আমার প্রিয় পোস্ট

হেঃ..হেঃ..হেঃ...মালা পরাইয়া সামহোয়ারইনের গলা কাটা হইতাছে...কেউ বুঝতাছে না!

২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১২

শেয়ারঃ
0 0 0

সাম্প্রতিক সময়ে ব্লগে যে হাও-কাও শুরু হয়েছে তাতে করে অনেক ব্লগার হয়েছেন বিরক্ত, কেউ বা রাগ করে ব্লগ ছেড়ে দেবার হুমকি দিয়েছেন, কেউ বা নিজে বাচতে ব্যাখ্যা দিচ্ছেন। নিজে ব্লগ খোলার ঘোষণা দিয়ে তেলবাজিও করছেন কেউ। একাধিক নিক নিয়ে অনেকে ব্লগ এতই গরম করছেন যে ব্লগ মডারেটররা ভয় পেয়ে ব্যানের ডান্ডা হাতে হাজির হচ্ছেন।

অথচ ব্লগ পলিটিকস্ এর কিছুই যে মডারেটরদের এখনও যে বোঝেন না, তা বুঝতে পেরে বেশ আনন্দ পাইতাছি!

সামহোয়ারইনের জনপ্রিয়তা দেখে অনেক নতুন
ব্লগ সাইট এখন খোলা হচ্ছে। তবে সেগুলো জনপ্রিয় করতে পারাটা হচ্ছে মূল বিষয়। এক্ষেত্রে সামহোয়ারইনের মতন জনপ্রিয় একটি সাইট থাকতে অন্যরা কেন সেগুলো ভিজিট করবেন?

একটি ব্লগ জনপ্রিয় হয় মূলত কিছু কিছু ব্লগারের কারণে। নিজস্ব লেখনি ও স্টাইলের কারণে অন্যরা সেসব লেখকদের লেখা পড়তেই ব্লগে ঢুঁ মারেন। এক্ষেত্রে সেসব ব্লগাররা অনেক সময় এতই পরিচিতি পান, যে কোন ব্লগেই তারা লিখলেই অন্যরা সেগুলো পড়েন। যেমন ভারতীয় ব্লগার 'মনের কথা'।

তাই নিজ নিজ ব্লগ সাইটকে জনপ্রিয় করার মোক্ষম হাতিয়ার হলো অন্য সমগোত্রীয় ব্লগকে মানহীন করে ফেলা। ব্লগে যখন মান সম্পন্ন লেখার ক্রমাগত অভাব থাকবে তখন ভালো ব্লগাররা অন্য কোন ব্লগ খুঁজে নেবেন। চয়েসের এ যুগে একটি ব্লগকে আঁকড়ে সবাই থাকবে এ ধারণা একেবারেই অমূলক!

অথচ মডারেটররা নিজেদের কবর নিজেরাই খুঁড়তে লেগেছেন!!

বিশ্বস্ত সূত্রে জানা গেছে,
অমি রহমান পিয়াল=অশ্রু=ত্রিলোরা খান=......নিজেই একটি ব্লগ চালু করার ঘোষণা দিয়েছেন। এখন তার প্রয়োজন সামহোয়ারইন থেকে কিছু ব্লগার ভাগিয়ে একে পঙ্গু করা। পরিকল্পনা মতন কাজ তিনি করেছেন এবং আমাদের অভিজ্ঞ মডারেটর প্যানেল সেই ফাঁদে পা দিয়েছেন।

ত্রিভুজ, সাইমুম, আশরাফ রহমান....সহ ব্যানের সংখ্যা যতই বাড়ছে ভালো লেখার সংখ্যা, আগের চেয়ে ততই ব্লগে কমছে। এতে করে এসব ব্লগাররা অন্য ব্লগগুলোতে নিশ্চিতভাবে ঢুঁ মারবেন। ফলে যারা সামহোয়ারইনের পরাজয় দেখতে চায় তাদের কাছে প্রতিটি ব্যানই এক একটি জয় হিসেবে আসে।

অথচ যাদের কারণে এসব ব্লগারদের ব্যান করা হচ্ছে, তারা পরে কেন ফিরে আসছে না তা কি আমাদের অভিজ্ঞ মডারেটর প্যানেল একবারও ভেবে দেখেছেন?

আদৌ এসব অসন্তুষ্ট ব্লগারদের অস্তিত্ব আছে কিনা তাও কি কখনো খুঁজে দেখা হয়েছে?

