেন। এ এক অসাধারণ পাওয়া।

ভালো থাকুন।

১৪. ২০ শে জুন, ২০০৯ সকাল ৭:১১
শফিউল আলম ইমন বলেছেন: জোসসসস। কথা বলার মতো একজন মানুষ পাওয়া গেলো। কিছু গিটারের টিউন শুনলে কান্না পায়। জন প্যাট্রিয়সি'র গিটার কেমন লাগে আপনার কাছে। আমার খুবই প্রিয়।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
পরে কথা হবে।
২০ শে জুন, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন: ওহ, ইমন ভাই, আমারো খুব খুব খুশি লাগছে একই কারণে। পেত্রুচ্চি যে আপনার ফেভ, তা আপনার প্রোফাইল পিক দেখে ধারণা করতে পারছি। পেত্রুচ্চি আমারো ভাল লাগে। বিশেষত " Jaws of life"- কঠিন কঠিন!! তার কিন্তু কমফোর্টেবলি নাম্বও আছে। অসাধারণ প্রতিভাধর!

অবশ্যই কথা হবে, ইমন ভাই। অনেক অনেক শুভকামনা জানবেন।

১৫. ২০ শে জুন, ২০০৯ সকাল ৭:৫৭
নুশেরা বলেছেন: চমৎকার কালেকশান। প্রিয়তে।
গিটারে আগ্রহীরা এটাও দেখতে পারেন।
২০ শে জুন, ২০০৯ দুপুর ১:১৭

লেখক বলেছেন: ওহ, নুশেরা আপু, সকাল এখন এখানে। ঘুম থেকে উঠে দেখি আপনি আমার এই ভাঙ্গা ব্লগবাড়িতে! কখনও কি আপনার এমন হয়েছে যে আপনার খুব প্রিয় একজন টিভি তারকা বা খেলোয়াড় বা খুব প্রিয় একজন স্টার আপনার সামনে? তখন যেমনটি লাগবে, আমারো সেরকম লাগছে। আমার এই ভাঙ্গাবাড়িতে কিসে বসতে দিই আপনাকে? নকশী মাদুর ছাড়া যে নেই কিছুই। প্রথম এলেন, আর এসেই প্রিয় করে নিলেন। এটি কিন্তু আমার জন্যে এক বিশাল অনুপ্রেরণা।

আপনি যেই লিংকটি দিয়েছেন, সেটি তো অসাধারণ!! বুকমার্ক করে রেখেছি পেইজটা। অশেষ ধন্যবাদ।

ভালো থাকবেন আপু।

১৬. ২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৪৫
বকুল০৮ বলেছেন: প্রিয় তে রাখলাম।
গিটারের মিউজিক ডাউনলোড করার জন্য ভালো সাইট কোনটি জানা যাবে?
২০ শে জুন, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। স্বাগতম আমার ব্লগে।

আমার কাছে যেসব কালেকশান আছে, সেগুলো আসলে অনেকদিন ধরে অনেক জায়গা থেকে সংগ্রহ করা। সিডি কিনতাম আগে। এরপর এমপিথ্রি করে নিতাম। গিটারের মিউজিক ডাউনলোড করার তো অসংখ্য সাইট আছে। অ্যাকুস্টিক এর জন্যে দেখতে পারেন
Click This Link

ডাউনলোড হেল্পার দিয়ে এখান থেকে দারুণ কিছু স্প্যানিশ গিটার মিউজিক ডাউনলোড করে নিতে পারেন।
Click This Link

আর গুগল মহাশয় তো আছেই। পাইরেট বে অথবা phazemp3.com এ একটু খুঁজলে অনেক কিছু পেয়ে যাবেন। আর আমাকে মেইল করতে পারেন। আমার কালেকশন থেকে পাঠিয়ে দেব
perseus_051@হটমেইল

ভালো থাকুন।

১৭. ২০ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৭
একজন সৈকত বলেছেন: অনেক সুরে অপূর্ব-সুরেল সরস গিটার সুর গুলো।
ভালো থাকুন।
২০ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: অসীম শুভকামনা আপনার জন্যে।

২০ শে জুন, ২০০৯ দুপুর ১:৪১

লেখক বলেছেন: কৃতজ্ঞতা আর অসাধারণ অনুপ্রেরণা। আমার এই ছেঁড়া ব্লগে স্বাগতম। আপনার কবিতার একজন গুণমুগ্ধ আমি। ধৃষ্টতা হবে ভেবে কখনও কমেন্ট করার সাহস দেখাইনি। ভালো থাকবেন।

১৯. ২০ শে জুন, ২০০৯ দুপুর ১:০৭
অদ্রোহ বলেছেন: ছোটবেলায় মাত্র একবারের জন্য হারমোনিয়াম ধরার সৌভাগ্য হয়েছিল।যদিও কোন ইন্সট্রুমেন্ট আর শেখা হয়নি,কিন্তু সংগীতের প্রতি ভালবাসা বোধহয় আমার মজ্জাগত।

কিছু অসাধারণ কম্পোজিশন শেয়ার করার জন্য আপনাকে আবারো ধন্যবাদ।
২০ শে জুন, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: আমারো একই অবস্থা। সঙ্গীত ছাড়া জীবন ভাবতেই পারিনা। খুব খুব ভালো লাগলো। ভালো থেকো অদ্রোহ।

২০. ২০ শে জুন, ২০০৯ দুপুর ২:১৩
আকাশ অম্বর বলেছেন: সবগুলো শুনবো। তুমি আসলেই অসাধারণ।
২০ শে জুন, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: মনটা যে বড্ড খারাপ হয়ে আছে বন্ধু। মনে হচ্ছে জীবনের সুর হারিয়ে ফেললাম অনেকটুকুই।

সবগুলো শুনো। শুনে বলো কেমন লাগল। আমি ডাউনলোড লিংক দিচ্ছি। একটু পরে দিই? এলোমেলো লাগছে বড়।

২০ শে জুন, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা।

২০ শে জুন, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: ঠিক আছে। শুনে জানাবেন কেমন লেগেছে। আগেই বলি, কোন টপ গিটারিস্টকে নেইনি কিন্তু।

২৩. ২০ শে জুন, ২০০৯ দুপুর ২:৩০
আকাশ অম্বর বলেছেন:

মন খারাপ লাগবে বন্ধু। কিন্তু বেশী খারাপ কোরো না। জীবনের সুর হারিয়ে আবার খুঁজে পাও। তাঁর সূরে হারিয়ে যাও। সূর তো প্রয়াত হয়নি। হবেও না। অমর যে সেটা।

ভালো থাকো।
২০ শে জুন, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: অমর সেসব সুরেই হারাচ্ছি বন্ধু। আসলে হারিয়েছি সেই বেলাতে, যখন প্রথম শুনি।

তুমিও ভালো থেকো।

২৪. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০১
এন এইচ আর বলেছেন: শুনছি আর কোথায় ্যেন হারিয়ে ্যাচ্ছি বার বার,,,,,,,,,,,,,,,

কোচেনৎসা টা কত বার শুনছি আর শুনব নিজেও জানি না............।
২০ শে জুন, ২০০৯ রাত ১০:৪৫

লেখক বলেছেন: আমি তো প্রায়ই হারাই.....

২৫. ২১ শে জুন, ২০০৯ রাত ৩:৩৮
শূন্য আরণ্যক বলেছেন: ওহে সাদাত

এলোমেলো নামে একটা পোষ্ট ছিলো নাকি তোমার -- ওটা আর দেখছি না

কি সমস্যা ?
২১ শে জুন, ২০০৯ রাত ৩:৫৮

লেখক বলেছেন: হ্যাঁ, আরণ্যক ভাই। সকালে যখন শুনলাম ওস্তাদ আলী আকবর খাঁ'র প্রয়াণের খবর, সত্যি সবকিছু এলোমেলো হয়ে গেল। সেই কষ্টেরই পোস্ট ছিল। ড্রাফট করে ফেলেছি। কষ্টটুকু থাক আমার হয়েই।

২৬. ২১ শে জুন, ২০০৯ রাত ৩:৪৫
রুবেল শাহ বলেছেন: কাজ শেষ করতে করতে প্রায় মাঝ রাত হয়.................. আবার ভেরে উঠে দৌড়ের উপর থাকতে হয়................. তাই কোন কিছুই শোনা হচ্ছে না ইদানিং..........................

অসাধারণ পোষ্ট কোন সন্দেহ সাদাত ভাই...............ভাল লাগা রইল
২১ শে জুন, ২০০৯ রাত ৩:৫৮

লেখক বলেছেন: ব্যস্ততা কমে গিয়ে সুরে সুরে ভরে উঠুক আপনার দিনমান। শুভকামনা থাকবে সবসময়।

২৭. ২১ শে জুন, ২০০৯ ভোর ৪:০৫
শূন্য আরণ্যক বলেছেন: এই ফাকে সব শুনলাম

এবং প্রিয়তে সে আর বলতে ?
:)
২১ শে জুন, ২০০৯ ভোর ৪:১৭

লেখক বলেছেন: খুব খুব ভালো লাগল আরণ্যক ভাই। আমি জানতাম আপনার ভালো লাগবে। :)

২৮. ২১ শে জুন, ২০০৯ ভোর ৪:১৩
এন এইচ আর বলেছেন: এলোমেলো কই গেলো???????????????
২১ শে জুন, ২০০৯ ভোর ৪:১৭

লেখক বলেছেন: এলোমেলো তো এলোমেলো, তাই.....কথা দিচ্ছি ওস্তাদ আলী আকবর খাঁ এর কিছু কম্পোজিশন নিয়ে পোস্ট দেব।

২১ শে জুন, ২০০৯ ভোর ৪:১৯

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। এত পরে এলেন গিটারের পোস্টে? ব্যস্ত?

৩০. ২১ শে জুন, ২০০৯ ভোর ৪:২৯
ফারহান দাউদ বলেছেন: ব্যস্ত না, বেকার মানুষ, আলসেমি করে কোন কিছুই আর করা হয় না।
২১ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৯

লেখক বলেছেন: আলসেমিটা আমাকেও ছাড়লোইনা। এই যে দেখুন, গান গুলোর ডাউনলোড লিংক দেবার কথা, এখনও দিইনি।

ভালো থাকবেন।

অট: বুয়েট থেকে বের হয়েছেন কি? ২০০২ ব্যাচ হলে তো অবশ্যই বের হয়েছেন। কি করছেন এখন?

৩১. ২১ শে জুন, ২০০৯ ভোর ৪:৫৩
ফারহান দাউদ বলেছেন: ভিডিও ডাউনলোড করতে জান বের হয়ে যায়, আসলেই এমপি৩ লিংক থাকলে ভালো হয়।

বের হয়েছি ১ বছর হলো, ১১ মাসে ৪টা জব ছাড়ার পরে এখন আর কেউ কাজকর্ম দিতে চায় না:( বাসায় বসে ঝিমাই আর ভাবি কি করা যায়।
২১ শে জুন, ২০০৯ ভোর ৫:০১

লেখক বলেছেন: বুঝতে পারছি। আসলেই এমপিথ্রি লিংক দিলেই ভালো। একেবারেই খেয়াল ছিলনা। মিডিয়াফায়ারে আপলোড করে অবশ্যই বলে আসব আপনার ব্লগে।

অত সুইচ করা কেন? এই সুযোগে বেশি বেশি পোস্ট দিয়ে দিন। তবে এখন মনে হয় মনের মত জব পাওয়াটা একটু কঠিন হয়ে গেছে। মোবাইল কোম্পানিগুলোর সেই রমরমা দিনগুলো নেই। সি এস ই, ই ই ই দের তো শুনি অবস্থা তথৈবচ। অবশ্য বুয়েটের ছেলেমেয়েদের কোথাও আটকে থাকার নজির নেই। শুভকামনা রইল আপনার জন্যে।

৩২. ২১ শে জুন, ২০০৯ ভোর ৫:০৫
ফারহান দাউদ বলেছেন: সুইচ তো আর আসলে কেউ ইচ্ছা করে করেনা, বিশেষ করে আমার মত যাদের আসলেই জব দরকার। মন্দার কারণে সিএসই দের অবস্থা একটু খারাপ, ইইই দের সমস্যা সম্ভবত মোবাইল কোম্পানির স্যাচুরেশন, আর সিভিলের মূল সমস্যা সিভিলের নিজেদের লোকজনই।

যাই হোক, বৈষয়িক আলাপ দিয়ে আর গীটারকে নষ্ট না করি, কম্ফোর্টেবলি নাম্বটা নামানোর চেষ্টা করি বরং।
২১ শে জুন, ২০০৯ ভোর ৫:১৪

লেখক বলেছেন: হমম, বুঝতে পেরেছি।

কমফোর্টেবলি নাম্ব এখান থেকে নামিয়ে নিতে পারেন।
Click This Link

ভালো থাকুন। আনন্দে, সুরে কাটুক জীবন।

৩৩. ২১ শে জুন, ২০০৯ সকাল ৮:৫৫
আশরাফ মাহমুদ বলেছেন: আপাত পর্যবেক্ষেণে, কাল সময় করে নামানো শুরু করব! ;)
(খুশি হয়েছি তাড়াতাড়ি পোস্ট দেয়াতে; আর, আমার মতো নাদানের নামটা কর্তন করলে আরো হব)
২১ শে জুন, ২০০৯ দুপুর ১:০২

লেখক বলেছেন: ঠিক আছে, সময় করে নামানো হোক। কিন্তু নাম কেন কেটে দেব? যা লিখেছি,সেটা তো একেবারেই ঠিক। একটু কমই খুশি না হয় হলেন। ;)

৩৪. ২১ শে জুন, ২০০৯ দুপুর ২:০৭
শ্রাবনের ফুল বলেছেন: গান সুর অসম্ভব ভালোবাসি... আপনাকে ধন্যবাদ
২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: ওহ বন্ধু, খুব খুব ভালো লাগল। নিজের মত পেলাম একজন। ভালো থাকবেন।

৩৫. ২১ শে জুন, ২০০৯ দুপুর ২:০৯
শ্রাবনের ফুল বলেছেন: প্রিয়তে আমাকে নিতেই হচ্ছে....
২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।

৩৬. ২১ শে জুন, ২০০৯ দুপুর ২:১৪
নিবিড় বলেছেন: হুম গিটার .।গান হোক একটা
২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: গানটা গাইবে কে? আপনি শুরু করে দিননা। স্বাগতম আমার ব্লগে।

২২ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নির্ঝর।

 

মোট সময় লেগেছে ১.০৪২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আপাতত নিস্তব্ধতা! রঙধনুটা আমার আকাশে উঠলেই বাজবে সুর। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই