আর কয়েক ঘন্টা। এরপর উড়াল দেব আমার সেই ছোট্ট ঘরটিতে যাবার জন্যে। এই প্রথম ঘরে ফিরছি বিদেশ থেকে। এর আগে কখনও তো আর এমন পরিস্থিতিতে পড়িনি। কেমন যে লাগছে, কোনভাবেই বলে বোঝানো সম্ভব না। দুপুরে পাদোভা থেকে কিছু কাজ সেরে এলাম। বিকেলে এক ইতালিয়ান বন্ধু বিদায় দিলো। রাতে এখানে বিদায়ী খানাপিনা আছে। সব গোছগাছ শেষ। কাল সকালের ট্রেনের টিকেট করে রেখেছি। সকাল ৮।৩২ এ ট্রেন। এখান থেকে ভেরোনা, তারপর ইউরোস্টারে চেপে মিলান চেন্ত্রালে (মিলান সেন্ট্রাল স্টেশন)। তারপর সেখান থেকে বাসে করে মিলান মালপেনসা এয়ারপোর্ট। এখানকার সময় ৪।৪৫ এ ফ্লাইট। সব ঠিক থাকলে দেশে নামবো ১৫ তারিখ দুপুরে। খুব তাড়াহুড়োতে পোস্ট লিখলাম। ল্যাপি বন্ধ করে দেব কিছুক্ষণ পরেই। একটা দারুণ ঘুম দরকার আজ রাতে, যদিও বুঝতে পারছিনা ঘুম আসবে কীনা ঠিকমত। খুব খুব খুশি লাগছে। ব্লগের সবাইকে শুভেচ্ছা জানাই। যারা শুভকামনা জানিয়েছেন, কৃতজ্ঞতা তাঁদের জন্যে। এই আনন্দে আমার প্রিয় কিছু গান শুনিয়ে যাই, ছোট্ট ঘর নিয়ে। ক্ষমা চেয়ে নিচ্ছি গান গুলোর এমপিথ্রি সময় স্বল্পতার জন্যে আপলোড করতে পারলামনা। সবাই ভালো থাকুন। জীবন কাটুক আনন্দে, ছন্দে, ভালোবাসায়, আপনজনের সাথে, সবসময়।
Helen Reddy এর "আওয়ার হাউস"
Motley Crue এর এ গানটি সর্বকালের সেরা গানগুলোর একটি।
অসাধারণ Ozzy Osborne
Paul Collier এর একটি অসম্ভব সুন্দর ইনস্ট্রুমেন্টাল।
একেবারে নবীন Will Martin
আমেরিকান আইডলের একজন Chris Daughtry
আমার খুব প্রিয় একজন গায়ক-Michael Buble
আর আমার সবচাইতে প্রিয় গানগুলোর একটি- "মা"
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৯ রাত ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