ভার্চুয়াল ব্লগে তর্কাতর্কি'র মাঝে মডারেটর প্যানেলের ব্যান করার মতন এরকম অবিবেচক ও আত্মঘাতি সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত সেই প্রশ্নই এখন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে!!!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৬
অভিক শাওন বলেছেন: হক কথা।একদম হক কথা।
২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৬
এস এম মোমিন বলেছেন: বড়ই যুগোপযোগী পোস্ট। ঠেং দেন। সালাম করি। ৫৫৫৫৫৫
৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৮
এস এম মোমিন বলেছেন: আমি বিডিনিউজ থেকে আরো মজার তথ্য পাবো এবং জানাবো। অশ্রুদের এ মহান কর্ম ব্লগে জানানো দরকার। অহন আরিলের কি অইবো???
৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২০
ক্ষ্যাপা বলেছেন: হোঃহোঃহোঃ আমার পেট ফাইট্টা হাসি আস্তাছে । তেরিভুজ,আশরাফ,সাইমুম রা যদি ভালো লেখক হয় তাইলে - আরিফ জেবতিক, হাসান মোরশেদ,কনফুসিয়াস,আনোয়ার সাদাত শিমুল,রাসেল, অনুভূতিশুন্য একজন,সুমন চৌধুরী,শোহেইল মতাহির চৌধুরী,প্রজাপতি,স্বরহীন,তীরন্দাজ,আড্ডাবাজ,ধুসর গোধুলী এরা তাইলে কই যায়?
শুনেন মিয়া ভাই একখান ভালো কথা কই, এই ব্লগে ভালো লেখক যারা ছিলো তারা আরো ছয় মাস আগেই চইল্লা গেছে ।
আমার কথা যদি না মানেন তাইলে এগো যে কোনো একজনের ব্লগের কন্টেন্ট আর আপনের তেরিভুজ ,সাইমুম, আশরাফের কন্টেন্ট এর কম্পেয়ার করেন ।
৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৫
নুর3ডিইডি বলেছেন: যারা আগ থেকেই ক্ষ্যাপা, তারা ভালো কথায়ও ক্ষ্যাপে!
৫ দিলাম।
৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬
'ভিমরু' বলেছেন: বক্তব্য যথার্থ আছে। তয় যারা গেছে তারা আর আইবো বইলা মনে হয় না। আইজকা দেখলাম !@@!1768134 !@@!1768135 !@@!1768136 !@@!1768137 !@@!1768138 !@@!1768139 বাকীরাও নাকি আলাদা ব্লগ করবো ভাবতাছে। যে পিয়াল মিয়ার কথায় আরিল নাচতাছে সেই পিয়াল মিয়াও ব্লগ বানাইতাছে। হে হে


তবে এতে সামহোয়্যারের কিছু আসে যায় না বইলাই মনে হয়। তারা আমগোরে গিনিপিগ বানায়া এখান জোস ব্লগ সি্
৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭
ফটোওয়ালা বলেছেন: মেয়েদের নামে যেসব নিক্ সাম্প্রতিক সময়ে খোলা হয়েছে, সেগুলোর মাঝেও যে বিশাল মাহাত্ম রয়েছে তা আমাদের মডারেশন প্যানেল বুঝবে কবে???
৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
মিরাজ বলেছেন: আপনার অভিযোগ সত্য কিনা জানি না। তাই এই ব্যাপারে মন্তব্য করছিনা।

তবে মাল্টিপল নিক এর মাধ্যমে এই সাইট এর যে এবিউজ হচ্ছে তাতে কোন সন্দেহ নাই। আশা করি ব্লগ কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।
৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
অমি রহমান পিয়াল বলেছেন: দারুন বলেছেন ৫ দিলাম। খুলে দিন যত ভন্ডদের মুখোশ।
১০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৩
এস্কিমো বলেছেন: কে বললো বুঝতে পারছে না...এইতো আপনি বুঝলেন.......
১১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৫
বিথী বলেছেন: ক্ষ্যাপার এত লাগছে কেন?

কিন্তু আমাদের অমি রহমান পিয়াল ভাই যে একখানা নতুন ব্লগ খোলার ইচ্ছা পোষণ করেছেন তা কি মিথ্যা?

কেমন যেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি...
দোষী হলে কঠিন ব্যাবস্থা নেয়া উচিৎ

ফটোওয়ালাকে মুখোশ উন্মোচন করার জন্য ধন্যবাদ।৫

আরিল আপনি কোথায়..

এভাবেই কি ষড়যন্ত্রের কাছে শেষ হয়ে যাবে আমাদের প্রিয় সামহোয়ার ইন ব্লগ, প্রশ্ন রইল।৫+++
১২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৩
ফটোওয়ালা বলেছেন: ভালো বলেছেন @ বিথী।
১৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৩
পান্থ বিপুল বলেছেন: কয়েকদিন ধরে দেখছি সবাই এ ওর পিছনে লেগে আছে। রাজনীতি বাদ দিয়ে সবাই মানসম্মত লেখা দিন। আমার মত যারা মূলত পাঠক, তারা এসব আঠালাগানো পোষ্ট দেখে বিরক্ত হই আপনারা বোঝেন না কেন?
১৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৩
সাদেক সামি বলেছেন: ষড়যন্ত্র!!
হুম সবই বিজনেস..
সঠিক পদক্ষেপ আশা করি...

নয়তো, থাক..

সবাই পরিণতি জানেন..


অমি রহমান পিয়াল ভাই এর কথায় ৫ দাগানো হইলো..

কিন্তু উনি সত্যি সত্যি ৫ দিয়েছেন কিনা জানিনা, দিলে ভাল..না দিলেও ভাল..
১৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৯
ফটোওয়ালা বলেছেন: পান্থ বিপুল @ এক একটি ব্যান, এক একটি পলিটিকস্, তা কি বোঝেন?
১৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২১
সরব বলেছেন: িক কইেছন বুঝলামনা আবার কন
১৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২২
পান্থ বিপুল বলেছেন: আমি পলিটিক্স বুঝি না, এখানে আসি ভালো লেখা পড়তে, ভালো পরিবেশ দেখতে। আপনারা যখন সেসব বাদ দিয়ে পলিটিক্সে জড়ান তখন বিরক্ত হই। দেশের রাজনীতিও যেমন নোংরা আপনাদের একে মার, ওকে ধর জাতীয় পোস্টও তেমন নোংরামি।
১৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৭
ফটোওয়ালা বলেছেন: পান্থ বিপুল @ আমরাও কি এসব করতে ব্লগে আসি! কিন্তু মুখ বুজে অন্যায় সহ্য আর কতদিন করবো বলেন? কুকুর যখন কামড় দিতে পিছে লাগে, তখন লাঠি হাতে তো নিতেই হবে!!!
১৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩১
বিথী বলেছেন: পান্থ বিপুল @ ভাল লখা মানে কি এই যে ভাল লেখকদের বাদ দেয়ার ষড়যন্ত্রে মৌন সমর্থন দিতে হবে।


আমি সাইমুম, ত্রিভুজ তাদের লেখা পড়েছি..
সত্যি বলতে কি শত কাজের ফাকে শুধুমাত্র তাদের সহ ভাল ভাল লেখকদের পোষ্ট পড়ার জন্যই আমি এখানে আসি..

এরকম অবস্থা দেখে চুপ থাকতে পারলাম না..

হয়তবা আগ্রহই হারিয়ে ফেলছি
২০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫২
ঠোটকাটা ব্লগার বলেছেন: লিংক দিয়ে দিয়ে কথা বলার অভ্যাসটি ভালো।এটা অনেকেরই দীর্ঘ দিনের অভ্যাস।
আপনার মাঝে এই অভ্যাসটি দেখে ভালো লাগলো ।
২১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৮
ইবোনোবাসি বলেছেন: মাথাকাটা ভাই আর শিয়াল ভাইরে কিছু কইলে কিন্তু রগ কেটে দেয়া হবে। এটা জেনে রাখবেন , ওনারা কিন্তু দুটি দেহ একটি প্রান অথবা দুটি নিক একটি ম্যান।
১ লেইখা ৫ দিলাম
২২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১১
ঠোটকাটা ব্লগার বলেছেন: মাথাকাটা ভাই বলে একজন আছেন নাকি এই ব্লগে?খেয়াল করিনি তো।
২৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৩
আরণ্যক যাযাবর বলেছেন: ত্রিভুজ, সাইমুম, আশরাফ রহমান....সহ ব্যানের সংখ্যা যতই বাড়ছে ভালো লেখার সংখ্যা, আগের চেয়ে ততই ব্লগে কমছে
-----

হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। নিজের নাম নিজেই লেখে কেউ?

মানুষ কি এতোই বোকা, তৃভুজ? একটা চরিত্র বানাইসো, সেইটা আরেকটা নিকেও লুকাইতে পারোনা।
আহহারে, চুক চুক...
২৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১০
খাটাস-ডাক্তার বলেছেন: সামওয়ার কি কোন চতুষ্পদ প্রানী যে তার গলা কাটা হইবেক? তৃনভোজি যা দেকে সব নিজেরে দিয়া বিচার করে
২৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১১
সফদর আলী বলেছেন: আপনার তো ভাই অনেক বুদ্ধি

রাইতে ঘুমান ক্যামনে?
২৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৫
যীনাত বলেছেন: ভেবে দেখার মত বিষয়।৫
২৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৭
সাইফুর বলেছেন: কঠিন চিন্তার বিষয়......
২৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৪
ফটোওয়ালা বলেছেন: এটা ভাবা ভুল যে আমি ত্রিভুজের আরেকটা নিক্।

আমাদের কিছু কিছু ব্লগারের মাথায় ত্রিভুজের চিন্তা এতটাই প্রকট হয়ে আঁটকে আছে যে, সবাইকেই তারা ত্রিভুজ ভাবেন!
৩০. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৪
লগ বলেছেন: ৫
আমি কার নিক হব?
৩১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৯
গন্ডার বলেছেন: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৯-২৯ ২২:০৩:৫৮
ত্রিভুজ, সাইমুম, আশরাফ রহমান....সহ ব্যানের সংখ্যা যতই বাড়ছে ভালো লেখার সংখ্যা, আগের চেয়ে ততই ব্লগে কমছে
-----
হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। নিজের নাম নিজেই লেখে কেউ?
মানুষ কি এতোই বোকা, তৃভুজ? একটা চরিত্র বানাইসো, সেইটা আরেকটা নিকেও লুকাইতে পারোনা।
আহহারে, চুক চুক...
৩২. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২২
নূরে আলম বলেছেন: বিষয়টা সত্য।
১০০ ভাগ সত্য।
ধন্যবাদ লেখাটার জন্য।
আর মাফ চেয়ে নিচ্ছি এই জন্য যে আমার কমেন্টের পরই আপনার ব্লগ অনেকের কটু মন্তব্যে ভরে যাবে।
৩৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৫
'ভিমরু' বলেছেন: আগেই তো কইলাম এই সাইট সামহোয়্যারের একটা ডেভেলপমেন্ট প্রযেক্ট। সফটওয়্যারটা পুরা বানানো হওয়ার পরে যদি সাইট বন্ধ করে দেয় অবাক হমু না। এরকম সাইট চালাতে প্রতি মাসে অনেক টাকা খরচ হয়। সামহোয়্যার ক্যান এই খরব করবো?
৩৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৩
মাথামোটা বলেছেন: 'ভিমরু' (সারোয়ারচৌধুরী) ভাই ঠিক কথা বলেছেন।
৩৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০০
রামশিঙা বলেছেন: সামহোয়্যার অকারণে ব্যান ব্যান শুরু করেছে।
আমাকেও তারা ব্যান করেছে।
শুধুমাত্র 'উদাসী' ও তার 'বান্দর' দলের সদস্যদের অভিযোগে।
কিন্তু আমাকে ওরা কোন মেইল করেনি।
সামহোয়্যারের নিয়ম অনুযায়ী কোন কারণে কাউকে ব্যান করা হলে তাকে মেইল করে সুস্পষ্টভাবে কারণ জানিয়ে দেওয়া হয়।
কিন্তু আমাকে তারা কোন মেইল করেনি।
এমনকি আমার মেইলের জবাবও দেয়নি।
কারণ তারা কোন যুক্তির আন্ডারে আমাকে ব্যান করে নাই।
তারা করেছে প্রভাবিত হয়ে।
সামহোয়্যার পক্ষপাতদুষ্ট হয়ে গিয়েছে।
অনেকে এটা ছেড়ে চলে যাচ্ছে।
যাবেও।
কিন্তু এভাবে অযৌক্তিক ব্যানের উদ্দেশ্য কী?
সচলায়তন বানানো?
স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়া?
৩৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০০
গন্ডার বলেছেন: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-৩০ ১৬:৫৩:৩৯
'ভিমরু' (সারোয়ারচৌধুরী) ভাই ঠিক কথা বলেছেন।
৩৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০১
এস এম মোমিন বলেছেন: ঠোঁটফাটা ব্লগার : আপনি লিখেছেন, 'ত্রীলোরার সাথে নোংরা আচরণকারির জন্য যে শাস্তি বরাদ্দ করা হয়েছে তা যেন চতুর্ভুজ ও সন্ধ্যাবাতীর সাথে নোংরা আচরণকারীদের বেলায়ও বরাদ্দ করা হয়'।
ভাইজান স্বপ্ন দেখছেন নাকি? এটা করার নৈতিক সাহস যদি আরিলের থাকতো, তাই আমার অমি-অশ্রু ভাইয়েরা ডাস্টবিন ছাড়া লুকানোর আর জায়গা পেতো না।
৩৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৩
অশ্রু বলেছেন: ত্রিভূজ ভাইেক নিয়ে বাজে কথা বলবেন না@গন্ডার
৪০. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৭
মাথামোটা বলেছেন: ভাই ব্যন দুই প্রকার -
১। নির্দিষ্ট নিক ব্যান
২। আই.পি. ব্যান

২য় টি করে দিলে ওই নেটওয়ার্ক থেকে সকল নিক ব্যান হয়ে যাবে। তাই সাবধান। মডারেটরদের নামে বাজে কথা বলবেন না।
৪১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৬
এস এম মোমিন বলেছেন: ঠোঁটফাটা ব্লগার : আপনি লিখেছেন, 'ত্রীলোরার সাথে নোংরা আচরণকারির জন্য যে শাস্তি বরাদ্দ করা হয়েছে তা যেন চতুর্ভুজ ও সন্ধ্যাবাতীর সাথে নোংরা আচরণকারীদের বেলায়ও বরাদ্দ করা হয়'।
ভাইজান স্বপ্ন দেখছেন নাকি? এটা করার নৈতিক সাহস যদি আরিলের থাকতো, তাই আমার অমি-অশ্রু ভাইয়েরা ডাস্টবিন ছাড়া লুকানোর আর জায়গা পেতো না।
৪২. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৪
ফটোওয়ালা বলেছেন: মাথামোটা @ তুমারে আই.পি. সহ ব্যান করলে তুমার আর কি কি নিক্ ব্যান হবে, জানাবা?
৪৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০১
সারওয়ারচৌধুরী বলেছেন: মাথামোটা
খোদার কসম রে ভাই, 'ভিমরু' আমার নিক না। খামাখা আরেক ভদ্রলোকের সাথে আমাকে জড়াচ্ছেন। আর কাকতালীয়ভাবে আমার প্রবাসের ঝামেলা বেড়ে যাওয়ায় খুব কম ব্লগে আসতে পারবো। একটা জিনিস বুঝেন না কেন যদি আমি বহু নিক ব্যবহার করে পলিটিক্স করতাম তাইলে এখন চিত্র অন্যরকম দেখতেন। আর আমার পলিটিক্সে আগ্রহ কম। তবু যদি আমার উপর খামাখা অপবাদ দিয়ে বেড়ান, আল্লাহ এর বিচার করবেন।
আর আপনাদের অনেকের পলিটিক্যাল প্রশ্নের জবাব দেবো না বলে সিদ্ধান্ত নিয়েছি।
৪৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৪
এস এম মোমিন বলেছেন: সারওয়ার যে 'ভিমরু' তা আমি শতভাগ নিশ্চিত।
৪৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
সারওয়ারচৌধুরী বলেছেন: এস এম মোমিন বলেছেন :
২০০৭-০৯-৩০ ১৮:১৭:৫৭
সারওয়ার 'ভিমরু' নয়। 'ভিমরু' অমি রহমান পিয়ালের নিক। এর আগে বিভ্রান্ত সৃষ্টির জন্য অমি 'অশ্রু' নিক নিয়েছিল। এখন নিছে 'ভিমরু' নিক। তাই না অমি ভাই? সাবাস অমি রহমান পিয়াল।

৪৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
অশ্রু বলেছেন: আমাকে অনেক বােজ কথা শুনতে হয়েেছে। আমি নাকি ত্রিভূজ ভাইএর নিক। আমি নাকি অমি পিয়াল, এখন সারওয়ার ভাই বললেন 'ভিমরু'ও নাকি আমি। একজন বয়স্ক লোকের কাছ থেকে অবিবেচক কথা শুনে দুঃখ পেলাম।
৪৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
এস এম মোমিন বলেছেন: ফারহান দাউদ বলেছেন :
২০০৭-০৯-৩০ ০০:১৬:৫২
সাইমুমের ব্যান ১০০ ভাগ ঠিক আছে,এমনকি রাগের মাথাতেও ঐ কথা কোন ভদ্রলোক বলবে না। একি সাথে আরেকটা মজার ব্যাপার আছে,যারা সাইমুমের ব্যান দাবী করে মুখে ফেনা তুলেছে,তাদের অনেকেই এর আগে ব্লগে অনেক মেয়ে ব্লগারকে এমন কথা বলেছে যা দেখলে মনে হয় ওদের মা-বোনরাও ওদের ঘরে ঢুকতে দিত না কখনো। শিপন ভাই তাদের পরিচয় মোটামুটি দিয়েছেন,এই নিয়ে আর কথা বাড়াতে চাইনা,তবে রাগইমন,আস্তমেয়ে থেকে শুরু করে অনেকেই এমন হ্যারাসমেন্টের শিকার।সবার শুভবুদ্ধির উদয় হোক।
৪৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৬
সারওয়ারচৌধুরী বলেছেন: অশ্রু
আমি কখন আপনাকে বললাম আপনি 'ভিমরু'? অযথা অবিবেচক বললেন!
৪৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪০
অশ্রু বলেছেন: উপরে দেখুন। খুব দুঃখ পেয়েছি।
৫০. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৬
ফটোওয়ালা বলেছেন: অশ্রু কে, তা বিচক্ষণ ব্লগার মাত্রই বুঝতে পারবেন!
৫১. ০১ লা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩২
রিজভী বলেছেন: গুড পোস্ট........৫।
৫২. ০১ লা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৮
এস এম মোমিন বলেছেন: অমি রহমান পিয়ালের নাম 'বমি বহমান শিয়াল' রাখছে কেডায়? কুব খারাব! কুব খারাব!!

৫৩. ০১ লা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৩
রিজভী বলেছেন: মোমিন @ আপনার সমস্যা কি? সব জায়গায় একই কমেন্ট করছেন কেন?
৫৪. ০১ লা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৭
মনের কথা বলেছেন: আমি কিন্তু আমার নাম দেইখা লজ্জা পাইছি....।
৫৭. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৮:০৩
ফটোওয়ালা বলেছেন: আমি কে @ নিজেরে অহনও চিনতে পারো নাই?
৫৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৯
রিজভী বলেছেন: সচলায়তনের পোস্টগুলো কিন্তু ইদানিং বেশ ভালো হচ্ছে।
৫৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১১:০৭
মনিটর বলেছেন: সামহয়ারও ভাল হবে, কেবল আগাছা সাফ করতে মডারেটরকে সচেতন হতে হবে।@/রিজভী
৬০. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১১:১০
এস্কিমো বলেছেন: এস এম মোমিন শিয়াল সিন্ড্রোমে ভুগছেন...উনার ডাক্তার দেখানো দরকার। @রিজভী
৬২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১১:১২
রিজভী বলেছেন: তাই নাকি? @ এস্কিমো।

আপনার কমেন্টে বেশ মজা পেলাম।
৬৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১১:১৩
ডক্টর মানসিক বলেছেন: রিজভী সাইমুম কেমুন আচে, ওরে আমার ভালবাসা দিয়ো
৬৪. ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৩২
রিজভী বলেছেন: সাইমুম ভাইরে তুমার কমেন্টটা দেখিয়ে দিলাম @ ডক্টর মানসিক
৬৫. ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০৮
ফটোওয়ালা বলেছেন: আহারে........পোস্টটা অহনও টপ রেটেড পোস্টে আইলো না!
৬৮. ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৮
ফটোওয়ালা বলেছেন: ধন্যবাদ চতুরভূজ ও আজরাইল।
৬৯. ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৯
এস্কিমো বলেছেন: আসলেই তো, অনেকদিন আপনার পোস্ট টপে যাচ্ছে না @ফটোওয়ালা
৭০. ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৫
ফটোওয়ালা বলেছেন: আজব ব্যাপার......রেটিং ভালো থাকা সত্বেও এটা টপ পোস্টে আসছে না কেন?
৭২. ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৮
ঠোটকাটা ব্লগার বলেছেন: কমেন্ট টেস্ট।(রেটিং ও টপলিস্ট পারপাস)
৭৩. ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:১৩
নাজিরুল হক বলেছেন: ৫ দিসি।
অশ্রুরে আপনারা এভাবে বলবেন না। সে মনে কষ্ট পাইছে
৭৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৯
ফটোওয়ালা বলেছেন: @ ঠোটকাটা ব্লগার, দেখলেন কোন টেস্টেই কোন কাম হয় না।

 

মোট সময় লেগেছে ২.২৮১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজ দায়িত্বে এই ব্লগে কমেন্ট করুন!(মনখারাপ)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই