কিছুই লিখতে ভালো লাগছে না
মন টা বড়ই খারাপ
চোখের জলে ভেসে যাচ্ছে সময়
অথচ এমন কথা ছিলো না আমাদের মাঝে।
তোমায় বলেছিলাম যেও না আমায় ছেড়ে
বলেছিলে তুমিও, যাবে না কোথায়
পৃথিবীর সমস্ত মায়া ফেলে আকঁড়ে ধরে থাকবে আমায়
অথচ আজ তুমি সেই চলে গেলে সেই পৃথিবীর টানে
রেখে গেলে আমায় কষ্টের সাগরের মাঝপথে।
আমি আজো ভাবি তুমি আসবে
যেভাবে চলে গিয়েছিলে সেই ভাবেই
পথ চেয়ে থাকি তোমার পথের দিকে
ঐ পথে আজো দেখি মানুষের আনাগোনা
কত ঝড় চলে যায় ঐ পথে
তবুও আমি স্থির চোখে চেয়ে থাকি
তুমি আসবে আজো ভাবি।
(খুব একটা ভাল হলো না। আসলে আমার মন আজ প্রচন্ড খারাপ। কিছুই লিখতে ভালো লাগছে না। )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



